Digi Bangla - : আইসিটি
সাইবার সুরক্ষা আইন সংশোধনে ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন
২০২৬ সালের জুলাই মাসে জাতীয় সংসদে পাস হওয়া সর্বশেষ সংশোধনী অনুযায়ী, সাইবার স্পেসে অপরাধ দমন, তথ্য সুরক্ষা এবং কন্টেন্ট অপসারণের নিয়মাবলীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সরকার ইতোমধ্যে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর খসড়া যাচাই-বাছাই ও চূড়ান্ত অনুমোদনের জন্য পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।
এর আগে অনলাইন জুয়া প্রতিরোধে আলাদা আইন পাস হওয়ায় মূল আইনের ২০ ধারা থেকে কোটি টাকা জরিমানার বিধানটি বাতিল করা হয়'সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
কমিটির দায়িত্ব হবে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা এবং আইনটি চূড়ান্তকরণের প্রক্রিয়ায় সহায়তা করা।
//ডিবিটেক/ডিআর/ইকে//
আইসিটি বিভাগের তিন প্রতিষ্ঠানে বড় রদবদল, এখনও বহাল আলোচিত কয়েকজন
দেশের ডিজিটাল গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা এবং সরকারি ডেটা অবকাঠামো ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ জুলাই জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন মহাপরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ মাহফুজা আখতারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে পদায়ন করা হয়েছে। তিনি ওই পদে সাইফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
একই দিনে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. আশরাফুল মোমিন খানকে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইয়ামিন খানকে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাঁরা স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
ডিজি পদ হারালেও একাধিক দায়িত্বে সাইফুল
আইসিটি অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে সাইফুল ইসলামকে সরানো হলেও সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, তিনি এখনো আইসিটি বিভাগের অধীন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। হাইটেকপার্ক কর্তৃক্ষে একইসঙ্গে তিনটি এবং আইসিটি বিভাগের প্রশাসন অধিশাখায় যুগ্ম সচিব হিসেবে দায়িত্বে আছেন। বিভাগের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বহাল থাকায় প্রশাসনিক সংস্কারের পরিধি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আলোচনায় সায়েম ইমরান
সাম্প্রতিক রদবদলের পরও আইসিটি বিভাগের কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রাখা নিয়ে প্রশাসনের একটি অংশে আলোচনা চলছে। বিভাগসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সিনিয়র সহকারী সচিব সায়েম ইমরান এখনো একটি সংবেদনশীল প্রশাসনিক দায়িত্বে রয়েছেন। তাদের ভাষ্য, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় তার দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো আদালতের চূড়ান্ত রায় বা সরকারি তদন্ত প্রতিবেদন তথ্য এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে তার বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি অংশের মতে, আইসিটি বিভাগের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তন প্রশাসনিক সংস্কারের ইতিবাচক পদক্ষেপ। তবে অভিযোগের মুখে থাকা কর্মকর্তাদের বিষয়ে স্বচ্ছ, নীতিনির্ভর ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সংস্কার আরও কার্যকর হবে। অচিরেই বিষয়টি আইসিটি বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য একটি সূত্র।
//ডিবিটেক/ডিএইচই/এমআই//
শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১৩ নেতা বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিমালা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১৩ জন নির্বাহী সদস্যকে বহিষ্কার করা হয়েছে। ৩০ জুন, মঙ্গলবার ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া ১৩ জনের বিরুদ্ধে পারস্পরিক সৌহার্দ্য পরিপন্থি বিভিন্ন কার্যকলাপ, সিনিয়র নেতৃবৃন্দের প্রতি অসৌজন্যমূলক আচরণ, সংগঠনের পদবি ও পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের মধ্যে কারও কারও বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণও পাওয়া গেছে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এই ১৩ জন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন— প্রফেসর শাহ জে মিয়া (উপদেষ্টা), আব্বাস ফারুক (উপদেষ্টা), রওশন কামাল জেমস (সাধারণ সম্পাদক), সামিউল ইসলাম (সহ-সভাপতি), রোকনুজ্জামান রনি (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌশলী মো. জুয়েল (দপ্তর সম্পাদক), নাউয়িদ হোসেন (অর্থ সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণবিষয়ক সম্পাদক), মো. আল-মামুন (সমাজকল্যাণ সম্পাদক), সাইমুম রেজা তালুকদার (আইনবিষয়ক সম্পাদক), রেয়াদ হাসনাইন (সদস্য) ও মাকসুদ হোসাইন (সদস্য)।
সংগঠনের বৃহত্তর স্বার্থ, শৃঙ্খলা এবং কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
//ডিবিটেক/এসএ/এমআই//
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা
জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করে ১০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে।
২৯ জুন, সোমবার রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।
গঠনতন্ত্র অনুমোদনের পর বর্তমান কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক, রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের মতে, নতুন কমিটির মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণ আরও বিস্তৃত হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এ ছাড়া সাধারণ সদস্য অন্তর্ভুক্তির জন্য সদস্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে তথ্যপ্রযুক্তি খাতের আগ্রহী পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সদস্য হওয়ার সুযোগ পাবেন।
সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে সংগঠনটি কাজ করে যাবে।
//ডিবিটেক/এমএস/এমআই//
ডিজিটাল গভর্নমেন্ট ও পরিচয় ব্যবস্থাপনা স্ট্যাডি ট্যুরে এস্তোনিয়া যাচ্ছে বাংলাদেশ
তথ্যপ্রযুক্তি খাতের বিশ্বসেরা মডেল অনুসরণে বাংলাদেশের ডিজিটাল পাবলিক সার্ভিস ও আইডেন্টিটি ম্যানেজমেন্টকে আরও সমৃদ্ধ করতে ইউরোপের দেশ এস্তোনিয়া যাচ্ছেন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ১৫ জন কর্মকর্তা । আগামী ১০ থেকে ১৩ আগস্ট এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে ‘আইডেন্টিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ান-আইডি প্রিন্সিপল ইন ডিজিটাল গভর্নমেন্ট’ (Identity Management and One-ID principle in Digital Government) শীর্ষক একটি স্ট্যাডি ট্যুর অনুষ্ঠিত হতে যাচ্ছে (ভ্রমণকাল ৯ এবং ১৪ আগস্ট) ।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ই-গভর্নেন্স একাডেমি (eGA)-এর ব্যবস্থাপনায় পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্নেন্স’ (E-ffective Governance) প্রকল্পের অধীনে এই স্টাডি ট্যুরটিতে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ব্রিটিশ কাউন্সিল যৌথ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ও গুরুত্ব
এস্তোনিয়া ২০০২ সাল থেকে সফলভাবে ইলেকট্রনিক আইডেন্টিটি বা ডিজিটাল পরিচয় ব্যবস্থা ব্যবহার করে আসছে । এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের নাগরিকদের জন্য একটি সমন্বিত ও একক পরিচিতি কোড (Unique Identifier) বা 'ওয়ান-আইডি' বাস্তবায়নে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনগুলো থেকে শিক্ষা নেওয়া । ৪ দিনব্যাপী এই নিবিড় কর্মসূচিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ডিজিটালাইজেশন, ডেটাসেটগুলোর আন্তঃসংযোগ (Interoperability), বিশ্বখ্যাত ‘এক্স-রোড’ (X-Road) সলিউশন, সাইবার নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও আইনি কাঠামো নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে ।
কেন প্রয়োজন টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল কর্মকর্তাদের সমন্বয়?
ডিজিটাল গভর্নমেন্ট এবং 'ওয়ান-আইডি'র মতো জাতীয় স্তরের একটি মেগা ফ্রেমওয়ার্ক কেবল কোডিং বা কারিগরি উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সফল বাস্তবায়নে যেমন প্রয়োজন দক্ষ প্রোগ্রামার ও সিস্টেম অ্যানালিস্ট, ঠিক তেমনি প্রয়োজন নীতিনির্ধারণী সমন্বয়কারী, আইনি কাঠামো প্রস্তুতকারক এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতা তৈরির জন্য গণমাধ্যম ও জনসংযোগ বিশেষজ্ঞ ।
অফিসিয়াল ডেলিগেট তালিকা (Delegate List) পর্যালোচনা করে দেখা গেছে, এই সফরের জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি বহুমুখী (Multidisciplinary) টিম গঠন করা হয়েছে । ১৫ সদস্যের এই দলে যেমন আছেন সরকারের আইসিটি বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের কারিগরি বিশেষজ্ঞরা (যেমন: সিস্টেম ম্যানেজার, সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট ও প্রোগ্রামার), ঠিক তেমনি রয়েছেন প্রশাসনিক ও সমন্বয়কারী কর্মকর্তাবৃন্দ (যেমন: যুগ্ম সচিব, সহকারী রেজিস্টার জেনারেল, সমন্বয়ক, এপিএস এবং জনসংযোগ কর্মকর্তা) ।
ডিজিটাল রূপান্তরের এই বিশাল কর্মযজ্ঞে বিভিন্ন অংশীজন (Stakeholders) এবং গণমাধ্যমের সঙ্গে সঠিক তথ্য আদান-প্রদানের কাজটি অত্যন্ত সংবেদনশীল। সেই বিবেচনায় আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা (PRO) এবং নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি বৈশ্বিক মানসম্পন্ন ও সমন্বিত কার্যক্রমের স্বাভাবিক নিয়ম।
শতভাগ বৈদেশিক অর্থায়ন
এই সফরের যাবতীয় ব্যয়—আন্তর্জাতিক বিমান টিকিট, আবাসন (হায়াত প্লেস তাল্লিন হোটেল), লাঞ্চ ও দৈনিক ভাতা সহ সমস্ত খরচ সম্পূর্ণভাবে আয়োজক প্রতিষ্ঠান ই-গভর্নেন্স একাডেমি এবং ইউরোপীয় কমিশন বহন করছে। বাংলাদেশ সরকারের রাজস্ব তহবিল থেকে এই বাবদ কোনো অর্থ ব্যয় হচ্ছে না।
সূত্র বলছে, কোনো ধরনের অভ্যন্তরীণ বিতর্ক বা নিয়মের ব্যত্যয় ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়া ও আন্তর্জাতিক গাইডলাইন মেনে দলটির মনোনয়ন ও সরকারি আদেশ (জিও) সম্পন্ন হয়েছে। এই সফরের মাধ্যমে অর্জিত জ্ঞান বাংলাদেশে নিরাপদ, আধুনিক ও বৈষম্যহীন ডিজিটাল পাবলিক সার্ভিস নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।
//ডিবিটেক/এসআই/ইকে//
দেশের সব টোল প্লাজায় একক ইটিসি নেটওয়ার্ক ও বিআরটিএ-র ওয়ান ট্যাগ চালুর পরিকল্পনা
দেশের সড়ক, সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে এবং টানেলসমূহে প্রচলিত ভিন্ন ভিন্ন ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেমকে একটি একক ও সমন্বিত (Interoperable) নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রতিবেদনের ওপর এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যমান আরএফআইডি (RFID) ভিত্তিক ইটিসি সিস্টেমসমূহকে এপিআই (API)-এর মাধ্যমে একটি কেন্দ্রীয় নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা করা হয়, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে। গ্রাহক হয়রানি কমাতে বিভিন্ন সংস্থার আলাদা ট্যাগ ব্যবহারের পরিবর্তে শুধুমাত্র বিআরটিএ (BRTA) কর্তৃক সরবরাহকৃত একক RFID Tag ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া নিবন্ধন, ডিজিটাল পেমেন্ট ও ট্র্যাফিক অ্যালার্টের সুবিধাসহ একটি সমন্বিত মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনাও করা হয়েছে।
সেতু বিভাগের সম্মেলন কক্ষে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে ২৪ জুন, বুধবার অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, বেসরকারি অংশীজন, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি হলো স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার এবং ক্যাশলেস ট্রানজেকশন। এক্সপ্রেসওয়ে, টানেল ও ফ্লাইওভারের সুবিধা আরও বেগবান করতে টোল প্লাজাগুলোতে শতভাগ স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা চালু করা প্রয়োজন। এর মাধ্যমে যানবাহন চলাচলের সময় ও জ্বালানির অপচয় শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে।
সভায় পদ্মা সেতু, যমুনা সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার ও কর্ণফুলী টানেলের পৃথক টোল পদ্ধতির সীমাবদ্ধতা এবং জনসাধারণের ভোগান্তির বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। সরকারের ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের লক্ষ্য অর্জনে এই একক টোল ব্যবস্থা যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ ব্যাংক, এটুআই (a2i), বুয়েট (BUET), আইইউটি (IUT), এনটিএমসি (NTMC), বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও যাত্রী কল্যাণ সমিতিসহ বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (MFS) প্রতিনিধিরা তাদের কারিগরি পরামর্শ প্রদান করেন।
//ডিবিটেক/এনডি/এসএ//
অন্তর্ভুক্তিমূলক ও নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনের প্রতিশ্রুতি বাংলাদেশের
জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
২৫ জুন, বুধবার অনুষ্ঠিত বৈঠকে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই), সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ এবং নাগরিকবান্ধব ডিজিটাল সরকার ব্যবস্থা গঠনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্যে মন্ত্রী বলেন, “বাংলাদেশের কাছে ডিপিআই কেবল প্রযুক্তির বিষয় নয়, বরং এটি সুশাসনের একটি অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক যেন রাজধানীর একজন নাগরিকের মতোই সহজে সরকারি সেবা পেতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ডিজিটাল-ফার্স্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশের নাগরিকরা সরকারি পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ (EkPay), ‘মাইগভ’ (myGov) অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন এবং ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও জানান, আগামী তিন বছরের মধ্যে দেশের সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট সুবিধা এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
নাগরিকদের মতামত ও অভিযোগ গ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, ক্যাবিনেট ডিভিশনের ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম’ (GRS) এবং ‘ই-পার্টিসিপেশন’ (e-Participation) ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা সরাসরি সরকারি প্রতিষ্ঠানের কাছে মতামত ও অভিযোগ জানাতে পারছেন।
সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরও বাড়াতে ভবিষ্যতে ‘ই-পার্টিসিপেশন র‍্যাংকিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
//ডিবিটেক/জেডইউ/ইকে//
সংসদে ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’ উত্থাপন: অনলাইন জুয়া ও বেটিংয়ে কড়া শাস্তির বিধান
জুয়া, অনলাইন জুয়া, অনলাইন বেটিংসহ এ ধরনের ডিজিটাল ও অ্যানালগ অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে জাতীয় সংসদে একটি নতুন বিল উপস্থাপন করা হয়েছে। এই বিলে এই ধরনের অপরাধের জন্য কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে।
২৩ জুন, মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘জুয়া প্রতিরোধ বিল ২০২৬’ নামের এই বিলটি উত্থাপন করেন। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীন।
সংসদে উত্থাপিত এই বিলটির মূল লক্ষ্য হলো—প্রচলিত জুয়ার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া অনলাইন জুয়া, অনলাইন বেটিং এবং এই সংক্রান্ত অন্যান্য অপরাধের জন্য সুনির্দিষ্ট দণ্ড নির্ধারণ ও আইনি বিধান প্রণয়ন করা।
বিলটি সংসদে উত্থাপনের পর স্বরাষ্ট্রমন্ত্রী এটি পরীক্ষা-নিরীক্ষা করার অনুরোধ জানান। তিনি আগামী ৫ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’তে পাঠানোর আবেদন করেন।
পরবর্তীতে উপস্থিত সংসদ সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটের মাধ্যমে বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়। স্থায়ী কমিটিতে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর এটি চূড়ান্ত রিপোর্ট আকারে আবারও সংসদে পেশ করা হবে।
//ডিবিটেক/বিএন/ইকে//
এডিপি প্রকল্প বাস্তবায়নে গতি আনার তাগিদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর
রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন,বুধবার  অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
সভায় আইসিটি বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্ব-স্ব প্রকল্পের পরিচালকরা তাদের কাজের বর্তমান বাস্তবায়ন চিত্র ও অগ্রগতি উপস্থাপন করেন। মন্ত্রী ফকির মাহবুব আনাম বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং প্রতিটি প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্বে এই পর্যালোচনা সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।
//ডিবিটেক/এমজেডআই/ইকে//
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী
দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১৬ জুন, মঙ্গলবার খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কার্যক্রম পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডকে আরও এগিয়ে নিতে ক্রমাগত পুরোনো প্রযুক্তির বদলে নতুন প্রযুক্তি প্রয়োগ, কার্যকর প্ল্যানিং, মার্কেটিং পলিসি এবং প্রোঅ্যাক্টিভ মার্কেটিং নেটওয়ার্ক গড়ে তোলার ওপর জোর দেন তিনি। প্রতিষ্ঠানকে নিজের ভাবার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করেন যে, এর উন্নয়নে যা যা করা দরকার সরকার তাই করবে।
পরিদর্শনকালে মন্ত্রী উৎপাদন কার্যক্রমের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মান নিশ্চিতকরণের তাগিদ দেন। কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার প্রশংসা করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি, পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠান প্রাঙ্গণে দেশি আমের চারা রোপণ করেন এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
//ডিবিটেক/এমজেইউ/এসআই//
তরুণদের দক্ষতা বিশ্বমানে উন্নীত করার আহ্বান,
ঢাকার রামপুরায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৩ জুন, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (ICTESB)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।  অনুষ্ঠানের শুরুতে নতুন গঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সংগঠনের যুগ্ম-মহাসচিব আশফাকুর রহমান। আইসিটিইএসবির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় এই সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, মোঃ আশিক-আল-আজিজ, যুগ্ম-মহাসচিব রেশমা আলম, সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন কবির, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আসিফ মোহাম্মদ ইসলামসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানে উন্নীত করতে হবে।
অন্যদিকে, সংগঠনের শুরুকালীন স্মৃতিচারণ করে মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, শুরুর দিকের বিভিন্ন চড়াই-উতরাই পার হয়ে সংগঠনটি আজ ৯ জন থেকে ২৭ জনের একটি শক্তিশালী কমিটিতে রূপ নিয়েছে। সদস্যদের মনোবল বৃদ্ধি ও কার্যক্রম জোরদারে নতুন সম্পাদকীয় পদ যুক্ত করার পাশাপাশি বিভাগীয় পর্যায়েও কমিটি গঠন শুরু হয়েছে, যা জেলা পর্যায়ের কার্যক্রমকে গতিশীল করবে।
সভায় সংগঠনের আর্থিক ভিত্তি মজবুত করতে একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ ফান্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়। এ সময় উপস্থিত সদস্যবৃন্দ ফান্ড ও সদস্য সংগ্রহের বিষয়ে তাদের মতামত তুলে ধরার পাশাপাশি পরিবর্তনশীল আইসিটি খাতের সাথে তাল মেলাতে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদার এবং নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও ট্রেনিং আয়োজনের তাগিদ দেন।
//ডিবিটেক/এআর/ইকে//
স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ প্রোগ্রামার ও প্রযুক্তিবিদ তৈরির বিকল্প নেই: মন্ত্রী
চতুর্থ শিল্পবিপ্লবের এই চ্যালেঞ্জিং সময়ে বিশ্ববাজারের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশে দক্ষ প্রোগ্রামার, কোডার ও প্রযুক্তিবিদ তৈরির কোনো বিকল্প নেই। আজকের তরুণ শিক্ষার্থীরাই তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে আগামী দিনের ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল নেতৃত্ব দেবে।
১৩ জুন, শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে, সমাপনী ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সুদূরপ্রসারী প্রত্যাশা ব্যক্ত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম।
শিক্ষার্থীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী আশ্বস্ত করেন যে, তরুণদের প্রযুক্তিগত মেধার বিকাশে আর্থিক অনুদানসহ সব ধরনের রাষ্ট্রীয় সুবিধা নিয়ে বর্তমান সরকার সবসময় তাদের পাশে আছে।
বক্তব্যের একপর্যায়ে সামাজিক বাস্তবতার চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, “বর্তমানে শিক্ষাদীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতায় ছেলেরা মেয়েদের চেয়ে কিছুটা পিছিয়ে পড়ছে। আমাদের মায়েরা এখন বাচ্চাদের পড়াশোনা ও মেধা বিকাশের পেছনে অনেক বেশি সময় ও শ্রম দিচ্ছেন। তবে বর্তমান সময়ে চারদিকে যেভাবে মাদকের মারাত্মক বিস্তার দেখা দিয়েছে, তাতে সন্তানদের রক্ষায় মা-বাবা উভয়কেই গভীর নজরদারি বাড়াতে হবে।”
বিশ্বের সাম্প্রতিক প্রযুক্তিগত রূপান্তর উল্লেখ করে তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরও বলেন, “বিশ্ব এখন চ্যাটজিপিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) এক নতুন যুগে প্রবেশ করেছে। এই সময়ে মেধাবীদের জন্য বিশ্বব্যাপী ক্যারিয়ারের এক বিশাল সুযোগের দ্বার উন্মুক্ত হয়েছে। এই প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে হলে আধুনিক প্রযুক্তি, উন্নত জ্ঞান-বিজ্ঞান ও নিত্যনতুন উদ্ভাবনের সঙ্গে নিজেদের এখনই প্রস্তুত করতে হবে। ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় সফল হতে কারিগরি দক্ষতার কোনো বিকল্প নেই।”
মন্ত্রী সরকারের নির্বাচনী ও কৌশলগত অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, দেশের আইসিটি খাতের তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষাগত দক্ষতার সর্বোচ্চ উন্নয়ন, স্টার্টআপ ও নতুন উদ্যোক্তাদের জন্য বড় ফান্ডের সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে দেশীয় পণ্যের সংযুক্তকরণ এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে সরকার অত্যন্ত জোরালোভাবে কাজ করে যাচ্ছে। কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ক বার্তায় ফকির মাহবুব আনাম বলেন, “মনে রাখবে, প্রতিটি বড় উদ্ভাবনই শুরু হয় একটি খুব ছোট প্রশ্ন থেকে। তাই প্রশ্ন করতে শেখো, চারপাশ পর্যবেক্ষণ করতে শেখো, পরীক্ষা-নিরীক্ষা করতে শেখো এবং ব্যর্থতাকে বিন্দুমাত্র ভয় না পেয়ে নতুন কিছু উদ্ভাবনের অদম্য সাহস অর্জন করো।” তিনি গভীর আশা প্রকাশ করেন যে, এই প্রতিযোগিতা থেকে উঠে আসা খুদে কোডাররাই ভবিষ্যতে নতুন প্রযুক্তি উদ্ভাবন, উচ্চতর গবেষণা এবং বিশ্বমানের সফটওয়্যার উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এ টি এম জিয়াউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাপনী ও পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, এনসিএসএ-এর মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. আনোয়ার উদ্দিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মো. জফুরুল আলম খান।
অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট আলোচক ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, প্রোগ্রামিং, জটিল গাণিতিক সমস্যা সমাধান এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের জাতীয় প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের এই নতুন প্রজন্ম আগের যেকোনো প্রজন্মের চেয়ে অনেক বেশি স্মার্ট ও প্রযুক্তি-বান্ধব। আর এই তরুণদের মেধাকে কাজে লাগিয়ে দেশে একটি টেকসই ‘ক্রিয়েটিভ ইকোনমি’ (সৃজনশীল অর্থনীতি) গড়ে তুলতে সরকার এবারের জাতীয় বাজেটে বিশেষ কোটায় ৫০০ কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছে। আধুনিক বিজ্ঞান ও কোডিং আজ মানুষের সবকিছুকে হাতের মুঠোয় নিয়ে এসেছে এবং এই তরুণ অলিম্পিয়াডরাই একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করবে। তরুণরা শুধু সোশ্যাল মিডিয়ায় অযথা সময় নষ্ট করে না, বরং তারা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অলিম্পিয়াডে দারুণ সাফল্য ছিনিয়ে এনে তার প্রমাণ দিচ্ছে।
অনুষ্ঠানের শেষভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকে সেরাদের হাতে মেডেল, ট্রফি, সার্টিফিকেট ও মূল্যবান পুরস্কার তুলে দেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। এবারের প্রতিযোগিতায় মেধার অনন্য স্বাক্ষর রেখে মাধ্যমিক (স্কুল) ক্যাটাগরিতে ঢাকা বিভাগের বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী রাইয়্যান ফেরদৌস এবং উচ্চ মাধ্যমিক (কলেজ) ক্যাটাগরিতে ঢাকার কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ওয়ালি জামান দেশসেরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে সর্বাধুনিক ল্যাপটপ এবং রানার্সআপদের হাতে একটি করে ব্র্যান্ডেড ট্যাব তুলে দেওয়া হয়।
এছাড়াও একই অনুষ্ঠানে বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড বিজয়ী ও সেফার ইন্টারনেট দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতের পুরস্কার তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির উদ্যোগে ও আইসিটি বিভাগের সহযোগিতায় দেশব্যাপী সফলভাবে সম্পন্ন হয়েছে ‘বাংলাদেশ বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬’। সারা দেশের ৪,৯১১ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্য থেকে কঠোর বাছাই শেষে আঞ্চলিক পর্বের সেরা ৫১ জনকে নিয়ে ৪ দিনব্যাপী একটি নিবিড় আবাসিক মেন্টরিং বুটক্যাম্পের আয়োজন করা হয়। সেই বুটক্যাম্প শেষে গতকাল ১২ জুন চূড়ান্ত জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার ধারাবাহিকতায় আজ এই সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হলো।
//ডিবিটেক/আইএইচ/এমআই//
মাইগভ ই-টিকিটিং সেবায় যুক্ত হলো ময়নামতি জাদুঘর ও শালবন বিহার
কুমিল্লার ঐতিহাসিক প্রত্নস্থল ময়নামতি জাদুঘর ও শালবন বিহারে চালু হলো ডিজিটাল টিকিটিং ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এই দুই স্থাপনাকে যুক্ত করা হয়েছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মাইগভ ই-টিকিটিং প্ল্যাটফর্মে।
১২ জুন, শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেবাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এখন থেকে আগ্রহীরা অনলাইনে পেমেন্ট সম্পন্ন করে আগেভাগেই টিকিট সংগ্রহ করতে পারবেন এবং ভিজিটের সময় কিউআর কোড স্ক্যান করে সরাসরি প্রবেশ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। অনুষ্ঠানে তিনি নিজ মোবাইল ফোন ব্যবহার করে অনলাইনে টিকিট সংগ্রহ করেন এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে প্রবেশ করে সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর, মাইগভ টিম লিড (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল, আঞ্চলিক পরিচালক ড. মোছাঃ নাহিদ সুলতানা, কাস্টোডিয়ান মো. শাহীন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সাবিনা আলম বলেন, এর আগে লালবাগ দুর্গ, ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘর, জাতীয় উদ্ভিদ উদ্যান, বলধা গার্ডেন এবং রোজ গার্ডেনে ই-টিকিটিং চালুর পর এবার যুক্ত হলো ময়নামতি জাদুঘর ও শালবন বিহার। ফলে দর্শনার্থীদের আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না।
তিনি আরও বলেন, ডিজিটাল ব্যবস্থার ফলে কাগজের ব্যবহার কমবে, রাজস্ব ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হবে এবং তথ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়বে।
এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর জানান, ২০২৫ সালের ৩০ জুন মাইগভ ই-টিকিটিং চালুর পর গত ১১ মাসে পাঁচটি সাইটে ৬ লাখ ৩ হাজার দর্শনার্থী সেবা নিয়েছেন। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকা।
তিনি বলেন, কুমিল্লার ঐতিহাসিক ও পর্যটন সম্ভাবনাময় এই দুই স্থাপনায় ই-টিকিটিং চালুর ফলে দেশি-বিদেশি পর্যটকরা আরও দ্রুত ও ঝামেলাহীনভাবে সেবা নিতে পারবেন। পর্যায়ক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন আরও ৩০টি ঐতিহাসিক ও পর্যটন স্থাপনাকে এই প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।
মাইগভ টিম লিড ফজলুল জাহিদ পাভেল জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, শশীলজ জাদুঘর, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তাজহাট জমিদার বাড়ি, শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, পানাম নগর ও ডুলাহাজারা সাফারি পার্কেও এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিজিটাল সরকারি সেবার সম্প্রসারণে মাইগভ ই-টিকিটিং এখন শুধু সুবিধা নয়, পর্যটন ও সাংস্কৃতিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে।
//ডিবিটেক/এমআরআই/ইকে//
আইসিটি বিভাগে ২ হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
দেশের তথ্যপ্রযুক্তি খাতকে অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য মোট ২ হাজার ৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
১১ জুন, বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বরাদ্দের কথা ঘোষণা করেন। বাজেট বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, এবারের প্রস্তাবিত বরাদ্দটি বিদায়ী অর্থবছরের তুলনায় কিছুটা কম। বিগত ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে আইসিটি বিভাগের জন্য বরাদ্দ ছিল ২ হাজার ১৪৪ কোটি টাকা এবং পরবর্তীতে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ২ হাজার ৮৬৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজেট বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অমিত সম্ভাবনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টরটি আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে ওঠার সক্ষমতা রাখে। অথচ বর্তমানে দেশের সামগ্রিক জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) এ খাতের অবদান মাত্র ১ থেকে ২ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। তবে বর্তমান সরকারের সুনির্দিষ্ট ও যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং তা সঠিক বাস্তবায়নের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে জিডিপিতে এই খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা সম্ভব বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আইসিটি খাতকে দেশের একটি শক্তিশালী 'থ্রাস্ট সেক্টর' বা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অর্থমন্ত্রী কিছু সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরেন। তিনি জানান, এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় আধুনিক আইসিটি অবকাঠামো নির্মাণ, ওয়্যারলেস ও ওয়্যারলাইন কানেক্টিভিটির ব্যাপক সম্প্রসারণ, দক্ষ ও আন্তর্জাতিক মানের মানবসম্পদ তৈরি এবং বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন করা হবে। একই সাথে নাগরিকদের সরকারি ও বেসরকারি সেবা প্রাপ্তি সহজ করতে 'ওযান সিটিজেন-ওয়ান আইডি-ওয়ান ডিজিটাল ওয়ালেট' ব্যবস্থা চালুকরণ এবং ডিজিটাল অর্থনীতির সার্বিক বিকাশে প্রয়োজনীয় সকল ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা প্রদান করা হবে।
<colgroup><col style="width: 100%;"></colgroup>
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইসিটি বিভাগের জন্য ২,০৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের মূল ও সংশোধিত বাজেটের চেয়ে কম। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ৫ বছরে জিডিপিতে আইসিটির অবদান ১-২% থেকে ১০%-এ উন্নীত করতে সরকার একে 'থ্রাস্ট সেক্টর' হিসেবে গড়ে তুলবে। এই লক্ষ্যে ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানো, ১০০ এমবিপিএস ইন্টারনেট গতি নিশ্চিত করা, 'ওয়ান সিটিজেন-ওয়ান আইডি-ওয়ান ডিজিটাল ওয়ালেট' চালু এবং প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট দিতে 'ন্যাশনাল ফাইবার ব্যাংক' স্থাপনের মেগা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
অর্থমন্ত্রী তার বক্তৃতায় আরও উল্লেখ করেন যে, আইসিটি খাতের প্রকৃত উন্নয়নের জন্য সাশ্রয়ী, গুণগত ও নির্ভরযোগ্য ইন্টারনেটের কোনো বিকল্প নেই। এ খাতকে থ্রাস্ট সেক্টর হিসেবে প্রতিষ্ঠা করতে পর্যাপ্ত স্পেকট্রাম (তরঙ্গ) এবং ফাইবার বেইজড কানেক্টিভিটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ইন্টারনেট সেবার মান বৈশ্বিক মানদণ্ডে পৌঁছানোর লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতি প্রণয়নসহ ব্যাপক টেলিকম সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে মোবাইল অপারেটর এবং ফিক্সড ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারসহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে সাথে নিয়ে দেশের ৯০ শতাংশ মানুষের কাছে দ্রুততম সময়ে ৫জি (5G) নেটওয়ার্ক পৌঁছে দেওয়া এবং ন্যূনতম ১০০ এমবিপিএস (100 Mbps) ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সরকার 'ন্যাশনাল ফাইবার ব্যাংক' স্থাপনসহ দেশব্যাপী নেটওয়ার্ক সম্প্রসারণের জোরালো উদ্যোগ গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকারের ধারাবাহিকতায় ইতোমধ্যে দেশের সকল আন্তঃনগর ট্রেন ও বিমানবন্দরগুলোতে উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে, যার সুফল দেশের সাধারণ জনগণ ইতোমধ্যে ভোগ করছেন।
আইসিটি খাতের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে বাজেট বক্তৃতায় জানানো হয়, সরকার বিগত মাত্র চার মাসে দেশে ৪১ লাখ নতুন ৪জি (4G) মোবাইল সংযোগ এবং চার লাখ উচ্চগতির নতুন ব্রডব্যান্ড সংযোগ প্রদান করতে সক্ষম হয়েছে।
//ডিবিটেক/এমআই/এমইউআইএম//
১৩ জুন জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী
দেশের হাই স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির বিকাশ ও উদ্ভাবনী চিন্তাভাবনা ছড়িয়ে দিতে আগামী ১৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্ব। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিকেআইআইসিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে এই সমাপনী আসর বসবে। একই দিন বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এটিএম জিয়াউল ইসলাম এবং প্রশিক্ষণ ও উন্নয়ন পরিচালক মোঃ জাফরুল আলম খান।
ভারপ্রাপ্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা বলেন, “আজ যারা কোড লিখছে, আগামী দিনে তারাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব দেবে। তরুণদের এই যৌক্তিক চিন্তাধারা জাতীয় উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও উল্লেখ করেন, ২০১৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিযোগিতাটি ইতিমধ্যে সফলতার সাথে এক যুগেরও বেশি সময় পার করেছে। এর মূল উদ্দেশ্য প্রোগ্রামিংকে শুধু কোড লেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে, একটি সৃজনশীল সমস্যা সমাধানের মাধ্যম হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং এনসিএসএ (NCSA) মহাপরিচালক ড. মোঃ তৈয়বুর রহমান।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশ থেকে রেকর্ডসংখ্যক ৯ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। অনলাইন বাছাই পর্ব শেষে ৭ হাজার ২২৭ জন শিক্ষার্থী আঞ্চলিক পর্বের জন্য নির্বাচিত হয়। গত ১৬ মে দেশের ২৪টি ভেন্যুতে প্রোগ্রামিং এবং ১৬টি ভেন্যুতে কুইজ প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে ৪,৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়। আঞ্চলিক পর্বের লড়াই শেষে মোট ৮৩১ জন প্রতিযোগী জাতীয় বা চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। এর মধ্যে ৩৮৭ জন প্রোগ্রামিং এবং ৪৪৪ জন কুইজ প্রতিযোগী রয়েছে। চূড়ান্ত প্রতিযোগিতাটি কুইজ ও প্রোগ্রামিং মিলিয়ে মোট ৫টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।
