চৈত্র মাসের শেষ দিকে সুন্দরবনের কোলঘেঁষা খুলনার দাকোপ উপজেলায় চড়ক পূজাকে সামনে রেখে পাটের পোশাকে বাহারী সাজে সেজে এলাকায় এলাকায় ঘুরে বেড়ান ভক্তরা। ঐতিহ্যবাহী এই আয়োজনে গ্রামীণ জনপদে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আর চৈত্রের শেষ দিন চড়ক পূজার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে। ছবি তাওহীদুজ্জামান তপু।