ইতিহাসে আজকের দিন

গুলিবিদ্ধ হন রবার্ট এফ কেনেডি

ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রাইমারিতে বিজয়ের পরপরই সিনেটর রবার্ট এফ কেনেডি লস অ্যাঞ্জেলেসের অ্যাম্বাসেডর হোটেলে এক বিজয়-উৎসব শেষে বক্তৃতা দিয়ে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন

আজ ৫ জুন। ১৯৬৮ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক গভীর রাজনৈতিক ট্র্যাজেডি ঘটে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রাইমারিতে বিজয়ের পরপরই সিনেটর রবার্ট এফ কেনেডি লস অ্যাঞ্জেলেসের অ্যাম্বাসেডর হোটেলে এক বিজয়-উৎসব শেষে বক্তৃতা দিয়ে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরদিন তিনি মারা যান। এর পাঁচ বছর একইভাবে আততায়ীর গুলিতে মারা যান তার ভাই প্রেসিডেন্ট জন এফ কেনেডি।

এ ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ১৯৬০-এর দশকের রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার আরেকটি ভয়াবহ অধ্যায় যুক্ত হয়।

আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

১৭৯৪: যুক্তরাষ্ট্র কংগ্রেস নিরপেক্ষতা আইন পাস করে।

১৯৫০: মার্কিন সুপ্রিম কোর্ট বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐতিহাসিক রায় দেয়।

১৯৬৭: মিসরের প্রায় পুরো বিমানবাহিনী ধ্বংস করে দেয় ইসরায়েল। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শুরু হয় বিখ্যাত ‘ছয় দিনের যুদ্ধ’।

১৯৭৫: ছয় দিনে যুদ্ধের কারণে আট বছর বন্ধ থাকার পর আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য সুয়েজ খাল খুলে দেয় মিসর।

১৯৭৬: যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে টিটন ড্যাম ভেঙে পড়ে। এতে প্রায় ৮০ বিলিয়ন গ্যালন পানি প্রবাহিত হয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে।

১৯৮১: লস অ্যাঞ্জেলেসে পাঁচজন পুরুষের মধ্যে বিরল নিউমোনিয়া ধরা পড়ে, যা পরে এইডস হিসেবে শনাক্ত হয়।

২০১৬: টেনিস তারকা নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেনে চারটি গ্র্যান্ড স্ল্যাম টানা জয়ের কীর্তি গড়েন।

জন্ম

১৭২৩: অ্যাডাম স্মিথ, আধুনিক অর্থনীতির ভিত্তি স্থাপনকারী বিখ্যাত গ্রন্থ ‘দ্য ওয়েলথ অব নেশনস’-এর লেখক।

১৯৭১: মার্ক ওয়াহবার্গ, মার্কিন অভিনেতা ও প্রযোজক।

১৯৭৯: পিটে ওয়েন্টজ, রক ব্যান্ড ফল আউট বয়ের বেজিস্ট ও গীতিকার।

১৯৫২: নিকো ম্যাকব্রেইন, বিখ্যাত হেভি মেটাল ব্যান্ড আয়রন মেইডেনের ড্রামার।

১৯৯৫: ট্রোয়ি সিভা, পপ সংগীতশিল্পী ও অভিনেতা।

মৃত্যু

২০০৪: রোনাল্ড রেগান, মার্কিন প্রেসিডেন্ট।

আরও