//ডিবিটেক/ জেইউআই/ ইকে//
ল্যাপটপ, কম্পিউটার ও ইভি গাড়িসহ শতাধিক পণ্যে বড় শুল্কছাড়
দেশের অর্থনীতিতে গতি সঞ্চার, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং সবুজ অর্থায়নকে উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় ধরনের শুল্ক ও করছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আজ বিকেলে অর্থমন্ত্রী কর্তৃক ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেটে কৃষি, আইটি, পরিবেশবান্ধব পরিবহন এবং জনস্বাস্থ্য খাতকে চাঙ্গা করতে শতাধিক পণ্য ও সেবায় কর-শুল্ক কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
ডিজিটাল অর্থনীতি ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে সবচেয়ে বড় চমক এসেছে তথ্যপ্রযুক্তি খাতে। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া কম্পিউটারের এসএসডি (SSD) আমদানির ক্ষেত্রে মাত্র ৫ শতাংশ আমদানি শুল্ক ব্যতিরেকে বাকি সব ধরনের শুল্ক-কর তুলে নেওয়া হচ্ছে। কম্পিউটার প্রিন্টার ও পোর্টেবল ডেটা প্রসেসিং মেশিনের অগ্রিম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ এবং পস (POS) মেশিনের আমদানি শুল্ক ১০ থেকে ৫ শতাংশে নামানো হচ্ছে।
পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির করভার উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। ২৫ হাজার ডলার মূল্যের ইলেকট্রিক গাড়ির (EV) মোট করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে ৬৪ শতাংশ এবং ইভি চার্জার ও চার্জিং স্টেশনের ওপর থাকা ৩৯.৭৫ শতাংশ করভার সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ১৮০০ সিসি পর্যন্ত প্লাগ-ইন হাইব্রিড গাড়ির করভার ৯৩.১৬ শতাংশ থেকে কমিয়ে ৭৩.৪৩ শতাংশে নামানো হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানি বা সোলার খাতের সুরক্ষায় সৌরবিদ্যুৎ শিল্পের বিভিন্ন উপকরণের ওপর শুল্কছাড় অব্যাহত রাখা হচ্ছে। সৌরবিদ্যুৎ বিল পরিশোধে ৫ শতাংশ কর রেয়াত এবং লিথিয়াম-আয়ন ও সোডিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনের কাঁচামালের ওপর শুল্ক সম্পূর্ণ মওকুফ করা হচ্ছে।
মিডিয়া ও ক্রিয়েটিভ খাতের জন্য উচ্চপ্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরার আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং গিটার, পিয়ানো, ভায়োলিনের মতো মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট আমদানিতে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
জনস্বাস্থ্য ও চিকিৎসাসামগ্রীর মধ্যে কিডনি ডায়ালাইসিস ফিল্টার এবং ব্লাড টিউবিং সেটের ওপর ভ্যাট ও অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। হার্টের স্টেন্ট (রিং) এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহ পর্যায়ে থাকা ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
কৃষি খাতের সুরক্ষায় কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের ৩৬টি কাঁচামালের ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার এবং জিংক সালফেট সার উৎপাদনের কাঁচামালের আমদানি শুল্ক শূন্য করা হয়েছে। এছাড়া সোনা ও সোনার গহনার ক্ষেত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বৈধ সোনা আমদানিকে উৎসাহিত করবে।
//ডিবিটেক/এমএআর/ইকে//
এনএফসি প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনে সাইবার হামলা বেড়েছে ১৮৮ শতাংশ:
স্মার্টফোনে এনএফসি (NFC) প্রযুক্তি ব্যবহার করে অর্থ চুরি ও প্রতারণার ঘটনা দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। প্রতিষ্ঠানটির সর্বশেষ গবেষণা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে অ্যান্ড্রয়েড ডিভাইস লক্ষ্য করে পরিচালিত ৩৫ হাজার ৬০০টি এনএফসি-ভিত্তিক ম্যালওয়্যার হামলা প্রতিহত করা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১২ হাজার ৩০০। অর্থাৎ এক বছরের ব্যবধানে হামলার পরিমাণ বেড়েছে ১৮৮ শতাংশ।
ক্যাসপারস্কি জানিয়েছে, এনএফসি প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন ও ব্যাংক কার্ডের মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদানের সুবিধাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা নতুন ধরনের প্রতারণা চালাচ্ছে। বর্তমানে সুপারকার্ড এক্স, ফ্যানটমকার্ড, এনগেট এবং এনএফসিগেটের ক্ষতিকর সংস্করণ ব্যবহার করে এসব আক্রমণ পরিচালিত হচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাশিয়া, তবে ইউরোপ ও লাতিন আমেরিকাতেও এ ধরনের হামলার বিস্তার দ্রুত ঘটছে।
গবেষকদের মতে, হামলাকারীরা মূলত দুটি কৌশল ব্যবহার করছে। প্রথমটি ‘ডাইরেক্ট এনএফসি’, যেখানে বিভিন্ন অজুহাতে ব্যবহারকারীকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করানো হয় এবং পরে ব্যাংক কার্ডটি স্মার্টফোনের সঙ্গে স্পর্শ করতে বলা হয়। এ সময় কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য অপরাধীদের হাতে চলে যেতে পারে।
দ্বিতীয় ও তুলনামূলকভাবে আরও বিপজ্জনক পদ্ধতি হলো ‘রিভার্স এনএফসি’। এই কৌশলে আক্রান্ত স্মার্টফোন ব্যবহার করে এটিএম বা পেমেন্ট টার্মিনালের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়। ফলে ব্যবহারকারী নিজেই অজান্তে প্রতারকদের কাছে অর্থ পাঠিয়ে দেন।
ক্যাসপারস্কির প্রধান নিরাপত্তা বিশেষজ্ঞ সের্গেই গোলভানভ বলেন, “আগে হামলাকারীরা মূলত ডাইরেক্ট এনএফসি কৌশল ব্যবহার করত। এখন রিভার্স এনএফসি পদ্ধতির ব্যবহার দ্রুত বাড়ছে। এটি আরও বিপজ্জনক, কারণ ভুক্তভোগীরাই নিজের হাতে অর্থ স্থানান্তর করেন। ফলে প্রতারণামূলক লেনদেনকে বৈধ লেনদেন থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের ম্যালওয়্যার আরও উন্নত হতে পারে এবং বিশ্বের আরও বেশি দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দিমিত্রি কালিনিন জানান, এনএফসি প্রযুক্তি ব্যবহার করে প্রথম আলোচিত হামলার ঘটনা প্রকাশ্যে আসে ২০২৩ সালের শেষ দিকে। শুরুতে ইউরোপে এ ধরনের আক্রমণ দেখা গেলেও পরে রাশিয়া এবং অন্যান্য অঞ্চলেও একই ধরনের ম্যালওয়্যার ছড়িয়ে পড়ে। বর্তমানে সাইবার অপরাধীরা এসব টুলকে ‘ম্যালওয়্যার-অ্যাজ-এ-সার্ভিস’ হিসেবে সরবরাহ করছে, যার ফলে হুমকির পরিধি আরও দ্রুত বিস্তার লাভ করছে।
ব্যবহারকারীদের নিরাপদ থাকতে শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি। পাশাপাশি অপরিচিত উৎস থেকে কোনো অ্যাপ ইনস্টল না করা, এটিএম ব্যবহারের সময় অচেনা ব্যক্তির নির্দেশনা অনুসরণ না করা এবং মোবাইল ডিভাইসে নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
//ডিবিটেক/আরআই/এমআই//
বাংলাদেশিদের জন্য ফিলিপাইনের ই-ভিসা চালু , আবেদন অনলাইনে
বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালুর ঘোষণা দিয়েছে ফিলিপাইন। ফলে ৮ জুন, সোমবার থেকে পর্যটন উদ্দেশ্যে ফিলিপাইন ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিরা অনলাইনের মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর ফলে প্রচলিত স্টিকার ভিসা ইস্যু প্রক্রিয়া পর্যটন ভিসার ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হচ্ছে।
ফিলিপাইন দূতাবাস জানিয়েছে, পর্যটন উদ্দেশ্যে অস্থায়ী সফরের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকরা এখন থেকে সরকারি ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের অনলাইনে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভিসা ফি দূতাবাসে জমা দিতে হবে।
অনুমোদিত ই-ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীরা তা ব্যক্তিগত কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ডিভাইসে ডাউনলোড করতে পারবেন। ভ্রমণের সময় ডিজিটাল অথবা প্রিন্ট কপি উভয়ই ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে প্রদর্শন করা যাবে।
দূতাবাস আরও জানিয়েছে, ফিলিপাইনে প্রবেশের আগে ভ্রমণকারীদের অবশ্যই যাত্রার কমপক্ষে ৭২ ঘণ্টা পূর্বে অনলাইন ই-ট্রাভেল নিবন্ধন সম্পন্ন করতে হবে। ই-ভিসা অনুমোদনের পর এই নিবন্ধন বাধ্যতামূলক এবং প্রবেশ বন্দরে সম্ভাব্য জটিলতা এড়াতে এটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে ই-ভিসা শুধুমাত্র পর্যটন ভ্রমণের জন্য প্রযোজ্য। এই ভিসা অন্য কোনো ধরনের ভিসায় রূপান্তর করা যাবে না এবং অনুমোদিত অবস্থানকালও বাড়ানো যাবে না। যারা উচ্চশিক্ষা, কর্মসংস্থান বা অন্যান্য দীর্ঘমেয়াদি উদ্দেশ্যে ফিলিপাইন যেতে চান, তাদের দূতাবাসে প্রচলিত স্টিকার ভিসার জন্য আবেদন করতে হবে।
দূতাবাসের প্রকাশিত ফি কাঠামো অনুযায়ী, সিঙ্গেল এন্ট্রি ই-ভিসার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫৮০ টাকা। ছয় মাস মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসার ফি ১৩ হাজার ৮৬০ টাকা এবং এক বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসার ফি ১৯ হাজার ১৪০ টাকা।
//ডিবিটেক/বিটিও/এমআই//
বিদায়ী আইসিটি সচিবকে সংবর্ধনা
বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা দিলো  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ৪ জুন, বৃহস্পতিবার আইসিটি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এর সভাপতিত্বে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেনের পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা এবং সুদীর্ঘ প্রশাসনিক প্রজ্ঞার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। তিনি দেশের আইসিটি খাতের অবকাঠামোগত উন্নয়নে বিদায়ী সচিবের অবদানের কথা স্মরণ করে তার ভবিষ্যৎ কর্মজীবন ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত আইসিটি বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদায়ী সচিবের সাথে কাজ করার অভিজ্ঞতা ও তার গতিশীল কর্মময় জীবনের বিভিন্ন অনুকরণীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানের শেষভাগে বিদায়ী সচিব কাজী আনোয়ার হোসেন তার আবেগঘন সমাপনী বক্তব্যে আইসিটি বিভাগে কর্মরত থাকাকালীন কর্মপরিবেশের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি তার দায়িত্ব পালনকালে সব ধরনের প্রশাসনিক কাজে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য মন্ত্রী, উপদেষ্টা এবং সহকর্মী কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
/ডিবিটেক/এমজেইউ/ইকে/
এআইয়ের ছদ্মবেশে সাইবার হামলা, বছরের শুরুতেই ৯২ হাজার ম্যালওয়্যার আক্রমণ
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির জনপ্রিয়তা ও ব্যবহার যত দ্রুত বাড়ছে, ঠিক ততটাই উদ্বেগজনক হারে বাড়ছে এআইয়ের ছদ্মবেশে পরিচালিত অভিনব সব সাইবার হামলা। বৈশ্বিক সাইবার নিরাপত্তা বিষয়ক খ্যাতনামা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন এআই সফটওয়্যারের রূপ ধরে থাকা ক্ষতিকর ম্যালওয়্যার ব্যবহার করে বিশ্বব্যাপী ৯২ হাজারেরও বেশি সাইবার হামলার ঘটনা শনাক্ত করা হয়েছে।
২ জুন মঙ্গলবার, প্রতিষ্ঠানটির ঢাকা অফিস থেকে জাননো হয়, ক্যাসপারস্কির গবেষকেরা চলতি বছরের এই কয়েক মাসেই ১৫ হাজারেরও বেশি এমন ম্যালওয়্যার নমুনা বা স্যাম্পল শনাক্ত করেছেন, যেগুলো মূলত চ্যাটজিপিটি বা মিডজার্নির মতো অত্যন্ত জনপ্রিয় এআই টুলের ভুয়া সংস্করণ হিসেবে ইন্টারনেটে ছড়ানো হচ্ছিল। এসব ম্যালওয়্যারের গভীরে তল্লাশি চালিয়ে ব্যাংকিং ট্রোজান, স্পাইওয়্যার, এক্সপ্লয়েট এবং এমন কিছু বিপজ্জনক সফটওয়্যার পাওয়া গেছে, যা ভুক্তভোগীর অজান্তেই আক্রান্ত ডিভাইসে অতিরিক্ত আরও ক্ষতিকর প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড ও ইনস্টল করতে সক্ষম।
জানাযায়, আইসিটি ও তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়ে ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম (জিআরইএটি) গত মে মাসে ‘সিলভার ফক্স’ নামে পরিচিত একটি অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট (এপিটি) সাইবার অপরাধী গ্রুপের এক নতুন ও ভয়ংকর অভিযান শনাক্ত করেছে। এই আন্তর্জাতিক হ্যাকার চক্রটি উইন্ডোজ, ম্যাকওএস ও লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের ফাঁদে ফেলতে অত্যন্ত জনপ্রিয় এআই অ্যাপ্লিকেশন ‘ক্লড এআই’-এর হুবহু ভুয়া সংস্করণ বা ক্লোন অ্যাপ্লিকেশন ছড়িয়ে দেয়। কোনো সাধারণ ব্যবহারকারী বা তরুণ টেক-উদ্যোক্তা যখনই আসল সফটওয়্যার মনে করে এটি ইনস্টল করেন, তখনই তাঁর অজান্তে ডিভাইসে একটি শক্তিশালী ম্যালওয়্যার প্রবেশ করে। এই ম্যালওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে কাজ করে দীর্ঘ সময় ধরে কম্পিউটারের পুরো সিস্টেম এবং ব্যবহারকারীর সমস্ত ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের ওপর হামলাকারীদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।
এই উদ্ভূত ও জটিল সাইবার যুদ্ধ নিয়ে ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের রাশিয়া ও সিআইএস ইউনিটের প্রধান দিমিত্রি গালভ বলেন, “এআইনির্ভর প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জও তত জটিল হয়ে উঠছে। এখন শুধু ডিভাইস সুরক্ষা নয়, বরং বিভিন্ন সিস্টেমে তথ্য, অনুমতি ও সিদ্ধান্ত কীভাবে আদান-প্রদান হচ্ছে, সেটিও নিরাপদ রাখা জরুরি।” তিনি আরও সতর্ক করে জানান যে, সাইবার অপরাধীরা প্রতিনিয়ত জনপ্রিয় এআই সেবার নাম ভাঙিয়ে সাধারণ ব্যবহারকারীদের ব্যক্তিগত ডাটা ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, যার ফলে বর্তমান সাইবার হামলার যুগে নির্ভরযোগ্য নিরাপত্তা সমাধান ব্যবহার করা আমাদের ডিজিটাল জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই মহামারি থেকে বাঁচতে ক্যাসপারস্কি বড় বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে রিয়েল-টাইম হুমকি শনাক্তকরণ, তদন্ত ও প্রতিক্রিয়া সক্ষমতাসম্পন্ন সমন্বিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দিয়েছে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আইটি বা নিরাপত্তা বিশেষজ্ঞ দল নেই, তাদের জন্য ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) এবং ইন্সিডেন্ট রেসপন্স সেবার মতো থার্ড-পার্টি সমাধান গ্রহণের জোরালো সুপারিশ করা হয়েছে। অন্যদিকে সাধারণ ব্যক্তিগত ব্যবহারকারীদের সুরক্ষায় প্রতিষ্ঠানটির স্পষ্ট পরামর্শ হলো—শুধুমাত্র অফিশিয়াল ও বিশ্বস্ত সোর্স থেকে এআই সেবা ব্যবহার করা, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাওয়া অচেনা এআই অ্যাপ বা চ্যাটবট এড়িয়ে চলা এবং ম্যালওয়্যার ও ফিশিং আক্রমণ থেকে সুরক্ষার জন্য ডিভাইসে সবসময় একটি নির্ভরযোগ্য ও আপডেটেড সিকিউরিটি সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস ব্যবহার করা।
/ডিবিটেক/আরআই/এমইউআইএম/
ঈদের ছুটির শুরুতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিবথেকে  সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের  ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন মো: মামুনুর রশীদ ভূঞা।
আর এই পদে থাকা সচিব কাজী আনোয়ার হোসেনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
২৫ মে, সোমবার  দুটি পৃথক প্রজ্ঞাপনে জারি করে এই পদায়ন ও বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মু: তানভীর হাসান রুমান।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন দায়িত্ব পাওয়া এই দুই শীর্ষ কর্মকর্তাই দীর্ঘদিন ধরে দেশের আইসিটি খাতের বিভিন্ন নীতিনির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে মো: মামুনুর রশীদ ভূঞা আইসিটি বিভাগের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রকল্পগুলোর প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এটুআই এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টে প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনিক রেকর্ড অনুযায়ী, কাজী আনোয়ার হোসেন গত বছরের ২০ আগস্ট ২০২৪ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে যোগদান করেছিলেন। সেই হিসেবে ২৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ১ বছর ৯ মাস ৫ দিন এই পদে দায়িত্ব পালন করেছেন।
ডিবিটেক/জেডআই/ইকে
ঈদ যাত্রায় পদ্মা সেতুতে চালু ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’
ঈদযাত্রায় যানজট কমাতে ও দ্রুত টোল আদায় নিশ্চিত করতে পদ্মা সেতুতে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’। এসপায়ার টু ইনোভেট (এটুআই) পরিচালিত এই প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে যানবাহন চালকদের টোল প্লাজায় থেমে নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে না। চলতি পথে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত টোল পরিশোধ ককরতে পারায় ঈদকেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে গিয়ে টোলকর্মীরাও কিছুটা স্বস্তি পাচ্ছেন।
২৫ মে, সোমবার এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম জানান, এখন পর্যন্ত ১০ হাজারের বেশি যানবাহন এই সেবায় নিবন্ধিত হয়েছে এবং ৭ কোটির বেশি টাকার টোল আদায় সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ডি-টোল চালুর ফলে যানজট কমেছে, যাতায়াতে স্বস্তি বেড়েছে এবং বিপুল কর্মঘণ্টা সাশ্রয় হচ্ছে।
টোলপ্লাজায় দায়িত্বরত একজন কর্মী জানান, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মে যানবাহনের বিদ্যমান বিআরটিএ আরএফআইডি ট্যাগ ব্যবহার করেই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাচ্ছে। ফলে আলাদা কোনো ডিভাইস বা অন-বোর্ড ইউনিট কেনার প্রয়োজন হচ্ছে না।
এটুআইট সূত্রে প্রকাশ, বর্তমানে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে সেবাটি চালু করা হয়েছে। ঈদ উপলক্ষে এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্যবহারকারীরা বিভিন্ন ব্যাংক, মোবাইল আর্থিক সেবা ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে টোল পরিশোধ করতে পারছেন।  ডি-টোলের পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, নগদ, ট্যাপ, উপায়, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক ও প্রাইম ব্যাংক। ভবিষ্যতে আরও ব্যাংক ও ডিজিটাল ওয়ালেট এই প্ল্যাটফর্মে যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডি-টোল প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার “ওয়ান নেশন, ওয়ান টোলিং সিস্টেম” বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এর আওতায় ভবিষ্যতে দেশের বিভিন্ন সেতু, এক্সপ্রেসওয়ে ও টোল সড়কে একই আরএফআইডি ও ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে টোল পরিশোধ করা যাবে।
জানাগেছে, পদ্মা সেতুতে সফল বাস্তবায়নের পর যমুনা সেতুসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সেতু ও এক্সপ্রেসওয়েতে ডি-টোল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট টোল অপারেটরদের সমন্বয়ে জাতীয় আন্তঃসংযুক্ত টোলিং ইকোসিস্টেম গড়ে তোলার কাজ চলছে।
সংশ্লিষ্টদের মতে, ডি-টোল শুধু টোল আদায় ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করবে না, বরং ডিজিটাল লেনদেন সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি, যানজট কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেও ভূমিকা রাখবে।
/ডিবিটেক/আরআই/ ইকে/
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ২ দিনব্যাপী জাতীয় ড্যাশবোর্ড কর্মশালা সম্পন্ন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে জাতীয় ড্যাশবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এটুআই (a2i)। কর্মশালায় মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের ১৯ জন কর্মকর্তা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ মনিরুল ইসলাম।
দুই দিনের এই সেশনে জাতীয় ড্যাশবোর্ডের মূল ধারণা, ব্যবহারিক দিক এবং এটি বাস্তবায়নের প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরেন এটুআই-এর সিনিয়র কনসালটেন্ট (ডেটা) মোঃ আনোয়ারুল আরিফ খান। পুরো সেশনটি ফ্যাসিলিটেট করেন এটুআই-এর জুনিয়র কনসালটেন্ট মোঃ আশরাফুল ইসলাম।
কর্মশালার প্রাথমিক ধাপে চিহ্নিত বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচক ও সেবা সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে অংশগ্রণকারীরা হাতে-কলমে কাজ করেন। তারা মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের ডেটা ভিজ্যুয়ালাইজ করে ড্যাশবোর্ড তৈরি করেন। এই ড্যাশবোর্ড ব্যবহারের মাধ্যমে কীভাবে মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ, কাজের অগ্রগতি মূল্যায়ন এবং দ্রুত তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়- সে বিষয়ে কর্মকর্তারা বাস্তবমুখী ধারণা লাভ করেন।
/ডিবিটেক/ এআই/ ইকে/
আইসিটি বিভাগের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ মে, শনিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দেশের ডিজিটাল রূপান্তরকে টেকসই করতে সব সংস্থাকে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা নিজ নিজ প্রকল্পের বর্তমান কাজের অগ্রগতি ও ডিজিটাল রূপরেখা উপস্থাপন করেন। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
/ডিবিটেক/এমজেডইউ/এমইউএম/
সাইবার ড্রিলে চ্যাম্পিয়ন সাইবারস্যাভি
দেশের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের ডিজিটাল তথ্য সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো (সিআইআই) নিশ্চিত করতে বরাবরের মতো ‘জাতীয় সাইবার ড্রিল ২০২৬’  করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫,৭৫০ স্কোর অর্জন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির দল ‘সাইবারস্যাভি’ চ্যাম্পিয়ন হয়েছে। ড্রিলটিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ‘ডিবিবিএল সাইবার স্কোয়াড’ এবং তৃতীয় স্থান লাভ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ‘সিবিবিএল ওয়ারিয়র’।
২৩  মে, শনিবার, গণমাধ্যমকে জানানো হয় এই প্রতিযোগিতার ফলাফল। জানানো হয়, এবারে ড্রিলে দেশের ৬৮টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সংস্থার কারিগরি টিম গত ১৬ মে, শনিবার এই প্রতিযোগিতায় অনুষ্ঠিত অংশ নেয়। এতে দাবি করা হয়, বাস্তবধর্মী সাইবার হামলা মোকাবিলা, ডিজিটাল ফরেনসিক, ওয়েব সিকিউরিটি ও থ্রেট অ্যানালাইসিসসহ বিভিন্ন আধুনিক নিরাপত্তা বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করা হয় এই জাতীয় ডাটাবিকেন্দ্রীকরণ অনুশীলনে।
গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডের (বিসিওএলবিডি) ধারাবাহিকতায় দেশের তরুণ ও আইটি পেশাজীবীদের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে এই আয়োজনকে বড় মাইলফলক হিসেবে দেখছেন আয়োজকরা।
আয়োজক প্রতিষ্ঠান জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক চিকিৎসক মো. তৈয়বুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এই ডিজিটাল ড্রিলটি পরিচালিত হয়। সমাপনী অনুষ্ঠানে সংস্থার পরিচালক (অপারেশন-২) মো. হোসেন বিন আমিনের বরাতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে সমন্বিত সাইবার প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা এবং সাইবার হুমকি মোকাবিলায় প্রস্তুতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ড্রিল সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমান সরবরাহ শৃঙ্খল সংকট ও আইটি হার্ডওয়্যার বাজারের অস্থিরতার মধ্যেও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে এই ধরণের মহড়া অত্যন্ত কার্যকর অবদান রাখবে।
/ডিবিটেক/ ডিপিও/ এমইউএম
প্রতিবন্ধীদের সব সুবিধা দিতে প্রস্তুত আইসিটি বিভাগ
প্রযুক্তিকে সবার জন্য নিরাপদ ও ব্যবহারযোগ্য করার প্রত্যয় ঘোষণা করা হলো বিশ্ব প্রতিবন্ধী দিবসে। দিবস উপলক্ষে ২১ মে, বৃহস্পতিবার রাজধানীর আগারগঁওয়ের বিডা মিলনায়তনে দিবসের জাতীয় অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত  বক্তব্য দেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)  মোহাঃ আব্দুর রফিক।
প্রতিবন্ধীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, কেউ যেন পিছিয়ে না থেকে সেই নীতিতে অ্যাকসেসেবল ওয়েব ও অ্যাপ তৈরি করা হয়েছে। প্রতিবন্ধীদের কথা ভেবেই এখন থেকে সব ডিজিটাল সেবার নকশা করা হবে। কেননা, এটা দয়া নয়; তাদের অধিকার হিসেবে দেখছি। নতুন প্রযুক্তি দিয়ে আমরা তাদের সমাজের মূলধারায় আনতে চাই। দেশের ৪০ লাখ প্রতিবন্ধী সন্তানদের আমাদের সম্পদে পরিণত করতে চাই।
তিনি আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে আমরা প্রতিবন্ধীদের সমাজে সম্মানিত করবো। প্রতিমন্ত্রীদের জন্য আইসিটি বিভাগ যা করা দরকার সবই করবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল; সাইটসেভার্স ইন্টারন্যাশনালের কান্ট্র ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও এবং ফ্রেন্ডশিপের ইনক্লুসিভ সিটিজেন সেক্টরের উর্ধ্বতন পরিচালক ও বিভাগীয় প্রধান আয়েশা তাসিন খান।
অনুষ্ঠানে ওয়েবসাইট ও ডিজিটাল সেবাগুলোতে অভিগম্য বা সবার জন্য অ্যাকসেসেবল করা, সোশ্যাল স্কিমে তাদের জন্য ক্যাটাগরি ভিত্তিক সুবিধা প্রদান, ব্যাংকিং সহ আর্থিক সেবায় প্রতিবন্ধীদের সুবিধা নিশ্চিত করা,ভবনে তাদের প্রবেশাধিকারের বিশেষ পথ রাখা ইত্যাদি দাবি জানানো হয়।
সম্মানিত অতিথির বক্তব্য দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর ও দৃষ্টিজয়ী ভাস্কর ভট্টাচার্য। বক্তব্যে ভাস্কর ভট্টাচার্য বাংলাদেশেই অ্যাকসেসেবল প্রযুক্তি বানাতে সরকারে সহযোগিতা প্রত্যাশা করেন।
ইশারা ভাষায় বক্তব্য দেন শ্রবন ও বাক প্রতিবন্ধী উম্মে হাফসা। স্পেশাল লিড বলা নিয়েও আপত্তি জানান আরেক জন শারীরিক প্রতিবন্ধী। ১০৩০টি সমাজসেবা অফিসগুলো প্রতিবন্ধীদের জন্য অ্যাকসেসেবল করার দাবি জানান উপস্থিত একজন দৃষ্টিপ্রতিবন্ধী।
অভিযোগ শুনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার আপনাদের সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করছে। অনেক আইন থাকলেও তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
ডিবিটেক/আইএইচ/এমএম
আ.লীগ আইটির মাধ্যমে হাজার কোটি টাকা লুট করেছে
বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তির (আইটি) খাতে বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। প্রযুক্তির প্রসার দেখানো হলেও তা সাধারণ মানুষের জীবনমান সহজ বা সেবাগ্রহণ প্রক্রিয়াকে জটিলতামুক্ত করতে কোনো কাজে আসেনি।
১৯ মে, মঙ্গলবার দুপুরে নরসিংদীর পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বক্তব্যের সপক্ষে যুক্তি বিগত ৪৫ বছরেও নিজের নামে জমি নামজারি করতে না পারার উদাহরণ টেনে আনেন মঈন খান। তিনি বলেন, আইটি ব্যবস্থার নামে মুখরোচক কথা বলা হলেও, দেশের একজন সাধারণ নাগরিকের জন্য নিজ নামে নামজারি বা ভূমি সেবা পাওয়া এখনো বেশ কষ্টসাধ্য।
তার ভাষায়, সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে কেবল অবকাঠামো তৈরি বা বড় বাজেট খরচ করাই যথেষ্ট নয়, বরং সেবা পাওয়ার প্রক্রিয়াটিকে সাধারণ মানুষের জন্য সহজতর ও হয়রানিমুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের ভূমিসেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার  বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশব্যাপী ভূমিসেবা চালু করা হয়েছে। সেই লক্ষে দেশব্যাপী এই ইলেক্ট্রিক সেবার মাধ্যমে ভূমিসেবা চালু করা হয়েছে। শুধু মুখরোচক কথা বললে হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটি সহজ করে গড়ে তুলতে হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা ও পৌর ছাএদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।
উদ্বোধন শেষে পলাশ বাসস্ট্যান্ডে  পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য চাল, শুকনা খাবার ও ঢেউটিন বিতরণ করেন সাবেক এই বিজ্ঞান ও প্রযুক্তমন্ত্রী।
ডিবিটেক/ডিআরজে/এমইউএ্ম
‘হ্যালো ডিসি’ সেবা চালু করছে ঢাকা জেলা প্রশাসন, ফোনেই জানানো যাবে অভিযোগ
সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ‘হ্যালো ডিসি’ নামে নতুন সেবা চালু করতে যাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। এ সেবার মাধ্যমে নাগরিকেরা সরাসরি জেলা প্রশাসনে ফোন করে অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।
১৭ মে, রবিবার, দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটি–এর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
তিনি বলেন, ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ সহজেই তাঁদের সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। এছাড়া জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে নাগরিকেরা পরামর্শও দিতে পারবেন। খুব শিগগিরই এ সেবার বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
ফরিদা খানম বলেন, জেলা প্রশাসন নিয়মিত গণশুনানির আয়োজন করলেও প্রযুক্তিনির্ভর এই নতুন উদ্যোগ নাগরিকসেবাকে আরও সহজ করবে। এতে সরাসরি যোগাযোগের মাধ্যমে দ্রুত সমস্যা শনাক্ত ও সমাধানের সুযোগ তৈরি হবে।
অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বিভিন্ন সেলিব্রিটিকে যুক্ত করে সচেতনতামূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের উদ্যোগ নেওয়া হবে।
‘গণমাধ্যমকর্মীবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা’ শীর্ষক অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গণমাধ্যম সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। জেলা প্রশাসনের কোনো দপ্তরে সেবাগ্রহীতারা হয়রানির শিকার হলে বা অনিয়ম দেখা গেলে সাংবাদিকদের তা নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার তরিকুল ইসলাম।
এছাড়া সভায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কোর্ট রিপোর্টার্স ইউনিটি–এর সভাপতি লিটন মাহমুদ, সাধারণ সম্পাদক মামুন খান এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ডিবিটেক/ডিএমও/এমইউএম
আগামী ৩০-৬০ দিনের মধ্যে শুরু হবে ইনোভেশন হান্ট
টেলিকম খাতের সেবাদাতাদের শুধু তথ্য প্রযুক্তিতে রূপান্তরেই নয় পুরো ইকো সিস্টেম নিয়ে কাজ করার প্রতি গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।  এজন্য নির্বাচিত হওয়ার পর থেকেই সরকার একের পর এক ইশতেহার বাস্তবায়ন করছে জানিয়ে তিনি জানালেন শিগগিরই সরকার  ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ডিজিটাল ওয়ালেট বাস্তবায়ন করবে। আগামী ১৫ দিনের মধ্যে ইনোভেশন হান্ট এবং ৩০-৬০ দিনের মধ্যে শুরু হবে স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তলেতে শুরু হবে স্মার্টআপে গ্র্যান্ট কার্যক্রম।
১৭ মে, রবিবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব তথ্য দেন তিনি।
তিনি বলেন ১০৩টি দেশের মধ্যে বাংলাদেশ গ্রাহকের সংখ্যা শীর্ষ ১০ এ থাকলেও সেবায় অনেক পিছিয়ে। এভাবে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। তাই আগামী ৫ বছরে আমরা প্রথম ২০টি দেশ ও তার পর ১০টিতে উন্নীত হতে চাই।
'বিভিন্ন গবেষণায় ভিন্ন ভিন্ন উপাত্ত হলেও ব্রডব্যান্ডে  প্রতি ১০ শতাংশ প্রবৃদ্ধিতে জিডিপিতে এক শতাংশ প্রবৃদ্ধি হয়। এতেই বোঝা যায় এই খাতের সম্ভাবনা। এ কারণেই আমার বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে আগামী ৫ বছরে জিডিপিতে ১০-১৫ শতাংশ অবদান রাখতে চাই। এক্ষেত্রে বাধা ট্যাক্স। এটা কমাতে আমরা হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করছি। বাগামী ৫ বছরে আমরা বিশ্বের বেস্ট ৫জি ও ব্রডব্যান্ড সেবা দিতে চাই। ডিজিটাল বৈষম্য কমাতে আমরা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফাইবার কানেক্টিভিটি স্থাপন করতে পারি' -যোগ করেন তিনি।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুুতুল বলেন, নারী ও শিশুরা ডিজিটাল মাধ্যমে প্রতিরক্ষা না পেলে এই ডিজিটাল রূপান্তর কোনো কাজে আসবে না। তাই আমাদের ডিজইনফরমেশন, মিস ইনফরমেশনের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, হরমুজ প্রণালীর নিচ দিয়ে সঞ্চালিত সাবমেরিনের ওপর নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাই এই ক্ষেত্রে নিজেরদ সার্বভৌমত্ব নিশ্চিতে দেশীয় উদ্যোক্তাদের শক্তিশালী করণের নীতিমালা তৈরি করতে হবে।
আর একটি কোম্পানিকে সবগুলো টায়ারে কাজ না দিয়ে সবার মধ্যে ভাগ করে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান।
ডিবিটেক/এসআই/ইকে
নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
নেপালের বাজারে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করেছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব। এ লক্ষ্যে দেশটির শীর্ষ বিপণন ও যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ‘আউটরিচ’-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার নেপালের হিমালয় হোটেলে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় আউটরিচের প্রতিষ্ঠাতা ও স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিরেক্টর উজয়া শাক্য এবং স্মার্ট ল্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় স্মার্ট ল্যাব নেপালের বাজারে উন্নত আইটি সলিউশন, সিস্টেম ইন্টিগ্রেশন এবং ক্লাউড পরিষেবা প্রদান করবে।
স্মার্ট ল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ হাসনাইন বলেন, বিদেশে আইটি সেবা রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে রেমিট্যান্স আনছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ভূমিকা রাখছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও চীনসহ ১৫টি দেশের সঙ্গে কাজ করার ধারাবাহিকতায় এবার নেপালে কার্যক্রম সম্প্রসারণ করা হলো।
স্মার্ট ল্যাব সিস্টেম ইন্টিগ্রেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি অপারেশন ম্যানেজমেন্ট এবং মেসেজিং সলিউশন নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি স্মার্ট ভয়েস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে ৫০টিরও বেশি করপোরেট ও ব্যাংকিং খাতে সেবা দিচ্ছে।
অন্যদিকে, আউটরিচ নেপাল ২০০৩ সাল থেকে দেশটির বিজ্ঞাপন ও বিপণন খাতে কাজ করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী হবে।
ডিবিটে/এমএস/ইকে
এআই ও রোবটিক্স শিক্ষায় যৌথ উদ্যোগে বিডিওএসএন ও ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স এবং স্টেম শিক্ষার প্রসারে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপ। ১৩ মে, বুধবার রাজধানীর ধানমন্ডিতে ক্রিয়েটিভ আইটি-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের পক্ষে চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ এবং বিডিওএসএনের পক্ষে কোষাধ্যক্ষ প্রমি নাহিদ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মনির হোসেন, বিডিওএসএনের সভাপতি মুনির হাসান এবং পার্টনারশিপ ম্যানেজার মাহমুদ মীম।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, এআই অলিম্পিয়াড এবং স্টেমভিত্তিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে রোবটিক্স ও এআই বুটক্যাম্প, ইনোভেশন ক্যাম্প এবং কোডিং কর্মশালার আয়োজন করা হবে।
এছাড়া আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতমুখী কারিকুলাম তৈরি, দক্ষ মেন্টর ও প্রশিক্ষক গড়ে তোলা এবং প্রযুক্তি শিক্ষাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠান দুটি।
আয়োজকরা জানান, এই অংশীদারত্ব শুধু সচেতনতামূলক কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; বরং চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নারী শিক্ষার্থী ও তরুণদের ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
