নেপালে বাংলাদেশ দূতাবাসের ম্যাংগো ডিপ্লোমেসি

প্রায় ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নত মানের বাংলাদেশী আম কাঠমান্ডুতে নেপালের বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বাংলাদেশ ও এর জনগণের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিকট উপহার হিসেবে পাঠানো হয়েছে।

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এ বছরের ‘‌সিজনস বেস্ট কমপ্লিমেন্টস’ উদ্যোগের আওতায় শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে নেপালের বিশিষ্টজনের মাঝে বাংলাদেশের উৎকৃষ্ট আম উপহার দিয়েছে।

প্রায় ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উন্নত মানের বাংলাদেশী আম কাঠমান্ডুতে নেপালের বিশিষ্ট ব্যক্তি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বাংলাদেশ ও এর জনগণের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিকট উপহার হিসেবে পাঠানো হয়েছে।

দূতাবাসের টিম নেপালের রাষ্ট্রপতি, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যসহ ৩৬০ জনেরও বেশি প্রাপকের কাছে আমের প্যাকেটগুলো পৌঁছে দেন।

আমগুলো চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সংগ্রহ করা হয়। গুণগত মান ও সতেজতা নিশ্চিতে সেগুলো বাংলাবান্ধা বন্দর ব্যবহার করে, ফুলবাড়ি ল্যান্ডপোর্ট (শিলিগুড়ি সীমান্ত) এবং কাকরভিটা বন্দর হয়ে সতর্কতার সঙ্গে কাঠমান্ডুতে নেয়া হয়। এ আমগুলো ছিল স্থানীয় জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘‌ক্ষীরশাপাত’ জাতের আম।

আরও