ঈদুল আজহা ঘিরে রাজধানী থেকে গ্রাম—সবখানেই বেড়েছে কামারদের ব্যস্ততা। বছরের অন্য সময়ের তুলনায় এ মৌসুমে তাদের কাজ কয়েকগুণ বেড়ে যায়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লেলিহান অগ্নিশিখা আর হাতুড়ির শব্দে মুখর থাকে কামারশালা। কেউ ধার দিচ্ছেন পুরোনো ছুরি, কেউ বানাচ্ছেন নতুন চাপাতি, দা কিংবা বটি। ঘামে ভেজা শরীর আর আগুনের তাপে ক্লান্ত মুখেও থাকে তৃপ্তির ছাপ, কারণ এই সময়ের আয়েই অনেক পরিবারের কয়েক মাসের খরচ চলে। আধুনিক যন্ত্রের যুগেও কোরবানির ঈদে কামারদের দক্ষ হাতের ওপরই ভরসা করেন মানুষ। তাদের এই শ্রম, উৎসবের প্রস্তুতির এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। ছবি: মাসফিকুর সোহান
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