logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৬, ১:১৪:২০

মুহাম্মদ শাহেদ রাহমান, লন্ডন : ইউডব্লিউএস কর্মসংস্থান ও শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার ২০২৬-এ স্বেচ্ছাসেবা ও নেতৃত্বের স্বীকৃতি স্বরুপ — যুক্তরাজ্যের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব স্কটল্যান্ড (ইউডব্লিউএস)-এর লন্ডন ক্যাম্পাসে আয়োজিত শিক্ষার্থী কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন পুরস্কার-২০২৬ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবা, নেতৃত্ব, পরামর্শদান এবং সামাজিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী—আব্দুর রহিম ও জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে অন‍্যান‍্য দেশের শিক্ষার্থীদের মধ‍্যে পুরস্কার লাভ করেন- নেপালের মুক্তি ঘালে, পাকিস্তানের কাসিম সাঈদ ও আসাদ ইমতিয়াজ স্বেচ্ছাসেবী স্বীকৃতি পুরস্কার অর্জন করেন।

অপরদিকে নিয়োগদাতা-পরামর্শক কর্মসূচিতে সাফল্যের জন্য রাশিদ নুরালিয়েভ এবং ভারতের রাহুল কুমার রাজকারান সম্মাননা লাভ করেন।

বুধবার (১০ জুন) লন্ডন ক‍্যাম্পাসে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্যারিয়ার ও কর্মসংস্থান ব্যবস্থাপক ড. স্টিফেন ওয়াট।

প্রধান অতিথির বক্তব্য রাখেন – বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক র‍্যাচেল ক্র্যাগ।

অনুষ্ঠানে আব্দুর রহিম নেতৃত্বভিত্তিক স্বেচ্ছাসেবী স্বীকৃতি পুরস্কার এবং জাহিদুল ইসলাম সাধারণ স্বেচ্ছাসেবী স্বীকৃতি পুরস্কার লাভ করেন।

পুরস্কার গ্রহণের পর আব্দুর রহিম বলেন, অর্থ উপার্জনের প্রয়োজন সবারই থাকে। কিন্তু আমি বিশ্বাস করি সমাজ ও মানুষের জন্য কিছু সময় ব্যয় করাও সমান গুরুত্বপূর্ণ। আমি সচেতনভাবেই স্বেচ্ছাসেবাকে বেছে নিয়েছি। আজকের এই সম্মাননা প্রমাণ করে যে মানুষের জন্য করা ভালো কাজ কখনো হারিয়ে যায় না।
তিনি আরও বলেন, “স্বেচ্ছাসেবা আমার কাছে কোনো শখ নয়; এটি আমার ব্যক্তিত্ব ও জীবনদর্শনের অংশ।

একই অনুষ্ঠানে জাহিদুল ইসলামও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য সম্মানিত হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের উভয়ের সাফল্যের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু লেখাপড়ায় নয়, স্থানীয় সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আব্দুর রহিম ও জাহিদুল ইসলামের এই অর্জন যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গর্বের এক মাইলফলক। তাদের এই স্বীকৃতি প্রমাণ করে যে নেতৃত্ব, স্বেচ্ছাসেবা, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা একদিন অবশ্যই সম্মানিত হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় ও সৌহার্দ্য সভা অনুষ্ঠিত হয়।

ইউ কে এর আরও খবর
রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ

রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

সর্বশেষ সংবাদ
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top
Edit with