বুধবার সকাল থেকেই ভ্যাপসা গরমে নাকাল হয়ে পড়েছিল নগরবাসী। তবে বিকালের চিত্র ছিল একেবারে আলাদা। দুপুরের ঠিক পরই আকাশ ঢেকে যায় কালো মেঘে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। এতে শহরের তাপমাত্রা কিছুটা কমলেও চরম ভোগান্তিতে পড়তে হয় অফিসফেরত মানুষ, ফুটপাথের ব্যবসায়ী এবং পথচারীদের। বিশেষ করে যানবাহনের সংকট এবং সড়কে জমে থাকা পানি ঘরমুখো মানুষের দুর্ভোগ কয়েকগুণ বাড়িয়ে দেয়। রাজধানীর নিউ মার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে সে সময়ের ছবি ফ্রেমবন্দি করেছেন আলোকচিত্রী তাওহীদুজ্জামান তপু।