বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ গোলদাতা এখন মেসি

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। এর মাধ্যমে তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোল করা সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।

বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বকনিষ্ঠ ও সর্বজ্যেষ্ঠ গোল দাতার রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। এর মাধ্যমে তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোল করা সবচেয়ে বয়সী ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন।

এর আগে, ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়া ও মন্টিনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রথম বিশ্বকাপ খেলতে নামেন মেসি। সেই ম্যাচেই তিনি নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করেন। মাত্র ১৮ বছর বয়সে গোল করে তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে ইতিহাসে নাম লেখান।

ঠিক ২০ বছর পর, ২০২৬ সালের ১৬ জুন ৩৮ বছর বয়সে সবচেয়ে বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গোল করার রেকর্ডও নিজের করে নেন।

আরও