এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন এবং সিসিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় সিসিআই বাংলাদেশের ডিস্ট্রিবিউটরদের বিশেষায়িত ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স সলিউশন দেবে ব্র্যাক ব্যাংক। ফলে তারা পণ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় অর্থায়ন সুবিধা পাবেন এবং ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় নগদপ্রবাহ (ক্যাশ ফ্লো) বজায় রাখতে সক্ষম হবেন।
চুক্তির প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এএমডি ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘শক্তিশালী ব্যবসার ভিত্তি হলো শক্তিশালী বিজনেস ইকোসিস্টেম। এ অংশীদারত্ব ডিস্ট্রিবিউটরদের প্রয়োজনীয় আর্থিক সক্ষমতা অর্জনে সহায়তা করবে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা সম্প্রসারণ, ভ্যালু ক্রিয়েট এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে আরো কার্যকর অবদান রাখতে পারেন।’
অন্যদিকে সিসিআই বাংলাদেশের এমডি শাদাব আহমেদ খান বলেন, ‘ব্র্যাক ব্যাংকের সঙ্গে এ সহযোগিতা আমাদের ডিস্ট্রিবিউটরদের আর্থিক সক্ষমতা বাড়াবে। আমরা বিশ্বাস করি, এটি পরিবেশকদের ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি ও হোলসেল ব্যাংকিং প্রধান মো. শাহীন ইকবাল, ট্রানজ্যাকশন ব্যাংকিং প্রধান একেএম. ফয়সাল হালিম, কটেজ, মাইক্রো অ্যান্ড স্মল বিজনেসের ইউনিট ১-এর প্রধান আলমগীর হোসেন ও ইউনিট ২-এর মাহবুবুর রহমান এবং ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান মুসাব্বির আহমেদ।
অন্যদিকে সিসিআই বাংলাদেশের পক্ষে ছিলেন ফাইন্যান্স ইন্টিগ্রেশন লিডার আহমেত জাহিত এরদেম, সেলস প্রধান গোকহান বায়রুক, লিগ্যাল প্রধান এম আব্দুল হান্নান, সেলস ম্যানেজার জাহিদ হক, বিজনেস প্ল্যানিং অ্যান্ড ট্রেজারি লিড এএইচ. বায়েজিদ হাসান, ফাইন্যান্স স্পেশালিস্ট কিশোর কুমার দাস।