ইতিহাসে আজকের দিন

বিশ্বজুড়ে আলোড়ন তোলে ফুটবলার সিম্পসনের বিরুদ্ধে জোড়া খুনের মামলা

১৯৬২ সালের এ দিনে চিলির সান্তিয়াগোয় চেকোস্লোভাকিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জয় করে ব্রাজিল

আজ ১৭ জুন। ১৯৯৪ সালের আজকের দিনে সাবেক মার্কিন ফুটবল তারকা ও অভিনেতা ও জে সিম্পসনের বিরুদ্ধে তার সাবেক স্ত্রী নিকোল সিম্পসন ও তার বন্ধু রোনাল্ড গোল্ডম্যানকে হত্যার অভিযোগ আনা হয়। পরের বছর বহুল আলোচিত বিচারে তিনি খালাস পান। ওই সময়ে মামলাটি যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা, গণমাধ্যম ও জনমতের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৮৮৫ : ফ্রান্সের তৈরি বিশ্বখ্যাত ‘স্ট্যাচু অব লিবার্টি’ ভাস্কর্যটি ফরাসি জাহাজ ‘ইসেরে’ যোগে নিউইয়র্কে পৌঁছায়।
১৯৪৪ : ডেনমার্কের সঙ্গে দীর্ঘদিনের ইউনিয়ন ভেঙে আনুষ্ঠানিকভাবে নিজেদের একটি স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে আইসল্যান্ড।
১৯৫০ : শিকাগোয় বিশ্বের প্রথম কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।
১৯৫৬ : গোল্ডা মেয়ার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হন।
১৯৬২ : চিলির সান্তিয়াগোয় চেকোস্লোভাকিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জয় করে ব্রাজিল।

ব্রাজিলের টানা দ্বিতীয় শিরোপা জয়। ছবি: স্পোর্টস নেট
১৯৭২ : ওয়াটারগেট কেলেঙ্কারির ঘটনায় আড়ি পাততে গিয়ে পাঁচজন গ্রেফতার হয়।
১৯৯১ : দক্ষিণ আফ্রিকা বর্ণবৈষম্য আইনের সর্বশেষ বিধান বাতিল করে।
১৯৯৪ : ও জে সিম্পসনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

জন্ম

১৮৮২ : ইগর স্ত্রাভিনস্কি, রুশ সুরকার।
১৮৯৮ : এম সি এসশার, ডাচ শিল্পী।
১৯০০ : মার্টিন বোরমান, জার্মান নাৎসি নেতা।
১৯৪৩ : নিউট গিংরিচ, মার্কিন রাজনীতিক।
১৯৮৭ : কেনড্রিক লামার, মার্কিন সংগীতশিল্পী।

মৃত্যু

১৯৬১ : জেফ চ্যান্ডলার, মার্কিন অভিনেতা।
২০০১ : টমাস উইনিং, স্কটল্যান্ডের রোমান ক্যাথলিক ধর্মীয় নেতা।
২০০৮ : সিড চারিস, মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

আরও