সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সমবেত সংগীতসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বর্ষাকে বরণ করে নেয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম।
বর্ষাবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তন প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনার প্রশংসা করেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম বলেন, ‘পাঠ্যশিক্ষার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মনন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একাডেমিক শিক্ষার পাশাপাশি এসব সহশিক্ষা কার্যক্রম তাদের সামনে এগিয়ে নিয়ে যাবে।’