বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু
হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু। ছবি: এআই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬১।

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৭৭ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকি ৯৬৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেটে তিনজন এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: স্বচ্ছতা ও দক্ষতা ছাড়া দ্বিগুণ বাজেটেও স্বাস্থ্যখাতে পরিবর্তন আসবে না

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫৬৮ জন। এ ছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর আরও ৯৩ জনের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


একই সময়ে সারা দেশে মোট ৮৮ হাজার ৮৯৫ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ১০ হাজার ৬৩৪ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর