করপোরেট লিডারদের বিশ্বকাপ ভাবনা

আমার প্রিয় দল ব্রাজিল, প্রিয় খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে

মো. নুরুল আফছার, উপব্যবস্থাপনা পরিচালক, ইলেক্ট্রো মার্ট গ্রুপ

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করেছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ। এবারের আসরটি সবদিক থেকে ইতিহাস গড়েছে। এর আগে তিন দেশ মিলে কখনো বিশ্বকাপ আয়োজন করেনি। আবার ৪৮টি দেশও অতীতে কোনো বিশ্বকাপে খেলেনি। ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থ এবার তাই পেয়েছে বাড়তি মাত্রা। এ উন্মাদনায় শামিল হয়েছেন দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিত্বরাও। তারা এ বিশ্বকাপে নিজেদের পছন্দের দল, পছন্দের খেলোয়াড় নিয়ে ভাবনার কথা জানিয়েছেন। তুলে এনেছেন বিশ্বকাপ নিয়ে শৈশবের স্মৃতি—

আমার প্রিয় দল ব্রাজিল, আর প্রিয় খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। এবার ফ্রান্স বা স্পেনের কাপ জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করি।

১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবল ছিল আমাদের জন্য এক স্মরণীয় আসর। ওই সময়ে বাংলাদেশে প্রথম সস্তায় রঙিন টিভি বাজারে এনেছিল ইলেক্ট্রো মার্ট। ওই সময় রঙিন টিভি বলতে আমদানীকৃত কয়েকটি বিদেশী ব্র্যান্ডই ছিল এবং দামও ছিল বেশি। আমরাই প্রথম প্রায় অর্ধেক দামে কনকা রঙিন টিভি বাজারে নিয়ে আসি এবং শহরের পাশাপাশি গ্রামেগঞ্জে সর্বত্র গ্রাহকেরা রঙিন টিভি উপভোগ করার সুযোগ পান। গ্রাহকেরা লাইন ধরে আমাদের শোরুম থেকে রঙিন টিভি ক্রয় করে। গ্রাহকদের বিশেষ এ সুযোগ দিতে পারায় ১৯৯৮ সালের ফুটবল বিশ্বকাপটা আমাদের জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। সেই স্মৃতি আমাদের গর্বিত করে।

আরও