টাইমস স্কয়ারে আর্জেন্টিনা-আলজেরিয়ার সমর্থকদের মারামারি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের ভক্তরা একে অপরকে লক্ষ্য করে স্লোগান ও উসকানিমূলক অঙ্গভঙ্গি করছেন, যা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারামারিতে রূপ নেয়।

কানসাস সিটি স্টেডিয়ামে গ্রুপ ‘‌জে’ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে নিউইয়র্কের টাইমস স্কয়ারে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে দ্রুত হস্তক্ষেপ করেছে নিউইয়র্ক পুলিশ।

আর্জেন্টিনা ও আলজেরিয়ার হাজার হাজার সমর্থক টাইমস স্কয়ারে জড়ো হওয়ার পর এ ঘটনা ঘটে। ম্যানহাটনের কেন্দ্রস্থলে উভয় দেশের সমর্থকরা পতাকা ওড়ানো, জাতীয় সংগীত গাওয়া এবং কার্নিভালের মতো পরিবেশ তৈরি করার মাধ্যমে শুরুর দিকে পরিস্থিতি বেশ উৎসবমুখরই ছিল। তবে উভয় দেশের সমর্থকদের একাংশের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের ভক্তরা একে অপরকে লক্ষ্য করে স্লোগান ও উসকানিমূলক অঙ্গভঙ্গি করছেন, যা একপর্যায়ে ধাক্কাধাক্কি ও মারামারিতে রূপ নেয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে আলাদা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় এবং উভয় পক্ষের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও