ইতিহাসে আজকের দিন

নিউইয়র্কে স্টিমবোট দুর্ঘটনায় প্রায় ১০০০ নিহত

নিউইয়র্কের ইস্ট রিভারে চলাচলরত স্টিমবোট পিএস জেনারেল স্লোকামে আগুনের ঘটনায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হন

আজ ১৫ জুন। ১৯০৪ সালের আজকের দিনে নিউইয়র্কের ইস্ট রিভারে চলাচলরত স্টিমবোট পিএস জেনারেল স্লোকামে আগুনের ঘটনায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হন। দীর্ঘ সময় ধরে এটি নিউইয়র্ক অঞ্চলের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে বিবেচিত ছিল।

এদিনের অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা

১২১৫: ঐতিহাসিক ম্যাগনা কার্টায় সিলমোহর দেন ইংল্যান্ডের রাজা জন।

১৭৭৫: সর্বসম্মতিক্রমে জর্জ ওয়াশিংটনকে কন্টিনেন্টাল আর্মির প্রধান হিসেবে নিয়োগ দেয় দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস।

১৮৬৪: একটি সামরিক সমাধিক্ষেত্র প্রতিষ্ঠার আদেশে স্বাক্ষর করেন মার্কিন যুদ্ধমন্ত্রী এডউইন এম স্ট্যানটন, যা পরে আর্লিংটন ন্যাশনাল সেমেট্রি নামে পরিচিত হয়।

১৮৯৫: জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৮ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি আঘাত হানে। প্রায় ১২৫ ফুট (৩৮ দশমিক ১ মিটার) উচ্চতার ঢেউয়ে ২২ হাজারের বেশি মানুষ নিহত হন।

১৯৩৪: মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট একটি আইনে স্বাক্ষর করেন, যার মাধ্যমে যুদ্ধ বা জাতীয় জরুরি অবস্থায় ন্যাশনাল গার্ডকে মার্কিন সেনাবাহিনীর অংশ হিসেবে গণ্য করার বিধান কার্যকর হয়।

১৯৯১: ফিলিপাইনের উত্তরাঞ্চলে অবস্থিত মাউন্ট পিনাটুবো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু। এটি বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হিসেবে বিবেচিত এবং এতে প্রায় ৮০০ বেশি মানুষ নিহত হন।

জন্ম

১৯৩৭: ওয়েলন জেনিংস, মার্কিন কান্ট্রি সং শিল্পী ও গীতিকার, ‘আউটল কান্ট্রি’ ধারার অন্যতম পথিকৃৎ ।

১৯৬৯: আইস কিউব, আমেরিকান র‍্যাপার, গীতিকার ও অভিনেতা ।

১৯৭৩: নিল প্যাট্রিক হ্যারিস, মার্কিন অভিনেতা। তিনি ‘হাউ আই মেট ইয়োর মাদার’ সিরিজে বার্নি স্টিনসন চরিত্রে বিশ্বব্যাপী খ্যাতি লাখ করেন।

১৯৬৩: হেলেন হান্ট, অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী।

মৃত্যু

১৮৪৯: জেমস কে পল্ক, যুক্তরাষ্ট্রের ১১তম প্রেসিডেন্ট।

১৯৩৮: আর্নস্ট লুডভিগ কির্শনার, জার্মান এক্সপ্রেশনিস্ট চিত্রশিল্পী।

১৯৬২: আলফ্রেড কোর্তো, সুইস-ফরাসি পিয়ানোবাদক।

১৯৬৮: ওয়েস মন্টগোমারি, আমেরিকান জ্যাজ গিটারিস্ট ।

১৯৭১: ওয়েন্ডেল মেরিডিথ স্ট্যানলি, নোবেলজয়ী বায়োকেমিস্ট।

১৯৮৪: মেরেডিথ উইলসন, মার্কিন সুরকার ও মিউজিক্যাল রাইটার ।

১৯৯৬: কিংবদন্তি আমেরিকান জ্যাজ গায়িকা এলা ফিটজেরাল্ড।

২০২৩: গ্লেন্ডা জ্যাকসন, অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী ও রাজনীতিবিদ।

আরও