এ অংশীদারত্বের আওতায় আরো থাকছে যৌথ বিপণন কার্যক্রম, গ্রাহক সম্পৃক্ততামূলক কর্মসূচি এবং বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগ।
ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামে সিপিডিএলের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইফতেখার হোসেনের উপস্থিতিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির চিফ রিলেশনশিপ অফিসার জিএম ফারহাদ সারওয়ার এবং ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম জোনাল হেড কায়েস চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অ্যাসেটস-রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. জাহেদ চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম জোনাল অফিস এএইচএম শহীদুল্লাহ। অন্যদিকে সিপিডিএলের পক্ষে ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার মো. খায়রুজ্জামান জোয়ার্দার এবং হেড অব সেলস, প্রপার্টি সলিউশন রঞ্জিত ভট্টাচার্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের আবাসন ঋণ গ্রহণের প্রক্রিয়া আরো সহজ হবে। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে, যা দেশের আবাসন ও আর্থিক সেবা খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।