সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশকে ৪ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে সহজ পায় অজিরা।

দিনের শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ১৭ বলে ২৬ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দেন টাইগার দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। তবে তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট হন তানজিদ। ১টি চারে ৯ বলে ১০ রান করেন তিনি। দলীয় ২৬ রানে তানজিদ ফেরার পর বেশিক্ষন টিকতে পারেননি সাইফও। ৩টি চারে ১৪ বলে ২০ রান করেন সাইফ।

এরপর মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংসে খেলতে ব্যর্থ হন। সৌম্য সরকার ১৭, অধিনায়ক তাওহিদ হৃদয় ৮, পারভেজ হোসেন ইমন ও আব্দুল গাফফার সাকলাইন ১০ রান করে করেন।

পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হলে ১০৮ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান ১২ বলে ২৩ রানের জুটির সুবাদে সম্মানজনক সংগ্রহ পায় বাংলাদেশ। ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় টাইগাররা।

৪টি চারে ২২ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মেহেদী। ৭ রান করেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার এডাম জাম্পা ও জোয়েল ডেভিস ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিশকে ৫ রানে বোল্ড করেন পেসার শরিফুল। তিন নম্বরে নামা কুপার কনোলিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক মিচেল মার্শ। মারমুখী ব্যাটিংয়ে ১৬ বলে ২৫ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ১৩ রান করা মার্শকে শিকার করেন পেসার মুস্তাফিজুর রহমান। 

অধিনায়ককে হারালেও মারমুখী ব্যাটিং অব্যাহত রাখেন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো কনোলি। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৪৭ রান তুলে বাংলাদেশ পেসার সাকলাইনের প্রথম শিকার হন তিনি। তৃতীয় উইকেটে টিম ডেভিডের সাথে ২৮ বলে ৪০ রান যোগ করেন কনোলি। 

এরপর সতীর্থদের সাথে তিন জুটিতে ৫১ রান তুলে অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করেন রেনশ। এরমাঝে ডেভিড ২০, রেনশ ও অভিষিক্ত নিখিল চৌধুরি সমান ১৮ রান করে আউট হলেও, জয় পেতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ডেভিস ৭ ও বার্টলেট ৪ রানে অপরাজিত থাকেন। 

বাংলাদেশের হয়ে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন সাকলাইন। ১টি করে উইকেট শিকার করেন শরিফুল-মুস্তাফিজ-মাহেদি ও রিশাদ। 

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৯ জুন একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯ ওভার ১৩১ (সাইফ ২০, তানজিদ ১০, সৌম‍্য ১৭, হৃদয় ৮, পারভেজ ১০, সাকলাইন ১০, শামীম ১, শেখ মেহেদি ২৯*, রিশাদ ৩, শরিফুল ৭, মুস্তাফিজ ৭; জনসন ২-০-১০-১, বার্টলেট ২-০-১৯-০, এলিস ৩-০-২২-০, রেনশ ৩-০-২৬-২, জ‍্যাম্পা ৪-০-১৮-৩, ডেভিস ৩-০-১৭-৩, নিখিল ২-০-১৪-১)।

অস্ট্রেলিয়া: ১৮.২ ওভারে ১৩৩/৬ (মার্শ ১৩, ইংলিস ৫, কনোলি ৪৭, ডেভিড ২০, রেনশ ১৮, নিখিল ১৮, ডেভিস শরিফুল ৩-০-২২-১, মুস্তাফিজ ৩-০-১৬-১, শেখ মেহেদি ৪-০-২৯-১, রিশাদ ৪-০-২৬-১, সাকলাইন ৩.২-০-৩২-০, সাইফ ১-০-৭-০)

ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: অ্যাডাম জ্যাম্পা।

আরও