ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই ফেসবুকে লগ-ইন করা যাচ্ছে না, নিউজ ফিডেও নতুন পোস্ট আসছে না। একই সঙ্গে মেসেঞ্জারেও বিভ্রাট দেখা দিয়েছে।

বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এর মেসেজিং সেবা মেসেঞ্জার। আজ শুক্রবার সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্ম দুটিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরা।

ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই ফেসবুকে লগ-ইন করা যাচ্ছে না, নিউজ ফিডেও নতুন পোস্ট আসছে না। একই সঙ্গে মেসেঞ্জারেও বিভ্রাট দেখা দিয়েছে।

ঢাকার এক ফেসবুক ব্যবহারকারী জানান, সন্ধ্যা সাতটার পরে হঠাৎ করে দেখলাম মেসেঞ্জার লগ-আউট হয়ে গেল। এরপর ফেসবুকে ঢুকে দেখি পোস্ট করা যাচ্ছে না, নতুন পোস্টও আসছে না।

বিভ্রাটের কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও