আজ ১৪ জুন। ১৯৪০ সালের আজকের দিনে জার্মান সেনারা ফ্রান্সের রাজধানী প্যারিস দখল করে। সাংস্কৃতিকভাবে ইউরোপের অন্যতম প্রভাবশালী শহরটি প্রায় যুদ্ধ ছাড়াই নাৎসি বাহিনীর হাতে চলে যায়। একই দিনে নাৎসিরা জার্মান অধিকৃত পোল্যান্ডের আউশউইৎজ কনসেনট্রেশন ক্যাম্পে প্রথমবারের মতো বন্দি পাঠায়।
এদিনের আরো উল্লেখযোগ্য ঘটনা
১৭৭৫: দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পূর্বসূরি কন্টিনেন্টাল আর্মি গঠন করে।
১৭৭৭: যুক্তরাষ্ট্রের প্রথম ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ জাতীয় পতাকার নকশা অনুমোদন করে।
১৮৪৬: ক্যালিফোর্নিয়ার সোনোমায় একদল মার্কিন বসতি স্থাপনকারী মেক্সিকোর কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে ‘ক্যালিফোর্নিয়া রিপাবলিক’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়।
১৯১৯: ব্রিটিশ বৈমানিক জন আলকক ও আর্থার হোইয়াটেন ব্রাউন আটলান্টিক মহাসাগর পেরিয়ে প্রথমবারের মতো বিরতিহীন উড়ান শুরু করেন।
১৯৪৩: মার্কিন আদালত রায় দেন যে সরকারি স্কুলের শিক্ষার্থীদের জাতীয় পতাকাকে স্যালুট বা শপথ পাঠে বাধ্য করা যাবে না।
১৯৫৪: মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার শপথে ‘আন্ডার গড’ যুক্ত করার আইনে স্বাক্ষর করেন।
১৯৭২: যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত কীটনাশক ডিটিটি নিষিদ্ধ করা হয়।
১৯৮২: ফকল্যান্ড আইল্যান্ডে আর্জেন্টিনার বাহিনী ব্রিটিশ সেনাদের কাছে আত্মসমর্পণ করে।
২০১৭: গ্রিনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জন নিহত হন।
জন্ম
১৯২৮: চে গুয়েভারা, আর্জেন্টিনার বিপ্লবী নেতা, কিউবান বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
১৯২৮: ডেভ কুক, কানাডার হকি খেলোয়াড়।
১৯৪৬: ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট।
মৃত্যু
১৯৪৬: জন লোগি বেয়ার্ড, টেলিভিশনের প্রাথমিক আবিষ্কারকদের অন্যতম।
১৯৮৬: হোর্হে লুইস বোর্হেস, আর্জেন্টিনার বিখ্যাত লেখক ও সাহিত্যিক।
২০১০: হেনরিক মিকোয়াই গোরেৎস্কি, পোল্যান্ডের বিখ্যাত ধ্রুপদী সংগীতকার ।