আজ ৭ জুন। ১৯২৯ সালের আজকের দিনে কার্যকর হয় ল্যাটেরান চুক্তি। এর মাধ্যমে ইতালির রাজধানী রোমের ভেতরে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। মাত্র ৪৪ বর্গকিলোমিটার আয়তনের এ রাষ্ট্রই আজ বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দেশ এবং ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় কেন্দ্র।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১৪৯৪ : টরডেসিলাস চুক্তির মাধ্যমে স্পেন ও পর্তুগাল নতুন বিশ্বের ভূখণ্ড ভাগ করে নেয়।
১৬৫৪ : চতুর্দশ লুই ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭৯৮ : টমাস ম্যালথাস তার বিখ্যাত জনসংখ্যা তত্ত্ববিষয়ক গ্রন্থ প্রকাশ করেন।
১৮৯৩ : মহাত্মা গান্ধী প্রথম অসহযোগ আন্দোলনের সূচনা করেন।
১৯০৬ : বিখ্যাত সমুদ্রযান লুসিতানিয়া জাহাজ পানিতে নামানো হয়।
১৯২৯ : ল্যাটেরান চুক্তি কার্যকর হওয়ার মধ্য দিয়ে ভ্যাটিকান সিটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়।
১৯৪২ : মিডওয়ে যুদ্ধে জাপান পরাজিত হয়।
১৯৬৭ : ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম, জেরিকো ও বেথলেহেম দখল করে।
১৯৮১ : ইসরায়েলি বিমানবাহিনী ইরাকের ওসিয়াক পারমাণবিক চুল্লি ধ্বংস করে দেয়।
জন্ম
১৯০৫ : জেমস জে. ব্র্যাডক, মার্কিন মুষ্টিযোদ্ধা।
১৯১৭ : ডিন মার্টিন, মার্কিন গায়ক ও অভিনেতা।
১৯৫২ : লিয়াম নিসন, আইরিশ বংশোদ্ভূত অভিনেতা।
১৯৫৮ : প্রিন্স, মার্কিন গায়ক, গীতিকার ও সংগীতশিল্পী।
১৯৭৫ : অ্যালেন আইভারসন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু
১৩২৯ : রবার্ট দ্য ব্রুস, স্কটল্যান্ডের রাজা।
১৯৩৭ : জিন হারলো, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫৪ : অ্যালান টুরিং, ব্রিটিশ গণিতবিদ ও কম্পিউটারবিজ্ঞান পথিকৃৎ।
১৯৬৭ : ডরোথি পার্কার, মার্কিন লেখক ও কবি।
১৯৯৬ : ম্যাক্স ফ্যাক্টর জুনিয়র, মার্কিন প্রসাধনী উদ্ভাবক।