ইতিহাসে আজকের দিন

ফাঁস হওয়া গোপন নথি যেভাবে বদলে দিয়েছিল যুদ্ধের জনমত

১৯৮৩ : নাসার ‘পাইওনিয়ার-১০’ মানবসৃষ্ট প্রথম বস্তু হিসেবে সৌরজগতের সীমানা অতিক্রম করে।

আজ ১৩ জুন। ১৯৭১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস ভিয়েতনাম যুদ্ধ নিয়ে গোপন সরকারি নথি প্রকাশ করতে শুরু করে। পরে ‘পেন্টাগন পেপারস’ হিসেবে এর নামকরণ করা হয়। নথিগুলোতে মার্কিন প্রশাসনের কয়েকটি বিভ্রান্তিকর তথ্য প্রকাশ্যে আসে। এরপর যুদ্ধবিরোধী জনমত আরো জোরালো হয়। একই সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কের সূচনা ঘটে। এ ঘটনা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান জনমত ও আন্দোলনকে আরো তীব্র করে তুলেছিল।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৩৮১ : কৃষক বিদ্রোহের সময় বিদ্রোহীরা লন্ডনে প্রবেশ করে কারাগারে হামলা চালায় এবং স্যাভয় প্রাসাদ ধ্বংস করে।

১৫২৫ : ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে বিখ্যাত ধর্মসংস্কারক মার্টিন লুথার ক্যাথারিনা ভন বোরাকে বিয়ে করেন।
১৭০৭ : ফেরেঙ্ক রাকোচির নেতৃত্বে হাঙ্গেরি স্বাধীনতা ঘোষণা করে।
১৯৫৫ : ফ্রান্সের লে মানস মোটর দৌড়ে ভয়াবহ দুর্ঘটনায় ৭৭ জন নিহত হন।
১৯৫৬ : ইউরোপিয়ান কাপ ফুটবলের প্রথম ফাইনালে রিয়াল মাদ্রিদ শিরোপা জেতে।
১৯৬৭ : ছয় দিনের যুদ্ধ নিয়ে সোভিয়েত প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যাত হয়।
১৯৭১ : ভিয়েতনাম যুদ্ধসংক্রান্ত গোপন ‘পেন্টাগন পেপারস’ প্রকাশ শুরু করে দ্য নিউইয়র্ক টাইমস।
১৯৮০ : নেলসন ম্যান্ডেলার মুক্তির আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
১৯৮৩ : নাসার ‘পাইওনিয়ার-১০’ মানবসৃষ্ট প্রথম বস্তু হিসেবে সৌরজগতের সীমানা অতিক্রম করে।
১৯৯৭ : ওকলাহোমা সিটিতে বোমা হামলার দায়ে টিমোথি ম্যাকভেকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
২০০৫ : দীর্ঘ বিচার শেষে সব অভিযোগ থেকে খালাস পান মাইকেল জ্যাকসন।

জন্ম
১৮৬৫ : উইলিয়াম বাটলার ইয়েটস, আইরিশ কবি ও সাহিত্যিক।
১৯২৮ : জন ন্যাশ, মার্কিন গণিতবিদ।
১৯২৮ : লি কা-শিং, হংকংয়ের শিল্পপতি ও সমাজসেবক।
১৯৪৪ : বান কি-মুন, দক্ষিণ কোরিয়ার কূটনীতিক ও জাতিসংঘের সাবেক মহাসচিব।

মৃত্যু
১৯৭২ : ক্লাইড ম্যাকফ্যাটার, মার্কিন সংগীতশিল্পী।
১৯৮৬ : বেনি গুডম্যান, মার্কিন জ্যাজ সংগীতশিল্পী।
১৯৯৮ : রেগ স্মাইথ, ব্রিটিশ কার্টুনিস্ট।
২০০৬ : চার্লস হাউহি, আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী।

আরও