২১ বছর পর ওয়ানডে ম্যাচে অজিদের হারানোর পর এবার এল সিরিজ জয়ের গৌরব। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের ডিএলএস মেথডে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ৪২ ওভারে ১৯২ রানের টার্গেটটা বাংলাদেশ ছুঁয়েছে ৩৬ বল হাতে রেখে। অস্ট্রেলিয়াকে এ প্রথম কোনো ওয়ানডে সিরিজে হারাল টাইগাররা। আগের চারটি সিরিজ খেলে ১২ ম্যাচেই পরাজিত হয় বাংলাদেশ। পঞ্চম সিরিজে কেবল জয়ই আসেনি, এসেছে সিরিজ জয়ের কীর্তিও। ছবিঃ মাসফিকুর সোহান