ডিবিটেক/এমএম/ইকে
হাই-টেক সিটি-২ প্রকল্পে দুই কোটি বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় বৃদ্ধি অনুমোদন
নিয়মিত সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লক্ষ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের “হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ (৩য় সংশোধন)” প্রকল্প রয়েছে। সরকারি অর্থায়নে সম্পাদনের লক্ষে প্রকল্প ব্যয় দুই কোটি বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাড়িয়ে কালিয়াকৈরের দ্বিতীয় পার্কটির অবকাঠামো নির্মাণ কাজ সমাপ্তের অনুমোদন দেয়া হয়েছে।
তৃতীয় সংশোধনীর আগে ১ম সংশোধনীতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিলো তিনশ ৮৪ কোটি ৯৩ লক্ষ ২১ হাজার টাকা। দ্বিতীয় সংশোধনীতে এই ব্যয় ধরা হয়েছিলো ৪৩১ কোটি ৭৮ লক্ষ ১ হাজার টাকা । তবে সব শেষ তৃতীয় সংশোধনীতে অনুমোদিত এই ব্যয় দাঁড়ালো ৪৩৩ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার টাকায়।
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে ১৩ মে, বুধবার মন্ত্রিসভা (কক্ষ নং-১০০, ১০ম তলা, ভবন নং-১) বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি ফকির মাহবুব আনাম, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মোহাম্মদ আমিন উর রশিদ;  শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান; পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সব প্রকৌশল ডিপার্টমেন্টের রেট শিডিউল এক রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেননা, গণপূর্ত অধিদপ্তর, ওয়াসা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পৃথক পৃথক রেট শিডিউলে প্রকল্প বাস্তবায়ন করে। এমন বাস্তবতায় সবার রেট শিডিউল এক করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ব্যয় সাশ্রয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী।
হাই-টেক সিটি-২ প্রকল্প পরিচালক মো: সিদ্দিকুর রহমান বর্ধিত বরাদ্দে প্রকল্প এলাকায় গ্যাসের লাইন স্থাপন, সাব স্টেশন থেকে সংযোগের জন্য প্রয়োজনীয় তার ক্রয় কেনা এবং সিকিউরিটি টাওয়ার নির্মাণসহ কিছু কাজ করা হবে। তবে অনুমোদন পেতে তিন দফা ফাইল আটকে থাকাসহ এক বছর বিলম্ব হওয়ায় বেধে দেয়া সময়ের মধ্যে কাজ সম্পাদন কঠিন হয়ে পড়বে। সংশোধিত প্রকল্পের কাজ সম্পাদনে ২০২৭ সালের জুন-জুলাই পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে একই বৈঠকে আজ অনুমোদন পায় ৩টি নতুন ও ৫টি সংশোধিত প্রকল্প এবং মেয়াদ বাড়ানো হয় একটি প্রকল্পের।  সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লক্ষ টাকা।
সভায় অনুমোদন প্রাপ্ত অপর প্রকল্পের মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, (১) “চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (২য় সংশোধন)” প্রকল্প (২) “গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (২য় সংশোধন)” প্রকল্প । স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ  মন্ত্রণালয়ের ১টি প্রকল্প, “জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ/পুনর্নির্মাণ (প্রথম ফেইজ)” প্রকল্প। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প “সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনঃনির্মাণ (২য় সংশোধন)” প্রকল্প। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ০১ টি প্রকল্প “সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪ x এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি প্রকল্প “চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) (৫ম সংশোধিত)” প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের ১ টি প্রকল্প (১) পদ্মা ব্যারেজ (১ম পর্যায়)” প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ১টি প্রকল্প “ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া হতে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধন)” প্রকল্প ।
বৈঠক সূত্রে প্রকাশ, সভায় পরিকল্পনা মন্ত্রী ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ২টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২. বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
সভায় অনুমোদ প্রাপ্ত প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলো পদ্মা ব্যারাজ প্রকল্প। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭৪ কোটি ৪৫ লাখ টাকা।  প্রকল্পটির মাধ্যমে পদ্মা নদীতে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ করা হবে। একই সঙ্গে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী—এই পাঁচটি নদী ব্যবস্থা পুনরুদ্ধার করা হবে।
পদ্মা ব্যারাজ নির্মাণের প্রথম ধাপে ১৩৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ গড়াই-মধুমতী নদী এবং ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার হিসনা নদী ব্যবস্থার ড্রেজিং ও পুনঃখননের কাজও করা হবে।
অন্যান্য কাজের মধ্যে রয়েছে ১৫টি স্পিলওয়েসহ গড়াই অফ-টেক, ফিশ পাস, নেভিগেশন লক ও ৩৬ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। পাশাপাশি চন্দনা অফ-টেকে চারটি স্পিলওয়ে, হিসনা অফ-টেকে পাঁচটি স্পিলওয়ে এবং ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ করা হবে।
প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ১৯টি জেলা ও ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হবে।
দ্বিতীয় ধাপে অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণ এবং চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতী নদী ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করা হবে।
এই প্রকল্প  বাস্তবায়নের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে স্বাদু পানির প্রবাহ ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে এটিই হচ্ছে সরকারের বড় উদ্যোগ।
পদ্মা ব্যারাজের মোট প্রকল্প এলাকা বাংলাদেশের মোট এলাকার প্রায় ৩৭ শতাংশ, যা দেশের চারটি বিভাগের ২৬টি জেলার ১৬৩টি উপজেলায় বিস্তৃত। প্রকল্পের প্রথম ধাপে ১৯টি জেলায় এর প্রভাব পড়বে। জেলাগুলো হল: খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা, ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ, রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এবং বরিশাল বিভাগের পিরোজপুর জেলা।
ডিবিটেক/ আইএইচ/ইকে
পলকের ঘাড় ও কোমরের পাঁচ হাড়ে সমস্যার দাবি আইনজীবীর
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘাড়ের দুটি ও কোমরের তিনটি হাড় সরে গেছে বলে দাবি করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম।
১২ মে, মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, প্রিজন ভ্যানে আহত হওয়ার ঘটনায় এমআরআই পরীক্ষার আবেদন করা হলে কারা কর্তৃপক্ষের নির্দেশে পিজি হাসপাতালে পলকের এমআরআই করা হয়। পরে প্রাপ্ত প্রতিবেদনে কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশে সমস্যা ধরা পড়ে। এছাড়া ঘাড়ের সি৫-সি৬ এবং সি৬-সি৭ ডিস্কেও জটিলতা পাওয়া গেছে বলে জানান তিনি।
এর আগে গত ২৮ এপ্রিল পলকের আরেক আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী দাবি করেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা শেষে প্রিজন ভ্যানে কারাগারে ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় পলক পড়ে গিয়ে ঘাড়ে আঘাত পান।
তবে এ অভিযোগ অস্বীকার করে কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাত-উল ফরহাদ জানিয়েছিলেন, প্রিজন ভ্যান কোনো দুর্ঘটনায় পড়েনি। তার ভাষ্য অনুযায়ী, পোস্তগোলা ব্রিজ থেকে নামার সময় হার্ড ব্রেক করায় ভেতরে থাকা বন্দিদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এবং এতে পলক সামান্য ব্যথা পান।
আইনজীবী তরিকুল ইসলাম বলেন, পলক আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং বর্তমানে ঘাড় নাড়াতে পারছেন না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি আদালতে চিকিৎসার আবেদন করার কথাও জানান।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট গ্রেফতার হন জুনাইদ আহমেদ পলক। এরপর বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়।
ডিবিটেক/বিএনটি/ইকে
প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার
দেশকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
১১ মে, সোমবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মন্ত্রীর কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে দেশটির শীর্ষ প্রযুক্তি ও টেলিযোগাযোগ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো উন্নয়নে চীনা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে।
তিনি বাংলাদেশে একটি এআই ট্রেনিং সেন্টার স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে তরুণদের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে দেশের তরুণ সমাজ তথ্যপ্রযুক্তি বিপ্লবে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।
ফকির মাহবুব আনাম আরও বলেন, বাংলাদেশ বহুপাক্ষিক সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল সংযোগ সম্প্রসারণে বিশ্বাস করে। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত তিন থেকে চার দশক ধরে চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তাদের প্রযুক্তিগত সহায়তায় দেশের প্রায় ৯৮ শতাংশ জনগোষ্ঠী মোবাইল নেটওয়ার্ক সুবিধার আওতায় এসেছে।
তিনি আরও জানান, চীনা প্রতিষ্ঠানের সহায়তায় দেশে মোবাইল ফোন উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে এবং বছরে প্রায় ৮০ লাখের বেশি মোবাইল ডিভাইস বাজারজাত হচ্ছে। এছাড়া জাতীয় আইসিটি নেটওয়ার্ক, ডাটা সেন্টার এবং ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নেও চীনা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে।
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আইটিইউ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে চীনের প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সহযোগিতাও কামনা করা হয়।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, দূতাবাসের তৃতীয় সচিব ঝাং পেংফেই, বাই ঝাওশি, হুয়াওয়ের মা বেন এবং জেডটিই’র মাও ইয়ংজুন উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেডইউ/ইকে
আইসিটিইএসবির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন
দেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি)-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদি ২৭ সদস্যের এ কমিটি ৯ মে, শনিবার সকালে রাজধানীর রামপুরায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কাউন্সিল সভায় গঠন করা হয়। সংগঠনের সংবিধানের বিধি ও প্রবিধান-১১ অনুযায়ী নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন এবং মহাসচিব হয়েছেন এস এম মোয়াজ্জেম হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আবু বকর সিদ্দিক; সহ-সভাপতি মো. আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান সোহাগ, তানভীর আহম্মেদ ও মো. আশিক-আল-আজিজ; যুগ্ম মহাসচিব আশফাকুর রহমান, মো. এনামুল হাসান ও রেশমা আলম; সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন কবির; কোষাধ্যক্ষ জিয়াউর রহমান; প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আসিফ মোহাম্মদ ইসলাম; দপ্তর সম্পাদক মো. সাদিকুর রহমান (সজীব); উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (আরিফ); শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক বিক্রমাদিত্য সানা; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইশরাত জাহান; ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক তানজির আলম; মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদা আক্তার সুমি; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দ্বীপ সরকার; আইন বিষয়ক সম্পাদক মো. আজিজুর রহমান; ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম (সোহেল); দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন; স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেদরাতুল আমিন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাকলুব ভূঁইয়া, ইঞ্জিনিয়ার জুনাইদ আহমেদ ও মো. মোয়াজ্জেম হোসেন।
নতুন কমিটি গঠনের পর সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, “এআই অটোমেশন ও উন্নত প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানের পর্যায়ে এগিয়ে নিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে তরুণ আইসিটি পেশাজীবীদের জন্য আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ, গবেষণার সুযোগ, চাকরির নিরাপত্তা এবং প্রযুক্তিবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের ভূমিকা রাখতে হবে।”
মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে।”
২০১৯ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আরজেএসসিতে সোসাইটি আইন অনুযায়ী নিবন্ধিত হয় আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা এক হাজারের বেশি।
সংগঠনটি আইসিটি পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা, সেমিনার ও সম্মেলনের আয়োজন করে থাকে। পাশাপাশি সরকারের সঙ্গে যৌথভাবে বিভিন্ন জাতীয় উন্নয়নমূলক প্রযুক্তি কার্যক্রমেও অংশগ্রহণ করে।
আইসিটিইএসবি সদস্যদের জন্য বিনামূল্যে কর্মশালা, প্রশিক্ষণ, ক্যারিয়ার কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। ২০২০ সাল থেকে মাইক্রোসফট কর্পোরেশন সংগঠনটির নন-প্রফিট পার্টনার হিসেবে সফটওয়্যার, ক্লাউড সার্ভার, এআই অটোমেশন ও আজ্যুর ক্রেডিটসহ বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে।
সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০২৩ সালে মাইক্রোসফটের সহযোগিতায় লটারির মাধ্যমে ৪০ জন সদস্যকে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মাইক্রোসফট অফিস ৩৬৫ বিজনেস প্রিমিয়াম প্রো সফটওয়্যার প্রদান করা হয়। তিন শতাধিক সদস্যের এই সংগঠন থেকে গত ৩০ এপ্রিল শ্যামলি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাবকে মাইক্রেসফট অফিস ৩৬৫ উপহার দেয়া হয়।
ডিবিটেক/ইএইউ/ইকে
প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে কাজ করছে সরকার: আইজিপি
দেশে আধুনিক ও জনবান্ধব প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মো. আলী হোসেন ফকির। জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।
৮ মে, শুক্রবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, একসময় পুলিশের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ ছিল। ফাইল অনুমোদনে দীর্ঘসূত্রতা দেখা যেত। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
তিনি বলেন, “নতুন সরকার নতুন উদ্যমে কাজ করছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার পুলিশকে সার্বিক সহযোগিতা দিচ্ছে।”
আইজিপি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম বিষয় ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার পুলিশ প্রশাসনের প্রতি আন্তরিক ও সহানুভূতিশীল ভূমিকা পালন করছে।
পুলিশ বাহিনীতে জনবল সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মো. আলী হোসেন ফকির বলেন, নতুন অর্থবছরে এ সমস্যা সমাধানে সরকার আশ্বাস দিয়েছে।
তিনি বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব নয়। সবাইকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলি।”
ডিবিটেক/বিএনও/এমইউএম
১৩ মে থেকে অনলাইনে ঈদের ট্রেন টিকিট বিক্রি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৩ মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে।
অন্যদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মে যাত্রার টিকিট বিক্রি করা হবে। পর্যায়ক্রমে ১ থেকে ৪ জুনের টিকিট ২৫ মে পর্যন্ত বিক্রি করা হবে। এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ থেকে ৩০ মে’র টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।
ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন এবং তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ ট্রেনগুলো চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, জয়দেবপুর-পার্বতীপুরসহ বিভিন্ন রুটে চলাচল করবে।
কোরবানির পশু পরিবহনের জন্য দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে ঢাকাগামী তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ঈদযাত্রায় টিকিট কালোবাজারি রোধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ এবং স্টেশনে নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ, র‌্যাব এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।
এছাড়া ২৩ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। যাত্রীচাপ সামাল দিতে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
ডিবিটেক/এনএ/এমইউএম
ফ্যাক্টচেকে সবিশেষ গুরুত্বারোপ
দেশের সাইবার জগতের মোট ট্রাফিকের বড় অংশই বট বা কৃত্রিম কার্যকলাপে ঠাসা বলে মনে করেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অপরদিকে টেলিকমের কিছুটা থাকলেও আইএসপিরা সাইবার সুরক্ষায় পিছিয়ে আছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।
আর দ্রুত সময়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে ও সামাজিক অসচেতনতা নিয়ে। ফ্যাক্ট চেকিং প্রক্রিয়া ও নাগরিক সচেতনতা না বাড়ালে মতপ্রকাশের স্বাধীনতায় সাইবার নিরাপত্তা হুমকির সম্মুখীন হবে বলে উদ্বেগ প্রকাশ করেন করেন বক্তারা।  সাইবার নিরাপত্তা আইন সংস্কারের সাথে প্রয়োগ নিশ্চিতের দাবি জানান তারা।
৬ মে, বুধবার রাজধানীর গুলশানের লেক শো'র হোটেলে দেশের বিভিন্ন অংশীজনদের নিয়ে সাইবার সুরক্ষা বিষয়ক এক আলোচনাসভায় এমন অভিব্যক্তি তুলে ধরেন বক্তারা।
এমন পরিস্থিতিতে ফ্যাক্টচেকের ওপর সবিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের সরকারি ও বেসরকারি—দুই খাতের সাইবার নিরাপত্তায় এখনও বেশ দুর্বলতা রয়েছে। এছাড়া ব্যক্তিগত তথ্যের বড় অংশ বেসরকারি খাতে সংরক্ষিত থাকায়, শুধু সরকারি খাত নিরাপদ করলেই নাগরিকরা নিরাপদ থাকবে না বলে মনে করেন তিনি। এক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও দেশের সকল অংশীজনকে সঙ্গে নিয়েই সাইবার নিরাপত্তা জোরদারে কাজ করবে সরকার।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এখনো উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে বলে জানিয়ে রেহান আসিফ আসাদ বলেন, ডিজিটালাইজেশনের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা জোরদার না হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।
তিনি বলেন, দেশের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এখনো মৌলিক নিরাপত্তা দুর্বলতা বিদ্যমান। এমনকি কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর নাম ‘অ্যাডমিন’ এবং পাসওয়ার্ড ‘পাসওয়ার্ড১২৩’-এর মতো সহজ ও ঝুঁকিপূর্ণ তথ্য ব্যবহারের নজির পাওয়া গেছে, যা সাইবার আক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
আইনি কাঠামোর পরিবর্তনের দিক তুলে ধরে তিনি বলেন, সরকার উপাত্ত সুরক্ষা আইনে ফৌজদারি অপরাধের পরিবর্তে দেওয়ানি দায়বদ্ধতার দিকে অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন, ডেটা সুরক্ষা আইনসহ সংশ্লিষ্ট বিধানগুলোর মধ্যে সমন্বয় ও আন্তঃনির্ভরতা বোঝার ওপর গুরুত্বারোপ করেন।
অনলাইন জগতে ভুয়া কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে মোট অনলাইন ট্রাফিক বা এনগেজমেন্টের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই বট বা ইনঅর্গানিক ট্রাফিক। এই প্রবণতা সাইবার বুলিং ও হয়রানির মতো সমস্যাকে আরও জটিল করে তুলছে।
রেহান আসিফ আসাদ মনে করেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা।
তিনি বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে নিরাপদ ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা জরুরি। এজন্য সরকার, বেসরকারি খাত এবং ব্যবহারকারীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
ইউনেস্কো, দৃক ও নাগরিক কোয়ালিশনের উদ্যোগে আলোচনায় যোগ দেয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।  আলোকচিত্রী শহীদুল আলমের সভাপতিত্বে সাইবার নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা ও বাংলাদেশে সুশাসন নিশ্চিতে নাগরিক সমাজের  প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সাইবার নিরাপত্তা ও ডাটা নিরপত্তা আইন রদবদল না করায় সভায় সরকারকে ধন্যবাদ জানান টিপ্যাপ সমন্বয়ক ফাহিম মাশরুর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ইউনেস্কো (UNESCO) প্রতিনিধি: ড. সুসান ভাইজ, সুইডেন অ্যাম্বাসির পলিটিক্যাল সেক্রেটারি পাউলো ক্যাসট্রো নেইডারস্ট্রম, ভয়েস ফর রিফর্ম সমন্বয়ক ফাহিম মাশরুর, বিজিডি ই গভঃ সার্ট প্রকল্প পরিচালক মোঃ নাজমুল হক খন্দকার, কনসালটেন্ট তানিমুল বারী, টেক গ্লোবাল ইনস্টিটিউটের কান্ট্রি হেড ফওজিয়া আফরোজ পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ইউএনডিপি’র সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক, গুম কমিশনের সাবেক সদস্য নাবিলা ইদ্রিস প্রমুখ।
ডিবিটেক/এসএইচ/ইকে
সৌরবিদ্যুৎ লক্ষ্যে শুল্ক ছাড় ও ওয়ান-স্টপ সেবার জোর দাবি
২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে স্বচ্ছ নীতিমালা, শুল্ক ছাড় এবং ওয়ান-স্টপ সার্ভিস চালুর সুপারিশ জানিয়েছে নাগরিক সমাজ।
৪ মে, সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব–এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে  অ্যাকশন এইড বাংলাদেশ, বিএসআরইএ এবং জেটনেট বাংলাদেশ–এর উদ্যোগে জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও পরিবেশবিদরা এই সুপারিশ তুলে ধরেন।
তারা বলেন, আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তির ব্যবহার বাড়ানোই দেশের জ্বালানি সংকট মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। কৃষিজমি রক্ষা করে ‘এগ্রো-ভল্টাইক্স’, শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদ এবং ভাসমান সৌর প্রকল্পের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মত দেন বিশেষজ্ঞরা।
জ্বালানি বিশ্লেষকরা মনে করেন, গ্রিড আধুনিকায়ন, ব্যাটারি স্টোরেজ স্থাপন এবং বিনিয়োগবান্ধব নীতি ছাড়া এই লক্ষ্য অর্জন কঠিন হবে। একইসঙ্গে সৌর যন্ত্রাংশ আমদানিতে উচ্চ শুল্ক কমানো এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত সেবা প্রদানের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর দাবি জানানো হয়।
বিশেষজ্ঞদের মতে, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ালে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্পৃক্ত করে একটি ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের ওপরও গুরুত্বারোপ করা হয়।
তারা আরও বলেন, সঠিক নীতিনির্ধারণ ও সমন্বিত পরিকল্পনা থাকলে ২০৩০ সালের সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব এবং এতে দেশের অর্থনীতি ও পরিবেশ—দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।
একশনএইড বাংলাদেশ-এর জাস্ট এনার্জি ট্রানজিশন টিমের ম্যানেজার ও জেটনেট বিডির সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় সেমিনারে উলাশী সৃজনী সংঘ (ইউএসএস)-এর নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনিসহ জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, "আমরা যদি ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যোগ করতে পারি, তবে এটি কয়েক হাজার কোটি ডলারের এলএনজি বা কয়লা আমদানির বোঝা কমিয়ে দেবে।" তার ভাষায়, সৌরবিদ্যুৎ এখন আর বিকল্প নয়, বরং এটিই হবে দেশের জ্বালানি খাতের মূল চালিকাশক্তি। এজন্য তিনি ব্যাটারি স্টোরেজ সিস্টেম (BESS) এর ওপর বিশেষভাবে জোর দেন। এর ফলে দিনের বাড়তি বিদ্যুৎ রাতেও ব্যবহার করা যায় এবং গ্রিড স্থিতিশীল থাকবে বলে অভিমত ব্যক্ত করেন এই জ্বালানী বিশেষজ্ঞ।
সৌরশক্তির প্লান্টের জমির অভাব নিয়ে প্রচলিত বিতর্ক নাকচ করে দিয়ে ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন (বিজিইএফ)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়া বলেন, “আমাদের কৃষি জমিতেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব।” তিনি 'এগ্রো-ভল্টাইক্স' মডেলের কথা উল্লেখ করেন, যেখানে প্যানেলের নিচে ছায়া-সহিষ্ণু ফসল উৎপাদন হবে এবং উপরে বিদ্যুৎ মিলবে। এছাড়া নদী তীরবর্তী চরাঞ্চল এবং ভাসমান সৌরবিদ্যুৎ (Floating Solar) প্রকল্পগুলোকে এই লক্ষ্যমাত্রা অর্জনের মূল উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মূল বক্তব্য উপস্থাপনকালে আইইইএফএ (IEEFA)-র লিড জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম পরিসংখ্যান দিয়ে দেখান যে, কেবল গার্মেন্টস ও বড় শিল্প কারখানার ছাদগুলো ব্যবহার করে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তিনি বলেন, "নেট মিটারিং পদ্ধতিকে আরও উৎসাহিত করলে শিল্প মালিকরাই সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করবেন। এতে সরকারের ওপর চাপ কমবে এবং কারখানার উৎপাদন খরচও হ্রাস পাবে।"
জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ ও চেঞ্জ ইনিশিয়েটিভ-এর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম. জাকির হোসেন খান বলেন, "জ্বালানি খাতের অস্বচ্ছতা দূর করতে হবে। জীবাশ্ম জ্বালানিতে যে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া হচ্ছে, তার একটি অংশ যদি সৌরবিদ্যুৎ খাতে স্থানান্তর করা যায়, তবে কোনো বিদেশি ঋণ ছাড়াই এই ১০ হাজার মেগাওয়াট লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব।"
তিনি জলবায়ু তহবিলের অর্থ সরাসরি নবায়নযোগ্য জ্বালানিতে ব্যবহারের দাবি জানান। তিনি বলেন, “দেশের জরুরি বিদ্যুৎ চাহিদা মেটাতে স্বল্পমেয়াদী পরিকল্পনা হিসেবে সৌরবিদ্যুৎ (রুফটপ ও সেচ) সম্প্রসারণ এখন সময়ের দাবি। প্রশাসনিক সদিচ্ছা থাকলে ৩-৬ মাসের মধ্যেই এই খাতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব। পরনির্ভরশীল মেগা প্রজেক্টের পরিবর্তে দেশীয় ও নবায়নযোগ্য উৎসের দিকে গুরুত্ব না দেওয়া আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।”
ট্যাক্স ও ওয়ান-স্টপ সার্ভিস ব্যবসায়ী সংগঠন বিএসআরইএ (BSREA)-র সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, সোলার প্যানেল ও ইনভার্টার আমদানিতে বিদ্যমান উচ্চ শুল্ক এই খাতের বড় বাধা। তিনি বলেন, “আমরা বিনিয়োগ করতে চাই, কিন্তু ১০টি দপ্তরে দৌড়াতে গিয়ে প্রকল্প ঝুলে যায়। এই খাতের জন্য একটি 'ফাস্ট ট্র্যাক' ও ওয়ান-স্টপ সার্ভিস এখনই সময়ের দাবি।”
অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রত্যাশা ও পথনকশা উপস্থাপন শীর্ষক ধারণাপত্র পাঠ করেন জেটনেটবিডির সদস্য লিপি রহমান। তিনি বলেন, এই ১০ হাজার মেগাওয়াট যেন কেবল বড় শিল্পপতিদের পকেটে না যায়। প্রান্তিক নারী, কৃষক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের এই প্রক্রিয়ায় যুক্ত করে একটি 'জাস্ট ট্রানজিশন' বা ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর নিশ্চিত করার আহ্বান জানান তারা।
জ্বালানি সংকট নিরসনে সরকারের রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ করে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন “আমদানিকৃত জ্বালানির মোহ ত্যাগ করে আমাদের নিজস্ব নবায়নযোগ্য সম্পদের ওপর গুরুত্ব দিতে হবে। স্মার্ট গ্রিড এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমরা সৌরবিদ্যুৎকেই দেশের মূল শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারি।”
ডিবিটেক/জেইএইচ/এমইউএম
গ্রাহকদের তথ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিচ্ছে বিডিএইচপিএ
বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সিপ্যানেল (cPanel) এবং ওয়েব হোস্ট ম্যানেজার (WHM)-এ একটি ভয়াবহ নিরাপত্তা ত্রুটি (CVE-2026-41940) শনাক্ত হওয়ার পর বাংলাদেশের গ্রাহকদের তথ্য সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার্স এলায়েন্স (বিডিএইচপিএ)।
বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই বিডিএইচপিএ-এর সদস্যভুক্ত হোস্টিং প্রতিষ্ঠানসমূহ তাদের সার্ভারগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা আপডেট বা ‘সিকিউরিটি প্যাচ’ প্রয়োগসহ নজরদারি বৃদ্ধি করেছে।
১ মে, শুক্রবার বিডিএইচপিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বৈশ্বিক ভলনারেবিলিটির কারণে হ্যাকাররা অননুমোদিতভাবে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় দেশের শীর্ষস্থানীয় হোস্টিং সেবাদাতারা বর্তমানে সার্ভার মনিটরিং এবং অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকায় কিছু গ্রাহক সাময়িকভাবে সিপ্যানেল বা ডব্লিউএইচএম লগইনে বিলম্ব, ইমেইল আদান-প্রদানে ধীরগতি কিংবা ওয়েবসাইট অ্যাক্সেস করার ক্ষেত্রে সাময়িক সমস্যার সম্মুখীন হতে পারেন।
সংগঠনটির পক্ষ থেকে গ্রাহকদের আশ্বস্ত করে বলা হয়, এসব সাময়িক অসুবিধা মূলত উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের মূল্যবান তথ্য ও ওয়েবসাইটগুলোর সুরক্ষার কথা বিবেচনা করে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশের হোস্টিং শিল্পের গ্রাহকদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে বিডিএইচপিএ এবং এর সদস্য প্রতিষ্ঠানসমূহ প্রতিশ্রুতিবদ্ধ।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেহেতু এই ত্রুটিটি বৈশ্বিক এবং অত্যন্ত সংবেদনশীল, তাই দ্রুততম সময়ের মধ্যে সার্ভারগুলোকে সুরক্ষিত করা অপরিহার্য ছিল। উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে বিডিএইচপিএ। দ্রুতই সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ডিবিটেক/বিএ/ইকে
চ্যাটজিপিটি, গুগল-মেটাসহ ডিজিটাল সেবায় কর নীতি সংস্কারের দাবি
চ্যাটজিপিটি, গুগল, মেটা ও ফেসবুকসহ আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়া ক্রস-বর্ডার লেনদেনে অর্থ পাচার রোধ এবং রাজস্ব আদায় বাড়াতে ডিজিটাল সেবায় কর নীতি সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
২৮ এপ্রিল, মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সমিতির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর মোহাম্মদ মাসুদ আলম এ প্রস্তাব উপস্থাপন করেন। সভায় বিভিন্ন অর্থনৈতিক সংস্থার নেতারাও উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মাসুদ আলম বলেন, ক্রস-বর্ডার ট্রানজেকশনের ওপর কর আদায় করা উচিত এবং ডিজিটাল ট্যাক্সের ভিত্তি আরও সম্প্রসারণ করা প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ থেকে নিয়মিতভাবে গুগল, মেটা, ফেসবুক ও চ্যাটজিপিটির বিভিন্ন সেবা কেনা হচ্ছে, কিন্তু এর বিপরীতে দেশীয় রাজস্ব কাঠামো তেমন সুবিধা পাচ্ছে না।
তিনি উদাহরণ দিয়ে বলেন, চ্যাটজিপিটির একটি সেবা কিনতে বাংলাদেশে বসে বিদেশে কর পরিশোধ করতে হচ্ছে, অথচ একই লেনদেন থেকে বাংলাদেশ সরকার কোনো কর পাচ্ছে না। তার মতে, বাংলাদেশে কতসংখ্যক ব্যবহারকারী এসব প্রিমিয়াম ডিজিটাল সেবা গ্রহণ করছেন, তা পর্যালোচনা করে কর কাঠামো নির্ধারণ করা যেতে পারে।
তিনি আরও বলেন, গুগলসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে করের আওতায় আনার উদ্যোগ নিতে হবে। প্রাথমিকভাবে ছোট পরিসরে হলেও ক্রস-বর্ডার ডিজিটাল লেনদেনে কর আরোপ শুরু করা যেতে পারে। একইভাবে ফেসবুকের বিভিন্ন লেনদেন, স্ট্রিমিং সেবা এবং অন্যান্য ডিজিটাল সেবার ক্ষেত্রেও বর্তমানে কার্যকর কর ব্যবস্থা নেই বলে উল্লেখ করেন তিনি।
প্রাক-বাজেট আলোচনায় কর প্রশাসনের আধুনিকায়ন, মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয় এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশ অর্থনীতি সমিতি জানায়, দেশে ভাড়া বাসা থেকেও বড় অঙ্কের সম্ভাব্য রাজস্ব আসে, যা এখনো অনেকাংশে অদৃশ্য করভিত্তি হিসেবে রয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে ভাড়ার আয় নগদে লেনদেন হওয়ায় তা করযোগ্য আয়ের আওতায় আসে না।
সমিতির প্রস্তাব অনুযায়ী, সব ভাড়া চুক্তি ডিজিটাল নিবন্ধন বাধ্যতামূলক করা, ভাড়াটিয়া পরিবর্তনের সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যুক্ত করা এবং নির্দিষ্ট সীমার বেশি ভাড়ার ক্ষেত্রে উৎসে কর কর্তনের ব্যবস্থা চালু করা যেতে পারে।
তবে সংগঠনটির মতে, ভাড়া বাসা থেকে কর আদায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক। কারণ নগরীর উচ্চমূল্যের আবাসনের বড় অংশ প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে শুধু প্রশাসনিক নির্দেশনা নয়, এ খাতে কার্যকর কর ব্যবস্থা আনতে রাজনৈতিক অঙ্গীকারভিত্তিক রাজস্ব সংস্কার প্রয়োজন।
ডিবিটেক/এসএইচ/ইকে
বি-ট্র্যাক সল্যুশনস জীবনকে করে সহজ ও নিরাপদ
মানুষের জীবনযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে দেশের প্রতিষ্ঠান বি-ট্র্যাক সল্যুশনস। অত্যাধুনিক ডিজিটাল সমাধানের মাধ্যমে প্রতিষ্ঠানটি মবিলিটি, ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট, গাড়ি পার্কিং, হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত নিরাপত্তা খাতে নানা উদ্ভাবন নিয়ে এগিয়ে যাচ্ছে।
২৮ এপ্রিল, মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক নলেজ শেয়ারিং সেশনে গণমাধ্যমের সঙ্গে নিজেদের উদ্ভাবনী সেবা ও প্রযুক্তিগত পরিকল্পনা তুলে ধরেন বি-ট্র্যাক সল্যুশনস-এর কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিষ্ঠানটির বিভিন্ন প্ল্যাটফর্ম নগর জীবনের নানা সমস্যার সমাধানে সহায়তা করছে, কার্যক্রমের দক্ষতা বাড়াচ্ছে এবং একটি স্মার্ট ও সংযুক্ত বাংলাদেশ গঠনে অবদান রাখছে।
সম্প্রতি সামরিক জাদুঘর-এ অ্যাপভিত্তিক পার্কিং সেবা ইয়েস পার্কিং চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দর্শনার্থীরা অ্যাপ ব্যবহার করে আগাম পার্কিং স্লট বুকিং দিতে পারছেন। পাশাপাশি সরাসরি উপস্থিত হয়েও এজেন্টের মাধ্যমে পার্কিং সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।
নলেজ শেয়ারিং সেশনে বি-ট্র্যাক সল্যুশনস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর সিদ্দিক বলেন, মানুষের দৈনন্দিন জীবন সহজ করতে প্রতিষ্ঠানটি একাধিক প্রযুক্তিনির্ভর সমাধান চালু করেছে। মবিলিটি সেবায় রয়েছে ইয়েস পার্কিং ও কারকোপোলো। অফিস ব্যবস্থাপনায় রয়েছে ওয়ার্কোপোলো। বাসাবাড়ির নিরাপত্তায় চালু করা হয়েছে সিমো এবং ডোরস্টেপ। ব্যক্তিগত সুরক্ষায় রয়েছে নিরাপথ। এছাড়া পরিবহন ব্যবস্থাপনায় টিএমএস এবং শিল্প কারখানা নজরদারিতে ভেলোরেট সেবা চালু রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির হেড অব প্রজেক্ট শাফায়েত আবদুল্লাহ, কী-অ্যাকাউন্ট ম্যানেজার মো. মহিউদ্দিন এবং সিনিয়র এক্সিকিউটিভ মুসবিয়া শুকরানা মাহি, নাইম হোসেন ও মিনহাজুল ইসলাম রিফাত।
মোহাম্মদ তানভীর সিদ্দিক বলেন, দেশীয় প্রতিষ্ঠান হিসেবে তারা সবসময় সুরক্ষা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নত প্রযুক্তিগত সমাধান তৈরি করছেন। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে আরও আরামদায়ক করার লক্ষ্যেই সেবার পরিধি বাড়ানো হচ্ছে।
প্রতিষ্ঠানটির এসব প্রযুক্তি উদ্ভাবন ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ব্যবহার করছেন।
ডিবিটেক/ইএইচএম/ইকে
প্রযুক্তিভিত্তিক সমষ্টিগত জ্ঞানচর্চাই হবে ভবিষ্যৎ সভ্যতার কৌশলগত শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ রূপরেখা এবং প্রস্তাবিত আইনি কাঠামো নিয়ে ২৫ এপ্রিল, শনিবার রাজধানীর বনানী ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হলো বিশেষ ‘পলিসি ডায়ালগ’। সরকারের নীতি নির্ধারক, রাজনৈতিক নেতৃত্ব, প্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা এই সংলাপে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস এসোসিয়েশন (বিসা) আয়োজিত এই সভায় টেলিকম, ডাটা ও সাইবার সিকিউরিটি বিল, ২০২৬ বিষয়ে আলোচনা করেন বক্তারা। সংলাপে নীতিমালায় ভারসাম্যহীনতা, অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং ডাটা সুরক্ষায় দুর্বলতা থাকলে দেশের ডিজিটাল অর্থনীতি গুরুতর ঝুঁকির মুখে পড়বে বলে স্পষ্টভাবে সতর্ক বার্তা দিলেন অংশগ্রহণকারীরা। তাদের ভাষায়, ডাটা প্রাইভেসি নিশ্চিত না হলে ডিজিটাল বিনিয়োগ হুমকির মুখে পড়বে। ​অতিরিক্ত নিয়ন্ত্রণ ও অস্পষ্ট নীতিমালা স্টার্টআপ ও উদ্ভাবনকে বাধাগ্রস্ত করবে। ​নীতিমালা প্রণয়নে বাস্তবতা বিবেচনা না করলে তা কার্যকর হবে না।
বিসা প্রেসিডেন্ট ফয়সাল আলিমের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. শামীম আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম. সালেহ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক এইচএম সাইফ আলী খান, বিসা-এর ফাউন্ডার ও উপদেষ্টা প্রকৌশলী মো. জুয়েল।
এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিভিত্তিক আধুনিক জ্ঞান ও সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চাই ভবিষ্যৎ সভ্যতার জন্য কৌশলগত শক্তিতে পরিণত হবে। তিনি বলেন, দেশের সৃজনশীল মেধা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাকে একত্রিত করে জাতীয় উন্নয়নের সম্পদে রূপান্তর করতে হবে।
তথ্যমন্ত্রী উপস্থিত প্রযুক্তি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের এই সমবেত হওয়া শুধু উপস্থিতি নয়; আপনারা আপনাদের ক্রিয়েটিভ থিংকিংকেও এক জায়গায় নিয়ে এসেছেন। এ ধরনের সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে।”
তিনি আশা প্রকাশ করেন, বিসা এমন একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে দেশের প্রযুক্তি খাতের অংশীজনরা সম্মিলিতভাবে তাঁদের জ্ঞান, দক্ষতা ও চিন্তাশক্তি বিনিয়োগ করতে পারবেন।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিতে এখন সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এবং যোগাযোগ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদানে পরিণত হয়েছে। আগে বৈশ্বিক সংঘাতের প্রধান কারণ ছিল জ্বালানি সম্পদের ওপর নিয়ন্ত্রণ; এখন রেয়ার আর্থ ম্যাটেরিয়াল ও প্রযুক্তিগত কাঁচামালের প্রাপ্যতাও আন্তর্জাতিক রাজনীতি ও সংঘাতের বড় কারণ হয়ে উঠছে।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে; তাই প্রযুক্তিনির্ভর নতুন সভ্যতার চাহিদা অনুযায়ী সমসাময়িক নীতি প্রণয়নে বিশেষজ্ঞদের জ্ঞান ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসা-এর উপদেষ্টা মোহাম্মদ সামিউল ইসলাম।
সংলাপে আরও বক্তব্য রাখেন বিসা-র ভাইস প্রেসিডেন্ট ও বাক্য পরিচালক সায়মা শওকত, ফেলেসিটি আইটিসি এর সিইও শরিফুল আলম, চালডাল-এর জিয়া আশরাফ সহ প্রযুক্তি খাতের উদ্যোক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, ডিজিটাল খাতকে শক্তিশালী করতে হলে নীতিমালাকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং বাস্তবসম্মত—অন্যথায় এটি উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। একারণেই তিনি দ্রুত একটি অংশগ্রহণমূলক, বাস্তবভিত্তিক এবং ভারসাম্যপূর্ণ ডিজিটাল নীতি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। তবে একইসঙ্গে ডাটা সুরক্ষা, সাইবার ঝুঁকি এবং নিয়ন্ত্রক কাঠামোর জটিলতা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত বিলসমূহ ভবিষ্যৎ ডিজিটাল ইকোসিস্টেম নির্ধারণে গুরুত্বপূর্ণ। সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল অর্থনীতিতে এগিয়ে যাবে, ভুল নীতি হলে পুরো ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে।
সভাপতির বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় হাইটেক পার্কগুলোর মধ্যে গাজীপুরেরটা ধ্বংস হওয়ার পথে এবং যশোর হাইটেকপার্ককে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয় বলে অভিযোগ করেন বিসা প্রেসিডেন্ট ফয়সাল আলিম।
ডিবিটেক/এমএআর/এমইউআইএম
সরকারি ইন্টার্নশিপের ডিজিটাল রূপান্তরে এটুআই-এর বিশেষ কর্মশালা
দেশের উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সরকারি ইন্টার্নশিপ কার্যক্রমে কার্যকরভাবে সম্পৃক্ত করতে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কার্যালয়ে একটি বিশেষ পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকার প্রণীত ‘ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩’ বাস্তবায়নে ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (নাইস)’ প্ল্যাটফর্মের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করলেও বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ না পাওয়ায় শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে একটি দৃশ্যমান ব্যবধান তৈরি হচ্ছে। এই সংকট নিরসনে এবং শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে তাদের কর্মসংস্থানযোগ্যতা বাড়াতে সরকার এই ইন্টার্নশিপ নীতিমালা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
কর্মশালায় ‘নাইস’ প্ল্যাটফর্মকে একটি সম্ভাবনাময় ডিজিটাল সমাধান হিসেবে উপস্থাপন করে জানানো হয় যে, এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হবে। ডিজিটাল পদ্ধতিতে ইন্টার্নশিপের চাহিদা নির্ধারণ, আবেদন গ্রহণ, মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কাজের তদারকি ও মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে।
এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবির সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।
অন্যদিকে, বুয়েটের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ড. এ.এইচ.এম. রুহুল কুদ্দুস শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বিদ্যমান সীমাবদ্ধতা ও উত্তরণের পথ নিয়ে আলোচনা করেন।
এছাড়া কর্মশালার প্রেক্ষাপট ও ডিজিটাল প্ল্যাটফর্মের কারিগরি দিক নিয়ে প্রেজেন্টেশন দেন কনসালট্যান্ট আব্দুল্লাহ আল ফাহিম ও সালাহউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল।
আইসিটি বিভাগ ও বিভিন্ন নীতিনির্ধারণী সংস্থার প্রতিনিধিরা এই প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় ইউএনডিপি-এর প্রতিনিধি ও সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা একমত পোষণ করেন যে, সমন্বিত উদ্যোগ এবং ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমেই ইন্টার্নশিপ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও ফলপ্রসূ করা সম্ভব।
ডিবিটেক/এমজেডইউ/ইকে
২ দিন ভার্চুয়াল বিচারে আইনজীবীদের বিক্ষোভ
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে ২২ এপ্রিল, বুধবার থেকে সপ্তাহে দুইদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা শুরু হয়েছে। তবে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে দুইদিন ধরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনের পর কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা।
এরই প্রস্তুতি উপলক্ষে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অঙ্গণে বিক্ষোভ মিছিলে ও সমাবেশের ডাক দিয়েছেন তারা। সেই ডাক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তৎপরতার মধ্য দিয়েও প্রকাশ পাচ্ছে।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারিক কাজ পরিচালনার সিদ্ধান্ত নিলে  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণের সামনের চত্বরে ২১ এপ্রিল, মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিপুলসংখ্যক আইনজীবী। এরপর বুধবারও নানা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা। এরই ধারাবাহিক আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা রয়েছে।
এদিকে, অনলাইন পদ্ধতিতে (ভার্চুয়াল) আদালত পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়ে সাধারণ আইনজীবীরা কথা বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গেও। এরপর সবই তার পক্ষ থেকে আইনজীবীদের আন্দোলনের বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানানো হয়েছিল। তাদের দাবি রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ আবুবক্কর সিদ্দিকী বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করবেন বলেও সমিতিকে জানিয়েছেন। এখন দেখার পালা সুপ্রিম কোর্ট অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা পরিচালনা থেকে সরে আসেন কিনা।
এর আগে, গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ অনলাইনে (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং হাইকোর্ট বিভাগে জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুইদিন হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরপর ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের ভার্চুয়ালি বিচারকার্য পরিচালিত হবে বলে জানানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অনলাইনে (ভার্চুয়াল) পদ্ধতিতে কার্যক্রম শুরু হয়েছে।
আনলাইনে কোর্ট পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর আগের দিন মঙ্গলবার এবং শুরুর দিন বুধবার দুপুরে সমিতির ভবন প্রাঙ্গণের বাইরে প্রথমে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় বক্তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হতো। কিন্তু এবারই প্রথম ভার্চুয়াল আদালত পরিচালনার আগে আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।
ডিবিটেক/জেএন/ইকে
ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব বিলকিস জাহান রিমি
বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে শীর্ষ প্রশাসনিক পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বর্তমান সচিব বেগম বিলকিস জাহান রিমি (৬৩৯৪)-কে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বেগম বিলকিস জাহান রিমির এই বদলির ফলে শূন্য হওয়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে আব্দুন নাসের খান (৬৩৫৪)-কে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের চাকরির মেয়াদ শেষ হওয়ায় তাকে এক বছরের চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথক দুটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী  আব্দুন নাসের খানকে তার অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ হতে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না এবং তাঁর চাকরির অন্যান্য শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রশাসনিক পরিবর্তনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হয়েছে। বিশেষ করে আইসিটি ও টেলিযোগাযোগ খাতের ডিজিটাল রূপান্তর এবং বস্ত্র ও পাট খাতের প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
সচিব হিসেবে বেগম বিলকিস জাহান রিমিকে এখন থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে তার দায়িত্ব পালন করতে হবে এবং  আব্দুন নাসের খান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
ডিবিটেক/আইএইচ/এমইউএম
মেয়াদ ও বরাদ্দ বাড়লো আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্পের
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ‘আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রকল্পের ব্যয় ২২৮ দশমিক ৪৪৫৪ কোটি টাকা বাড়িয়ে মোট ৫৩৩ দশমিক ৫৪৯২ কোটি টাকা করা হয়েছে।
বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে ৬ এপ্রিল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এদিন মোট ৪৮৩ দশমিক ৪৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয়া হয়। এরমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত ‘জেনারেল সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (জিএসআইডিপি-২)’ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,৪৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর কাজ ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। একইভাবে ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের ব্যয় ২৬ দশমিক ৪৯ কোটি টাকা বাড়িয়ে মোট ১৩৯ দশমিক ৩০৯৩ কোটি টাকা করা হয়েছে এবং ২০২৬ সালের জুনে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াগনস্টিক ইমেজিং সুবিধা আধুনিকীকরণ প্রকল্পের ব্যয় বাড়িয়ে ১,২১৩ দশমিক ৭০৫০ কোটি টাকা করা হয়েছে এবং এর মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
অন্যদিকে ‘চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-৪ (সিডিএসপি-৪)’ প্রকল্পের মোট ব্যয় কমিয়ে ৩০ দশমিক ৭১৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
বৈঠক সূত্রে প্রাপ্ত খবর বলছে, ২০২৫-২৬ অর্থবছরের  একনেকের নবম এই সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে মোট ব্যয়ের মধ্যে ৩৯০ দশমিক ৮৪ কোটি টাকা সরকারিভাবে জোগান দেওয়া হবে এবং বাকি ৯২ দশমিক ৫৯ কোটি টাকা প্রকল্প ঋণ বা অনুদান থেকে আসবে।
এদিকে সভার আলোচ্যসূচিতে ১৯টি প্রকল্প থাকলেও ৮টির আলোচনার মধ্যেই মুলতবি রাখা হয় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সভায় এসব প্রকল্প নিয়ে আলোচনা হবে।
ডিবিটেক/এসএইচ/এমইউআইএম
জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু, ৩৫ হাজারের বেশি ওয়েবসাইট যুক্ত
সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, গতিশীল ও নিরাপদ করতে ‘জাতীয় তথ্য বাতায়ন’-এর দ্বিতীয় সংস্করণ বা ফ্রেমওয়ার্ক ২.০ চালু করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই)। ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে সকল মন্ত্রণালয়ে এ সংস্করণ বাস্তবায়ন শুরু হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়িত এ উদ্যোগে বর্তমানে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত রয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৫০০টির বেশি ওয়েবসাইট ইতোমধ্যে নতুন সংস্করণে হোস্ট করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইটও এর আওতায় আনা হচ্ছে।
এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক বলেন, জাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণটির কার্যকারিতা পরীক্ষা, দুর্বলতা মূল্যায়ন ও অনুপ্রবেশ পরীক্ষার মাধ্যমে যাচাই করেছে সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং এবং সার্টিফিকেশন সেন্টার। প্রতিষ্ঠানটি এ প্ল্যাটফর্মকে আনুষ্ঠানিক সনদও দিয়েছে।
তিনি পোর্টালে যুক্ত সব দপ্তরকে নিজ নিজ দাপ্তরিক তথ্য নিয়মিত হালনাগাদ করার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় তথ্য বাতায়নের এ নতুন সংস্করণ দেশের ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। একই সাথে এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকারকে আরও সুদৃঢ় করবে।
এটুআইয়ের সিনিয়র কনসালটেন্ট (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল বলেন, আগে কোনো নাগরিককে একটি সেবা সম্পর্কে জানতে সরাসরি সংশ্লিষ্ট কার্যালয়ে যেতে হত। এতে সময় ও খরচ দুটোই বাড়ত। এখন জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে ঘরে বসেই সংশ্লিষ্ট অফিসের ঠিকানা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও নির্দেশনা জানা যাচ্ছে। পাশাপাশি টেন্ডার, চাকরির বিজ্ঞপ্তি, সিটিজেন চার্টার ও অর্থ বরাদ্দ সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে। বছরে ৩০০ কোটির বেশি ডিজিটাল ইন্টারঅ্যাকশন এই প্ল্যাটফর্মে হচ্ছে, যা সরকারি তথ্য ও সেবা গ্রহণে নাগরিকদের অনলাইনমুখী হওয়ার ইঙ্গিত প্রদান করে।
তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্ম শুধু তথ্য প্রদানের একটি মাধ্যম নয়, তথ্য অধিকার আইন বাস্তবায়নেও কার্যকর ভূমিকা রাখছে। এতে মানুষের ভোগান্তি কমার পাশাপাশি সরকারেরও পৃথক ওয়েবসাইট তৈরি ও রক্ষণাবেক্ষণের ব্যয় কমছে।
সংশ্লিষ্টরা জানান, প্রযুক্তিগত দিক থেকে নতুন সংস্করণে যুক্ত হয়েছে ক্লাউড ও মাইক্রোসার্ভিসভিত্তিক কাঠামো। এর ফলে প্ল্যাটফর্মটি আরও দ্রুত, স্থিতিশীল ও সম্প্রসারণযোগ্য হয়েছে। দ্রুত সার্চ, রিয়েল-টাইম হালনাগাদ ও কনটেন্ট ক্যাশিং সুবিধাও এতে রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাতেও আনা হয়েছে পরিবর্তন। সিঙ্গেল সাইন-অন, টু-ফ্যাক্টর অথেনটিকেশন ও এসএসএল এনক্রিপশনসহ বহু পদক্ষেপ নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। একই সাথে সার্ভারের আপটাইম ৯৯ শতাংশে উন্নীত হওয়ায় সেবা পাওয়া যাচ্ছে আরও নিরবচ্ছিন্নভাবে। এতে ব্যবহারকারীদের আস্থা আরও বাড়বে।
ডিবিটেক/এমআরআই/ইকে
ইউরোপের ডিজিটালাইজেশনে লাল-সবুজের অরেঞ্জবিডি
ইউরোপের দেশ নেদারল্যান্ডসের নাগরিক সেবার ডিজিটালাইজেশনে কাজ করছে বাংলাদেশের আইটব কোম্পানি অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড। এছাড়াও ফিলিপাইনের স্থানীয় ই-সরকার ব্যবস্থাপনায় একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে Accelerated Provision of Services (LeAPS) Program,  Typhoon Response Analytics Application, Realization of the Claims Processing Information System for the Marawi Compensation Board (MCB),  Programs & Projects Monitoring System  (PPMS)। এসব প্রকল্পের কারিগরী অংশীদার হওয়ার পাশাপাশি গাম্বিয়ার মাই গভ প্লাটফর্ম এবং ইংল্যান্ডের বেসরকারী প্রকল্প TCC, Habitat, Syndi এর মতো প্রকল্পের ডেভেলপমেন্ট এবং এসইও এর কাজ করে যাচ্ছে বাংলার প্রযুক্তি দক্ষতার কমলা শিবির।
এর মাধ্যমে ইউরোপের প্রযুক্তি আকাশে লাল-সবুজের পতাকা উড়িয়ে প্রতিষ্ঠানটি নিজেদের নিজেদের রঙ আরও উজ্জ্বল করলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
২ এপ্রিল, বৃহস্পতিবার রাতে অরেঞ্জ বিডি কর্তৃপক্ষ ডিজিবাংলা -কে  জানায়,  বর্তমানে নেদারল্যান্ডসের সিন্ট মার্টেনে “ডিজিটাল গভর্নমেন্ট ট্রান্সফরমেশন প্রজেক্ট (DGTP)”–এর আওতায় নাগরিক সেবার ডিজিটালাইজেশনে অরেঞ্জবিডি প্রযুক্তিগত সহযোগী হিসেবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন, বিবাহ, ডিভোর্স, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ ৬টি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে, যা দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করবে।
২০২৬ সালের ২০ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে অরেঞ্জবিডির পরিচালক ও সিইও মো. শামীম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়।
গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিন্ট মার্টেনের প্রধানমন্ত্রী ড. লুক এফ.ই. মার্সেলিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য, নেদারল্যান্ডস সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার অংশীজনরা উপস্থিত ছিলেন। তিনি অন্তর্ভুক্তিমূলক ও সহজপ্রাপ্য ডিজিটাল সরকার গড়ার গুরুত্ব তুলে ধরে অরেঞ্জবিডিকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
বহিঃবিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতে ডিজিটালাইজেশনের অংশ হওয়া প্রসঙ্গে অরেঞ্জবিডির ব্যবস্থাপনা পরিচালক আল-আশরাফুল কবীর
(জুয়েল) মনে করেন তাদের এই অর্জন তাদের কাজের ধারাবাহিকতার স্বীকৃতি যা  দেশীয় অর্থনীতিতে বৈদেশিক আয়ে বড় ভূমিকা রাখবে।
"অরেঞ্জবিডির এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, বরং বাংলাদেশের আইটি খাতের আন্তর্জাতিক সক্ষমতার প্রমাণ। ২০০৫ সাল থেকে অরেঞ্জবিডি দেশ-বিদেশে আইটি সেবা দিয়ে আসছে এবং ফিলিপাইন, গাম্বিয়াসহ বিভিন্ন দেশের ই-গভর্নেন্স প্রকল্পে এবং ইংল্যান্ড এর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সফলভাবে কাজ করেছে। পাশাপাশি বাংলাদেশ সরকারের ডিজিটাল সেবা উন্নয়ন ও শীর্ষ গণমাধ্যমের অনলাইন প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখছে"- যোগ করেন তিনি।
ডিবিটেক/টিওপি/এমইউআইএম
গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি, ৯০% ক্ষেত্রে টপ পারফরম্যান্স
গ্লোবাল সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যসপারস্কি ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১,১০০টিরও বেশি স্বাধীন সাইবার নিরাপত্তা পরীক্ষায় অংশ নিয়ে ৯৬৫ বার টপ-৩ অবস্থান অর্জন করেছে, যা প্রতিযোগীদের তুলনায় সর্বোচ্চ।
১ এপ্রিল, বুধবার ক্যাসপারস্কি জানায়, টপ-৩ মেট্রিক সাইবার নিরাপত্তা খাতে পারফরম্যান্স মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক, যেখানে অংশগ্রহণ ও শীর্ষ তিনে অবস্থানের হার বিবেচনা করা হয়।
২০২৫ সালে ক্যাসপারস্কি ইডিআর এক্সপার্ট প্রথমবারের মতো এভি কম্প্যারেটিভস–এর সব ধাপের সার্টিফিকেশন সফলভাবে সম্পন্ন করে ‘সার্টিফায়েড ইডিআর ডিটেকশন ২০২৫’ স্বীকৃতি অর্জন করে। এর আগে এটি ‘অ্যাপ্রুভড অ্যাডভান্স ইডিআর ২০২৪’ স্বীকৃতিও পেয়েছিল। একইভাবে, ক্যাসপারস্কি এন্ডপয়েন্ট সিকিউরিটি এভি–টেস্ট এর ‘বেস্ট প্রোটেকশন ২০২৪’ পুরস্কার অর্জনের পাশাপাশি ধারাবাহিকভাবে উন্নত সুরক্ষা ও ব্যবহারযোগ্যতার স্বীকৃতি পেয়েছে এবং ‘এন্টি-ট্যাম্পারিং ২০২৫’ পরীক্ষাতেও ভালো ফল করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি SE Labs–এর ‘উইনার এন্টারপ্রাইজ এন্ডপয়েন্ট ২০২৫’ পুরস্কার অর্জন করেছে।
ছোট ব্যবসার জন্য তৈরি ‘ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি’ ২০২৪ ও ২০২৫ সালে এভি–টেস্ট–এর ‘বেস্ট অ্যাডভান্স প্রোটেকশন’ ও ব্যবহারযোগ্যতার পুরস্কার পেয়েছে। পাশাপাশি এসই ল্যাব–এর ‘উইনার স্মল বিজনেস এন্ডপয়েন্ট ২০২৫’ স্বীকৃতিও অর্জন করেছে।
ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য ‘ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড’ প্রোডাক্ট অব দ্য ইয়ার হওয়ার পর ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ টপ রেটেড প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভুয়া অনলাইন শপ শনাক্তকরণে এটি ‘অ্যাপ্রুভড ফেক শপস ডিটেকশন’ সার্টিফিকেট অর্জন করেছে। এছাড়া শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্যাসপারস্কি সেফ কিডস’ কার্যকর সুরক্ষার জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে।
ক্যাসপারস্কির থ্রেট রিসার্চ বিভাগের প্রধান Alexander Liskin বলেন, নিয়মিত সাইবার নিরাপত্তা মূল্যায়নে অংশগ্রহণের মাধ্যমে তাদের পণ্যের মান উন্নত রাখা হচ্ছে, যাতে ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নির্ভরযোগ্য সুরক্ষা নিশ্চিত করা যায়।
এ বিষয়ে ক্যাসপারস্কির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর Adrian Hia বলেন, ২০২৫ সালে স্বাধীন মূল্যায়নে ৯০ শতাংশ ক্ষেত্রে শীর্ষ অবস্থান অর্জন প্রতিষ্ঠানটির ধারাবাহিক উৎকর্ষতার প্রমাণ। দ্রুত ডিজিটাল রূপান্তরের পাশাপাশি সাইবার ঝুঁকি বাড়তে থাকায় এই স্বীকৃতি গ্রাহক ও অংশীদারদের জন্য ক্যাসপারস্কির প্রযুক্তির নির্ভরযোগ্যতার নিশ্চয়তা দেয়।
ডবিটেক/এসএসএ/এমইউএম
বিচারপতি গোলাম মর্তূজার হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে।
১ এপ্রিল, বুধবার ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে বিচারপতির ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, গত ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, ১৮ মার্চ অজ্ঞাত ব্যক্তিরা চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে। এর মাধ্যমে বিভিন্ন অপকর্ম সংঘটিত হওয়ার আশঙ্কার কথাও বলা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকেও (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছিল।
ডিবিটেক/এমএআর/ইকে
আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে ২৯ মার্চ রবিবার আগারগাঁও আইসিটি টাওয়ারের এসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। পরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন নতুন সচিব।
মন্ত্রণালয় সূত্রে জানাগেছে, দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এর আগে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব থেকে পাদায়নের মাধ্যামে গত ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হন কাজী আনোয়ার হোসেন। এর আগে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন।
কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি মাঠ প্রশাসনসহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন কাজী আনোয়ার হোসেন। তিনি জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এবার তিনি সচিব পদে উন্নীত হয়ে বিদায়ী সচিব শীষ হায়দার চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
ডিবিটেক/এনএ/ইকে
স্বপ্ন’র গ্রাহক তথ্য ফাঁসের বিষয়ে ব্যাখ্যা দিলো এসিআই
সকালেই দেশের সুপারশপ চেইন ‘স্বপ্ন’র ডেটাবেজ থেকে গ্রাহক তথ্য ফাঁসের খবর প্রকাশ করে ডিজিবাংলাটেক ডট নিউজ। এরপর সোশ্যাল মিডিয়া হয়ে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় মুহূর্তেই নেটদুনিয়ে তেল নিয়ে তেলেসমাতি’র সঙ্গে খবরের শিরোনামে চলে আসে খবরটি। বিকেলে এই খবরের সত্যতা স্বীকার করে হ্যাকারদের পক্ষ থেকে এ জন্য ১৫ লাখ মার্কিন ডলার(বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি টাকা) দাবি করার তথ্য দেন  স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির।
তিনি বলেন, ‘গত বছরের ২০ আগস্ট আন্তর্জাতিকভাবে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ সদস্যরা স্বপ্ন কর্তৃপক্ষের কাছে দেড় মিলিয়ন মার্কিন ডলার চাঁদা দাবি করে। কিন্তু সাইবার অপরাধীদের এই চরম অযৌক্তিক ও বেআইনি দাবির কাছে 'স্বপ্ন' কোন ধরনের আপোষ করেনি। আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে জানাতে চাই যে, অপরাধীদের সাথে কোনো প্রকার আর্থিক আপোষ করা আমাদের প্রাতিষ্ঠানিক নীতি ও নৈতিকতার পরিপন্থী।’
সাব্বির নাসির গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, 'গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। গ্রাহকের অবিচল আস্থার জন্যই 'স্বপ্ন' আজ দেশের শীর্ষ রিটেইল চেইন, এবং এই আস্থা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা আপনাদের নিশ্চিত করতে চাই যে গ্রাহকের সংবেদনশীল ব্যক্তিগত আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে।’
এরপর এ বিষয়ে প্রাতিষ্ঠানিত স্বচ্ছতা বজায় রাখতে গ্রাহকদের কাছে প্রকৃত ঘটনা ও নিজেদের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে গণমাধ্যমে একটি ব্যাখ্যা পাঠিয়েছে এসিআই লজিস্টিকস লিমিটেড। সেই বিবৃতিতে বলা হয়, গ্রাহকদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং একই সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (CTTC) ইউনিটসহ দেশের শীর্ষস্থানীয় সকল গোয়েন্দা সংস্থাকে এই সাইবার হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে - তাদের সার্বিক সহায়তায় কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ঘটনার পরপরই বিষয়টি নিয়ে ACI লিমিটেডের MIS ডিপার্টমেন্টকে অবহিত করে। এবং এসিআই লিমিটেডের Director, MIS-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই হামলার বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ অডিট পরিচালনা করা হয়। নিবিড় বিশ্লেষণে সিস্টেমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়ে জাননো হয়, ACI MIS  আইটি অবকাঠামোকে বিশ্বমানের নিরাপত্তা বলয়ে ঢেলে সাজাতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই ইন্টারনেট ও নেটওয়ার্ক সুরক্ষায় বিশ্বমানের নেক্সট-জেনারেশন ফায়ারওয়াল এবং সার্ভারের সুরক্ষায় শীর্ষস্থানীয় এন্টারপ্রাইজ-গ্রেড সিকিউরিটি সলিউশন স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানের সকল সার্ভার, হেড অফিসের সকল কম্পিউটার এবং দেশব্যাপী আউটলেটগুলোতে বিশ্বের অন্যতম অত্যাধুনিক এন্ডপয়েন্ট প্রটেকশন ও অ্যাডভান্সড অ্যান্টিভাইরাস সিস্টেম নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ফায়ারওয়াল লগ ও নেটওয়ার্ক ট্রাফিক সার্বক্ষণিক (24/7) মনিটরিং করার জন্য ডেডিকেটেড দেশি-বিদেশী সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট নিয়োগ করা হয়েছে।
গ্রাহকদের উদ্দেশে এসিআই কর্তৃপক্ষ বলেছে, আমাদের আউটলেটগুলোর কার্যক্রম সম্পূর্ণ একটি সুরক্ষিত অফলাইন ও ইন্ট্রানেট সিস্টেমে পরিচালিত হয়। ফলে যেকোন সাইবার আক্রমণের সময় এবং এর পরেও আমাদের দেশব্যাপী আউটলেট সেবাগুলো সম্পূর্ণ সচল এবং সুরক্ষিত থাকে। তথাপি যেকোন সম্ভাব্য ফিশিং কল বা প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে অজানা বা সন্দেহজনক নম্বর থেকে আসা কল বা মেসেজে কোনো ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেনের তথ্য শেয়ার করবেন না; ফোনে আসা কোনো সন্দেহজনক লিংকে (Link) ক্লিক করা থেকে বিরত থাকুন এবং 'স্বপ্ন' থেকে ফোন করে কখনোই আপনার পাসওয়ার্ড বা ওটিপি (OTP) জানতে চাওয়া হয় না।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, LockBit বা Qilin-এর মতো আন্তর্জাতিক বড় বড় হ্যাকার গোষ্ঠীর হামলার শিকার বিশ্বের অনেক সুপরিচিত প্রতিষ্ঠানও হয়ে থাকে - তবে আমরা বিশ্বাস করি চরম বিপদের মু\হূর্তেও স্বচ্ছতা বজায় রেখে গ্রাহকদের পাশে থাকাই আসল দায়িত্ব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই ACI লিমিটেডের মত আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের MIS নিরলসভাবে উদ্ভূত পরিস্থিতি সমাধানে কাজ করে যাচ্ছে এবং আমরা আপনাদের নিশ্চিত করতে চাই যে গ্রাহকের সংবেদনশীল ব্যাক্তিগত আর্থিক তথ্য সুরক্ষিত রয়েছে।
ডিবিটেক/আইএইচ/এমইউএম
৩০ জুনের মধ্যে সার্ভারে আপলোড করতে হবে ভোটের তথ্য
আগামী ৩০ জুনের মধ্যে যেসব নাগরিকদের ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেইজ নেই তা আপলোড করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  ২৮ মার্চ, শনিবার ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেইজ থাকলে নাগরিকদের তথ্যের সঠিকতা যাচাই সহজ হবে। এতে একদিকে এনআইডি’র তথ্য সংশোধনে যেমন নাগরিকদের ভোগান্তি কমবে, অন্যদিকে আমাদেরও সিদ্ধান্ত নিতে সহজ হবে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির জানান, নির্বাচন শেষ হওয়ার পর থেকেই মাঠ কার্যালয়ে নিবন্ধন ফরম-২ স্ক্যান কার্যক্রম চলমান রয়েছে। দ্রুততম সময়ে আপলোডের জন্য একটি সফটওয়্যারও প্রস্তুত করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে ফরম-২ আপলোড কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।
ডিবিটেক/এসআই/এমইউএম
আইসিটি বিভাগের নতুন সচিব কাজী আনোয়ার হোসেন
পদন্নতি পেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পদে নিয়োগ পেলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেন। তিনি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জনপ্রশাসনে সংযুক্ত হওয়া সাবেক সচিব শীষ হায়দার চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
২৪ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মোঃ মামুনুর রশীদ ভূঞা।
২৫ মার্চ,  বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে পদায়ন করে আইসিটি বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।
প্রসঙ্গত, একই রাতে সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ১২টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হয়েছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের এসডিএস (অতিরিক্ত সচিব) ইয়াসমিন পারভীন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আক্তারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এছাড়া, এস এম এবাদুর রহমানকে এক বছরের চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে নিযুক্ত করা হয়েছে। একই আদেশে চারজন সচিবকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
ডিবিটেক/এমএম/ইকে
সোশ্যাল হ্যান্ডেলের ডিসইনফরমেশন মোকাবিলায় আসছে নতুন প্রকল্প
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার রোধে একটি প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। প্রকল্পটির নাম ‘নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার ও স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরির মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও অধীনস্ত দফতর-সংস্থার কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা জোরদারকরণ’।
এই প্রকল্পের মাধ্যমে সঠিক তথ্যগুলো প্রচার করারও ইঙ্গিত দেন তিনি।
২৫ মার্চ, বুধবার সচিবালয়ে সরকারের এক মাস পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি স্পষ্ট করে জাহেদ উর রহমান বলেছেন, ‘আমি সামাজিক মাধ্যমের একটি নতুন ফেনোমেননের কথা বলি, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়। আমি বিশ্বাস করি, আপনারা এটার সঙ্গে একমত হবেন। প্রতিষ্ঠিত কোনও নিউজ মিডিয়ার মতো লোগো তৈরি করে, দূর থেকে দেখতে ওই মিডিয়ার লোগোর মতো মনে হয়, এমন ভিন্ন নামে কিছু নিউজ দেওয়া হয়; যা এক ধরনের স্যাটায়ার।’
‘এটা মারাত্মকভাবে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। আপনারা খেয়াল করেছেন বলে আশা করি। সুতরাং আমি মনে করি, আপনাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করতে পারবো এবং আপনারা আমাদের সঙ্গে একমত হবেন। কেউ স্যাটায়ার করতেই পারে, কিন্তু সেই স্যাটায়ারের লুক কোনও প্রতিষ্ঠিত মিডিয়ার মতো হওয়া উচিত নয়। আমার কাছে এটি একটি অপরাধ বলে মনে হয়। আমরা বিষয়টি নিয়ে কাজ করতে চাই এবং খুব দ্রুত এটাকে একটি কাঠামোর মধ্যে আনবো’- যোগ করেন তিনি।
টিভি আলোচক হিসেবে সমধিক পরিচিত প্রধান মন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, আমি অনেককে দেখেছি এগুলোকে রেফার করে কথা বলছেন, শেয়ার করছেন– এমনকি সচেতন মানুষও। আসলে ডিসইনফরমেশন মোকাবিলার জন্য কয়েকটি কাজ রয়েছে, ডিসইনফরমেশন শনাক্ত করা, সেটিকে ডিবাঙ্ক করা এবং তা প্রচার করা।
জাহেদ উর রহমান আরও বলেন, আমরা একটি নীতিমালা এবং আইনের অধীনে ডিসইনফরমেশন মোকাবিলা করতে চাই। মোকাবিলা বলতে মানুষকে সচেতন করা যেমন রয়েছে, তেমনই এটি বোঝানোও প্রয়োজন যে এটি অন্যায় এবং একটি অপরাধ।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এসএইচ/ইকে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আক্রান্তের সপ্তাহের মধ্যে  মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও মুক্ত করা সম্ভব হয়নি বলে জানাগেছে।
জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতি গোলাম মর্তূজার মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারেননি তিনি। এর মধ্যেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। পরে ২২ মার্চ বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান তিনি। ২৪ মার্চ এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
এরপর বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন তানভীর হাসান জোহা। এ বিষয়ে জোহা বলেন, বিচারপতি হয়তো অসাবধানতাবশত প্রতারণামূলক লিংকে চাপ দিয়েছেন কিংবা অননুমোদিত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, যার কারণে এ ঘটনা ঘটেছে। আপাতত তার মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।
এদিকে হ্যাকিং বিষয়ক জিডিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।
ডিবিটেক/এমইউআইএম/ইকে
উচ্চ সাইবার ঝুঁকিতে দেশের ৪৫২টি আইপি!
দেশের ৪৫২টি ইউনিক আইপি হ্যাকিং এবং সাইবার আক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীন সাইবার পর্যবেক্ষণ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট।  দেশের ইন্টারনেট প্রটোকলে ব্যবহৃত Microsoft IIS (Internet Information Services) সার্ভারে পুরোনো ভার্সন ব্যবহারের কারণে এই ঝুঁকি সৃষ্টি হয়েছে।
বিজিডি ই‑গভ সার্ট প্রকাশিত অ্যাডভাইজরি রিপোর্টে বলা হয়েছে, “Recent global scanning data shows that over 511,000 internet-facing Microsoft Internet Information Services (IIS) servers running End-of-Life (EOL) versions are exposed worldwide.” “Alarmingly, as of yesterday, 452 unique IP addresses in Bangladesh were found running outdated IIS services.”
বিশ্বব্যাপী স্ক্যানিংয়ের অভিজ্ঞতা থেকে বলা হয়েছে, মাক্রোসফটের IIS  সার্ভারগুলোতে নতুন করে আর কোনো নিরাপত্তা প্যাচ বা আপডেট পাওয়া যাবে না। ফলে এগুলো ডেটা ফাঁস, র‍্যানসমওয়্যার সংক্রমণ, সেবা ব্যাহত হওয়া বা অননুমোদিত প্রবেশের জন্য সহজ টার্গেটে পরিণত হতে পারে। এজন্য ২৪ মার্চ মঙ্গলবার সতর্কবার্তা দিয়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরতারি প্রতিষ্ঠানগুলোকেদ্রুত তাদের IIS সার্ভারগুলোর সম্পূর্ণ ইনভেন্টরি তৈরি করে ইন্টারনেট-ফেসিং সার্ভারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিচ্ছিন্ন করার এবং সমর্থিত প্ল্যাটফর্মে মাইগ্রেশন করার পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট।
এর ব্যত্যয় ঘটলে সরকারি সেবা, ব্যাংকিং, ই‑কমার্স, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সিস্টেম বিঘ্নিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এথে রক্ষ পেতে নেটওয়ার্ক স্তরে ইগ্রেস ফিল্টারিং প্রয়োগ করে অননুমোদিত আউটবাউন্ড ট্রাফিক ব্লক করা এবং নিয়মিত দুর্বলতা স্ক্যান ও প্যাচ ম্যানেজমেন্ট চালু রাখার পরামর্শ দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, Windows Server 2012/2012 R2 ব্যবহারকারীদের জন্য এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেটসে নাম লেখানো একটি অস্থায়ী বিকল্প হতে পারে, তবে পুরনো 2008/2003 সংস্করণগুলো অবিলম্বে ডিকমিশন বা সম্পূর্ণভাবে নেটওয়ার্ক থেকে আলাদা করে রাখা উচিত। প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারগুলো দ্রুত স্ক্যান করে দুর্বলতা শনাক্ত করার পশাপাশি প্রয়োজনে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল স্থাপন, কড়া আইপি নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় ফিচার নিষ্ক্রিয়করণ, লগিং ও ২৪/৭ মনিটরিং চালু করে অস্থায়ীভাবে হার্ডেনিং করারও তাগিদ দেয়া হয়েছে। একইসঙ্গে নেটওয়ার্ক স্তরে ইগ্রেস ফিল্টারিং প্রয়োগ করে অননুমোদিত আউটবাউন্ড ট্রাফিক ব্লক করা এবং নিয়মিত ভ্যার্নারেবিলিটি স্ক্যান ও প্যাচ ম্যানেজমেন্ট নিশ্চিত করার আহ্বান জানিয়ে সন্দেহজনক কার্যকলাপ বা কমপ্রোমাইজের ইন্ডিকেটর পাওয়া গেলে তা অবিলম্বে বিজিডি ই‑গভ সার্টকে জানাতে বলা হয়েছে।
ডিবিটেক/আইএইচ/এমইউএম
অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে এটুআইয়ের ভূমিকা জোরদার
সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে প্রযুক্তিনির্ভর ও নাগরিককেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই)।
ফ্যামিলি কার্ড ও ই-হেলথ কার্ডসহ বিভিন্ন জাতীয় উদ্যোগে সম্পৃক্ততার মাধ্যমে এটুআই সরকারি সেবাকে আরও সমন্বিত, কার্যকর ও সহজলভ্য করতে সক্ষম হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের ইশতেহারে উল্লেখিত স্বচ্ছতা, জবাবদিহি, দুর্নীতি হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও ক্যাশ-লাইট অর্থনীতি গঠনের লক্ষ্য পূরণে এটুআইয়ের উদ্ভাবিত প্ল্যাটফর্ম ও অভিজ্ঞতা সরাসরি সহায়ক।
এটুআইয়ের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন মাইগভ, জাতীয় হেল্পলাইন ৩৩৩, ন্যাশনাল পোর্টাল ও ই-নথি ব্যবস্থার মাধ্যমে সরকারি সেবা প্রদান আরও সহজ ও স্বচ্ছ হয়েছে। একই সঙ্গে সেবা সহজিকরণ, রিপোর্ট ম্যানেজমেন্ট ও ডিজিটাল সেন্টারের মতো উদ্যোগ নাগরিক ভোগান্তি কমাতে ভূমিকা রাখছে।
এটুআই কর্মকর্তারা জানান, নির্বাচনি ইশতেহারের অগ্রগতি পর্যবেক্ষণে একটি ম্যানিফেস্টো ট্র্যাকার চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের সেবা সম্প্রসারণে ৩৩৩ হেল্পলাইন ও একপে প্ল্যাটফর্মকে প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক বলেন, “সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে এটুআই কেবল একটি প্রযুক্তি-সহায়ক প্রতিষ্ঠান নয়; বরং নীতি প্রণয়ন, উদ্ভাবন, নাগরিকবান্ধব সেবা ডিজাইন, তথ্য-ভিত্তিক সিদ্ধান্তগ্রহণ, নাগরিক অভিজ্ঞতা এবং বাস্তব ফলাফলের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার অন্যতম হাতিয়ার। ফ্যামিলি কার্ড ও ই-হেলথ কার্ডের মতো গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগে সম্পৃক্ততার মধ্য দিয়ে এটুআই যেভাবে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে, তা এখন সুশাসন, কর্মসংস্থান, বিচার, স্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবনসহ বহু খাতে ইতিবাচক প্রভাব বিস্তার করছে।”
জানা যায়, এটুআই এর উদ্ভাবিত বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি ও নাগরিক সেবা (G2G ও G2C) প্রদানের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন বিনির্মাণের  ক্ষেত্রে এটুআইয়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মাইগভ প্ল্যাটফর্ম নাগরিকদের অনলাইনে সরকারি সেবার আবেদন, আবেদনের অগ্রগতি অনুসরণ, নোটিফিকেশন গ্রহণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অনলাইন পেমেন্টের সুযোগ দিচ্ছে। অন্যদিকে ন্যাশনাল হেল্পলাইন ৩৩৩ তথ্য, অভিযোগ ও প্রয়োজনীয় রেফারেলের মাধ্যমে এমন মানুষের কাছেও সেবা পৌঁছে দিচ্ছে, যারা সরাসরি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন না। ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক সরকারি দপ্তর ও সেবার তথ্য এক জায়গায় উন্মুক্তভাবে উপস্থাপন করে স্বচ্ছতা বাড়াচ্ছে, আর নথি ব্যবস্থার মাধ্যমে দাপ্তরিক ফাইল ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ডিজিটালভাবে অনুসরণযোগ্য হওয়ায় অযৌক্তিক বিলম্ব এবং অদৃশ্য বাধা সৃষ্টির সুযোগ কমছে।
একই সঙ্গে সেবা সহজিকরণ উদ্যোগ সেবার ধাপ কমানো, অপ্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি বাদ দেওয়া এবং নাগরিকের সময় ও ভোগান্তি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়মিত ফলাফলভিত্তিক প্রতিবেদন দাখিলের মাধ্যমে জবাবদিহি প্রক্রিয়া শক্তিশালী করছে। এছাড়া ডিজিটাল সেন্টার, এক্সপ্যাট্রিয়েট সেন্টার এবং স্কিলস ফিউশন সেন্টার-এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল, প্রবাসমুখী জনগোষ্ঠী ও তরুণদের জন্য ডিজিটাল সেবা সহায়তা, নিরাপদ প্রবাস সংক্রান্ত তথ্য এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ নিশ্চিত করা হচ্ছে। পাবলিক সার্ভিস ইনোভেশন সরকারি দপ্তরে নতুনভাবে কাজ করার সংস্কৃতি, বাস্তব সমস্যার দ্রুত সমাধান, উদ্ভাবনী ধারণার পরীক্ষামূলক প্রয়োগ এবং সফল উদ্যোগের সম্প্রসারণে ইতিবাচক পরিবেশ তৈরি করছে।
এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, সরকারের নির্বাচনি ইশতিহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যেই একটি ইলেকশন ম্যানিফেস্টো ট্র্যাকার ডেভেলপ এর পরিকল্পনা রয়েছে। তিনি জানান, এ প্ল্যাটফর্মের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্যবৃন্দ ও নীতিনির্ধারকেরা কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে কার্যকর সহায়তা পাবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড–সংক্রান্ত তথ্যসেবা প্রদানের জন্য জাতীয় হেল্পলাইন ৩৩৩ এবং পেমেন্ট গেটওয়ে একপে-কে প্রস্তুত রাখা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রুরাল ডিজিটাল সেন্টার ওয়ার্ড পর্যায়ে চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি সেবা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এটুআই বিভিন্ন সিস্টেম ডেভেলপমেন্টে বেসরকারি খাতের ভেন্ডরদের সহযোগিতায় কাজ করে আসছে। তবে দীর্ঘদিন ধরে টার্মস অব রেফারেন্সের সীমাবদ্ধতার কারণে অনেক সফটওয়্যারের সোর্স কোডের মালিকানা এটুআই-এর কাছে থাকত না, ফলে ভেন্ডর নির্ভরতা বা ‘ভেন্ডর লক’-এর মতো জটিলতা তৈরি হতো। ধারাবাহিক প্রচেষ্টা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটুআই এখন সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আইসিটি ডিভিশনের সঙ্গে সমন্বয়ে কাজ করে সরকারের অন্যান্য ডিজিটাল সিস্টেমকেও একই ধরনের সীমাবদ্ধতা থেকে মুক্ত করার পথ তৈরি হয়েছে, ফলে এখন এসব সেবা আরও সহজে হালনাগাদ, উন্নয়ন ও সম্প্রসারণ করা সম্ভব হবে।
অন্যদিকে, ডিজিটাল স্বাস্থ্য ও নাগরিকের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর, সমন্বিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রযুক্তিগত সহযোগিতা ও সিস্টেম ইন্টিগ্রেশনে এটুআইয়ের ভূমিকা ইতোমধ্যেই সুস্পষ্ট বলে উল্লেখ করেন এটুআইয়ের চিফ টেকনোলজি অ্যাডভাইজার মোহাম্মদ মাসুদুর রহমান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও ই-হেলথ কার্যক্রমে ধারণা প্রণয়ন থেকে সিস্টেম উন্নয়ন পর্যন্ত প্রতিটি ধাপে এটুআই সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের ধারণা, নকশা, তথ্য কাঠামো ও প্রযুক্তিগত পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে ডেটা ব্যবস্থাপনা, ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা এবং একটি সমন্বিত সোশ্যাল রেজিস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে এটুআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
কর্মসংস্থান, দক্ষতা ও শিক্ষা খাতেও এটুআইয়ের অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারের “স্কিল থেকে চাকরি” ভাবনাকে বাস্তবে রূপ দিতে ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট (নাইস) প্ল্যাটফর্ম এর মাধ্যমে ভবিষ্যতমূখী দক্ষতা উন্নয়নে সহায়তা প্রদানের একটি সুসংহত কাঠামো গড়ে তোলা হচ্ছে। মুক্তপাঠ প্ল্যাটফর্ম এর মাধ্যমে সাইবার নিরাপত্তা, বিপিও, এআই-ডেটা, সেমি কন্ডাক্টর এবং ইন্ডাস্ট্রি ৪.০ খাতে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশনে সহায়তা প্রদানের মাধ্যমে তরুণদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য সক্ষম করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নাইস প্ল্যাটফর্মের মাধ্যমে অন্তত ৫ হাজার তরুণ-তরুণীকে ভবিষ্যৎমুখী প্রযুক্তিখাতে প্রশিক্ষণ প্রদানে সহায়তা প্রদান করা হবে, যাতে তারা সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারে।
এটুআই বলছে, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে নাইস ও মুক্তপাঠ প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের ভবিষ্যতমুখী প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার ও উদ্ভাবন রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে।
জানাগেছে, ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে একপে প্ল্যাটফর্মের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের সঙ্গে সংযুক্তির পরিকল্পনা রয়েছে, যা ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য সুবিধা তৈরি করবে।
পর্যবেক্ষণ বরছে, বিচার ও আদালতকে নাগরিকবান্ধব করার ক্ষেত্রেও এটুআইয়ের অবদান প্রশংসনীয়। ই-কোর্ট, ই-কজলিস্ট, জুডিশিয়াল পোর্টাল এবং মাইকোর্ট মোবাইল অ্যাপ এসব উদ্যোগ মামলার তথ্যপ্রাপ্তি সহজ করা, শুনানির সময়সূচি জানানো, আদালতের নিয়ম, ফরম ও নির্দেশনা এক জায়গায় দেওয়া এবং মোবাইলের মাধ্যমে মামলাসংক্রান্ত হালনাগাদ তথ্য পৌঁছে দিয়ে বিচারসেবাকে আরও সহজলভ্য করে তুলছে। এটুআই এ ক্ষেত্রে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়ন, আদালতসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি, ডেটা ও সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জবাবদিহির জন্য ড্যাশবোর্ড চালুর মতো বিষয়েও গুরুত্ব দিচ্ছে।
ডেটা, ড্যাশবোর্ড ও ফলাফলভিত্তিক সিদ্ধান্তগ্রহণ সংশ্লিষ্ট এটুআই এর উদ্যোগগুলোও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যাশনাল ড্যাশবোর্ড এর মাধ্যমে সেবা প্রদানের সময়, নিষ্পত্তির হার, অভিযোগ সমাধান এবং জেলা-ভিত্তিক পারফরম্যান্স দৃশ্যমান করবে; এসডিজি ট্র্যাকার সরকারি ফলাফলকে টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে যুক্ত করবে; গ্লোবাল ইনডেক্স আন্তর্জাতিক সূচকে দেশের অবস্থান উন্নয়নের জন্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে; এবং ওপেন গভর্নমেন্ট ডেটা নীতিমালাভিত্তিক তথ্য উন্মুক্তকরণ গবেষণা, নাগরিক নজরদারি ও জনআস্থা বৃদ্ধি করবে। পাশাপাশি ডেটা গভর্ন্যান্স ও ডেটা লিডারশিপের মাধ্যমে কে ডেটা সংরক্ষণ করবে, কে তা ব্যবহার করবে, কীভাবে নিরাপদে শেয়ার করা হবে এসব বিষয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদার হবে।
সড়ক ও যোগাযোগ খাতে এটুআইয়ের ডি-টোল উদ্যোগ ইতোমধ্যেই একটি কার্যকর উদাহরণ সৃষ্টি করেছে। টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল পরিশোধের ফলে লাইন কমছে, সময় সাশ্রয় হচ্ছে, নগদ লেনদেন হ্রাস পাচ্ছে এবং টোল আদায়ে স্বচ্ছতা বাড়ছে। ফলে ট্রাফিক জ্যাম হ্রাসের পাশাপাশি নাগরিকের জ্বালানীও সাশ্রয় হচ্ছে। এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে একপে-ভিত্তিক একীভূত পেমেন্ট, প্রতিটি লেনদেনের লগ ও অডিট ট্রেইল, সহজ নিবন্ধন, রিচার্জ ও নোটিফিকেশন ব্যবস্থা, ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি, এবং ন্যাশনাল ড্যাশবোর্ডে রিয়েল-টাইম সূচক প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে নাগরিকসেবা সহজ, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে এটুআই একটি কার্যকর সহযাত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
ডিবিটেক/এসপিএইচ/ইকে
সাইমুম রেজাকে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম থেকে সাময়িক অব্যাহতি
জাতীয়তাবাদী আইসিটি ফোরাম থেকে টেলিকম আইন বিশষজ্ঞ সাইমুম রেজা তালুকদারকে সাময়িক অব্যাহতব দেয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে সদ্য পদত্যাগ করার পর তার বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠায় ফোরামের সাধারণ সম্পাদকের সম্মতিতে এই সিদ্ধান্ত।
ফোরামের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো জুয়েলের ১০ মার্চ  স্বাক্ষরিত চিঠি থেকে তথ্য জানা গেছে।
এ দিকে নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন সাইমুম রেজা।
নিজের ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে একজন আসামীকে খালাস করানোর বিনিময়ে আমি ১ কোটি টাকা দাবি করেছি এবং ১০ লাখ টাকা অগ্রিম চেয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা। এমন কিছু ঘটেনি, আমি কারও থেকে এমন কিছু চাইনি।
অপরদিকে জামিনের বিনিময়ে এক কোটি টাকা চাওয়ার অভিযোগের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন  চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
পাঁচ সদস্যের কমিটির প্রধান হিসেবে রয়েছেন চিফ প্রসিকিউটর। অন্য সদস্যরা হলেন— প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল'রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
প্রসিকিউশন জানায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের সার্বিক বিষয় অনুসন্ধানে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। সদ্য পদত্যাগ করা সাইমুম রেজা তালুকদারের ঘুষ চাওয়ার বিষয়টিও তদন্ত করবে এ কমিটি।
ডিবিটেক/এসআইএস/এমইউএম
গ্রাহকদের জন্য দেশজুড়ে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ করছে আম্বার আইটি
ব্রডব্যান্ড সেবার পাশাপাশি এবার সারাদেশে নিজেদের গ্রাহকদের জন্য ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে আম্বার আইটি লিমিটেড। চলতি বছরের মধ্যে সারাদেশে মোট ৫০০টি ওয়াই-ফাই জোন চালুর লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
৮ মার্চ, রবিবার, আম্বার আইটির পক্ষ থেকে জানানো হয়, দেশের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানগুলোতে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এই পয়েন্টগুলো পরিচালনা করা হবে। সাধারণত ফার্মেসি, চায়ের দোকান ও মুদি দোকানের মতো ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এই ওয়াই-ফাই পয়েন্টগুলো গড়ে তোলা হচ্ছে। ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে বিভিন্ন মেয়াদের কুপন কার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ৫ ঘণ্টার প্যাকেজ ৮ টাকা, ১ দিনের জন্য ১২ টাকা, ৭ দিনের জন্য ৬৬ টাকা এবং ৩০ দিনের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ইতিমধ্যে বরিশালের বিবির পুকুর পাড়, ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকা, শ্রীমঙ্গলের রেলস্টেশন, সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড এবং নীলফামারী ইপিজেড মোড়ে এই সেবা চালু হয়েছে। চলতি মাসের মধ্যে এবং ঈদ-উল-ফিতরের আগে আরও ১৫টি নতুন স্থানে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উদ্যোগটি সম্পর্কে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, “সারাদেশে সহজলভ্য ও সাশ্রয়ী ইন্টারনেট পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ওয়াই-ফাই জোন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং স্থানীয় উদ্যোক্তাদের জন্যও এটি অতিরিক্ত আয়ের নতুন সুযোগ তৈরি করবে।” এই উদ্যোগ শিক্ষার্থী, ভ্রমণকারী এবং ফ্রিল্যান্সারসহ সাধারণ ব্যবহারকারীদের দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
জানিয়েছে, আম্বার আইটির বিদ্যমান গ্রাহকরা নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে এই জোনে বিনামূল্যে ইন্টারনেট সেবা নিতে পারবেন। এছাড়া যারা গ্রাহক নন, তারাও নামমাত্র মূল্যের কুপন কার্ড কিনে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
ডিবিটেক/এইচএইচ/এমইউএম
নতুন ডিজিটাল এভিডেন্স দাখিলে ৫ সপ্তাহ সময় পেল প্রসিকিউশন
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় নির্ধারিত রায় ঘোষণা স্খগিত করে এ মামলায় নতুন করে ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার আবেদন করেছে প্রসিকিউশন। সেই আবেদেনের পরিপ্রেক্ষিতে এই মামলায় অতিরিক্ত ডিজিটাল এভিডেন্স বা তথ্যপ্রমাণ দাখিলের জন্য প্রসিকিউশনকে পাঁচ সপ্তাহ সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৪ মার্চ, বুধবার দুপুরে এই রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।
একইসঙ্গে রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিষয়ে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন ধার্য করা হয়।
প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও তারেক আবদুল্লাহসহ অন্য প্রসিকিউটররা।
এদিন এই মামলায় রায় পিছিয়ে নতুন ডিজিটাল এভিডেন্স বা তথ্যপ্রমাণ নেওয়ার আবেদন করে প্রসিকিউশন। এ জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি ছয় সপ্তাহ সময়ের আবেদন জানান এবং এই মামলায় একমাত্র গ্রেপ্তার রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারের জামিন প্রার্থনা করেন।
আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে বলেন, ‘আমার মক্কেল ১৫ মাস ধরে কারাগারে রয়েছেন। তার একটি বাচ্চা রয়েছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। এজন্য তার জামিন চাই।’
জবাবে ট্রাইব্যুনাল বলেন, এ মুহূর্তে আসামির জামিন দেওয়া যাবে না; কারণ মামলাটি শেষ পর্যায়ে রয়েছে। এরপর নতুন তথ্যপ্রমাণ দাখিলে প্রসিকিউশনকে পাঁচ সপ্তাহ সময় দিয়ে ৯ এপ্রিল শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়।
এই মামলায় পলাতক আসামিরা হলেন– ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
ডিবিটেক/ডিএইচই/ইকে
এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া ই–মেইল খুলে টাকা দাবি
গত কয়েক দিন ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নামে ভুয়া ই–মেইল খুলে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। বিষয়টি নজরে আসায় ৩ মার্চ, মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন জানিয়েছেন, এনবিআরের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই–মেইল আইডি খুলেছে একটি প্রতারক চক্র। এরপর সেই ভুয়া আইডির মাধ্যমে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছে। বিষয়টি এনবিআরের নজরে এসেছে। প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা তথ্যের মাধ্যমে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতারক চক্রের বিরুদ্ধে আজ রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ডায়েরি নম্বর ২৫৮। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে এ প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে গত বছরের ২৪ সেপ্টেম্বর এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা ধার চেয়েছিল একটি প্রতারক চক্র।
ডিবিটেক/এমআই /এমইউএম
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান
জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার নির্দেশসহ তিনটি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি ও টেলিকম প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আইটি বিশেষজ্ঞ ও তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।
৩ মার্চ, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দেন তিনি।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১০ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে থাকলেও বাকি ৭ জন এখনো পলাতক রয়েছেন।
জুলাই বিপ্লব চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকার কয়েক দফায় সারা দেশে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়। অভিযোগ রয়েছে, ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করে সারা দেশে ব্যাপক হত্যাযজ্ঞ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আড়াল করার চেষ্টা করা হয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই অপরাধকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন তার আইসিটি উপদেষ্টা। আইসিটি মন্ত্রণালয় ২০২৪ সালের জুলাই-অগাস্টে ইন্টারনেট বন্ধ করে বিশ্বের কাছ থেকে গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়েছে এ মামলায়। এর মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম হলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে সর্বাত্মক সহযোগিতা করেন তারা।
গণহত্যায় সহায়তার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ করেছেন পলক। তারা নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছেন।
ডিবিটেক/টিজেড/ইকে
ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু; যেভাবে কাটবেন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ৩ মার্চ, মঙ্গলবার  সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের আগামী ১৩ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরুর মধ্যদিয়ে শুরু হলো এই কার্যক্রম। চলবে শেষ হওয়ার আগপর্যন্ত। আর একই দিনের পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
বাংলাদেশ রেলওয়ে’র সিদ্ধান্ত অনুযায়ী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।
বরাবরের মতো ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। টিকিট কাটতে ইন্টারনেটে সংযুক্ত হয়ে ফোন বা পিসি থেকে  কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।  ঘরে বসেই খুব সহজে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে। এছাড়া মোবাইলের প্লে-স্টোর থেকে রেল সেবা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে অনলাইনে খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখানে বিকাশ, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন। এটি খুবই সহজ একটি পদ্ধতি৷
অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমে একটি স্মার্টফোন অথবা একটি কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দিয়ে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ডাউনলোড করা ‘রেল সেবা’ অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইট অথবা অ্যাপসে আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-মেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার অটো লগইন হয়ে যাবে। প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে।
লগইনের পর যে পেজ আসবে তাতে কাঙ্ক্ষিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেণি পূরণ করে সার্স টিকিট বাটনে ক্লিক করতে হবে। পরের পেজে ট্রেনের নাম, সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই) ও ট্রেন ছাড়ার সময় দেখা যাবে। ট্রেন অনুযায়ী ভিউ সিটস বাটনে ক্লিক করে আসন খালি থাকা সাপেক্ষে পছন্দের আসন সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করতে হবে।
টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। কন্টিনিউ পারচেজ অপশনে ক্লিক করার পর বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক এবং ভিসা কার্ড ব্যবহার করে ট্রেনের টিকিটের মূল্য পরিশোধের অপশন আসবে। মূল্য পরিশোধ হয়ে গেলে আপনাকে ই-মেইলে ট্রেনের টিকিট পাঠিয়ে দেওয়া হবে। আবার মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গে ডাউনলোড অপশন থেকেও টিকিট ডাউনলোড করা যাবে। রেলস্টেশনে প্রবেশ এবং যাত্রার সময় আপনাকে অবশ্যই ডাউনলোড করা ট্রেনের টিকিটের একটি কপি সঙ্গে রাখতে হবে। অন্যথায় রেলওয়ে আইন অনুযায়ী আপনার জরিমানা হতে পারে।
তবে ট্রেন ছাড়ার দিন অতিরিক্ত যাত্রীর চাহিদা মাথায় রেখে বরাদ্দকৃত সাধারণ শ্রেণির আসনের মোট ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে।
ডিবিটেক/এনএ/এমইউএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর এপিএস হলেন প্রযুক্তি পরামর্শক সৈকত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র সহকারী একান্ত সচিব (এপিএস) হয়েছেন প্রযুক্তি পরামর্শক পদে মহিউদ্দিন আহমেদ। অনলাইন গণমাধ্যমে সাংবাদিকতা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা মহিউদ্দিন আহমেদ (সৈকত)  চাঁদপুরের অধিবাসী।
রাষ্ট্রপতির আদেশক্রমে ১ মার্চ, রবিবার সিনিয়র সহকারী সচিব মু: তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সৈকতকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী’র অভিপ্রায় অনুযায়ী তার সহকারী একান্ত সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মহিউদ্দিন আহমেদ’কে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। এ পদে মহিউদ্দিন আহমেদ ৯ম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক মহিউদ্দিন আহমেদ (সৈকত)-এর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নবকলস পাটোয়ারী বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন। এছাড়াও বাংলায় কৃষি বিষয়ক ই-কমার্স সাইট অ্যাগ্রোবাংলা ডট কমের প্রতিষ্ঠাতা তিনি। এছাড়াও জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিআইইউএএ)-এর যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছেন তিনি।
ডিবিটেক/এসএ/ইকে
শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি
শিল্প খাতের সাইবার নিরাপত্তা সমাধান ‘ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি ফর নোডস’ স্বাধীন মূল্যায়ন সংস্থা এভি কমপ্যারেটিভস পরিচালিত অপারেশনাল টেকনোলজি (ওটি) সার্টিফিকেশন পরীক্ষায় শীর্ষ ফলাফল অর্জন করেছে। পরীক্ষায় অফলাইনে সংঘটিত পোস্ট-ব্রিচ এক্সিকিউশনভিত্তিক সব ধরনের সাইবার আক্রমণ সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং কোনো ভুল সতর্কবার্তা তৈরি করেনি।
এই সমাধানটি জটিল আক্রমণ পরিস্থিতিতেও কার্যকর সুরক্ষা নিশ্চিত করেছে। এটি ক্যাসপারস্কি-এর ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি প্ল্যাটফর্মের অংশ, যা এক্সডিআর প্রযুক্তির মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর অপারেশনাল টেকনোলজি পরিবেশ সুরক্ষায় কাজ করে।
ক্যাসপারস্কির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া বলেন, বর্তমান ওটি হুমকি পরিস্থিতিতে অনেকেই মনে করেন পুরোনো বা বিচ্ছিন্ন সিস্টেম নিরাপদ, কিন্তু এটি বড় ভুল ধারণা। দ্রুত ডিজিটাল রূপান্তরের কারণে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। এভি-কম্পারেটিভসের স্বাধীন সার্টিফিকেশন প্রমাণ করে, ক্যাসপারস্কির এই সমাধান অফলাইন ও পোস্ট-ব্রিচ পরিস্থিতিতেও আক্রমণ শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম।
এভি-কম্পারেটিভস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আন্দ্রেয়াস ক্লেমেন্তি বলেন, পরীক্ষায় ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি ফর নোডস সব ক্ষতিকর পরীক্ষামূলক আক্রমণ প্রতিরোধ করেছে এবং একই সঙ্গে বৈধ আপডেট প্রক্রিয়াও স্বাভাবিকভাবে চলতে দিয়েছে।
ক্যাসপারস্কির ইন্ডাস্ট্রিয়াল সাইবারসিকিউরিটি বিভাগের প্রধান আন্দ্রেই স্ত্রেলকভ বলেন, এই সার্টিফিকেশন শিল্প খাতে সর্বোচ্চ মানের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।
ডিবিটেক/এমআর/ইকে
চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: দলীয় হলেও ছাড় নয়
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না।  কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।
২৭ ফেব্রুয়ারি, শুক্রবার টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যেন প্রশাসনিক কাজে প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
ফকির মাহবুব আনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
মন্ত্রী মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। জনগণ যেন বুঝতে পারে তারা ভোট দিয়ে ভুল করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সবশেষে মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/এমজেডইউ/ইকে
সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ডিজিটাল হাজিরা চালু
সেতু ভবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান কার্যালয় সেতু ভবনের প্রবেশ মুখে ডিজিটাল হাজিরা সিস্টেম স্থাপন করা হয়েছে। সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ শতভাগ ডিজিটাল হাজিরা (Electronic Attendance) ব্যবস্থার আওতায় ২২ ফেব্রুয়ারি থেকে অফিস কার্যক্রম চালু করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এই আধুনিকায়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
সূত্রমতে, ডিজিটাল হাজিরা সিস্টেমে মাল্টি-বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন টার্মিনাল (ZKTeco G4 Pro) ব্যবহার করা হচ্ছে। এই সিস্টেমে মুখাবয়ব, আঙুলে ছাপ, আরএফআইডি কার্ড এবং পাসওয়ার্ড ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা হয়। ব্যবহারকারী ডিভাইসের সামনে দাঁড়িয়ে ক্যামেরায় মুখ স্ক্যান করে বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আঙুল রাখে, অথবা কার্ড/পাসওয়ার্ড ব্যবহার করে। ডিভাইসের অভ্যন্তরীণ সফ্টওয়্যার ইনপুট ডাটা সংরক্ষিত ডাটাবেজের সাথে তুলনা করে মিল পাওয়া গেলে Verification Successful দেখায় এবং দরজা খুলে দেয় বা উপস্থিতি (Attendance) রেকর্ড করে এবং মাসিক ভিত্তিতে এই হাজিরার রিপোর্ট সংগ্রহ করা যায়।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত এবং সরকারি সেবা সময়মতো প্রদানের লক্ষ্যে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ডিজিটাল হাজিরার মাধ্যমে কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিতি এবং প্রস্থান নিশ্চিত করা হচ্ছে, যা সামগ্রিক কর্মপরিবেশে এক ইতিবাচক পরিবর্তন এনেছে। বাংলাদেশের উত্তরণের যাত্রায় কর্মকর্তা-কর্মচারীগণের সময়ানুবর্তিতা ও স্বচ্ছতা অন্যতম শর্ত হিসেবে কাজ করবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ বলেন, ডিজিটাল হাজিরার প্রবর্তন কেবল সময়ানুবর্তিতা নিশ্চিত করে না, বরং এটি একটি আধুনিক ও স্মার্ট প্রশাসন গড়ার ভিত্তি। এর ফলে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং প্রকল্পের কাজে গতি সঞ্চার হচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মচারীগণও এই পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই ব্যবস্থা কাজের মূল্যায়নকে আরও বস্তুনিষ্ঠ এবং সার্থক করে তুলেছে।
ডিজিটাল হাজিরায় অত্যাধুনিক বায়োমেট্রিক ডিভাইসের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি রেকর্ড করা হচ্ছে, যার ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে-কোনো সময় কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে হাজিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারছেন এবং ম্যানুয়াল হাজিরা খাতা পরিহার করার মাধ্যমে পরিবেশবান্ধব এবং আধুনিক দাপ্তরিক সংস্কৃতি চর্চা করা হচ্ছে।
ডিবিটেক/এনডি/এমইউএম
ফের খুললো অনলাইনে মৃত্যুনিবন্ধন; যেভাবে আবেদন
অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন জনসাধারণের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত বছরের ২১ নভেম্বর থেকে শুধুমাত্র নিবন্ধন কার্যালয় থেকে মৃত্যু নিবন্ধন আবেদন কার্যক্রম চলমান ছিল। ২৩ ফেব্রুয়ারি, সোমবার তা জনসাধারণের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধনের’ ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যুনিবন্ধন সিস্টেমের (বিডিআরআইএস) অধিকতর নিরাপত্তার বাড়ানোর জন্য গত ২১ নভেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত শুধু নিবন্ধন কার্যালয় থেকে মৃত্যুনিবন্ধন আবেদন কার্যক্রম চলমান ছিল। পাবলিক সাইট থেকে অনলাইনে মৃত্যুনিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকায় আবেদনকারীদের সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ের সহকারীর (অনুমোদিত ব্যবহারকারী) ইউজার আইডি থেকে মৃত্যুনিবন্ধনের আবেদন করতে হতো। অনলাইনে মৃত্যুনিবন্ধন আবেদন কার্যক্রম কখনোই বন্ধ ছিল না।
বিজ্ঞপ্তির নিচেই ২০২৫ সালের নভেম্বর থেকে জানুয়ারি এবং চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মৃত্যু নিবন্ধনের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, অনলাইনে মৃত্যু নিবন্ধনের আবেদনের জন্য bdris.gov.bd/dr/application লিংকে প্রবেশ করে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে তথ্য অনুসন্ধান করে ফরম পূরণ করতে হয়। এরপর মৃত্যুর স্থান ও কারণ উল্লেখ করে, প্রয়োজনীয় কাগজপত্র (মৃত্যুর প্রমাণপত্র, আবেদনকারীর আইডি) সংযুক্ত করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনে ১৫ দিনের মধ্যে আবেদন জমা দিতে হয়।
অনলাইন মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া
ওয়েবসাইট: https://bdris.gov.bd/dr/application এ যান।
অনুসন্ধান: মৃত ব্যক্তির ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ (YYYY-MM-DD) লিখে সার্চ করুন
তথ্য পূরণ:
মৃত্যুর তারিখ, কারণ (যেমন- বার্ধক্য, অসুস্থতা), মৃত্যুস্থল, বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন।
তথ্য প্রদানকারী: আবেদনকারীর (মৃতের আত্মীয়) নাম ও আইডি কার্ডের তথ্য দিন।
কাগজপত্র সংযুক্তি: হাসপাতালের মৃত্যু সনদ, ডাক্তারের প্রত্যয়ন, বা লাশ দাফন/সৎকারের কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন।
দাখিল: সব তথ্য যাচাই করে আবেদনটি সাবমিট করুন এবং প্রিন্ট কপি নিয়ে প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানীয় অফিসে যোগাযোগ করুন।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন সনদের অনুলিপি।
মৃত্যুর প্রমাণপত্র (হাসপাতাল/চিকিৎসক/স্থানীয় ওয়ার্ড মেম্বার কর্তৃক)।
আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID)।
নিবন্ধনের পর অনলাইনে বা অফিস থেকে মৃত্যু সনদ সংগ্রহ করা যাবে।
ডিবিটেক/এমএ/ইকে
সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি ও ত্যাগে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল হাজিরা
নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগের নির্দেশনা দিয়ে এবার ডিজিটাল হাজিরা এবং নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি দেওয়া বাধ্যতামূলক করলো মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম চালু করলো বিএনপি সরকার।
২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ এর নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর/সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়,‌ মাঠপর্যায়ের সব অফিসের কর্মকর্তা/কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে কর্মস্থল ত্যাগ করতে হবে।
এর আগে ২৩ ফেব্রুয়ারি, সোমবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানাগেছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মেস্থলে অনুপস্থিতি, অফিস ত্যাগ ও বিলম্বে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী অফিস ত্যাগের নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশে বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিটের আগে এবং রমজান পরবর্তীসময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে। দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম-সচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে।
ডিবিটেক/এফআই/ইকে
আইসিটি’র শীষ হায়দারসহ নয় সচিবের চুক্তি বাতিল
আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয় জন সচিবের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
২৩ ফেব্রুয়ারি, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করে অবিলম্বে এই আদেশ কার্যকর করার আদেশ দেয়া হয়েছে।
চুক্তি বাতিল করা অন্য সচিবেরা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন, কাইয়ুম আরা বেগম, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের মো. সাইদুর রহমান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ।
এর আগে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর অতিরিক্ত সচিবের পদমর্যদায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় শীষ হায়দার চৌধুরীকে পদায়ন দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছিলো।
ডিবিটেক/এমআই/এমইউএম
২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা চালু
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য। ২৩ ফেব্রুয়ারি, সোমবার  ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।
নিয়ে বিস্তারিত জানতে এই লিংকে ভিজট করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
হাইকমিশনের বার্তায় জানানো হয়েছে, ভিসা ইস্যু হওয়ার পর আবেদনকারীকে অবশ্যই একটি ‘ইউকেভিআই’ (UKVI) অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টের মাধ্যমেই পাসপোর্টের তথ্য সংযুক্ত করা এবং ইস্যুকৃত ই-ভিসা যাচাই করা যাবে। যুক্তরাজ্য ভ্রমণের আগে এই ডিজিটাল তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি।
ব্রিটিশ হাইকমিশন আরও স্পষ্ট করেছে যে, UKVI অ্যাকাউন্টে সকল তথ্য সঠিকভাবে হালনাগাদ হওয়ার পরই একজন যাত্রী যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি পাবেন। এই ডিজিটাল সেবা গ্রহণ বা অ্যাকাউন্ট তৈরির জন্য কোনো বাড়তি ফি বা অর্থের প্রয়োজন হবে না। মূলত ভিসা প্রক্রিয়াকে আরও আধুনিক, দ্রুত এবং নিরাপদ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিবিটেক/এসই/ইকে
সিটিজের সভাপতি হাসান জাকির, মহাসচিব সাইফ
তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে গবেষণা ও উন্নয়নমূলক প্ল্যাটফর্ম সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফুল আহমাদ সাইফ সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন।
১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, এক সংবাদ বিজ্ঞপ্তি নবগঠিত এই কমিটির কথা জানানো হয়েছে।
এক বছর মেয়াদি এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক কালবেলার অনলাইন এডিটর এম মিজানুর রহমান সোহেল।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— পরিচালক (সাংগঠনিক): রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শাওন সোলায়মান, পরিচালক (অর্থ): ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হামিদুর রহমান, পরিচালক (গবেষণা ও উন্নয়ন): যমুনা টিভির গবেষক জাহিদুল ইসলাম আশা, পরিচালক (প্রচার ও প্রকাশনা):টেকজুম ডট টিভির চিফ রিপোর্টার মিরাজুল ইসলাম জীবন। এ ছাড়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন এবং মাছরাঙা টিভির প্রতিবেদক ওমর ফাহিয়ান হামিম।
সংগঠনটির উদেষ্টা প্যানেলে রয়েছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) মহাসচিব আব্দুল হক অনু, প্রথম আলোর নিউ মিডিয়া ইনিশিয়েটিভ ইনচার্জ পল্লব মোহাইমেন এবং দৈনিক নতুন সময়ের সম্পাদক নাজমুল হক শ্যামল।
সিটিজের সভাপতি হাসান জাকির বলেন, "মূলধারার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সাংবাদিকতার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ একাডেমিশিয়ানরাও যুক্ত রয়েছেন। আমরা আশা করি, নতুন কমিটি সাংবাদিকতা ও প্রযুক্তি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে।"
সেক্রেটারি জেনারেল সাইফ আহমাদ বলেন, “বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে যুগোপযোগী নীতিনির্ধারণ, গবেষণা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রয়োজন। সিটিজে চলতি সেশনে নীতি গবেষণা ও সংলাপের ওপর বিশেষ গুরুত্ব দেবে।”
ডিবিটেক/এসএ/ইকে
আইসিটি-টেলিকম ও বিজ্ঞানের প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এম এ মুহিত। শপথ নেয়াা পর নতুন সরকারের স্বাস্থ্য এবং ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পেয়েছেন তিনি। এর সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে তাকে।
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আইসিটি, টেলিকম ও বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সারাদেশে জনস্বাস্থ্য খাত ও সমাজের প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করতে দৃঢ় প্রত্যায় ব্যক্ত করা এম এ মুহিত বলেন, স্বাস্থ্য ও ডাক-টেলিযোগাযোগের প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছি। দোয়া করবেন।দলীয় নেতারা বলছেন, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখেই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে।
সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ড. এম.এ মুহিত ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।  তিনি এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ এম এ মতিনের ছেলে। এছাড়াও নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসন থেকে বিজয়ী এবং নতুন সংসদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগ্নে তিনি।
ডিবিটেক/ডিএইচই/এমআই
মেকার নয়, সরকার হোক ডাটা কাস্টোডিয়ান ও রেগুলেটর
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে আজ ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে শপথ অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন নব নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের মধ্যে কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন তা এখনও নির্ধারিত হয়নি। তবে বিএনপি এবং জামায়াতের ইশতেহারে এই খাতটিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এই গুরুত্বের ওপর ভর করে নতুন সরকারের সামনের চ্যালেঞ্জ ও প্রত্যাশা নিয়ে ডিজিবাংলায় নিজেদের অভিমত ব্যক্ত করছেন উদ্যোক্তা, নেতা ও খাত সংশ্লিষ্টরা।
এদের মধ্যে আইসিটি খাতের টেকসই উন্নয়নের জন্য সরকারের ভূমিকার আমূল পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন আইটি উদ্যোক্তা নিটন মোহাম্মাদ কামরুজ্জামান। তিনি মনে করেন, সরকারের নিজের সফটওয়্যার বা সিস্টেম তৈরির (মেকার) চেয়ে পলিসি মেকার এবং ডাটা কাস্টোডিয়ানের ভূমিকা পালন করা জরুরি। প্রচলিত টেন্ডার-নির্ভর অনুদান বা স্বল্পমেয়াদী পিওসি (POC) মডেলের পরিবর্তে একটি লাইসেন্স-ভিত্তিক টেকসই মডেল চালুর প্রস্তাব দিয়েছেন তিনি। যেখানে সেবার মান অনুযায়ী জনগণ সরাসরি সার্ভিস প্রোভাইডার নির্বাচন করবে এবং সরকার সেখান থেকে রাজস্ব আয়ের সুযোগ পাবে। এটি বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদে মানসম্মত সেবা নিশ্চিত করবে বলে অভিমত এই ট্যাপওয়ার সলিউশনস লিমিটেড প্রধান প্রযুক্তি কর্মকর্তার।
ডাটা ও ইনফ্রাস্ট্রাকচার উন্মুক্তকরণ: এস্তোনিয়ার মডেলের অনুসরণ
প্রযুক্তি খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো তথ্যের অবাধ ও নিরাপদ প্রবাহ। কামরুজ্জামানের মতে, সরকারকে সংবেদনশীল নাগরিক তথ্যের জিম্মাদার হতে হবে এবং এস্তোনিয়ার বিখ্যাত 'X-Road' মডেলের আদলে এপিআই (API) এক্সপোজার নিশ্চিত করতে হবে। এর ফলে বেসরকারি উদ্ভাবকরা সরকারি ডাটা ব্যবহার করে নতুন নতুন জনবান্ধব সেবা, যেমন—ডিজিটাল হেলথ অ্যাপয়েন্টমেন্ট বা ইন্টিগ্রেটেড ফিন্যান্সিয়াল সিস্টেম তৈরি করতে পারবে। সরকার মূলত 'ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার' (DPI) তৈরি করে দেবে, যার ওপর ভিত্তি করে উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক সেবা পরিচালনা করবেন।
ডিজিটাল আইডেন্টিটি ও ই-রেসিডেন্সি: উদ্যোক্তাবান্ধব পরিবেশ
উন্নত বিশ্বের আদলে বাংলাদেশেও একটি শক্তিশালী ডিজিটাল আইডি ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই প্রযুক্তিবিদ। তিনি বলেন, এস্তোনিয়ার মতো ডিজিটাল আইডেন্টিটি ও ই-রেসিডেন্সি ব্যবস্থা চালু হলে উদ্যোক্তারা যেকোনো স্থান থেকে অনলাইনে কোম্পানি নিবন্ধন, ব্যাংকিং এবং কর প্রদানের সুবিধা পাবেন। এটি লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ব্যবসার পরিবেশকে সহজ (Ease of Doing Business) করবে। এছাড়া 'গভর্নমেন্ট অ্যাজ আ প্ল্যাটফর্ম' (GaaP) ধারণার বাস্তবায়ন প্রয়োজন, যেখানে থার্ড-পার্টি ডেভেলপাররা সরকারের নীতিমালা মেনে তাদের তৈরি সফটওয়্যার বা প্লাগিন মূল সিস্টেমের সাথে যুক্ত করতে পারবে।
গবেষণা ও বৈশ্বিক সক্ষমতা বৃদ্ধি
আইসিটি খাতে দীর্ঘমেয়াদী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D)-এর জন্য বিশেষ তহবিল গঠন ও কর ছাড়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন নিটন মোহাম্মাদ কামরুজ্জামান। তিনি মনে করেন, স্থানীয় আইটি ফার্মগুলোকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করতে হলে উচ্চপ্রযুক্তির গবেষণায় সরকারি সহায়তা অপরিহার্য। পাশাপাশি, নিজস্ব সিস্টেম তৈরির চেয়ে বেসরকারি খাতের সাথে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) বা স্পেশাল পারপাস ভেহিকল (SPV) মডেলে কাজ করার পরামর্শ দেন তিনি। এতে লাইসেন্সিং বা ট্রানজ্যাকশন ফি-র মাধ্যমে সরকার ও বেসরকারি খাত—উভয়ই দীর্ঘমেয়াদে লাভবান হবে।
কূটনৈতিক তৎপরতা ও সফটওয়্যার রপ্তানি প্রণোদনা
বিদেশের বাজারে দেশীয় সফটওয়্যারের পরিধি বাড়াতে শক্তিশালী কূটনৈতিক পদক্ষেপের বিকল্প নেই। বিশেষ করে জাপানের মতো উন্নত দেশগুলোর সাথে যৌথ উদ্যোগ (Joint Venture) বাড়াতে ব্যবসায়িক নীতিমালা সহজ করার ওপর জোর দিয়েছেন কামরুজ্জামান। তার মতে, নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হবে লোন-নির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও এসএমই-বান্ধব একটি ইকোসিস্টেম গড়ে তোলা। রপ্তানি প্রণোদনা এবং সহজ বৈশ্বিক লেনদেন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রি খুব দ্রুতই বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
ডিবিটেক/ডিএইচই/এমইউএম
২০২৫ সালে ইমেইল হামলা বেড়েছে ১৫ শতাংশ: ক্যাসপারস্কি
বিশ্বজুড়ে ইমেইলের মাধ্যমে সাইবার হামলার প্রবণতা আরও বেড়েছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সাম্প্রতিক গবেষনায় দেখা গেছে, গত বছর বৈশ্বিক ইমেইল ট্রাফিকের প্রায় ৪৫ শতাংশই ছিল স্প্যাম, যার বড় অংশে ছিল প্রতারণামূলক বার্তা, ফিশিং লিংক বা ক্ষতিকর ম্যালওয়্যার। শুধু তাই নয়, ব্যবহারকারীরা ১৪ কোটির বেশি ক্ষতিকর বা সন্দেহজনক ইমেইল অ্যাটাচমেন্টের মুখোমুখি হয়েছেন, যা আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।
অঞ্চলভিত্তিক চিত্রে দেখা যায়, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইমেইলভিত্তিক হুমকি সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে, যা মোট শনাক্তকরণের ৩০ শতাংশ। এরপর রয়েছে ইউরোপ (২১ শতাংশ), লাতিন আমেরিকা (১৬ শতাংশ), মধ্যপ্রাচ্য (১৫ শতাংশ), রাশিয়া ও সিআইএস (১২ শতাংশ) এবং আফ্রিকা (৬ শতাংশ)। দেশভিত্তিক হিসাবে চীন শীর্ষে, এরপর রয়েছে রাশিয়া, মেক্সিকো, স্পেন ও তুরস্ক। বিশেষ করে জুন, জুলাই ও নভেম্বর মাসে আক্রমণের মাত্রা ছিলো সবচেয়ে বেশি।
গবেষণায় আরও উঠে এসেছে, এখন সাইবার অপরাধীরা একাধিক চ্যানেল ব্যবহার করে সমন্বিত কৌশলে আক্রমণ চালাচ্ছে। কিউআর কোড, ছদ্মবেশী লিংক, ভুয়া ‘ফরওয়ার্ড’ মেইল, সব মিলিয়ে ফিশিং এখন অনেক বেশি বিশ্বাসযোগ্য করে তুলেছে। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘বিজনেস ইমেইল কম্প্রোমাইজ’ কৌশলও আরও পরিশীলিত হয়েছে।
ক্যাসপারস্কির অ্যান্টি-স্প্যাম বিশেষজ্ঞ রোমান দেদেনোক বলেন, ইমেইল ফিশিংকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতি ১০টি ব্যবসায়িক সাইবার হামলার মধ্যে অন্তত একটি ফিশিং থেকে শুরু হয়। এখন হামলাকারীরা জেনারেটিভ এআই ব্যবহার করে খুব সহজেই ব্যক্তিগতকৃত ও বিশ্বাসযোগ্য বার্তা তৈরি করতে পারছে। ফলে আক্রমণগুলো আগের চেয়ে অনেক বেশি নিখুঁত ও লক্ষ্যভিত্তিক হয়ে উঠেছে।
ক্যাসপারস্কির অ্যান্টি-স্প্যাম বিশেষজ্ঞ রোমান দেনেদেনোক বলেন, “ইমেইল ফিশিংকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের প্রতিবেদনে দেখা গেছে, প্রতি ১০টি ব্যবসায়িক সাইবার হামলার মধ্যে অন্তত একটি ফিশিং থেকে শুরু হয়, যার একটি উল্লেখযোগ্য অংশ অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেটস (এপিটি)। ২০২৫ সালে লক্ষ্যভিত্তিক ইমেইল আক্রমণের জটিলতা আরও বেড়েছে। প্রেরকের ঠিকানা থেকে শুরু করে বার্তার ভাষা—সবকিছু এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে তা বাস্তব করপোরেট প্রক্রিয়ার সঙ্গে মিল থাকে। এখন হামলাকারীরা জেনারেটিভ এআই ব্যবহার করে খুব সহজেই ব্যক্তিগতকৃত ও বিশ্বাসযোগ্য বার্তা তৈরি করতে পারছে। ফলে আক্রমণগুলো আগের চেয়ে অনেক বেশি নিখুঁত ও লক্ষ্যভিত্তিক হয়ে উঠেছে।”
এই পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখতে ‘ক্যাসপারস্কি সিকিউরিটি ফর মেইল সার্ভার’ ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি, যা ব্যবসার ধারাবাহিক কার্যক্রম সচল রাখতে সহায়তা করবে।
ডিবিটেক/এসএসকে/আইই
৯০ দিনের মধ্যে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের জন্য তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র
টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কর্মরত ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী উদ্যোক্তা ও পেশাজীবীদের নিয়ে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum)-এর প্রথম কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১৫ ফেব্রুয়ারি, রবিবার দলের তথ্য ও প্রযুক্তি দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি এবং রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এ কে এম ওয়াহিদুজ্জামানকে প্রধান উপদেষ্টা করে নয় সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, ড. আতিকুর রহমান, ফয়সল আলিম, প্রফেসর কামরুদ্দিন নূর এবং প্রকৌশলী মিজানুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী।
বিএনপির তথ্য ও প্রযুক্তি দপ্তর থেকে জানানো হয়েছে যে, পাঁচ সদস্যের একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে তিনজন সহসভাপতির মধ্যে রয়েছেন রূপম রাজ্জাক, সামিউল ইসলাম ও ইমতিয়াজ মির্জা; চারজন যুগ্ম সম্পাদক হলেন—মামুন অর রশীদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি ও সজিব বড়ুয়া।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ফেরদৌস আলম ইপন।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন আহমেদ সৈকত, দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. জুয়েল, গবেষণা সম্পাদক নিশাত আনজুম, অর্থ সম্পাদক নাউইদ হোসেন, আইন সম্পাদক সাইমুম রেজা তালুকদার, নারী বিষয়ক সম্পাদক নাজিবা ওয়াজিহা মাহবুব, সাংস্কৃতিক সম্পাদক শামীম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জুবায়ের রিয়েল, ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাপসী হাসান চৌধুরী এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. আল মামুন।
এর বাইরে ১৭ সদস্যের নাম উল্লেখ করে এই কমিটি ঘোষণা করেছেন এ কে এম ওয়াহিদুজ্জামান।
নবগঠিত এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করে স্থায়ী সাংগঠনিক কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। গঠনতন্ত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
এ বিষয়ে বেসিসের সাবেক চেয়ারম্যান এবং বুয়েট গ্র্যাজুয়েট প্রকৌশলী রাফেল কবির ডিজিবাংলাটেকডটনিউজকে বলেছেন, “আমরা এমন একটি পেশাদার-ব্যবসায়ী ও উদ্যোক্তা ফোরাম করছি, যারা শুধু জাতীয়তাবাদে বিশ্বাসী নয়; দেশকে এগিয়ে নিতে সরকারকে সঠিক পথে পরিচালনায়ও ভূমিকা রাখবে। সেসব বিষয় নিশ্চিত করতেই এখন পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। সেখানে নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টি সুস্পষ্ট থাকবে। সেটি শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমরা এই খাতের নীতিনির্ধারণ প্রণয়নে ভূমিকা রাখব। খাতসংশ্লিষ্টদের অধিকার আদায়ে প্রয়োজনে মাঠে নামব।”
সূত্রমতে, এই ফোরামটি সমসাময়িক প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে সেমিনার ও সভার আয়োজন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞ ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ করে প্রযুক্তিভিত্তিক জনমত তৈরি, নিরাপদ সাইবার স্পেস গঠন এবং নাগরিকদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করবে। পাশাপাশি আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের নীতিনির্ধারণে পরামর্শ প্রদান করবে।
ডিবিটেক/ডিএইচই/আইএইচ
পোস্টাল ব্যালটে আসা ৮০ শতাংশ ভোটের ১০ শতাংশ বাতিল
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে মোট ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার  রাতে ইসি কর্মকর্তারা এ তথ্য জানান। ইসি জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাপ্ত পোস্টাল ব্যালট গ্রহণ করা হয়েছে। ভোটারের স্বাক্ষর না থাকা, ঘোষণাপত্র সংযুক্ত না করা এবং নির্ধারিত নিয়ম অনুসরণ না করার কারণে কিছু ভোট বাতিল হয়েছে বলে আগেই জানিয়েছিল কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য প্রবাস থেকে নিবন্ধন করেন ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন। এছাড়া সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদি মিলিয়ে দেশে নিবন্ধন করেন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। সব মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন নিবন্ধন করেন।
নিবন্ধিতদের মধ্যে প্রবাস থেকে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭২ জন এবং দেশের ভেতরে ভোট দিয়েছেন ৬ লাখ ৭৯ হাজার ৮১৬ জন। মোট ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনের ৮০ দশমিক ১১ শতাংশ।
এর মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৯৮ হাজার ২০৪ জনের ভোট এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ৬৮ হাজার ৩৮৮ জনের ভোট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন। সব মিলিয়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি ভোট, যা মোট নিবন্ধনের ৭৬ দশমিক ২৮ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছানো ব্যালটের মধ্যে প্রবাস থেকে পাঠানো ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি এবং দেশের ভেতর থেকে পাঠানো ৬ লাখ ১ হাজার ৫২৪টি ভোট বৈধ হয়েছে। সব মিলিয়ে বৈধ ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা মোট নিবন্ধনের ৭০ দশমিক ২৫ শতাংশ।
ডিবিটেক/ডিএইচ/এমইউএম
ভোট শুরু, ব্যবহৃত হচ্ছে পাঁচ প্রযুক্তি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে।
সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের লাইন দেখা যায়। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কেন্দ্রে প্রবেশের আগে ভোটারদের পরিচয় যাচাই করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটে প্রবাসীদের পোস্টাল ভোট যুক্ত হলেও ইভিএম নেই। তবে ভোটে ব্যবহৃত হচ্ছে অন্তত পাঁচ ধরনের প্রযুক্তি।
কেন্দ্রগুলোতে প্রায় সব কেন্দ্রে রয়েছে সিসি ক্যামেরা। অপ্রতুল হলেো বাংলাদেশ পুলিশের কাছে রয়েছে বডি ওর্ন ক্যামেরা। এই ক্যামরায় রয়েছে ইমার্জেন্সি SOS বাটন ও পুশ টু টক ফিচার।
নির্বাচন 'সুরক্ষা অ্যাপ' ব্যবহার করছে বাংলাদেশ আনসার। এই অ্যাপের মাধ্যমে  ইন্সিডেন্ট report করতে পারছেন তারা। আনসার সহ অপরাপর সকল আইন শৃঙ্খলা বাহিনী থেকে ইন্সিডেন্ট respond করা হবেে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
তিনি জানান, বাংলাদেশ পুলিশের নিজস্ব ওয়াকিটকি নেটওয়ার্ক রয়েছে। সাথে রয়েছে পুলিশ কমিউনিকেশন এপ- এখানেও রয়েছে গ্রুপ কলিং ও গ্রুপ এসএমএস, পুশ টু টক, এসকালেশন ফিচার।  এছাড়াও ভোটের তথ্যসেবা হেসেবে প্রস্তুত আছে ৩৩৩ কল সেন্টার। নির্বাচন সংক্রান্ত অভিযোগ জানাতে, থানা পর্যন্ত পৌঁছাতে নাগরিকদের জন্য এই সেবাটি সাজানো হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে কাজ করছে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম (শর্ট কোড ১০৫), পুলিশ কমান্ড কন্ট্রোল রুম এবং ৯৯৯ ইন্টিগ্রেশন করা হয়েছে।
বিশেষ।সহকারির ভাষায়, সার্বক্ষণিকভাবে কাজ করবে নির্বাচন কমিশন কন্ট্রোল রুম, পুলিশ কমান্ড কন্ট্রোল রুম। সুতরাং ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, ভোটের লাইনে বিশৃঙ্খলা, অন্য ভোটারকে ভয়-ভীতি প্রদর্শন, ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ইত্যাদি যেকোনো অপকর্ম থেকে দূরে থাকুন।
তিনি আরও বলেন, ‘আপনার অপরাধ রেকর্ডেড থাকবে। তাই নিজে সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক থাকতে বলুন। হ্যাপি ভোটিং।’
ডিবিটেক/এসআই/আইএইচ
অপতথ্য মনিটরিং সেলে অন্তর্ভূক্ত হলেন ১০ কর্মকর্তা
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলে বিভিন্ন বাহিনী ও বিভাগের ১০ কর্মকর্তাকে অন্তর্ভূক্ত করল নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের ৯ ফেব্রুয়ারি,  সোমবার সই করা এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচনে সমগ্র দেশের আইনশৃংঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দু। উক্ত সেলে ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/বাহিনী/সংস্থা হতে একজন করে প্রতিনিধি দায়িত্বপালন করছেন।
পক্ষান্তরে সেলের কর্মপরিধি ব্যাপক ও অত্যন্ত পরিশ্রমসাধ্য হওয়ায় সেল পরিচালনার জন্য অতিরিক্ত কর্মকর্তা প্রয়োজন।
এই কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনার জন্য আইসিটি বিভাগ (উপ-সচিব) বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবের একজন করে মেজর পদমর্যাদার, আনসার ও ভিডিপির দুজন এবং পুলিশের চার এসপি মর্যাদার কর্মকর্তা প্রয়োজন। তাই সংশ্লিষ্টদের উপযুক্ত কর্মকর্তাকে মনোনীত করতে বলা হয়েছে চিঠিতে।
ডিবিটেক/এমএন/ইকে
নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা
এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় (এপিএসি) অঞ্চলে সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি)-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ব্যাপারে ব্যাপক আগ্রহ দেখা গেলেও বাস্তবায়নের পথে নানা চ্যালেঞ্জ সামনে আসছে। গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কির সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এ অঞ্চলের ৯৯ শতাংশ প্রতিষ্ঠান এসওসিতে এআই গ্রহণের পরিকল্পনা করছে। এর মধ্যে ৬৭ শতাংশ বলেছে তারা সম্ভাব্যভাবে এআই ব্যবহার করবে, আর ৩২ শতাংশ প্রতিষ্ঠান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিষ্ঠানগুলো আশা করছে, এআই ব্যবহার করলে হুমকি শনাক্তকরণ আরও উন্নত হবে (৬০%), স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানানো যাবে (৫৫%) এবং অপ্রয়োজনীয় সতর্কবার্তা বা ফলস পজিটিভ কমবে। মূল লক্ষ্য হচ্ছে শনাক্তকরণ দক্ষতা বাড়ানো, নিয়মিত ও পুনরাবৃত্ত কাজ স্বয়ংক্রিয় করা এবং এসওসির সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করা—যা বৈশ্বিক প্রবণতার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
ক্যাসপারস্কির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া বলেন, “এপিএসি অঞ্চলের প্রতিষ্ঠানগুলো এসওসিতে এআই ব্যবহারে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিচ্ছে। তারা এমন ব্যবহারক্ষেত্রকে অগ্রাধিকার দিচ্ছে, যা দ্রুত কার্যকর ফল দেয়। বিশেষ করে স্বয়ংক্রিয় অস্বাভাবিকতা বিশ্লেষণের মাধ্যমে হুমকি শনাক্তকরণ জোরদার করা এবং পূর্বনির্ধারিত অটোমেশনের মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানানো, এই দুই ক্ষেত্রে তাদের প্রত্যাশা বেশি। এর মাধ্যমে অ্যালার্ট ক্লান্তি কমানো এবং নিরাপত্তা টিমকে নিয়মিত কাজের চাপ থেকে মুক্ত করা সম্ভব হবে। যেখানে বড় বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো আরও বিস্তৃত এআই লক্ষ্য নিয়ে এগোচ্ছে, সেখানে এপিএসি কোম্পানিগুলো দৈনন্দিন নিরাপত্তা কার্যক্রম শক্তিশালী করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।”
তবে আগ্রহ ও পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের ফাঁক রয়ে গেছে। গবেষণায় দেখা গেছে, মানসম্মত প্রশিক্ষণ ডেটার ঘাটতি (৪৪%), দক্ষ জনবলের অভাব (৩৭%), এআই-সম্পর্কিত নিরাপত্তা ঝুঁকি, সিস্টেম সমন্বয়ের জটিলতা (৩৪%) এবং উচ্চ ব্যয় (৩৩%) এসব কারণে অনেক প্রতিষ্ঠান সফলভাবে এসওসি-তে এআই বাস্তবায়ন করতে পারছে না।
ক্যাসপারস্কির চিফ টেকনোলজি অফিসার অ্যান্টন ইভানভ বলেন, “প্রতিষ্ঠানগুলো বুঝতে পারছে এআই যে এসওসিতে বড় ভূমিকা রাখতে পারে, কিন্তু পরীক্ষামূলক ব্যবহার থেকে বাস্তব প্রভাব তৈরি করা এখনো চ্যালেঞ্জ। এখানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের ঘাটতি যেমন রয়েছে, তেমনি এআই বিশেষজ্ঞও খুব সীমিত। তাই নিজস্বভাবে এসওসিতে এআই সক্ষমতা গড়ে তোলা অনেকের জন্য এখন কঠিন লক্ষ্য। এ কারণেই সাইবার নিরাপত্তা কোম্পানিগুলো তাদের পণ্যে এআই-চালিত ফিচার যুক্ত করছে। গত এক বছরে আমরা আমাদের বিজনেস পোর্টফোলিও জুড়ে এআই-সমর্থিত টুল যুক্ত করেছি, যাতে জটিল হুমকি দ্রুত শনাক্ত করা যায় এবং সমাধানগুলো আরও কার্যকর ও ব্যবহারবান্ধব হয়।”
বিশ্বস্ত ও কার্যকর এসওসি গড়ে তুলতে ক্যাসপারস্কি প্রতিষ্ঠানগুলোকে তাদের এসওসি কনসালটিং সেবা গ্রহণ, ক্যাসপারস্কি এসআইইএম-এর মাধ্যমে পারফরম্যান্স উন্নত করা, ক্যাসপারস্কি নেক্সট দিয়ে সুরক্ষা জোরদার করা এবং ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স ব্যবহার করে হুমকি সম্পর্কে পূর্ণ ধারণা নেওয়ার পরামর্শ দিয়েছে। এসব সমাধান এআই-নির্ভর বিশ্লেষণ ও সক্ষমতার মাধ্যমে আরও শক্তিশালী করা হয়েছে।
ক্যাশলেস সেবা নিশ্চিতে গাজীপুর সিটি কর্পোরেশন ও এটুআই-এর সমঝোতা স্মারক স্বাক্ষর
নাগরিকদের দোরগোড়ায় আধুনিক ও ক্যাশলেস সেবা পৌঁছে দিতে গাজীপুর সিটি কর্পোরেশন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি, রবিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।<o:p></o:p>
এর ফলে গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকরা এখন থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সেবার ফি এটুআই-এর সমন্বিত পেমেন্ট গেটওয়ে ‘একপে’র মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে পরিশোধ করতে পারবেন। এ ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, উপায়, রকেট, ট্যাপ, টেলিক্যাশসহ), কার্ড ব্যাংকিং (ভিসা, মাস্টারকার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস, টাকা-পে), ইন্টারনেট ব্যাংকিং এবং ই-ওয়ালেটসহ বিভিন্ন পেমেন্ট চ্যানেল ব্যবহারের সুযোগ থাকবে।<o:p></o:p>
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। স্বাগত বক্তব্য রাখেন এটুআই-এর হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই-এর চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, একপে’র কনসালটেন্ট মুহাম্মদ শাহাদাত হোসেনসহ এটুআই এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।<o:p></o:p>
নাগরিক সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে এটুআই সর্বদা প্রস্তুত ও আগ্রহী উল্লেখ করে প্রকল্প পরিচালক মোহাঃ আব্দুর রফিক বলেন, “সরকারি সেবা ডিজিটাইজেশনের মাধ্যমে সেবা আরও স্বচ্ছ ও সহজ হয়। একজন সেবাগ্রহীতা হিসেবে আমি চাই সেবাটি ভার্চুয়ালি সহজে এবং দ্রুত সময়ে পেতে। গাজীপুর সিটি কর্পোরেশনের সেবাগুলোর পেমেন্ট একপে’র মাধ্যমে ডিজিটাল হওয়ায় গাজীপুরের মানুষ উপকৃত হবেন। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আমরাও নিজেদের ভাগ্যবান মনে করি।” <o:p></o:p>
মুহাম্মদ সোহেল হাসান বলেন, নাগরিক ভোগান্তি কমাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকল্প নেই এবং এই উদ্যোগ নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একপে’র সেবা চালুর আগে বিভিন্ন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ চুক্তির ফলে গাজীপুরবাসী দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই অনলাইনে যেকোনো সময় তাদের প্রয়োজনীয় নাগরিক সুবিধার ফি পরিশোধ করতে পারবেন যা সিটি কর্পোরেশনের রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা আনবে।” <o:p></o:p>
মো. রশিদুল মান্নাফ কবীর বলেন, “পঞ্চম সিটি কর্পোরেশন হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের যাত্রা শুরু হলো। আমরা আশাবাদী এ সেবার ফলে জনগণ বহুল উপকৃত হবেন।”<o:p></o:p>
সমঝোতা স্মারকের উদ্দেশ্য ও সারসংক্ষেপ তুলে ধরে আব্দুল্লাহ আল ফাহিম বলেন, “ক্যাশলেস, আধুনিক ও জনবান্ধব বাংলাদেশ বিনির্মাণে একপে’র মাধ্যমে যে সেবা জনগণের জন্য উন্মুক্ত করা হলো, তা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে আমাদের আরও এগিয়ে নিল। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
ডিবিটেক/এমআরআই/ইকে
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ জারি
ব্যক্তিগত উপাত্তের নিরাপত্তা জোরদার ও আইনের প্রয়োগ সহজতর করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত এই অধ্যাদেশে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলোর (সিআইআই) উপাত্তের একটি রিয়াল-টাইম কপি বাংলাদেশের অভ্যন্তরে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সংশোধিত অধ্যাদেশের ধারা ২৯-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এ সংজ্ঞায়িত ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ সমূহের ক্ষেত্রে ক্লাউডে সংরক্ষিত উপাত্তের অন্তত একটি সিংক্রনাইজ্ড রিয়াল-টাইম কপি বাংলাদেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে সংরক্ষণ করতে হবে। এছাড়া সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্তের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
মূল অধ্যাদেশের (২০২৫ সালের ৬১ নং অধ্যাদেশ) ধারা ৪৮-এ উল্লিখিত শাস্তির বিধানেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধনীতে নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে ‘কারাদণ্ড বা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে’ এই শব্দগুলোর পরিবর্তে শুধুমাত্র ‘অর্থদণ্ডে’র বিধান প্রতিস্থাপিত করা হয়েছে। অর্থাৎ, এই ধারার অধীনে বিচার্য অপরাধের ক্ষেত্রে শাস্তির ধরন হিসেবে এখন কেবল আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে।
৭ জুলাই,  শনিবার আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ বিষয়ে জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন গত ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়েছে।
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতি সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে এই অধ্যাদেশ জারি করেন।
ডিবিটেক/ডিটিও/ইকে
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইটি সাপোর্টেড ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ও দেশের অভ্যন্তরে থাকা ভোটারদের ভোটদানের পর ডাকযোগে মোট পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসীদের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।
৭ ফেব্রুয়ারি,শনিবার সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্য থেকে এসব জানা গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও (ICPV) সক্রিয়ভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের মধ্যে ব্যালট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি, ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার, ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৯১টি, বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি এবং রিটার্নিং কর্মকর্তার কাছে এসে পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।
এছাড়া, দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে বিডি পোস্ট কর্তৃক প্রেরিত ব্যালট ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি, ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ৭ জন, ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন, পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৭২টি, রিটার্নিং কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।
ডিবিটেক/এপিডি/ইকে
আইসিটিতে ১০ লাখ কর্মসংস্থানের কথা জানালেন তারেক রহমান
ভোটে জয়ী হলে দেশের আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেনছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৬ ফেব্রুয়ারি, শুক্রবার রাজধানীর হোটেল সোনারওগাঁওয়ে পড়ন্ত বিকেলে ইশতেহার ঘোষণার শেষ ভাগে এসে এই পরিকল্পনার কথা প্রকাশ করেন তিনি।
তথ্যপ্রযুক্তি খাতে সাইবার নিরাপত্তাসহ পাঁচটি বিষয়ে প্রাধান্য দিয়ে জানালেন, ফ্রিল্যান্সিংয়ে ৮ লাখসহ মোট ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরেন  তারেক রহমান। একইসঙ্গে নতুন রফতানি খাত হিসেবে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ও খেলনা তৈরির মতো কয়েকটি খাতকে বন্ডসুবিধার ও ঘনঘন নীতিমালা পরিবর্তন থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ বিশেষ স্থানে উচ্চগতির ফ্রি ইন্টারনেট সেবা চালুর কথাও পূণর্ব্যক্ত করা হয়েছে।
তিনি বলেছেন, সেবাখাতকে প্রযুক্তি নির্ভর করে নতুন নতুন কর্মসংস্থান গড়ে তোলা হবে। সাইবার নিরাপত্তা, বিপিও, এআই ডেটা, সেমিকন্ডাক্টর ও ইন্ডাস্ট্রি ৪.০ সহ পঁচটি খাতে সরাসরি ২ লাখ এবং ফ্রিল্যান্সিং ও কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও আট লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
এ নিয়ে ইশতেহারের আইসিটি অংশে বলা হয়েছে, উদ্ভাবন ও আইসিটি পরিষেবা রফতানিকে সর্বোচ্চ উৎসাহিত করার মাধ্যমে দেশের জিডিপিতে আইসিটি খাতের অবদান ৫ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা হবে।
ইশতেহারে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভূক্তি, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পোর্টাল ও জব ম্যাচিং সেবা চালু, জাতীয় ডিজিটাল স্কিল অথরিটি গঠন; উদ্ভাবন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তার কথা বলা হয়েছে। কর্মসংস্থান ও যুব উন্নয়ন কর্মসূচির অধীনে আইসিটিকে যুক্ত করে আইটিপার্কগুলোতে অফিস স্পেস ও ফ্রি ওয়াইফাই ‍সুবিধা প্রদান, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রশিক্ষণ প্রদান, এসএমই ঋণ প্রদান ও অ্যামাজন, আলিবাবায় সংযুক্তকরণ; তথ্যপ্রযুক্তিতে নতুন শিল্প গড়েতোলা, আন্তর্জাতিক পেমেন্টসুবিধা চালু, ট্যাক্স কাঠামো যৌক্তিকীকরণের কথা বলা হয়েছে।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
ডিবিটেক/বিএইচ/আইএম
পোস্টাল ভোট নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইসির
ভোট গণনার নির্ধারিত সময়ের আগে ফলাফল জানার কোনো সুযোগ নেই- উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আইটি সাপোর্টেড ও অ্যাপে ট্রাকিং সুবিধার পোস্টাল ব্যালটের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার কমিশন এক বিজ্ঞপ্তিতে এই দৃঢ়তা ব্যক্ত করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত নানা ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে, পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকেল সাড়ে ৪টার পর নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উল্লিখিত সময়সীমার পূর্বে পোস্টাল ভোটের ফলাফল জানার কোনো আইনগত বা কারিগরি সুযোগ নেই। এ সংক্রান্ত যেকোনো ধরনের আগাম তথ্য বা প্রচারণাই ভিত্তিহীন ও মিথ্যা। জনসাধারণকে এ ধরনের কোনো গুজব বা মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ইসি আরও জানায়, যারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের শনাক্ত করতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনের সময় কর্মস্থলে থাকতে পারেন না বা বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিধান রয়েছে। এই ভোটগুলো মূল ভোট গণনার শেষ ধাপে যোগ করা হয়।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইএসএম
ইনফোসরকার–৩ পরিচালনার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ চুক্তি সংশোধন
টেকসই রাজস্ব কাঠামো ও জাতীয় ফাইবার ব্যবহারে নীতি স্পষ্টিকরণের মাধ্যমে আইসিটি বিভাগের অধীন জাতীয় অগ্রাধিকার প্রকল্প ইনফোসরকার–৩ এর পরিচালনার জন্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তি সংশোধিত হয়েছে। ছয় মাসের বেশি সময় ধরে পুনঃআলোচনার মাধ্যমে পূর্ববর্তী চুক্তিটি সংশোধন করলো অন্তর্বর্তীকালীন সরকার।
আগে প্রকল্পগুলোতে সীমিত পরিসরে সংযোগ স্থাপিত হলেও, ইনফোসরকার-৩ প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের সরাসরি উদ্যোগে হাজার হাজার কিলোমিটার নতুন ফাইবার অপটিক কেবল স্থাপন করে জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে একটি কৌশলগত জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এটি দেশের বর্তমান জাতীয় ফাইবার ব্যাকবোনের মূল ভিত্তি হিসেবে কাজ করবে বলে মনে করছে সরকার।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেখেছে,  এই বৃহৎ রাষ্ট্রীয় অবকাঠামো নির্মাণ পরবর্তী পরিচালনার জন্য প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) কাঠামোর আওতায় আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) এবং প্রকল্প কোম্পানি হিসেবে Summit Communications Limited ও Fiber@Home Limited পৃথক বিশেষ উদ্দেশ্যভিত্তিক কোম্পানি (SPV) গঠন করে রাষ্ট্রের পক্ষে এই জাতীয় সম্পদ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে।
জানাগেছে, ফাইবার লিজিং, অব্যবহৃত ফাইবার কোর ব্যবহার, কিংবা ফাইবার ব্যাংক নিয়ে আগে কোনো সুস্পষ্ট বিধান ছিল না। এর ফলে রাষ্ট্রের বিনিয়োগে গড়ে ওঠা বৃহৎ ফাইবার অবকাঠামো কার্যত একটি নির্দিষ্ট প্রকল্পের মধ্যেই আবদ্ধ ছিল এবং জাতীয় পর্যায়ে ফাইবার পুনঃব্যবহার বা শেয়ারিংয়ের সুযোগ সীমিত ছিল। সংশোধিত চুক্তিতে প্রথমবারের মতো অব্যবহৃত (ডাক) ফাইবার কোর লিজিংয়ের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই ফাইবার সরকারী সংস্থা, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং জাতীয় ফাইবার ব্যাংকের মাধ্যমে ব্যবহারের সুযোগ পাবে। একই সঙ্গে চুক্তিতে বাধ্যতামূলকভাবে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান পরিচালনা, ভবিষ্যৎ ব্যান্ডউইথ সম্প্রসারণ, সরকারি প্রকল্পের সংযোগ এবং জরুরি ব্যবহারের জন্য যৌক্তিক পরিমাণ ফাইবার সংরক্ষণ করতে হবে, যাতে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন না হয়।
আগের চুক্তিতে জাতীয় ফাইবার ব্যাংক বা অনুরূপ কোনো উদ্যোগের সঙ্গে এই প্রকল্পের সম্পর্ক স্পষ্ট না থাকায় ভবিষ্যতে চুক্তির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার ঝুঁকি ছিল। সংশোধিত চুক্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে, ফাইবার ব্যাংক বা ফাইবার শেয়ারিং ব্যবস্থাকে ইনফোসরকার–৩ PPP চুক্তি বাতিল, পরিবর্তন বা একতরফাভাবে সংশোধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। এতে একদিকে বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত হয়েছে, অন্যদিকে রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ডিজিটাল অবকাঠামোগত স্বার্থ সংরক্ষিত হয়েছে।
এতোদিন ইনফোসরকার–৩ প্রকল্পের রাজস্ব ভাগাভাগির কাঠামো ছিল স্থির ও সীমিত। ইউনিয়ন পর্যায়ে আয় যতই বাড়ুক না কেন, সরকারের অংশ নির্দিষ্ট ১০% হারে সীমাবদ্ধ থাকত। প্রকল্পের সামগ্রিক আর্থিক সাফল্যের সঙ্গে সরকারের প্রাপ্তির কোনো সরাসরি সংযোগ ছিল না। একইভাবে জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয় ডিভাইস থেকে অর্জিত আয়ের ক্ষেত্রেও সরকারের অংশ ছিল তুলনামূলকভাবে কম এবং প্রকৃত ব্যবহার ও আয়ের বিস্তারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিলো না।
ফলে সংশোধিত চুক্তিতে এই কাঠামো পরিবর্তন করা হয়েছে। এখন প্রকল্পের মাসিক মোট আয়ের উপর ভিত্তি করে স্তরভিত্তিক (slab-based) রাজস্ব ভাগাভাগি নির্ধারণ করা হয়েছে, যেখানে আয় বাড়ার সঙ্গে সঙ্গে সরকারের অংশও বৃদ্ধি পাবে। ৫ কোটি টাকার কম আয়ে সরকারের অংশ ১৫ শতাংশ, ৫ থেকে ১০ কোটি টাকার আয়ে ২০ শতাংশ এবং ১০ কোটি টাকার বেশি আয়ে সরকারের অংশ ৩০ শতাংশ পর্যন্ত নির্ধারিত হয়েছে। এর ফলে প্রকল্পের আর্থিক সাফল্য ও সরকারের রাজস্ব প্রাপ্তির মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে সক্রিয় ডিভাইস থেকে অর্জিত আয়ের ক্ষেত্রেও সরকারের অংশ ১০ শতাংশের বদলে ১৫ শতাংশে বৃদ্ধি করা হয়েছে।
এভাবেই একাধিক সীমাবদ্ধতা দূর করে সংশোধিতি চুক্তিতে সরকারের রাজস্ব স্বার্থ ও জাতীয় ডিজিটাল অবকাঠামো ব্যবহারে কাঠামোগত পরিবর্তন এনেছে। ইনফোসরকার-৩ একটি রাষ্ট্রনির্মিত (state-built) জাতীয় অগ্রাধিকারভুক্ত ডিজিটাল অবকাঠামো প্রকল্প, যার মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত একটি একক, সমন্বিত ও বাস্তব জাতীয় ফাইবার ব্যাকবোন নেটওয়ার্ক নির্মাণ করা হয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের ভাষ্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মনে করে, এই পুনঃআলোচনার মাধ্যমে ইনফোসরকার–৩ প্রকল্প আগের সীমাবদ্ধ কাঠামো থেকে বেরিয়ে একটি অধিক রাষ্ট্রবান্ধব, স্বচ্ছ ও টেকসই পিপিপি মডেলে রূপ নিয়েছে, যা গ্রামীণ ব্রডব্যান্ড সম্প্রসারণ এবং জাতীয় ডিজিটাল সংযোগ অবকাঠামো শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিবিটেক/এমজেডইউ/ইমএইচ
বঙ্গভবনের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আটক
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার ঘটনায় রাষ্ট্রপতি দফতরের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মো. ছরওয়ার আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাশাপাশি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকে ব্যবহৃত ডিভাইসও উদ্ধার করেছে ডিবি।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার  দিনগত মধ্যরাতে  তাকে আটক করা হয়েছে।
এ খবরের সত্যতা নিশ্চিত করে= ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
এর আগে গত ৩১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে আইডিটি হ্যাক করা হয় বলে জানা যায়।
যদিও বিএনপি এবং দলটির অঙ্গসংগঠন ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, জামায়াত আমির স্বয়ং পোস্টটি দিয়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নাটক করছেন। এছাড়া বিভিন্ন মহল থেকেও শুরু হয় তুমুল সমালোচনা।
এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি ভোরে জামায়াতের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি বিকেলে ঘটনার তদন্তের অগ্রগতি জানতে বঙ্গভবনে যান জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল। তারা প্রায় পৌনে এক ঘণ্টা আলোচনা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রকাশের দাবি জানান।
এদিকে জামায়াত আমিরের পর দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও সাইবার হামলার ঘটনা ঘটেছে।  এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এক বিবৃতিতে তিনি বলেছেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এর আগে দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টেও একই ধরনের সাইবার হামলা চালানো হয়েছিল। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৩১ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পোস্টটি মুছে ফেলা হয়।
জুবায়ের জানান, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তাদের পরিচয় খুব শিগগিরই জাতির সামনে উন্মোচিত হবে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ডিবিটেক/ডিএমএন/ইকে
বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তি বিনিময় চুক্তি সই
বাংলাদেশ এবং জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তিগত সহায়তা বিনিময় সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে।
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে এ চুক্তি সই হয়।
আইএসপিআর জানায়, বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং জাপানের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
এ চুক্তির মাধ্যমে দুদেশের কৌশলগত অংশীদারত্ব ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব নতুন উচ্চতায় উন্নীত হয়েছে বলে উল্লেখ করেছে আইএসপিআর।সশস্ত্র বাহিনী বিভাগের সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে উভয় পক্ষের নিবিড় ও ধারাবাহিক প্রচেষ্টার ফলস্বরূপ এ চুক্তি সই সম্ভব হয়েছে। চুক্তিটি দুদেশের মধ্যে গভীর পারস্পরিক আস্থা, সমন্বিত দৃষ্টি এবং সহযোগিতার প্রতিফলন; যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দূরদর্শী ও কার্যকর কূটনীতির ফলে অর্জন করা সম্ভব হয়েছে।
এ চুক্তি বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে আশা করা হয়। এ চুক্তিটি জাতিসংঘ সনদের নীতিগুলোর সঙ্গে সম্পূর্ণ সঙ্গতি রেখে সম্পাদন করা হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ এবং যৌথ গবেষণা ও উন্নয়নে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবে।
পাশাপাশি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর হবে, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ ঐতিহাসিক চুক্তি সই হওয়ায় দুদেশের মধ্যে সামরিক বিশেষজ্ঞ বিনিময় বাড়বে, যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উভয় দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হয়।
ডিবিটেক/আইএসপিআর/ইকে
ইসি’ওয়েব থেকে সাংবাদিকদের ডাটা লিক ও হ্যাক করার কোনও সুযোগ নেই : নিক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়ম অনলাইনে চালু করে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। সেখানে ১৪ হাজার সাংবাদিক নিবন্ধন করে। তবে, হঠাৎই ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট উন্মুক্ত হয়ে যায়। এতে করে সাংবাদিকদের দেওয়া সব তথ্য উন্মুক্ত হয়ে যায়। পরে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয় ইসির পক্ষ থেকে।
এই ঘটনার পরপরই বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকদের তথ্য ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি ইসি স্বীকারও করেছে। তারা বলছে, সাইটটি ডাউন করার সময় এমনটি ঘটেছে।
৩১ জানুয়ারি, শনিবার বিকেল ৪টার দিকে ইসির pr.ecs.gov.bd ওয়েবসাইটটি উন্মুক্ত হয়ে যায়। ওই ওয়েবসাইটে বিকাল ৪টার পর কেউ লগইন করে ওয়েবসাইটে প্রবেশের সঙ্গে সঙ্গেই ১৪ হাজার সাংবাদিকের আবেদনের তালিকা হোম পেজে চলে আসে। হোম পেজে তালিকা আসার পাশাপাশি আবেদনকারীর নাম, এনআইডি নম্বর, মোবাইল নম্বর ও সম্পূর্ণ আবেদন ওপেন করার অপশনও পাওয়া যায়। তবে কিছু সময় পর আর ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি।
এই বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনে সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যম কর্মীদের বলেছেন, “সাংবাদিকদের যে ওয়েবসাইট সেটি গত বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছি। কিন্তু, পর্যবেক্ষকদের জন্য যে কার্ড সেটা চালু ছিলো। তো আজকে আমরা পর্যবেক্ষকের অপশনটি বন্ধ করে দেওয়ার জন্য আমাদের আইটি টিমকে নির্দেশনা দিয়েছিলাম। ওরা এটা ডাউন করার সময় সার্ভারটি ওপেন করছে। ওপেন করে ডাউন করার সময় যে কয় মিনিট সময় লাগে সে সময়টাতে যারা সাইটে প্রবেশ করার চেষ্টা করছে তারা প্রবেশ করে এডমিন প্যানেল দেখতে পেয়েছে। তো এডমিন প্যানেল দেখতে পারার কারণে কারো কারো মনে হয়েছে যে সাইট হ্যাক হয়ে গেছে বা তথ্য পাচার হয়ে গেছে। আর কিছু না।”
তিনি আরও বলেন, “সাইট তো বন্ধ। সাইটে কারো ঢোকার কোনও সুযোগ নেই। কোনও ডাটা লিক হওয়ার ও হ্যাক করার কোনও সুযোগ নেই।”
ডিভাইস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে যেতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ডিভাইস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে যাওয়র আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত তিনদিনব্যাপী “ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২৬” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
৩০ জানুয়ারি, শুক্রবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডিভাইস আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনে যেতে পারলেই প্রকৃত সাফল্য আসবে। এ লক্ষ্য অর্জনে নীতিগত সহায়তা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, ব্যাটারি শিল্প ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর মতো সফল নীতিগত উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। একইভাবে কম্পিউটার উৎপাদন সহজ করতে সরকার ও ব্যবসায়ীদের যৌথভাবে কাজ করতে হবে।
ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নীতিগত সহায়তার ফলে সরকারের রাজস্ব কীভাবে বাড়বে—সে বিষয়ে সুস্পষ্ট ব্যবসায়িক কেস উপস্থাপন করলে সরকার আরও সহনশীল সিদ্ধান্ত নিতে পারবে।
দেশে ডিভাইস বাজারের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, স্মার্টফোন পেনিট্রেশন মাত্র ৪৫ শতাংশ, ল্যাপটপ ১০ শতাংশ এবং ট্যাবলেট ২–৫ শতাংশ। তরুণ জনগোষ্ঠী অধ্যুষিত বাংলাদেশে এই বাজার আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
২০২৩০ সালের মধ্যে সব স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল লার্নিং নিশ্চিত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এজন্য সাশ্রয়ী ও সহজলভ্য ডিভাইস নিশ্চিত করা জরুরি। কিস্তিতে ডিভাইস বিক্রি, ই-কমার্সে আস্থা ফেরানো এবং ডেলিভারি অথেন্টিকেশন ব্যবস্থার কথাও তিনি উল্লেখ করেন।
বিশেষ সহকারী আরও বলেন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ, এআই ও ক্লাউড পলিসিসহ প্রয়োজনীয় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের কাঠামো ইতোমধ্যে তৈরি হয়েছে। এখন প্রয়োজন বাস্তবায়নের গতি বাড়ানো।
সরকার–ব্যবসা–একাডেমিয়ার সমন্বয়ে বাংলাদেশ শুধু ডিভাইস আমদানিকারক নয়, ভবিষ্যতে ডিভাইস উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে উঠবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোতে এক্সিবিশনের পাশাপাশি সেমিনার, আলোচনা ও বিনিয়োগ কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনি আরও বলেন, সরকার–ইন্ডাস্ট্রি–একাডেমিয়ার সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ট্রান্সফর্মড বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, এফসিএম‌এ দেশীয় দক্ষ এক্সপার্ট ও উদ্ভাবনকে আরও উৎসাহিত করার ওপর জোর দিয়ে বলেন, ডিজিটালাইজেশন ও কার্যকর নীতি গ্রহণের মাধ্যমে সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব। মানবসম্পদই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, যা সঠিকভাবে কাজে লাগালে দেশকে প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ দেশে রূপান্তর করা সম্ভব।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঁইয়া বলেন,
দীর্ঘদিন পর আইসিটি সেক্টরে এ ধরনের আয়োজন খাতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতে এই আয়োজন ঢাকা কেন্দ্রিক না রেখে বিভাগ ও জেলা পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা “Governance without Government” দর্শনের কথা তুলে ধরে বলেন, আইসিটির মাধ্যমে দৃশ্যমান সরকার ছাড়াই কার্যকর সেবা নিশ্চিত করাই হবে ভবিষ্যৎ লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ সাইফুল হাসান।
অনুষ্ঠানে প্লাটিনাম ও গোল্ড স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিকমিউটিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন, টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চেীধুরী, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন সহ মোবাইল ফোন ইন্ডাস্ট্রির ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিনিয়োগকারী ও তথ্যপ্রযুক্তি বিভাগের দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এক্সপো ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।  এক্সপোতে দেশীয় প্রযুক্তি উদ্ভাবন, ডিজিটাল ডিভাইস, স্মার্ট সল্যুশন ও উদীয়মান প্রযুক্তির নানা দিক তুলে ধরা হয়। এর মাধ্যমে দেশের প্রযুক্তি শিল্পের সক্ষমতা ও সম্ভাবনা দেশবাসীর সামনে উপস্থাপিত হয়েছে।
অনুষ্ঠানে সেরা প্যাভিলিয়নের পুরস্কার জিতে নেন শ্যাওমি, লিনেভো এবং টিপি লিংক। সেরা স্টল হিসেবে নির্বাচিত হয়েছেন ড্রিমটেক, জিনিউ, স্কার্টের লি.।
ডিবিটেক/এমজেইউ/ এমইউএম
ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং গাম্বিয়ার দুটি প্রতিষ্ঠান—মিনিস্ট্রি অব পাবলিক সার্ভিস, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, পলিসি কো-অর্ডিনেশন অ্যান্ড ডেলিভারি ও মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল ইকোনমি আজ তথ্যপ্রযুক্তি ও ই-গভর্নেন্স সহযোগিতা সম্প্রসারণে তিনপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গত বছর গাম্বিয়া বাংলাদেশের মাইগভ প্ল্যাটফর্ম গ্রহণের মধ্য দিয়ে যে অংশীদারিত্বের সূচনা হয়েছিল, এই চুক্তির মাধ্যমে তা আরও এগিয়ে নেওয়া হলো।
২৯ জানুয়ারি, বৃহস্পতিবার, ঢাকার একটি হোটেলে আয়োজিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা: আব্দুর রফিক, হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিমসহ এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্যদিকে, গাম্বিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিনিস্ট্রি অব পাবলিক সার্ভিস-এর স্থায়ী সচিব পাতেহ জাহ। প্রতিনিধিদলে প্রেসিডেন্ট কার্যালয়, পাবলিক সার্ভিস মন্ত্রণালয়, যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি মন্ত্রণালয়, ন্যাশনাল রেকর্ডস সার্ভিস, গাম্বিয়া আইসিটি এজেন্সি, অ্যাকাউন্ট্যান্ট জেনারেলস ডিপার্টমেন্ট, সেন্ট্রাল ব্যাংক অব দ্য গাম্বিয়া এবং পাবলিক ইউটিলিটিজ রেগুলেটরি অথরিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দুই দেশের এই উদ্যোগ ‘গ্লোবাল সাউথ’ভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর দৃষ্টান্ত স্থাপন করবে। জনবান্ধব জনসেবা প্রদানে উপযোগী সল্যুশন গড়ে তোলার দিকে উভয় দেশই এগিয়েছে যা সাধুবাদ পাওয়ার দাবি রাখে।
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী নাগরিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, “ডিজিটাল সিস্টেমের গুরুত্ব তখনই পায় যখন তা সেবা পাওয়াকে সহজ করে। প্রক্রিয়ার শেষে নাগরিক কী পাচ্ছেন, কত দ্রুত, কত সহজভাবে এবং কতটা ন্যায্যভাবে সেবা দেওয়া হচ্ছে; সেই বিষয়গুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে।”
মোহাঃ আব্দুর রফিক বলেন, এই সহযোগিতা ইতোমধ্যে প্রমাণ করেছে বাংলাদেশে উদ্ভাবিত ডিজিটাল সমাধান অন্যান্য দেশের বাস্তবতায়ও কার্যকরভাবে প্রয়োগ করা সম্ভব। গত বছর গাম্বিয়ায় মাইগভ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে আমাদের ই-গভার্নেন্স সেবাগুলো বিশ্বব্যাপী অভিযোজনক্ষমতা স্পষ্ট হয়েছে। নতুন এই সমঝোতার লক্ষ্য একটি প্ল্যাটফর্মে সীমিত না থেকে, সেবা প্রদান আরও শক্তিশালী করতে বাংলাদেশি আরও সমাধান ও পদ্ধতি যুক্ত করা।”
আব্দুল্লাহ আল ফাহিম বলেন, “আমাদের জনবান্ধব ডিজিটাল সেবাগুলোকে বিশ্বের অন্যান্য দেশের জন্য কীভাবে আরও কার্যকর ও উপকারী করা যায় এ নিয়ে এটুআই কাজ করছে। গাম্বিয়ার সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের জনগণই একে অপরের অভিজ্ঞতা থেকে উপকৃত হবে বলে আমরা আশা করি।”
গাম্বিয়ার স্থায়ী সচিব পাতেহ জাহ বলেন, তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের অভিজ্ঞতা থেকে সরাসরি শেখা। তিনি বলেন, “আমরা বাংলাদেশে দেখতে এসেছি কাজ কীভাবে হয়, ই-গভর্নেন্স সিস্টেম কীভাবে তৈরি, পরিচালিত হয়, আর কীভাবে এগুলো মানুষের কাজে লাগে। এই এমওইউ আমাদের শেখার এই ধারাকে কাঠামোবদ্ধ করবে এবং দেশে ফিরে তা বাস্তব উন্নয়নে রূপ দিতে সহায়তা করবে।”
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমঝোতা স্মারকটি উভয় দেশের ভিন্ন অগ্রাধিকারকে বিবেচনায় রাখলেও কেন্দ্রবিন্দুতে থাকবে জনসেবা প্রদান। বাংলাদেশের জন্য এটি সরকার-থেকে-সরকার সহযোগিতার মাধ্যমে দেশীয় উদ্ভাবিত জনসেবা প্রযুক্তি ও বাস্তবায়ন অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগকে আরও জোরদার করবে। অন্যদিকে গাম্বিয়ার লক্ষ্য হলো কাগজপত্রনির্ভরতা কমিয়ে, দপ্তরে দপ্তরে ঘোরাঘুরি ও সময় অপচয় হ্রাস করে নিয়মিত আবেদন ও অনুমোদন প্রক্রিয়াকে সহজতর ডিজিটাল ধারায় নিয়ে আসা।
ডিবিটেক/জেইউএন/জিএন
বাংলাদেশী ব্যবসায়ীদের তথ্য ভিয়েতনামের কোম্পানির কাছে?
