মহিষের বাথান

গৃহপালিত পশুর জন্য পানি ও ঘাস অত্যন্ত অপরিহার্য। আর যমুনার চরগুলোতে এই দুইয়েরই সহজ প্রাপ্যতা থাকায় প্রায় প্রতিটি চরেই দেখা মেলে মহিষের বাথানের। একেকটি বাথানে থাকে প্রায় ২৫০ থেকে ৪০০টি পর্যন্ত মহিষ। চরের বিস্তীর্ণ তৃণভূমি পশুর জন্য প্রাকৃতিক গোখাদ্যের বড় উৎস। তাই প্রতি বছর দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রাম্যমাণ বাথানগুলো একত্রিত হয়ে মহিষ ও গরু চরানোর জন্য বগুড়ার সারিয়াকান্দির উপজেলায় যমুনার চরে আসে। নদীর চরজীবন আর পশুপালনের এই ঐতিহ্য স্থানীয় অর্থনীতি ও জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ছবি: মাসফিকুর সোহান

আরও