জীবনের গল্প বলবেন রিজিয়া পারভীন

আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হয় আয়োজনটি। এবারের অতিথি সংগীতশিল্পী রিজিয়া পারভীন

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন রিজিয়া পারভীন। ক্যারিয়ারের সূচনা থেকে আজ অবধি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আছে অনেক চড়াই উতরাই। সেইসব গল্পের কিছু নিয়ে তিনি আজ হাজির হচ্ছেন শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানে।

আলোঘর প্রকাশনা নিবেদিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। ইকবাল খন্দকারের উপস্থাপনায় জিটিভিতে সাপ্তাহিকভাবে প্রচার হয় আয়োজনটি। অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা, শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ। তারা আলোকিত ব্যক্তিজীবন ও বর্ণাঢ্য কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা শোনান দর্শককে। সে ধারাবাহিকতায় আসছে অনুষ্ঠানটির ৫৮তম পর্ব। এবারের অতিথি সংগীতশিল্পী রিজিয়া পারভীন।

এই পর্বে উঠে এসেছে তার জীবনের নানা অজানা কথা। সোহেল রানার প্রযোজনায় পর্বটি জিটিভিতে প্রচার হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে।

রিজিয়া পারভীন বলেন, ‘আমরা যারা গানের মানুষ, তারা যেকোনো টিভি অনুষ্ঠানে গিয়ে সাধারণত গানই গাই। তবে এই অনুষ্ঠানটা গান গাওয়ার অনুষ্ঠান না। বরং জীবনের গল্প বলার অনুষ্ঠান। জীবনের গল্পই বলেছি। আশা করছি সবার ভালো লাগবে।’

এই অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘সংস্কৃতি অঙ্গনের যেসব মানুষ আমাদের নানাভাবে সমৃদ্ধ করেছেন এবং করছেন, এই অনুষ্ঠানে তারা মন খুলে নিজেদের জীবনের এমন সব কথা বলেন, যা অনেকেরই অজানা। তাই অনুষ্ঠানটির বিগত পর্বগুলো দর্শক পছন্দ করেছেন। আশা করছি এই পর্বটিও তাদের ভালো লাগবে।’

আরও