বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

শিশু ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

শিশু ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
মোহন তালুকদার।

শিশু ধর্ষণের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোহন তালুকদারকে (২৫) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (মানিক) বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, গতকাল মঙ্গলবার রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (মানিক) ও সদস্য সচিব নাজমূল হুদা খান পাঠান (বাবু)-এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে” মোহন তালুকদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক জানান, তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। “সে এখন আমাদের দলের কেউ না। তার খারাপ কাজের দায় সংগঠন নেবে না।

আরও পড়ুন

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

মোহন তালুকদার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় আবুল কালাম আজাদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেশী ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে মোহন তালুকদারের বিরুদ্ধে। ধর্ষণের ফলে ওই শিশুটি বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত ২ মে মোহনগঞ্জ থানায় আদালতের নির্দেশে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, মোহন তালুকদার প্রাণনাশের ভয় দেখিয়ে ১০ বছরের শিশুটিকে ধর্ষণ করেন। মামলার পরপরই আত্মগোপনে চলে যান মোহন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে মোহন তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর