ব্যক্তিগত রেকর্ড নয়, দলের কথাই আগে ভাবেন মেসি: রদ্রিগো

আর্জেন্টিনার প্রথম ম্যাচ মেসির জন্য এনে দিয়েছে একাধিক রেকর্ড। তবে মেসির ভাবনা ব্যক্তিগত রেকর্ড নয় বলে মন্তব্য করছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের নায়ক দলটির ক্যাপ্টেন লিওনেল মেসি। এ অর্জন তার জন্য এনে দিয়েছে একাধিক রেকর্ড। তবে মেসির ভাবনা ব্যক্তিগত রেকর্ড নয় বলে মন্তব্য করছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল।

ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রদ্রিগো বলেন, ‘লিওকে দলে পাওয়া আমাদের জন্য একটি বড় সুবিধা। কারণ তিনি যেভাবে দলকে পরিচালনা করেন এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন, তা অসাধারণ। তিনি কে, সেটাই যথেষ্ট। ব্যক্তিগত রেকর্ড নিয়ে তার কোনো ভাবনা নেই; তিনি সব সময় দলকেই অগ্রাধিকার দেন। আমাদের জন্য এটি অবিশ্বাস্য ব্যাপার।’

তিনি আরো বলেন, ‘আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, অনুশীলন চালিয়ে যেতে এসেছি। আমাদের লক্ষ্য সবসময়ই প্রথম দিন এসে শেষ দিন পর্যন্ত টিকে থাকা। পথে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু আমাদের পরিচয়, আমাদের ফুটবল-দর্শন এবং আমরা যে মূল্যবোধ ধারণ করি, সেগুলোর প্রতি সব সময় শ্রদ্ধাশীল থাকতে হবে।’

আরও