রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে আড়াই ঘণ্টার বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবসে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ আয়োজন শুরু হয়। এদিন বেলা ১১টা ৪০ মিনিটে শুরু হয় বিমানবাহিনীর যুদ্ধবিমান, হেলিকপ্টার ও বিমানের প্রদর্শন। জাতীয় পতাকা, সেনাবাহিনীর পতাকা, নৌবাহিনীর পতাকা ও বিমানবাহিনীর পতাকা নিয়ে উড়ে যায় চারটি হেলিকপ্টার। একপর্যায়ে পাঁচটি বিমান লাল, নীল ও সবুজ রং ছড়িয়ে জাতীয় প্যারেড স্কয়ারের আকাশ রঙিন করে তোলে।
ছবি তুলেছেন— তাওহীদুজ্জামান তপু।