ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় হাইব্রিড মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রাইম ইসলামী লাইফের মোট জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮২ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৬৭৪ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিল কমেছে ৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকা।
২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ইসলামী লাইফের পর্ষদ।
২০২১ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি প্রাইম ইসলামী লাইফ।
২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ ও ২০১৮ হিসাব বছরে ১২ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিল কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং পিএলসি (আলফা রেটিং)।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ৫২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২০ হাজার ২৩০। এর ৩৬ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৩৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।