বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমে চেনা ম্যাজিক দেখালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তার জাদুকরী হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
মাঠের সেই ফুটবল উন্মাদনা স্টেডিয়ামের গণ্ডি পেরিয়ে আছড়ে পড়েছে শোবিজ তারকাদের মনেও। যেমন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি।
বুবলি অবশ্য আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থক। তবে চিরবৈরি শিবিরের সমর্থক হয়েও মেসির এমন পারফরম্যান্সে বুঁদ হয়েছেন ‘দেয়ালের দেশ’ তারকা। আর্জেন্টিনার দুর্দান্ত শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে বুবলি বিস্ময় প্রকাশ করে প্রশ্ন ছুড়েছেন, ‘মেসি এত ভালো খেলে কেন?’
নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে দেয়া সেই পোস্টে তিনি লিখেছেন, ‘এই লোকটা (মেসি) এত ভালো খেলে কেন? লিওনেল মেসি সত্যিকারের জাদুকর, হ্যাটট্রিক।’