বিকাশের নতুন ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে পুরস্কার পাবেন ৫০ গ্রাহক

মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ‘বিকাশ’ প্রতি সপ্তাহে সর্বোচ্চসংখ্যক লেনদেনকারী গ্রাহকদের জন্য আয়োজন করেছে বিশেষ ক্যাম্পেইন।

‘পেমেন্ট চ্যাম্পিয়ন’ শীর্ষক এ ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে ৫০ জন গ্রাহক টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন, যা চলবে ১৮ জুলাই পর্যন্ত। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহের রোববার থেকে শনিবারের মধ্যে অংশগ্রহণকারী গ্রাহককে ন্যূনতম সাতটি লেনদেন করতে হবে। প্রতিটি লেনদেনের পরিমাণ হতে হবে কমপক্ষে ২০০ টাকা। একজন গ্রাহক পুরো অফার চলাকালীন শুধু একবারই এ পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

সাপ্তাহিক পুরস্কার কাঠামোতে সর্বোচ্চসংখ্যক পেমেন্টকারী প্রথম পাঁচ জন গ্রাহক পাবেন ৫৫ ইঞ্চি স্যামসাং এলইডি টিভি। পরবর্তী ১০ জন স্মার্টফোন, এর পরের ১০ জন স্মার্ট ওয়াচ এবং পরবর্তী সর্বোচ্চ ২৫ জন গ্রাহক পাবেন ইয়ারবাডস। এছাড়া নির্দিষ্ট মার্চেন্টে বিকাশ পেমেন্ট করার সময় কোড ব্যবহার করলে যেকোনো গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন।

প্রযুক্তিনির্ভর ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আরো শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। বর্তমানে প্রায় ১০ লাখ মার্চেন্টে বিকাশ কিউআরের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রয়েছে, যা ডিজিটাল লেনদেনকে আরো সহজ করে তুলেছে।

এছাড়া বিকাশ অ্যাপে ‘পে-লেটার’ নামক জামানতবিহীন ঋণ সুবিধার মাধ্যমে টাকা না থাকলেও কেনাকাটার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।

আরও