করপোরেট লিডারদের বিশ্বকাপ ভাবনা

বিশ্বকাপ ফুটবল খেলার চেয়েও অনেক বেশি কিছু

ড. নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক, পিএসটিসি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজন করেছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ। এবারের আসরটি সবদিক থেকে ইতিহাস গড়েছে। এর আগে তিন দেশ মিলে কখনো বিশ্বকাপ আয়োজন করেনি। আবার ৪৮টি দেশও অতীতে কোনো বিশ্বকাপে খেলেনি। ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থ এবার তাই পেয়েছে বাড়তি মাত্রা। এ উন্মাদনায় শামিল হয়েছেন দেশের শীর্ষ করপোরেট ব্যক্তিত্বরাও। তারা এ বিশ্বকাপে নিজেদের পছন্দের দল, পছন্দের খেলোয়াড় নিয়ে ভাবনার কথা জানিয়েছেন। তুলে এনেছেন বিশ্বকাপ নিয়ে শৈশবের স্মৃতি—

আমার প্রিয় দল ব্রাজিল, আর প্রিয় খেলোয়াড় রোনালদো ও মেসি। মনে হয় এবার ফ্রান্স কাপ জিততে পারে।

ফিফা বিশ্বকাপ আমার কাছে সবসময়ই শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি ছিল আনন্দ, উচ্ছ্বাস, পারিবারিক বন্ধন এবং একসঙ্গে থাকার এক অনন্য উপলক্ষ। আজ যখন অতীতের বিশ্বকাপগুলোর কথা মনে করি, তখন প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে না কোনো বিখ্যাত খেলোয়াড়, স্মরণীয় গোল কিংবা ট্রফি জয়ের দৃশ্য; বরং মনে পড়ে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খেলা দেখার সেই আনন্দময় মুহূর্তগুলোর কথা।

আমাদের ছোটবেলায় ঘরে ছিল মাত্র একটি ছোট টেলিভিশন। কিন্তু সেই একটি টিভিই যেন পুরো পরিবারকে এক সুতোয় বেঁধে রাখত। আমাদের পরিবার ছিল ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের নান্দনিক ফুটবল, সৃজনশীলতা ও আক্রমণাত্মক খেলার ধরন আমাদের মুগ্ধ করত।

আরও