শক্তি ফাউন্ডেশনের ইমরান আহমেদ জিতলেন লাজলো জি. বিতো অ্যাওয়ার্ড ফর হিউম্যানিটারিয়ান সার্ভিস

শক্তি ফাউন্ডেশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আহমেদকে মর্যাদাপূর্ণ ‘লাজলো জি. বিতো অ্যাওয়ার্ড ফর হিউম্যানিটারিয়ান সার্ভিস’ পুরস্কারে ভূষিত করেছে যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ। মানবিক মর্যাদা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শক্তি ফাউন্ডেশন জানায়, অন্যায়, সহিংসতা ও নিপীড়নের শিকার মানুষের সেবায় নিয়োজিত ব্যক্তিদের এ অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়। সুবিধাবঞ্চিত নারীদের আর্থ-সামাজিক ক্ষমতায়নে নিবেদিত বাংলাদেশের অন্যতম বৃহৎ অলাভজনক উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে প্রভাবশালী নেতৃত্বের জন্য ইমরান আহমেদকে স্বীকৃতি দেয়া হয়।

এতে আরো বলা হয়, কয়েক দশক ধরে এ ফাউন্ডেশন প্রান্তিক নারীদের জরুরি আর্থিক ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা গড়ে তুলতে এবং পরিবারকে সহায়তা করতে সক্ষম করে তুলেছে। ইমরান আহমেদের নেতৃত্বে এ মাঠ পর্যায়ের উদ্যোগগুলো আরও শক্তিশালী হয়েছে, যা নারীদের টেকসই উন্নয়নের মূল কেন্দ্রে নিয়ে এসেছে। বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রায়, আন্তর্জাতিক এই স্বীকৃতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শীর্ষস্থানীয় দেশ হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান সুনামকে আরো উজ্জ্বল করল।

আরও