গরমে হাতিদের স্বস্তি দিতে চিড়িয়াখানায় করানো হচ্ছে গোসল

তীব্র গরমে মানুষের মতো বন্য প্রাণীদের জীবনও প্রায় ওষ্ঠাগত। এই গরম চিড়িয়াখানার প্রাণীদের একটু স্বস্তি দিতে তাই নেয়া হচ্ছে আলাদা ব্যবস্থা। সোমবার ঢাকার জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায়, শরীর ঠাণ্ডা রাখতে এবং ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করতে হাতিদের গোসল করাচ্ছেন পরিচর্যাকারীরা। এ সময় শুঁড় দিয়ে নিজের গায়ে পানি ছিটাতেও দেখা যায় হাতিদের। ছবি তাওহীদুজ্জামান তপু

আরও