বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

তিন মাসে মাদক মামলায় গ্রেফতার ৯৬৮৫: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

তিন মাসে মাদক মামলায় গ্রেফতার ৯৬৮৫: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী 

মাদক নির্মূলে তিন মাসে দেশব্যাপী নয় হাজার ২৫১টি মামলায় নয় হাজার ৬৮৫ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে ৩০ হাজার ৭৪৪টি অভিযানে দতাদের গ্রেফতার করা হয়।  

বুধবার(১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য  শেখ মজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক কিশোরগঞ্জ জেলাসহ দেশব্যাপী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সমাজে মাদকের ভয়াবহতা হ্রাসকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বৃহত্তর পরিসরে মাদকের সরবরাহ হ্রাস, চাহিদা হ্রাস এবং ক্ষতি হ্রাস এই তিনটি কর্মকৌশল নিয়ে সারাদেশে কাজ করা হচ্ছে।  

এছাড়া বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণের কল্যাণের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও নিকলী উপজেলাসহ সারাদেশে ১৮০ দিন, আগামী ২০২৬-২০২৭ অর্থবছর এবং আগামী ০৫ বছরের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এই কর্মপরিকল্পনা অনুযায়ী বাজিতপুর ও নিকলী উপজেলাসহ কিশোরগঞ্জ জেলায় অবৈধ মাদক ব্যবসায়ী ও স্পটগুলোর তালিকা হালনাগাদ করা হচ্ছে। চিহ্নিত স্পটগুলোতে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


বিজ্ঞাপন


সালাহউদ্দিন আহমদ বলেন,  বর্তমান সরকার মাদক ও সন্ত্রাস নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক ও সন্ত্রাস ধীরে ধীরে পুরো সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করে দেয়। কেবল পুলিশি অভিযানের মাধ্যমে মাদক ও সন্ত্রাস এর মূলোৎপাটন করা পুরোপুরি সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সবার সম্মিলিত সহযোগিতা। 
 
বিইউ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর