মেসি এখন আরো বেশি গুরুত্বপূর্ণ: স্কালোনি

আলভারেজের ইঞ্জুরি নিয়ে তিনি বলেন, তার অ্যাঙ্কেলের সমস্যায় ছিল, তবে এখন ভালোর দিকে। আগামী ম্যাচের জন্য সে প্রস্তুত

লিওনেল মেসি সব সময় আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ ছিল, এখন সে আরো বেশি গুরুত্বপূর্ণ। সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আলভারেজের ইঞ্জুরি নিয়ে তিনি বলেন, তার অ্যাঙ্কেলের সমস্যা ছিল, তবে এখন ভালোর দিকে। আগামী ম্যাচের জন্য সে প্রস্তুত।

এমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কে স্কালোনি বলেন, এমিলিয়ানো ভালো আছে। সবকিছু ঠিক থাকলে আমি মনে করি সে খেলবে।

এছাড়া প্রতিপক্ষ আলজেরিয়া সম্পর্কে তিনি বলেন, আলজেরিয়া বিশ্বকাপে তাদের জায়গা অর্জন করেছে। তাদের পারফরম্যান্স সেটাই প্রমাণ করে। আমরা একটি ভালো দলের মুখোমুখি হতে যাচ্ছি।

আলজেরিয়ার ভালো খেলোয়াড় আছে এবং মাঝমাঠে ভালো মিডফিল্ডার আছে। বিভিন্ন কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারে। তারা সম্মান পাওয়ার যোগ্য এবং কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করেন এই কোচ।

আরও