ইতিহাসে আজকের দিন

ডি-ডে অভিযানে বদলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ

১৯৮২ : পিএলও তাড়াতে ৩০ হাজার ইসরায়েলি সেনা লেবাননে সামরিক অভিযান শুরু করে।

আজ ৬ জুন। ১৯৪৪ সালের আজকের দিনে মিত্রবাহিনী ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্রপথের সামরিক অভিযান শুরু করে। ‘ডি-ডে’ নামে পরিচিত এ অভিযানে প্রায় ১ লাখ ৫৬ হাজার সেনা অংশ নেয়। এর মধ্য দিয়েই নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির বিজয়ের পথ অনেকটাই উন্মুক্ত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায়।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৬৮৩ : বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় জাদুঘর হিসেবে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান মিউজিয়াম যাত্রা শুরু করে।
১৮৪৪ : লন্ডনে ওয়াইএমসিএ প্রতিষ্ঠিত হয়।
১৯১২ : আলাস্কার নোভারাপটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়।
১৯৪৪ : নরম্যান্ডিতে মিত্রবাহিনীর ঐতিহাসিক ডি-ডে অভিযান শুরু হয়।
১৯৬৭ : ছয় দিনের যুদ্ধে ইসরায়েলি বাহিনী গাজা দখল করে।
১৯৮২ : পিএলও তাড়াতে ৩০ হাজার ইসরায়েলি সেনা লেবাননে সামরিক অভিযান শুরু করে।

জন্ম
১৯০১ : সুকার্নো, ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট।
১৯৫৬ : বিয়র্ন বর্গ, সুইডিশ টেনিস খেলোয়াড়।
১৯৬৭ : পল জিয়ামাত্তি, মার্কিন অভিনেতা।

মৃত্যু
১৯৬১ : কার্ল গুস্তাভ ইয়ুং, সুইস মনোবিজ্ঞানী।
১৯৭৬ : জে. পল গেটি, মার্কিন শিল্পপতি ও তেল ব্যবসায়ী।
২০০৬ : বিলি প্রেস্টন, মার্কিন সংগীতশিল্পী।

আরও