আজ ১৬ জুন। ১৯৬৩ সালের আজকের দিনে সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেশকোভা ‘ভস্টক-৬’ মহাকাশযানে চড়ে মহাকাশে যাওয়া বিশ্বের প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েন। প্রায় ৭১ ঘণ্টার এ অভিযানে তিনি পৃথিবীকে ৪৮ বার প্রদক্ষিণ করেন। তার এই যাত্রা শুধু সোভিয়েত মহাকাশ কর্মসূচির সাফল্যই নয়, মহাকাশ গবেষণায় নারীর অংশগ্রহণের নতুন যুগেরও সূচনা করে।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৮৭ : স্টোক ফিল্ডের যুদ্ধে সপ্তম হেনরি বিজয়ী হন, যা ‘ওয়ার অব দ্য রোজেস’-এর শেষ বড় সংঘর্ষ হিসেবে পরিচিত।
১৫৬৭ : স্কটল্যান্ডের রানি মেরিকে লখলেভেন দুর্গে বন্দি করা হয়।
১৭৭৯ : যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে স্পেন ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়।
১৮৮০ : লন্ডনে ‘স্যালভেশন আর্মি’ প্রতিষ্ঠিত হয়।
১৯০৩ : পেপসি-কোলা কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯১৫ : ‘উইমেন্স ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৪ : দুই শ্বেতাঙ্গ কিশোরীকে হত্যার অভিযোগে ভুল বিচারের শিকার হয়ে ১৪ বছর বয়সী আফ্রিকান-আমেরিকান কিশোর জর্জ স্টিনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটি বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রে সর্বকনিষ্ঠ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হিসেবে পরিচিত।
১৯৬৩ : সোভিয়েত নভোচারী ভ্যালেন্তিনা তেরেশকোভা প্রথম নারী হিসেবে মহাকাশে যাত্রা করার গৌরব অর্জন করেন।
১৯৮৩ : ইউরি আন্দ্রোপভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট নিযুক্ত হন।
২০০৮ : টাইগার উডস তৃতীয়বারের মতো ইউএস ওপেন গলফ শিরোপা জেতেন।
জন্ম
১৯০৭ : জ্যাক অ্যালবার্টসন, মার্কিন অভিনেতা।
১৯১২ : ইনক পাওয়েল, ব্রিটিশ রাজনীতিক।
১৯৩৮ : জয়েস ক্যারল ওটস, মার্কিন সাহিত্যিক।
১৯৫১ : রবার্তো দুরান, পানামার বক্সার।
১৯৭১ : টুপাক শাকুর, মার্কিন র্যাপশিল্পী ও অভিনেতা।
মৃত্যু
১৯৫৯ : জর্জ রিভস, মার্কিন অভিনেতা।
১৯৭৭ : ভের্নার ফন ব্রাউন, জার্মান-মার্কিন রকেট বিজ্ঞানী।
১৯৯৪ : ক্রিস্টেন ফাফ, মার্কিন সংগীতশিল্পী।
২০১০ : গ্যারি শাইডার, মার্কিন গিটারবাদক।