টিএসসিতে আর্জেন্টিনা সমর্থকদের ঢল, বাঁধভাঙা উল্লাস

বিশ্বকাপ আসরে আর্জেন্টিনার প্রথম ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সৃষ্টি হয়েছিল এক অভূতপূর্ব ও উৎসবমুখর পরিবেশ। আলজেরিয়া বনাম আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ গতকাল মধ্য রাত থেকেই টিএসসিতে জড়ো হতে শুরু করেন হাজারো ফুটবলপ্রেমী। ঢাবির চিরচেনা এ আড্ডাস্থল খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমর্থকদের ভিড়ে। প্রিয় দলের জার্সি গায়ে, পতাকা হাতে ব্যানার নিয়ে মধ্যরাত থেকেই উৎসবের আমেজ তৈরি করেন সমর্থকরা। ছবি: তাওহীদুজ্জামান তপু

আরও