বিচ্ছিন্নভাবে করা ডিজিটাল উন্নয়নগুলোকে অন্তর্ভূক্তিমূলক ব্যবস্থাপনায় মনোযোগ দিয়ে উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে জোর দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। এজন্য ব্যক্তির পরিচয় সনাক্ত করণ এবং ডেটার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পরমার্শ তাদের। প্রযুক্তিবিদরা মনে করেন ডিজিটাল উন্নয়নে সাইবার নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া যাবে না। আর সেদিকটায় লক্ষ্য রেখে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে মেস থেকে স্টার মডেলে পা রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ভ্যাট অনলাইনের কাজ ভিয়েতনামের একটি কোম্পানিকে দিয়ে করানোয় ডেটার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের পক্ষ থেকে।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের প্রক্ষেপনের স্বপ্ন থেকে বাস্তবায়ন’ বিষয়ক সেমিনারে এমন অভিমত ব্যক্ত করেন ব্যক্তরা। ২৮ জানুয়ারি, বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
আলোচনার সময় ডেটা গভর্নেন্সের আইনি কাঠামো বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, ইতিমধ্যেই এই আইনগুলো পাশ হয়েছে। এখন কর্তৃপক্ষ গঠন করে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এপিআই দিয়ে নাগরিক সেবা টেস্ট করা হয়েছে। তবে বিপুল তথ্য নিয়ে কাজ করতে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের অর্থায়নে আগামী মার্চে কাজ শুরু হবে। এস্তোনিয়ার মডেলে খরচ বেশি হওয়ায় আমরা কেন্দ্রীয় ডাটা এক্সচেঞ্জ তৈরি করবো। বর্তমানে থাকা মেস মডেল থেকে স্টার মডেলে যাবো। এই স্টারে সবাই কানেক্টেড হতে পারবেন। এখন বিচ্ছিন্নভাবে এআই মডেলে কাজ হলেও আমরা ন্যাশনাল ইন্টার-অপারেবিলিটি পদ্ধতিতে কাজ করতে পারবো।
বিগত সময়ে কানেক্টিভিটিতে গুরুত্ব দেওয়া হলেও সেবা অবহেলিত ছিলো অভিযোগ করে ফয়েজ আহমাদ তৈয়্যব বলেন, ‘কনেক্টিভিটি বাড়াতে আমরা ফাইবারকে পানির দামে সস্তা করতে কাজ করছি। মোবাইল কোম্পানিকে বিনিয়োগে ফোর্স করা হচ্ছে। পরিচয় বা বিনিময় -এর মতো রাজনৈতিক সদিচ্ছা বাস্তবায়ন করা হলেও এখন ওয়ান আইডি লাগবে। এজন্য এনাইডিকে রিক্রিয়েট করে করার চেষ্টা করছি। এটি বাস্তবায়নে এজন্য এমন একটি অ্যালগরিদম লাগবে যে বলবে কোনও ডেটা পরিবর্তন করা যাবে না বার্তা দেবে। আর পরিবর্তনশীল তথ্য ব্লক চেইন ব্যবহার করা হবে।’।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেলার সহযোগী হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ ভূইয়া। উপস্থাপনায় তিনি বিচ্ছিন্নভাবে রূপান্তরের খেসারত তুলে ধরে ডিপিআই বাস্তবায়নের তাগিদ দেন। একইসঙ্গে টার্গেট পূরণ না হলে কোনো ছাড় দেয়া উচিত নয় বলে মত দেন। তিনি জানান, সরকার এখন অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে মেস থেকে স্টার এবং তারপর স্টার মেস ডিজিটাল অবকাঠামো তৈরি করছে। তখন পাবলিক-প্রাইভেট ডেটা সেন্টারগুলোরে মধ্যে সেতুবন্ধন তৈরি করা হবে।
আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন, শিক্ষাবিদ ড. আব্দুর রাজ্জাক, বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির এবং স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান।
বক্তব্যে নাগরিক সেবা দেয়ার ক্ষেত্রে ডিপিআই থেকে ইন্টার অপাবিলিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পরামর্শ দেন জাহেদা পারভীন। তিনি বলেন, অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের বিষয়ে সরকার অধ্যাদেশ করেছে। এই অধ্যাদেশ বিষয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে অবহিত করা দরকার। অপরদিকে এপিআই কেন্দ্রিক উন্নয়নের চেয়ে প্রসেস ইন্টারঅপারেবিলিটিতে গুরুত্বারোপ করেছেন ডঃ আব্দুর রাজ্জাক। একই সঙ্গে শিক্ষার্থীদের পাশাপাশি পেশাদারদের দক্ষতা উন্নয়নে কর্মসূচি গ্রহণে জোর দিয়েছেন তিনি। বিজনেস প্রসেসের সঙ্গে প্রযুক্তির বদলের সঙ্গে তাল মিলিয়ে চলার পরামর্শ দিয়ে মুশিফুর রহামন বলেছেন, দেশে টেলিকমের বাইরে হেলথ টেক, এগ্রিটেকের মতো বিষয়ে তথ্যের ঘাটতি রয়েছে। অথচ টেকসই ভবিষতের জন্য ডেটা নির্ভর সিদ্ধান্তের বিকল্প নেই। ডেটার নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সৈয়দ আলমাস কবির বলেছেন, দেশের সফটওয়্যার সেবাদাতাদের ওপর সরকারের আস্থাহীনতা ও দূরত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের ভ্যাট অনলাইনের অটোমেশনের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের প্রতিযোগী ভিয়েতনামের একটি কোম্পানির কাছে। ওই দেশেরই একটি কোম্পানির কাছে আমাদের প্রতিটি ব্যবসায়ীদের তথ্য রয়েছে। তাই এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে এসে ভেন্ডর-বায়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে।
প্রদর্শনী চলাকালে তথ্যপ্রযুক্তির ব্যবহারিক ও বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আরও ৪ টি সেমিনার এবং ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
সেমিনারে দেশের বরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ, বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। প্রতিদিনই থাকবে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যের বিশেষায়িত প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা।  স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পুরো মেলা প্রাঙ্গণ ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় থাকবে, যা দর্শনার্থীদের এই অত্যাধুনিক ইন্টারনেট প্রযুক্তি সরাসরি ব্যবহারের সুযোগ করে দেবে।
ডিবিটেক/আইএইচ/ইকে
পর্যালোচনা ও মতামতের জন্য ‘জাতীয় এআই নীতিমালা (২০২৬-২০৩০)’-এর খসড়া প্রকাশ
পর্যালোচনা ও মতামতের জন্য ‘বাংলাদেশ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা (২০২৬-২০৩০)’-এর খসড়া প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নীতিমালা বিষয়ে মতামত দিতে নাগরিক, সংশ্লিষ্ট শিল্প স্টেকহোল্ডার, সুশীল সমাজ, শিক্ষাবিদ এবং সকল আগ্রহী পক্ষকে আহ্বান জানিয়ে একটি অনলাইন ফিডব্যাক পেজ খোালা হয়েছে। ফিডব্যাক দেয়ার ঠিকানা https://aipolicy.gov.bd/feedback। আর নীতিমালায় থাকা বিষয় জানতে হলে ভিজিট করতে হবে এই ঠিকানায়।
খসড়া নীতিমালায় জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ (২০২৫)-কে কাজে লাগিয়ে সরকারি সংস্থাগুলোর মধ্যে নিরাপদ উপাত্ত আদান-প্রদান নিশ্চিত করার ব্যবস্থা রাখা হয়েছে। একইসাথে এতে নাগরিকদের গোপনীয়তা রক্ষা এবং গুরুত্বপূর্ণ জাতীয় উপাত্ত সম্পদের ওপর ডিজিটাল সার্বভৌমত্ব বজায় রাখার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে মানবাধিকার, স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে অপরিহার্য ও অনস্বীকার্য মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। এর আওতায় উচ্চ-ঝুঁকিপূর্ণ এআই সিস্টেমের ক্ষেত্রে বাধ্যতামূলক ‘অ্যালগরিদমিক ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ (বা প্রভাব যাচাইয়ের ব্যবস্থা) এবং বৈষম্য রোধে সুনির্দিষ্ট সুরক্ষার বিধান রাখা হয়েছে।
নীতিমালায় একটি স্তরীভূত বা ধাপভিত্তিক নিয়ন্ত্রণ কাঠামো ব্যবহার করা হয়েছে, যা সোশ্যাল স্কোরিং (সামাজিক মূল্যায়ন) ও গণ-নজরদারির মতো অগ্রহণযোগ্য এআই ব্যবহারকে সম্পূর্ণ নিষিদ্ধ করে। একইসাথে আইন প্রয়োগকারী সংস্থা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং জনসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে উচ্চ-ঝুঁকিপূর্ণ সিস্টেম ব্যবহারে যথাযোগ্য সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করে।
এই নীতিমালায় ডিপফেক (Deepfakes), এআই-সৃষ্ট গুজব বা অপতথ্য, প্রযুক্তির মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা এবং শিশুদের শোষণের মতো অপরাধ মোকাবিলায় ব্যাপক পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে, যা সাইবার সুরক্ষা অধ্যাদেশের (২০২৫) সাথে সামঞ্জস্যপূর্ণ।উদ্ভাবনকে উৎসাহিত করতে এই নীতিমালায় একটি ‘এআই ইনোভেশন ফান্ড’ গঠন এবং নিরাপদ পরীক্ষানিরীক্ষার জন্য ‘রেগুলেটরি স্যান্ডবক্স’ তৈরির কথা বলা হয়েছে। এছাড়া একটি দক্ষ ও এআই-বান্ধব জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোর পাঠ্যক্রমে এআই শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই নীতিমালায় একটি নৈতিক ও উদ্ভাবনী এআই পরিবেশ গড়ে তোলার রূপকল্প তুলে ধরা হয়েছে, যা বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে জনসেবার আধুনিকায়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টিতে এআই ব্যবহারের ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই নীতিটি বাংলাদেশকে আন্তর্জাতিক এআই শাসন কাঠামোর সাথে সম্পৃক্ত করে। এর মধ্যে রয়েছে ওইসিডি (OECD) এআই নীতিমালা, ইউনেস্কোর (UNESCO) এআই এথিক্স সুপারিশ, কাউন্সিল অফ ইউরোপ এআই ফ্রেমওয়ার্ক কনভেনশন এবং আসিয়ান (ASEAN) এআই গাইডেন্স। এটি বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক এআই উন্নয়নে একটি দায়িত্বশীল ও প্রতিযোগিতামূলক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং জ্ঞান বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতাকে সহজতর করবে।
বাংলাদেশে একটি নিরাপদ, নৈতিক এবং উদ্ভাবন-কেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেম বা পরিবেশ গড়ে তুলতেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে আইসিটি বিভাগ। ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় এআই নীতিমালা বাংলাদেশের ডিজিটাল নীতিমালার ক্ষেত্রে পূর্ববর্তী দৃষ্টিভঙ্গি থেকে একটি মৌলিক পরিবর্তন নির্দেশ করে। আওয়ামী লীগ সরকারের প্রণীত পূর্বের এআই নীতিটি মূলত সেবামুখী এবং রাজনৈতিক এজেন্ডা ‘স্মার্ট বাংলাদেশ’-এর সাথে যুক্ত ছিল। এর বিপরীতে, এই নতুন কাঠামোটি দায়িত্বশীল এআই উন্নয়ন এবং প্রয়োগের জন্য প্রয়োজনীয় ভিত্তিগত চাহিদাগুলোকে অগ্রাধিকার দিয়ে তৈরি করা হয়েছে।
বলা হয়েছে, এই এআই নীতিমালাটি অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা কাঠামো প্রতিষ্ঠা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ (২০২৫) কার্যকর করার উদ্যোগের উপর ভিত্তি করে তৈরি। এই ভিত্তিগত পদক্ষেপগুলো নিরাপদ ও ন্যায়সঙ্গত এআই উন্নয়নের জন্য প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত অবকাঠামো প্রদান করে।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ ইকে
বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল, তবে..
অবশেষে বাংলাদেশের বাজারে প্রবেশের বিষয়ে নীতিগতভাবে আগ্রহ দেখিয়েছে আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবা প্রতিষ্ঠান পেপ্যাল (PayPal) । তবে এ আগ্রহ বাস্তবায়নে সময় লাগবে এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।  তিনি বলেছেন, পেপ্যালের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২৭ জানুয়ারি, মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
লুৎফে সিদ্দিকী বলেন, পেপ্যল নিয়ে অনেক বছর ধরেই আলোচনা চলছিল। কিন্তু নানা কারণে তারা আমাদের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হতে চাচ্ছিল না। গত বছরের ১ ডিসেম্বরের দিকে কয়েক মাস অনুরোধের পর তারা প্রথমবারের মতো একটি সিনিয়র লেভেলের টিম বাংলাদেশে পাঠায়। পেপ্যালের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট হেড (সিঙ্গাপুরভিত্তিক), সাউথ এশিয়ার প্রধান (দিল্লিভিত্তিক) এবং আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা চার-পাঁচ দিন ধরে বাংলাদেশে অবস্থান করেন। এ সময় তারা দেশের উদ্যোক্তা, বেসরকারি খাতের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও আইসিটি খাতের সংশ্লিষ্টদের সঙ্গেও তাদের বৈঠক হয়।
তিনি আরও বলেন, এবার প্রথম বারের মতো উচ্চ পর্যায়ে আমার সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ইন প্রিন্সিপাল তারা বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহী। তবে আমি খুব সতর্কভাবে বলছি—এটা নিয়ে যেন ভুল হেডলাইন না হয়। পেপ্যাল এখনই আসছে—এমন ধারণা তৈরি করতে তারা নিজেরাই চাচ্ছে না।
লুৎফে সিদ্দিকী আরও ব্যাখ্যা করেন, পেপ্যালের মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের নতুন কোনো দেশে কার্যক্রম শুরু করতে হলে দীর্ঘ অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ওদের নিজেদের মধ্যে ডিবেট হবে, বোর্ডে আলোচনা হবে। এই পুরো প্রসেসটা তারা এখন শুরু করতে যাচ্ছে।
তবে নিজের ব্যক্তিগত মূল্যায়ন তুলে ধরে লুৎফে সিদ্দিকী বলেন, আমার ইম্প্রেশন হলো—ওরা ফুললি কনভিন্সড। বাংলাদেশের ডেমোগ্রাফিক পোটেনশিয়াল আগেও ছিল, এখনও আছে। তবে এবার তারা সবচেয়ে বেশি কনফিডেন্স ফিল করেছে আমাদের গভর্ন্যান্স নিয়ে। বিশেষ করে গভর্নরের সঙ্গে এবং প্রাইভেট সেক্টর ব্যাংকের এমডিদের সঙ্গে কথা বলার পর তারা দেখেছে ব্যাংকিং সেক্টরের পরিস্থিতি আগের মতো নেই, উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
ডিবিটেক/ এমইউএম/ ইকে
১ মাসে ২৯ শতাংশ বাংলাদেশ থেকে কন্টেন্ট ডাউন করেছে সোশ্যাল মিডিয়া
নির্বাচন সামনে রেখে ভুয়া তথ্য, গুজব ও ক্ষতিকর অনলাইন কনটেন্ট  সনাক্ত করে এ বিষয়ে রিপোর্ট করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-কে দিচ্ছে আইসিটি বিভাগের অধীন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির (এনসিএ)। দিনরাত ২৪ ঘণ্টা এই দায়িত্ব পালন করছে এনসিএ’র ২১ সদস্যের একটি দল। গত এক মাসে রিপোর্ট করা কন্টেন্টের ২৯ শতাংশ দ্রুতই নামিয়ে ফেলেছে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম।
২৭ জানুয়ারি, মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন,   বর্তমান সাইবার সেফটি অর্ডিন্যান্স অনুযায়ী এনসিএস দায়িত্বপ্রাপ্ত সংস্থা। গতরাতেই প্রধান উপদেষ্টাকে নিয়ে এআই দিয়ে ‘ভোট হাবে না’ বলে যে ভিডিও ফেসবুকে ছড়ানো হয়েছে সঙ্গে সঙ্গেই তা সনাক্ত করে রিপোর্ট করা হয়েছে। আজই হয়তো সেটি আর দেখা যাবে না।  শুনে খুশি হবেন, মিসইনফরমেশন ও ক্ষতিকর ন্যারেটিভ মোকাবিলায় মাল্টিপল ডিপার্টমেন্ট ও এজেন্সির সমন্বয়ে একটি হাই-পাওয়ার কমিটি কাজ করছে। ১৫ সদস্যের একটি টিম নিয়মিতভাবে মনিটরিং করছে এবং একই সঙ্গে আমাদের ২১ জন প্রকৌশলী ২৪ ঘণ্টা এ কাজে নিয়োজিত রয়েছেন। বিটিআরসি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে রিপোর্ট করলে তারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কনটেন্ট পর্যালোচনা করে। অনেক সময় বানান বা উপস্থাপনা কৌশলে নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তবুও গত এক মাসে রিপোর্ট করা কনটেন্টের প্রায় ২৯ শতাংশ টেকডাউন করা সম্ভব হয়েছে।
সচিব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সন্দেহজনক পোস্ট বা কনটেন্ট শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তা বিশ্লেষণ ও ফ্যাক্টচেক করা হয়। যাচাই শেষে তাৎক্ষণিকভাবে জাতীয় সাইবার সিকিউরিটি (এনসিএস) কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়। সেখান থেকে বিষয়টি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে যায়। তারাই রিপোর্ট করে।
শীষ হায়দার চৌধুরী বলেন, ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি)-এরও ডেডিকেটেড ২৪ ঘণ্টার টিম রয়েছে উল্লেখ করে আইসিটি সচিব বলেন, আমাদের রিপোর্টের বাইরেও এসব সংস্থা আরও বহু কনটেন্ট শনাক্ত ও রিপোর্ট করে থাকে। অনেক ক্ষেত্রেই একই কনটেন্ট একাধিক সংস্থা থেকে রিপোর্ট হওয়ায় বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়েও এ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হেট স্পিচ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কনটেন্ট যেন সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভুঞা, সদস্য (বিনিয়োগ ও পার্ক সমন্বয়) ও আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, মহাসচিব মনিরুল ইসলামসহ আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ইএমও/আইকে
৩ মাসের মধ্যে অপারেশনে যাবে যশোরের নতুন টিয়ার-থ্রি ডেটা সেন্টার
ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) এর ক্লাউড ফেসিলিটি গুলোর বিভিন্ন কম্পনেন্টের মধ্যে স্টোরেজ, মেমোরি, এবং প্রসেসিং পাওয়ার প্রতিটি কম্পনেন্টের সক্ষমতা তিনগুণের বেশি বাড়ানো হয়েছে। এছাড়াও যশোর হাইটেক পার্কে তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন টিয়ার-থ্রি ডেটা সেন্টার। আগামী তিন মাসের মধ্যেই এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাদের দায়িত্বপ্রাপ্ত এই বিশেষ সহকারী বলেছেন, যশোরে রাতদিন কাজ চলছে পুরোদমে। ক্লাউড ফ্যাসিলিটির সব সার্ভার, যন্ত্রপাতি, সাপোর্ট ইকুইপমেন্টও আসতে শুরু করেছে। ৩ মাসের মধ্যেই ডাটা সেন্টার এবং ক্লাউড ফ্যাসিলিটি পুরোদমে অপারেশনে যাবে বলে আশা রাখি।
তিনি আরও বলেন, দেশের ডিজিটাল ট্রান্সফর্মেশন এর ফিউচার সিকিউর করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে যাচ্ছি আমরা, রাতদিন পরিশ্রমের মাধ্যমে অল্প সময়েই বড় ধরনের অগ্রগতি সম্ভব হয়েছে। এ সময় আমরা ৫ টা ক্লাউড ফ্যাসিলিটি তৈরি করে যাচ্ছি। এগুলো হলো- ন্যাশনাল ডেটা সেন্টারের ক্যাপাসিটি বৃদ্ধিতে ‘নিউটনিক্স ক্লাউড’;  হুয়াওয়ে ক্লাউড; সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, পাস প্লাটফর্ম হিসেবে ‘ভার্চুয়াল কন্টেইনারাইড ক্লাউড সার্ভিস’; ছোট ছোট এআই মডেল ট্রেন করার জন্য NVIDIA Volta Architecture Tensor Core GPU ভিত্তিক Cloud Resource Management Platform এবং যশোরে মোটামুটি বড় ক্যাপাসিটির নতুন DC/DR ক্লাউড।
এসব সুবিধার কারণে  এনডিসি এখন থেকে সরকারের বহু মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার সফটওয়্যার সার্ভিস, পেলোড হোস্ট করতে পারবে বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আশাবাদ ব্যক্ত করেছেন ফয়েজ আহমদ তৈয়্যব।
এর আগে গত বছরের ২০ আগস্ট নতুন ডেটা সেন্টারের নকশা, সাইট পরিদর্শন শেষে আগামী ছয় মাসের মধ্যেই ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) এবং ডিজিটাল রিকভারি ডেটা সেন্টারের সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়িত হবে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী।
ডিবিটেক/ইকে/এসএম
টেশিসে তৈরি মিটারে ৪জি/৫জি সিম ব্যবহারের পরামর্শ
রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি মিটারে ২জি’র পরিবর্তে ৪জি বা ৫জি সিম ব্যবহারের পরামর্শ দিয়েছেন  প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
২১ জানুয়ারি, বুধবার গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)-এর কার্যালয় পরিদর্শ শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে এই পরামর্শ দেন তিনি।
মতবিনিময়কালে বিশেষ সহকারি টেশিস-এর চলমান কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হ‌ওয়ার পাশাপাশি কার্যক্রম ঘুরে দেখেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে আত্মনির্ভরতা অর্জনে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেশিসকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।”
মিটারে সিম দেয়ার বিষয়ে বিশেষ সহকারী বলেন, মিটারে ২জির পরিবর্তে ৪জি, ৫জি সিম দিন, এক্ষেত্রে বিটিসিএল থেকে আইওটি সিম সংগ্রহ করলে খরচ কম হবে বলেও তিনি মন্তব্য করেন। প্রোডাক্ট লাইন স্লিম এবং এফিসিয়েন্ট রাখতেও তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক  ড. মনোয়ার হোসেন মোল্লা, মহাব্যবস্থাপক দেবাশীষ রায়সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেসিইউ/ইকে
দেশে মনোরেল ও পেপ্যাল আনার পরিকল্পনা জানালেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখে ‘আই হ্যাভ এ প্ল্যান’ ঘোষণার বিভিন্ন উদ্যোগ  নিজ আসনের ভোটারদের সামনে তুলে ধরলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে ২০ জানুয়ারি, মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বনানী সোসাইটি আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় পরিকল্পনাগুলো তুলে ধরেন তিনি।
এসময় আইটি খাত প্রসঙ্গে তারেক রহমান বলেন, পেপ্যালের মতো প্ল্যাটফর্ম বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হবে এবং আইটি পার্কগুলোকে সক্রিয় করা হবে। এসব আইটি পার্কে ফ্রি ওয়াইফাই ও ফ্রি ওয়ার্কিং স্পেসের ব্যবস্থা করা হবে।
মোহাম্মদপুর, বনানীসহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। ইউরোপীয় দেশগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে জনপ্রতিনিধিরা গণপরিবহন ব্যবহার করেন।
অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশের চলমান জলাবদ্ধতা, পরিবেশদূষণ, শিক্ষা সংস্কার, যুবসমস্যা ও স্বাস্থ্যখাতের সংকট মোকাবিলায় একটি ব্যাপক ও সুসংগঠিত পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়েছে।
তিনি জানান, প্রতিটি উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়ানো হবে এবং পরিবেশ উপযোগী বনায়নের জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে দুই বছর ধরে গবেষণা পরিচালনা করা হয়েছে। গবেষণার ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলের উপযোগী গাছ নির্ধারণ করা হয়েছে।
ঢাকার সবুজায়ন কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশে ফিরে এসে লক্ষ্য করেছেন রাজধানীতে আগের তুলনায় সবুজ কমে গেছে এবং পরিবেশ অনেকটা শুষ্ক হয়ে উঠেছে। বিএনপি ক্ষমতায় গেলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়ন করা হবে।
স্বাস্থ্যখাতের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরে কোনো সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সিস্টেম নেই এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাও সঠিকভাবে গড়ে ওঠেনি। এর ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন ঢাকা শহরে প্রায় ৭ হাজার টন ময়লা আবর্জনা উৎপন্ন হয়। এই বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন ও রিসাইক্লিংয়ের পরিকল্পনা রয়েছে।
ডিবিটেক/জেএনইউ/ইকে
রাজধানীতে বাসে চড়তে কাটতে হবে ই-টিকিট
ঢাকা ও শহরতলীর রুটে চলাচলকারী বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকেট কেটে চড়তে হবে। আরবানমুভ টেক নামের একটি কোম্পানির কারিগরি সহায়তায় যৌথভাবে এই ই-টিকেটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে  ঢাকা পরিবহন মালিক সমিতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করা হবে এই আরবান ই-টিকেটিং কার্যক্রম।
১৯ জানুয়ারি, সোমবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সংবাদ সম্মেলন করে অনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির উদ্বোধন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এই পদ্ধতি পুরোদমে চালু করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। যারা স্মার্টফোন ব্যবহার করছেন না, তাদের জন্য থাকছে সাড়ে ৩ হাজারের বেশি টিকিট মাস্টার, যাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
আরবানমুভ টেক এর এমডি জুনায়েদ আবদুল্লাহ জানান, ঢাকার আটশর বেশি বাস স্টপে কিউআর কোড দেওয়া থাকবে। যাত্রীরা সেটা স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিজেরাই টিকেট কাটতে পারবেন। যারা স্মার্টফোন ব্যবহার করছেন না, তাদের জন্য থাকবেন সাড়ে তিন হাজারের বেশি টিকিট মাস্টার। তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, বিভিন্ন রুটের পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আরবানমুভ টেক ই-টিকেটিং ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব নিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে।
এসময় এ পদ্ধতিতে সাধারণ পালনীয় কিছু বিষয় সংবাদ সম্মেলনে তুলে ধরেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি জানান, সকল বাস নির্ধারিত স্টপেজে যাত্রী তুলবে এবং নামাবে। সকল যাত্রীকে অ্যাপ অথবা ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গাড়িতে ভ্রমণ করতে হবে। এ পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া নেওয়া হবে আগের মতই।
সাধারণ সম্পাদক বলেন, আমরা বিশ্বাস করি, এই পদ্ধতি কার্যকর হলে রাস্তায় যানজট কমবে, অসম প্রতিযোগিতায় গাড়ি চলাচল বন্ধ হবে, দুর্ঘটনা কমিয়ে যাত্রী সাধারণের চলাচলে নিরাপত্তা, আরাম, সুযোগ-সুবিধা নিশ্চিত হবে এবং রাস্তায় গাড়ি থেকে চাঁদাবাজি বন্ধ হবে।
সাইফুল আলম বলেন, ঢাকা শহর ও শহরতলী রুটে চলাচলরত বাস সার্ভিস গত ১৬ বছর যাবত চরম বিশৃঙ্খল অবস্থায় চলাচল করছে। যাত্রী ওঠা-নামার জন্য কোনো নির্দিষ্ট বাস স্টপেজ না থাকা, ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকায়ন না হওয়া, গাড়ি চলাচলে বৈধ রুট পারমিট না থাকা, গাড়ির চালকদের বৈধ লাইসেন্স পেতে দীর্ঘসূত্রতা ও বিড়ম্বনা এবং মাসিক বা দৈনিক বেতনে গাড়ি চলাচলের পরিবর্তে কন্ট্রাক্ট পদ্ধতিতে চালকদের গাড়ি পরিচালনা করতে দেওয়ার মতো নানা সমস্যা বিরাজমান। ফলে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও সেবায় বিঘ্ন ঘটছে। তাছাড়া অসম প্রতিযোগিতায় গাড়ি চালানোর কারণে রাস্তায় যানজট, দুর্ঘটনা হচ্ছে। প্রতিযোগিতা করে গাড়ি চালানোর কারণে প্রায় প্রতিটি গাড়ি লক্কর-ঝক্কর, ভাঙাচোরা ও জরাজীর্ণ হয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং পরিবহন চলাচলে শৃঙ্খলা আনা, যাত্রী সেবার মানোন্নয়ন, দুর্ঘটনা কমানো ও দৃষ্টি নন্দন পরিবহন ব্যবস্থাপনা করার লক্ষ্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং ডিএমপির ট্রাফিক ও ক্রাইম বিভাগহ যৌথ উদ্যোগে ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতিতে ঢাকা শহর ও শহরতলীর বাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটান পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন ঢাকা ও মানিকগঞ্জ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক, পরিবহন কোম্পানি ও প্রশাসনের সঙ্গে আট মাস ধরে দফায় দফায় আলোচনা সভা, কাউন্সেলিং সভা ও মতবিনিময় করা হয়েছে।
আরবানমুভ টেক এর এমডি জুনায়েদ আবদুল্লাহ বলেন, ঢাকার ৮০০ বেশি বাস স্টপে কিউআর কোড দেওয়া থাকবে। যাত্রীরা সেটা স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিজেরাই টিকেট কাটতে পারবেন। যারা স্মার্টফোন ব্যবহার করছেন না, তাদের জন্য থাকবে সাড়ে ৩ হাজারের বেশি টিকিট মাস্টার। তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সরওয়ার হোসেন, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ডিবিটেক/বিডিও/ইকে
নির্বাচন ও গণভোটের তথ্যসেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন ৩৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর মাধ্যমে তথ্য ও সেবা দিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেবাটি চালু হলে জাতীয় এই হেল্পলাইন নম্বরের আইভিআর মেনুতে ৯ চেপে নির্বাচন ও গণভোট-২০২৬ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহক।
আর এই সুবিধা চালুর প্রস্তুতি হিসেবে ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। কার্যক্রম নিয়ে
একসেস টু ইনোভেট- এটুআই এর আয়োজনে  কর্মশালায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহা: আব্দুর রফিক, এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ রশিদুল মান্নাফ কবীর, ইসি'র যুগ্মসচিব মোঃ আব্দুল হালিম খান এবং এটুআই-এর হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। এছাড়াও কর্মশালায় ইসি ও এটুআই-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর এজেন্টদের প্রয়োজনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।<o:p></o:p>
নির্বাচনকালীন তথ্যসেবার গুরুত্ব তুলে ধরে কে এম আলী নেওয়াজ বলেন, "নির্বাচন ও গণভোটের সময় নাগরিকদের জিজ্ঞাসা সাধারণত সময়-নির্ভর, প্রেক্ষাপটভিত্তিক ও সংবেদনশীল হয়ে থাকে। তাই শুধু তথ্য থাকা যথেষ্ট নয়; যাচাইকৃত উৎসের ভিত্তিতে একই মানদণ্ডে নির্ভুল ও হালনাগাদ তথ্য উপস্থাপনের সক্ষমতা এজেন্টদের থাকতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য নাগরিক আস্থা ক্ষুণ্ণ করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে ইসি ও জাতীয় হেল্পলাইন-৩৩৩-এর দায়িত্ব সুস্পষ্ট রেখে সমন্বিতভাবে কাজ করা জরুরি।"<o:p></o:p>
এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা: আব্দুর রফিক বলেন, "অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অন্যতম পূর্বশর্ত হলো নাগরিকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া। নির্বাচনকালীন সময়ে ভোটার তালিকা, ভোটদানের পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, আচরণবিধি, বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রতিবন্ধী ভোটারদের জন্য প্রযোজ্য ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি সংক্রান্ত তথ্য জানার প্রয়োজন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা না গেলে বিভ্রান্তি, গুজব বা ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়, যা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এই প্রেক্ষাপটে জাতীয় হেল্পলাইন-৩৩৩ নাগরিকবান্ধব তথ্যসেবা প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখার সর্বোচ্চ চেষ্টা করবে।"<o:p></o:p>
অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক মোঃ রশিদুল মান্নাফ কবীর বলেন, "নির্বাচনকালীন তথ্যসেবা দিতে হলে শুধু তথ্য নয়; বরং এজেন্টদের বাস্তবভিত্তিক প্রস্তুতি, তথ্য যাচাইয়ের দক্ষতা, আপডেটেড তথ্য ব্যবস্থাপনা এবং নাগরিক যোগাযোগ কৌশলে পারদর্শিতা থাকা অপরিহার্য।"<o:p></o:p>
কর্মশালায় ইসি'র যুগ্মসচিব মোঃ আব্দুল হালিম খান নির্বাচন ও গণভোট সংক্রান্ত করণীয়-বর্জনীয়, আচরণবিধি এবং নাগরিকদের সাধারণ প্রশ্নের ক্ষেত্রে সহজ ভাষায় সঠিক উত্তর প্রদানের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া এটুআই-এর হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, "এই কর্মশালার মাধ্যমে ৩৩৩-এর এজেন্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন ও ভোট সংক্রান্ত তথ্যসেবা আরও দক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রদান করতে সক্ষম হবেন; ফলে নাগরিকদের মধ্যে নির্বাচন সংক্রান্ত সচেতনতা বাড়বে এবং বিভ্রান্তি ও ভুল তথ্যের ঝুঁকি কমবে।"
অনুষ্ঠানে জানানো হয়. এই সেবার আওতায় ভোটার তার নিজের তথ্য, ভোট প্রদানের নিয়ম ও প্রক্রিয়া, ভোটকেন্দ্রের অবস্থান এবং তা খোঁজার উপায়, প্রার্থী ও তার পক্ষে প্রচারণায় অংশগ্রহণকারীদের আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট প্রদান সংক্রান্ত তথ্য, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা ও সেবা, কোনো এলাকায় জরুরি অবস্থা বা বিশেষ নির্দেশনা জারি আছে কি না, এসবসহ জরুরি সহায়তা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর পাওয়া যাবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্ধারিত অ্যাপ 'Postal Vote BD' এবং Smart Election Management BD সম্পর্কে তথ্য প্রদান এই সেবার অন্তর্ভুক্ত থাকবে।<o:p></o:p>
ডিবিটেক/আরআই/আইএম
ইন্টারনেট শাটডাউনে স্টারলিংক কোনো সমাধান নয়ঃ বাক্কো সভাপতি
ইন্টারনেট শাট ডাউনে দেশের ব্র্যান্ডিং পিছিয়ে গেছে। তবে এজন্য দেশে চালু হওয়া বিদেশী কৃত্রিম উপগ্রহ সেবা স্টারলিংক কোনো স্থায়ী সমাধান নয় বলে মনে করেন এই খাতের ব্যবসায় নেতারা। এ বিষয়ে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম বলেছেন,গত সরকারের আমলে ইন্টারনেট যেভাবে শাটডাউনের কারণে দেশ ব্র্যান্ডিং হারিয়েছে। সেই ক্ষেত্রে এই ব্র্যান্ডিং রিকভার করতে স্টারলিংক একটি সলিউশন ছিলো। কিন্তু সম্প্রতি কোনো একটি একটি দেশে কিন্তু স্টারলিংকও বন্ধ হয়ে গেছে। সো, এটি কোনো সলিউশন না। প্রতিযোগিতার মার্কেট তৈরির জন্য গুড।
টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্লাটফর্ম (টিপাপ)  আয়োজিত ভয়েস ফর রিফর্মঃ আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা অনুষ্ঠানে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
এসময় এআই পলিসি’র তাৎক্ষণিক প্রয়োগ দাবি করেন এই ব্যবসায়ী নেতা। আলোচনায় টেলিকম নীতিমালার সংস্কারকে স্বাগত জানান তানভীর ইব্রাহিম। সাধুবাদ জানান সফটওয়্যার কোড রিপেজটরি ওনারশিপ উদ্যোগের। প্রত্যাশা করেন সুলভ মূল্যে অবকাঠামো সাপোর্ট।
১৪ জানুয়ারি বুধবার সকালে রাজধানীর বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন টিপাপ সমন্বয়ক ফাহিম মাশরুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, আইসিটি ও টেলিকম শ্বেপত্র দলের প্রধান প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, রবি’র সাবেক এমডি মাহতাব উদ্দিন আহমদ, বন্ডস্টেইন প্রতিষ্ঠাতা মীর শাহরুখ ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান ‍উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
ডিবিটেক/এমইউএম/ইকে
দেশের প্রথম শেয়ারএবল ক্লাউড ফেসিলিটি চালু
দেশে উচ্চতর শিক্ষা, গবেষণা এবং মেশিন লার্নিংভিত্তিক দক্ষতা উন্নয়নে প্রথম বারের মতো শেয়ারএবল ক্লাউড ফেসিলিটি চালু করলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইটিপিএ)। এর ফলে ২০টির অধিক NVIDIA Volta Architecture Tensor Core GPU একটি Cloud Resource Management Platform এর মাধ্যমে ইন্টিগ্রেট করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর ফলে ছোটখাটো এআই মডেল সিমুলেশন এবং ট্রেইনিং ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হলো।
সূত্রমতে, নতুন এই ব্যবস্থাপনায় প্রায় ৯০০ টিরও বেশি CPU সমতুল্য কম্পিউটেশন সক্ষমতা প্রদান করবে (স্পেসিফিকেশন অনুযায়ী ১টি GPU ≈ ৪৫টি CPU)। সম্মিলিতভাবে এই ক্লাউড সর্বোচ্চ ২,২৪০ teraFLOPS Deep Learning Capacity অফার করতে সক্ষম। ফলে এখন থেকেই এই অবকাঠামোর মাধ্যমে Machine Learning ভিত্তিক ডেটা সেট ট্রেনিং, Threat Intelligence, Geo-science Modeling সহ বিভিন্ন High Performance Computing কার্যক্রম পরিচালনা সম্ভব হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।
নতুন এই সেবা উন্মুক্ত করা হলো ১৪ জানুয়ারি, বুধবার। সুবিধাটি যারা গ্রহণ করতে চান এবং ইনফারেন্স টেস্ট করতে চান উদ্বোধনের পর তাদেরকে datacenter@bcc.gov.bd ঠিকানায় ই-মেইলে আগ্রহ প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
জানাগেছে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) এর ন্যাশনাল ডেটা সেন্টার টিম এই ক্লাউড ফ্যাসিলিটি রক্ষণাবেক্ষণ করবে।
পেপ্যাল ইস্যুতে যা জানালেন বিশেষ সহকারি
ফ্রিল্যান্সার আইডি নিয়ে হয়রানি ও দীর্ঘসূত্রিতা নিয়ে অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে অংশীজনদের নিয়ে ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগি ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। <o:p></o:p>
আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু সাঈদ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, এনবিআর, পেমেন্টগেটওয়ে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  <o:p></o:p>
এদের মধ্যে  বাক্ক সভাপতি তানভীর ইব্রাহিম, নগদ টেকনোলজিস লিমিটেড হেডঅব টেকনোলজিস অ্যান্ড গভর্নেন্স আদনান আহমেদ, বিকাশ প্রতিনিধি তানভীর মাহমুদ, আপওয়ার্কের  মোজাহেদুল ইসলাম, ফ্রিল্যান্সাডর ডটকমের কামাল আহমেদ প্রমুখ সভায় নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।  <o:p></o:p>
১৩ জানুয়ারি মঙ্গলবার, আগারাগাঁওয়ের আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।   <o:p></o:p>
আলোচনায় অংশ নিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই  সোশ্যাল মিডিয়ায় আমাকে দুটো কারণে ট্যাগ গালি দেয়া হয়। একটি হচ্ছে মোবাইল ফোনের এবং ভয়েস কল ও ডেটার দাম বেশি। আরেকটি গালি খাই পেপ্যাল কবে আসবে বিষয়ে। বিষয়টি পজেটিভলি নেই। মোবাইল ডেটার বিষয়ে আমি নিউ টেকনোলজি’র ওপর বেশি ফোকাস করেছি। ফলে দেশে ৫জি, ভিওওয়াইফাই এসেছে। গতকাল প্রাইভেট ফাইভজি চালু করেছি। <o:p></o:p>
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি আরও যখন কোনো কোম্পানি নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করে তখন সরকার তাকে দাম কমাতে বলতে পারি না। তারপরও সারকারি ও বেসরকারি সব আইএসপিই দাম কমিয়েছে। ব্রডব্যান্ডে এখন আর ৫ এমবিপিএস নেই। এখন ১০-১২ এমবিপিএস-এ পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক পেপ্যালের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি এগিয়ে নেয়া হলে তারা ভারতের একজন কর্মকর্তাকে দায়িত্ব দিলেও তিনি রেসপন্স করেননি। এরপর প্রধান উপদেষ্টার সাবেক একজন উপদেষ্টার মাধ্যমে পেপ্যালেরর সঙ্গে সরাসরি আলোচনা করতে আমরা সফল হই। তবে তারা বাংলাদেশে ব্যবসা শুরুতে রাজি হয়। তবে শর্ত দেয়। শর্তটা হচ্ছে বাংলাদেশে ব্যাংকের পক্ষ থেকে বোথ ওয়ে ট্রাঞ্জেকশনের সুবিধা দিতে হবে। এরপর পেপ্যাল-কে আমি একটা জিও দেই। তারা রেসপন্স করলেও এগ্রি করেনি। পরবর্তীতে সিঙ্গাপুরে পেপ্যাল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা ক্রসবর্ডার ট্রাঞ্জেকশনের মাধ্যমে বাংলাদেশে আসতে সম্মত হয়। এভাবেই আমরা কন্টিনিউ কাজ করছি। তবে এতো অল্প সময়ে আপনাদের জন্য এখন পর্যন্ত আমরা তেমন কিছুই করতে পারলাম না। তাই আপনাদের রেজিন্ট্রেশন ভেরিফিকেশন সমস্যা সমাধানে উদ্যোগ নিলাম। অবশেষে আজ আপনাদের জন্য এটি ঘরোয়া পরিবেশেই উদ্বোধন করালাম।
অনুষ্ঠানে জানানো হয়, নিবন্ধনের জন্য ন্যুনতম ৫০ ডলার চার্জ লাগবে।  নিবন্ধনে এনআইডি’র মাধ্যমে ভেলিডিটেশন করা যাবে।
ডিবিটেক/এমজেইউ/ইকে
কারা পাবেন, কীভাবে পাবেন ফ্রিল্যান্সার আইডি?
দেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তুলতে ১৩ জানুয়ারি, রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট পোর্টাল। প্ল্যাটফর্ম উদ্বোধনের পর উপস্থিত ওয়েব ডেভেলপার হিসেবে একজন ফ্রিল্যান্সারকে তিন বছর মেয়াদী আইডি কার্ডের আবেদন অনুমোদন করা হয়।
কারা পাবেন এই আইডি?
আইডি প্রাপ্তির ক্ষেত্রে ফাইভার বা আপওয়ার্কের মতো স্বীকৃত প্লাটফর্ম থেকে প্রাপ্ত আয়ের ভিত্তিতে ফ্রিল্যান্সার আইডি কার্ড দেয়া হবে। এক্ষত্রে শেষ ১২ মাসে ন্যূনতম ৫০ ডলার বৈদেশিক আয়ের প্রমাণ দিতে হবে ফ্রেশার ফ্রিল্যান্সারকে। আর চ্যালেঞ্জারদের জন্য বছরে ৫০–৫,০০০ ডলার এবং ফ্রিল্যান্সার লিডারদের ক্ষেত্রে ৫,০০০ ডলারের বেশি আয়ের প্রমাণ থাকতে হবে। সব প্রমাণ দিয়ে অনলাইনে আবেদন করলে অনলাইনেই তা ভেরিফিকেশন ও বারকোড যুক্ত প্রিন্টেবল কার্ড ঘরে বসেই পেয়ে যাবেন একজন মুক্ত পেশাজীবি।
কী সুবিধা পাবেন?
নতুন এই ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা এবং সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে এই প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডেটাবেজ হিসেবে কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে। এছাড়াও একই মার্কেটপ্লেস ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করলে ভবিষ্যতে সুবিধা বাড়তে পারে। শুরুতে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশে আনার রেমিটেন্সে ৪ শতাংশ ইনসেনটিভ না থাকলেও ২.৫ শতাংশ প্রাপ্তির বিষয়টি সহজতর হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অতীতের অভিজ্ঞতা, বিশেষ করে হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। ফ্রিল্যান্সারদের আডি ভেরিফিকেশনের জন্য আবেদন ফি, নবায়ন ফি ও প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট হয়রানি সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এইসঙ্গে ব্যতীত অন্য সব ‘ভুয়া ওয়েবসাইট’ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে।
জানাগেছে, আইডি ভেরিফিকেশনে একটি রিসোর্স পুল হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের ২৯ জন প্রকৌশলী। কারিগরি সহায়তার জন্য ৪ জন সাপোর্ট এক্সপার্ট, শেয়ারড রিসোর্স পুল হিসেবে ফ্রিল্যান্সারদের পাশে থাকবেন। খুব শিগগিরই এপিআই (API) ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু হবে। এপিআই ভেরিফিকেশনের দুই স্তর নিয়ে কমিউনিটির সঙ্গে সমঝোতা হয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশেষ সহকারী আরও বলেন, ইতিমধ্যে সাইটের ভিএপিটি (VAPT) সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আজ থেকেই সাইন আপ এবং ফ্রিল্যান্সার আইডির জন্য আবেদন করা যাবে।  উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিল্যান্সারের ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে ফ্রিল্যান্সার কমিউনিটি লিডার ও বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করবেন। আইসিটি বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকে  একটি ফরমাল চিঠি পাঠানো হবে, যাতে ভবিষ্যতে ম্যানুয়াল আইডির পরিবর্তে এই ডিজিটাল ফ্রিল্যান্সার আইডি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রহণ করে। ইতিমধ্যে জালিয়াতি ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আগের চুক্তি বাতিল করা হয়েছে এবং ফ্রিল্যান্সার কমিউনিটি লিডাররা স্বীকৃত পেমেন্ট মেথডে বার্ষিক ৫০ ডলারের মার্জিনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আইসিটি বিভাগের প্রকৌশলীরা এই সফটওয়্যারটি তৈরি করেছেন তারাই এর রক্ষণাবেক্ষণ করবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই উদ্যোগের ফলে ফ্রিল্যান্সারদের পরিচয় যাচাই সহজ হবে, ব্যাংকিং ও ভিসা সংক্রান্ত জটিলতা কমবে এবং দেশের ফ্রিল্যান্সিং খাত আরও স্বচ্ছ ও গতিশীল হবে।
আগে যে সকল ফ্রিল্যান্সাররা টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের বিষয়ে আইসিটি বিভাগের পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ বলেন, যদি কেউ অভিযোগ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অংশীজন সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা, বাক্কো সভাপতি তানভীর ইব্রাহিম, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের প্রতিনিধি,  বিভিন্ন ফ্রিল্যান্সার এবং বিভাগের কর্মকর্তার উপস্থিত ছিলেন। অংশীজন সভায় ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা হলেও দ্রুত ফল পাওয়ার সম্ভাবনা কম বলে জানাগেছে। একইসঙ্গে পেপ্যাল ইস্যুতেও কাজ এগোলেও, কার্যক্রম শুরু হতে আর কিছু সময় লাগবে বলে জানানো হয়।
ডিবিটেক/আইএইচ/এমইউএম
ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড-আর্থিক সুবিধা
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আরেকটি যুগান্তকারী মাইলফলক অর্জিত হলো। দেশের প্রথম জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর ভিএপিটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।
আইসিটি বিভাগ এবং আইসিটি অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো একটি সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র পাচ্ছেন।
১৩ জানুয়ারি (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। বিভাগের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান,  freelancers.gov.bd প্ল্যাটফর্মটি একটি জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেইস হিসেবেও কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ধরন ও বাজার প্রবণতা সংক্রান্ত তথ্য সংরক্ষিত ও হালনাগাদ থাকবে। এই আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে লাভ করতে পারবেন। একইসাথে এটি দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের বিশ্বাসযোগ্যতা ও পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় করবে। এই তথ্য নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, উদ্যোগটির মাধ্যমে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও শক্তিশালী হবে, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তরুণ সমাজের আত্মকর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এটি একটি কৌশলগত জাতীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ফ্রিল্যান্সিং সেক্টরকে একটি নিরাপদ, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসার পথে আরেক ধাপ এগিয়ে গেল।
ডিবিটেক/এমজেইউ/ইকে
আদালতে ইন্টারনেট বন্ধের নির্দেশনার প্রমাণ উপস্থাপন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন।  বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ  ১১ জানুয়ারি, রবিবার এই আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলার আসামি জয় পলাতক। অপর আসামি পলক গ্রেপ্তার আছেন। অভিযোগঠনের সময় তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
দুপুরে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এসময় দুই আসামির বিরুদ্ধে ৩টি সুনির্দিষ্ট অভিযোগ করা হয়। আগামী বৃহস্পতিবার আসামিপক্ষে শুনানি হবে।
আদালতে প্রসিকিউউশন জানায়, আন্দোলনের সময় প্রতিমন্ত্রী পলক মিথ্যা তথ্য দিয়ে বলেছিলেন আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। কিন্তু তদন্তে তথ্য প্রমাণ মিলেছে মূলত জয়ের নির্দেশে ইচ্ছাকৃতভাবে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেন তারা। আদালতে এ সংক্রান্ত একটি ফোনালাপ ও পলকের ভিডিও প্রদর্শন করা হয়।
আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ আসত জয়ের কাছ থেকে। সেই নির্দেশ বাস্তবায়ন করতেন পলক। ওই সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের তথ্য আড়াল করার মাস্টারমাইন্ড ছিলেন সজীব ওয়াজেদ জয়। আর জয়ের সার্বিক নির্দেশনা বাস্তবান করেছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
জয় পলাতক থাকায় তার পক্ষে গত ডিসেম্বরে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. মুনজুর আলমকে নিয়োগ দেওয়া হয়। তিনি আজ প্রথমবারের মতো ট্রাইব্যুনালে উপস্থিত হন। তিনি এ মামলা থেকে জয়ের অব্যাহতির আবেদন উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করেন।
এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যা মামলায় ট্রাইবুনালে সাফাই সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলার মোট ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার ৮ জনের প্রত্যেকে এবং তার সঙ্গে একজন করে সাক্ষ্য দেয়ার অনুমতি পেলেও, সাক্ষ্য দেন তিন আসামিসহ মোট পাঁচজন।
ডিবিটেক/এমইউএম/ইকে
পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচার করলে এনআইডি ব্লক
প্রবাসী ও দেশে বসবাসরত তিন শ্রেণির ভোটারকে এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ডাকযোগে পাঠানো ব্যালটের খামে কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচারে অংশ নিলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে ইসি।
১১ জানুযারি (রবিবার) পোস্টাল ভোট বিডি অ্যাপে ইসির ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্নকারী সব ভোটারদের অবহিত করা যাচ্ছে যে, আপনার ব্যালট পেপার শুধুমাত্র আপনি সংগ্রহ করুন।
ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার্থে অন্য কোনো ব্যক্তির সহায়তা নেওয়া থেকে বিরত থাকুন। ব্যালট খামের ওপর কোনো কিছু লিখে রাজনৈতিক প্রচার-প্রচারণা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এক্ষেত্রে আপনার এনআইডি কার্ড ব্লক ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এবার প্রথমবারের মতো প্রবাসী, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশে বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
প্রসঙ্গত, এনআইডি ব্লক হলে বিভিন্ন নাগরিক সেবা বিঘ্নিত হতে পারে।
ডিবিটেক/ডিপিও/ইকে
নির্বাচনী কার্যক্রম সহজ করতে বিএনপির কল সেন্টার উদ্বোধন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার উদ্বোধন করা হয়েছে। ১০ জানুয়ারি (শনিবার) রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে বিএনপির এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নির্বাচনী কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে এই কল সেন্টার চালু করা হয়েছে। কল সেন্টারের নির্ধারিত নম্বর ‘১৬৫৪৩’। দেশের যেকোনো প্রান্ত থেকে এই নম্বরে কল করা যাবে। অপারেটররা কল গ্রহণ করে অভিযোগ ও তথ্য লিপিবদ্ধ করবেন এবং তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের কাছে পাঠাবেন।
এই কল সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের যেকোনো নির্বাচনী সমস্যা, অভিযোগ কিংবা প্রশ্ন দ্রুত কেন্দ্রীয় দপ্তরে জানানো সম্ভব হবে।
ডিবিটেক/ডিআর/ইকে
আইসিটি খাতের শ্বেতপত্র প্রকাশ
গত ১৫ বছরে দেশের তথ্য প্রযুক্তি খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বহু প্রতীক্ষিত শ্বেতপত্র প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। ৮ জানুয়ারি, বৃহস্পতিবার আইসিটি বিভাগের ওয়েবসাইটে শ্বেতপত্রটি প্রকাশ করা হয়। এতে আইসিটি অধিদপ্ত, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, এটুআই এর বিভিন্ন প্রকল্পের দুর্নীতির সলুক সন্ধান করা হয়েছে। শুধু অভিযোগ নয় প্রতিটি বিষয়ে অভিযুক্তদেরও ইন্টারভিউ করে এই শ্বেতপত্র তৈরি করা হয়।
মোট ১৩টি অধ্যায়ে ৪৭২ পৃষ্ঠায় এই খাতের বিভিন্ন অব্যবস্থাপনা, দুর্নীতি ও আর্থিক অনিয়ম নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে অনুসন্ধানের পাশাপাশি ডিজিটাল রূপান্তরের নামে কী ধরণের পরিহাস হয়েছে তারও উপাত্ত সংযুক্ত করা হয়েছে প্রতিবেদনে। উন্নয়ন ও অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ'র নেতৃত্বে আরও ৭ জন ছিলেন এই শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে। পিজিসিবি চেয়ারম্যান অধ্যাপক রেজওয়ান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, পাড্রু ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মদ মুস্তাফা হোসেন, বুয়েট অধ্যাপক রিফাত শাহরিয়ার, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত ও সাংবাদিক মো. শরিয়ত উল্লাহ।
প্রতিবেদন অনুযায়ী, ডিজিটাল রূপান্তরের নামে বিগত সময়ে নানা রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের নিরিখে নেওয়া হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, সিআরআই এর মাধ্যমে মুজিব ভাই এর মতো চলচ্চিত্র নির্মাণে ৪২১১.২২ লাখ টাকা ব্যয় করা হয়েছে। খোকা সিনেমা বানাতে বরাদ্দ দেয়া হয়েছে ১৬ কোটি টাকা। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে প্রয়োজনের দিকে না তাকিয়ে হাইটেক পার্ক ও আইটি ট্রেনিং সেন্টার করা করা হয়েছে। পাশাপাশি আইসিটি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোকে রাজনৈতিক কাজে ব্যবহারের আলামত পেয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। ১২ আইটি পার্ক, ডিইইআইডি, ইডিসি,আইডিয়া, ফোর টায়ার ডাটা সেন্টারের মতো একাধিক বড় প্রকল্পে স্বজনপ্রীতি, সিন্ডিকেশন ও ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। অনেক ক্ষেত্রে প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে ব্যাপক ফারাক দেখা গেছে, যার ফলে কাঙ্ক্ষিত সেবা জনগণের কাছে পৌঁছায়নি। একই সঙ্গে কিছু প্রকল্প রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমোদন ও বাস্তবায়নের অভিযোগও হোয়াইট পেপারে উঠে এসেছে। আইটি ট্রেনিং, ফ্রিল্যান্সার ও ই-কমার্স ইত্যাদি ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় নেয়া অনেক প্রশিক্ষণেই ডুপলিকেশন, অপরিকল্পনা স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিরোধী কর্মকাণ্ডে জড়িত নন এমন নিশ্চিত হওয়ার পরেই ফ্রিল্যান্সিংয়ের নামে দলীয়দের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।এলইডিপি প্রকল্পে জাল প্রশিক্ষকও খুঁজে পেয়েছে অনুসন্ধান দলটি।
হোয়াইট পেপারে আরও বলা হয়, গত এক দশকের বেশি সময়ে তথ্যপ্রযুক্তি খাতকে কেন্দ্র করে গড়ে ওঠা সুবিধাভোগী চক্র নীতিনির্ধারণে অস্বাভাবিক প্রভাব বিস্তার করে। এর ফলে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং দেশীয় আইটি শিল্পের একটি বড় অংশ কাঙ্ক্ষিত বিকাশ থেকে বঞ্চিত হয়।
শ্বেতপত্রের মুখবন্ধে জানানো হয়, এই হোয়াইট পেপার কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে প্রতিশোধমূলক দলিল নয়; বরং ভবিষ্যৎ নীতিনির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি প্রামাণ্য ভিত্তি তৈরি করাই এর লক্ষ্য। প্রতিবেদনে চিহ্নিত দুর্বলতা ও অনিয়ম নিরসনে প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বাধীন অডিট ব্যবস্থা জোরদার এবং প্রযুক্তি খাতে জবাবদিহি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, হোয়াইট পেপারের তথ্য ও পর্যবেক্ষণ জাতীয় পর্যায়ে নতুন করে আলোচনা তৈরি করবে। তবে এর সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নজরদারি ব্যবস্থা না থাকলে এটি কাগুজে দলিলেই সীমাবদ্ধ থাকার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।
ডিবিটেক/এমইউএম/ইকে
জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ১১ জানুয়ারি
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠন বিষয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি পিছিয়ে আগামী ১১ জানুয়ারি পুণনির্ধারণ করা হয়েছে।
৭ জানুয়ারি (বুধবার) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও নথিপত্র উপস্থাপনের লক্ষে সময় প্রার্থনা করলে আদালত এই সিদ্ধান্ত প্রদান করেন। এসময় আদালতে পলক উপস্থিত ছিলেন। আর জয়কে পলাতক হিসেবে উপস্থাপন করা হয়।
আদালতে দাখিলকৃত অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, জয় ও পলকের বিরুদ্ধে মূলত তিনটি সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ রয়েছে যে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এই দুই ব্যক্তি পারস্পরিক আলোচনার ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, যাতে নিরাপত্তা বাহিনীর হাতে সাধারণ মানুষের প্রাণহানির চিত্র বিশ্ববাসীর সামনে না আসতে পারে। এছাড়া তারা সুপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন যে আন্দোলনকারী শিক্ষার্থীরাই গুরুত্বপূর্ণ ইন্টারনেট লাইন পুড়িয়ে দিয়েছে, যা তদন্তে সম্পূর্ণ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য আদালতের পক্ষ থেকে ‘স্টেট ডিফেন্স’ বা রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিবিটেক/টিবিও/ইকে
রাজধানীতে ৮ম হোস্টিং সামিট অনুষ্ঠিত
পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের ওয়েব হোস্টিং শিল্পের উন্নয়ন নিয়ে রাজধানীর নিকুঞ্জে আলফা নেটে অনুষ্ঠিত হলো ৮ম হোস্টিং সামিট ২০২৬। আলোচানা কেন্দ্রিক এই সামিটে বাংলাদেশের হোস্টিং শিল্পের সম্ভাবনা, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ, সাইবার নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে অংশগ্রহণকারীরা।
৪ জানুয়ারি (রবিবার) অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল), বেসিস, ইক্যাব, পুলিশের সাইবার নিরাপত্তা শাখাসহ দেশের প্রায় ৩০টি শীর্ষ ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের শীর্ষ ওয়েব হোস্টিং কোম্পানি এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সামিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৌদি আরবের মদিনায় অবস্থিত প্রিন্স মুগরিন বিশ্ববিদ্যালয়ের সাইবার সিকিউরিটি ও ফরেনসিক কম্পিউটিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রহমান। মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রযুক্তিবিদ আবু সুফিয়ান হায়দার।
সামিটের আহ্বায়ক মো. একরামুল হায়দার বলেন, দেশের হোস্টিং শিল্পের টেকসই উন্নয়নে আধুনিক অবকাঠামো গড়ে তোলা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একইসঙ্গে দেশীয় হোস্টিং প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ডিজিটাল অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
ডিবিটেক/ডিজেও/ইকে
১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম
বাংলাদেশে নিজেদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে বৈশ্বিক হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘হোস্টিং ডটকম’। আগামী ১৪ জানুয়ারি রাজধানীর হোটেল শেরাটনে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার এই ঘোষণা দেয়া হবে। ওই অনুষ্ঠানে ওপেন সোর্স ও ওয়ার্ডপ্রেস বিশ্বজুড়ে কীভাবে  ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নিচ্ছে তা নিয়ে একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে। থাকবে প্রশ্নোত্তর পর্ব এবং নেটওয়ার্কিং সেশন।অপর একটি সেশনে  বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম গ্রাহক, ডেভেলপার ও ব্যবসার জন্য কী ধরনের সুযোগ তৈরি করবে এবং নিরাপদ ও স্কেলেবল হোস্টিং কীভাবে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে তাও তুলে ধরা হবে। একই সঙ্গে এজেন্সি, এন্টারপ্রাইজ এবং দ্রুত বিকাশমান ডিজিটাল ব্যবসাগুলোর ভবিষ্যৎ সম্ভাবনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হোস্টিং ডটকমের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ইন্ডাস্ট্রি প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে ১ জানুয়ারি (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হোস্টিং ডটকম সেখানে দাবি করা হয়েছে, স্থানীয় দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয়ে আন্তর্জাতিক মানের হোস্টিং সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। বিশেষ করে ওপেন সোর্স প্রযুক্তি এবং ওয়ার্ডপ্রেস ভিত্তিক সমাধানের মাধ্যমে ডেভেলপার, ডিজিটাল উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নিরাপদ, স্কেলেবল এবং নির্ভরযোগ্য হোস্টিং সুবিধা প্রদান করবে তারা। এই কার্যক্রম বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রত্যাশা তাদের।
এই আয়োজনে আগ্রহী অংশগ্রহণকারীরা নির্ধারিত রেজিস্ট্রেশন ফর্মে নাম নিবন্ধন করতে পারবেন।
হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক হোস্টিং প্রতিষ্ঠান সরাসরি তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে, যা আমাদের প্রযুক্তি খাতের জন্য একটি মাইলফলক। এর ফলে দেশের গ্রাহকরা সরাসরি স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক মানের সেবা পাবেন। হোস্টিং সেবার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার পাশাপাশি আমরা এই খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, হোস্টিং ডটকমের এই উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে এবং প্রযুক্তি পেশাজীবীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
এ বিষয়ে হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেব দে লেমোস বলেন, গত ২০ বছরের হোস্টিং অভিজ্ঞতায় আমরা দেখেছি ওয়ার্ডপ্রেস ও লারাভেলের মতো ওপেন সোর্স টুলসমৃদ্ধ ইকোসিস্টেম কীভাবে হাজারো ডিজিটাল উদ্যোক্তাকে সক্ষম করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশেও এর ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে।
তিনি আরও বলেন, ঢাকায় এই উদ্বোধন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং বাংলাদেশের বাজারে নির্ভরযোগ্য ও উচ্চগতির হোস্টিং সেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওপেন সোর্স প্রযুক্তি দেশে উদ্ভাবনকে ত্বরান্বিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে টেকসই ডিজিটাল উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
ডিবিটেক/এমআর/ইহক
যেমন কাটলো এটুআই-এর ২০২৫ সাল
নাগরিকবান্ধব ডিজিটাল সেবার বিস্তার, সরকারি সেবা ব্যবস্থাপনাকে আরও সুদৃঢ় করা, অন্তর্ভুক্তিমূলক জনসেবায় উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার মধ্য দিয়ে ২০২৫ সাল শেষ করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম।  <o:p></o:p>
দুই দশকের বেশি সময় ধরে চলমান এই উদ্যোগটি ২০০৪ সালে ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০০৬ সালে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের সহায়তায় এটি ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ নামে পুনর্গঠিত হয়। ২০২০ সালে এর নতুন নাম হয় ‘এসপায়ার টু ইনোভেট’। বিগত বছরগুলোতে এটুআই বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সরকারি সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নাগরিক-বান্ধব করেছে। ২০২৫ সালেও এই প্রচেষ্টা অব্যাহত ছিল এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আরও জোরদার করা হয়েছে।<o:p></o:p>
এ বছর মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তাঁর বিশেষ সহকারীর দিকনির্দেশনা এবং এটুআই-এর কারিগরি সহায়তায় ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগটি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে এক হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সারাদেশে ৫০০টির বেশি নাগরিক সেবা কেন্দ্র চালু হয়েছে। যার মাধ্যমে শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা সহজেই সরকারি সেবা পাচ্ছেন।
<o:p></o:p>চলতি বছরে বড় অগ্রগতির একটি ছিল একীভূত সেবা গেটওয়ে হিসেবে মাইগভ (myGov) প্ল্যাটফর্মে নতুন ১৬৮টি সেবা যুক্ত এবং প্ল্যাটফর্মের অন্যন্য সেবাগুলো আরও সহজ করা। এতে নাগরিকদের সেবা নেওয়ার আগ্রহ যেমন বেড়েছে, তেমনি আবেদন গ্রহণ থেকে নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াটি আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। পাশাপাশি ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলার সব জেলা প্রশাসকের কার্যালয়ে মাইগভের ডিজিটাল কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে ১১১টি ডিজিটাইজড ফর্মের মাধ্যমে ৩২টি সেবা দেওয়া হচ্ছে, এবং ধাপে ধাপে আরও সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।<o:p></o:p>
নাগরিকদের জন্য সবচেয়ে দৃশ্যমান উন্নয়নের অন্যতম হলো অনলাইনে কাগজপত্র সত্যায়ন সেবা—ই-অ্যাপোস্টিল । গত বছরের জুলাইয়ে বাংলাদেশ হেগ অ্যাপোস্টিল কনভেনশনে যোগ দেওয়ার পর ‘ইন্টিগ্রেটেড অনলাইন অ্যাটেস্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে এই সেবাটি চালু হয়। এ বছর যা সম্প্রসারিত হয়ে ১৮ লাখের বেশি অনলাইন আবেদন প্রক্রিয়াকরণ করেছে। এর ফলে সেবা গ্রহণে লাইনে দাঁড়ানো, বিভিন্ন দপ্তরে বারবার যাওয়া ও দালাল নির্ভরতা হ্রাসের পাশাপাশি আনুমানিক ৫০০ থেকে ৭০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে। <o:p></o:p>
পর্যটন খাতে ডিজিটাল সেবার ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে ৩০ জুন লালবাগ কেল্লায় এবং ১২ নভেম্বর জাতীয় উদ্ভিদ উদ্যানে মাইগভ ই-টিকিটিং সেবা চালু করা হয়েছে। এ পর্যন্ত তিন লক্ষাধিক টিকিট ইস্যু হয়েছে, যার মাধ্যমে সরকারের এক কোটিরও বেশি রাজস্ব আদায় হয়েছে। ধাপে ধাপে দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রেও এই সেবা চালু করার বিষযটি প্রক্রিয়াধীন।<o:p></o:p>
সরকারি বিভিন্ন সেবার ফি ও বিল (যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, শিক্ষা ফি ও সিটি কর্পোরেশন সেবা ইত্যাদি) অনলাইনে সহজে পরিশোধের জন্য সমন্বিত বিল পরিশোধ প্ল্যাটফর্ম ‘একপে’ এর মাধ্যমে এ বছরে প্রায় ৯ শত কোটি টাকারও অধিক লেনদেন সম্পন্ন হয়েছে এবং ৩২২টি নতুন প্রতিষ্ঠানের ১৮টি নতুন সেবা যুক্ত হয়েছে। <o:p></o:p>
সরকারি তথ্য ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করতে ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক ২.০ চালু করা হয়েছে। বর্তমানে জাতীয় তথ্য বাতায়ন প্ল্যাটফর্মে ৫২ হাজার সরকারি দপ্তরের ৩৬ হাজারেরও বেশি ওয়েবসাইট উন্নত সংস্করণে রূপান্তরিত হয়েছে এবং বার্ষিক নাগরিক সম্পৃক্ততা ৩০০ কোটি ছাড়িয়েছে। পাশাপাশি জাতীয় হেল্পলাইন ৩৩৩-এর মাধ্যমে ২৬ লক্ষেরও অধিক কল গ্রহণ করে সরকারি সেবার তথ্যাদি প্রদান করা হয়েছে। <o:p></o:p>
বিচার ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে ই-কজলিস্ট, জুডিশিয়াল পোর্টাল, ই-কোর্ট ও মোবাইল কোর্ট কার্যক্রম সম্প্রসারণে এটুআই কারিগরি সহায়তা প্রদান করেছে। এর ফলে অপ্রয়োজনীয় যাতায়াত হ্রাস পেয়েছে এবং মামলা ও আইন সংক্রান্ত তথ্য নাগরিকদের জন্য আরও সহজলভ্য হয়েছে। একই সঙ্গে সরকারি সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াতে ডি-নথি এবং রিপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) আরও সমন্বিত করা হয়েছে। <o:p></o:p>
ডি-নথিতে প্রায় ১৭ হাজার দপ্তরের ১ লক্ষ ৫৮ হাজারেরও অধিক কর্মকর্তা ১৫ লক্ষাধিক পত্র প্রেরণ করেছেন। এছাড়াও, আরএমএস-এর মাধ্যমে ১৭ হাজারের বেশি সরকারি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।<o:p></o:p>
এছাড়াও ন্যাশনাল ড্যাশবোর্ড, এসডিজি ট্র্যাকার, স্বাস্থ্য ও স্যানিটেশন ডেটা সিস্টেমের মাধ্যমে তথ্য ও উপাত্তনির্ভর প্রশাসন প্রতিষ্ঠার উদ্যোগ জোরদার করা হয়েছে। এই বছর ৩৩টি দপ্তর-সংস্থার রিয়েল-টাইম ড্যাশবোর্ড প্রস্তুত করা হয়েছে। এছাড়া, ডেটা লিডারশিপ প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক বিশ্লেষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং কার্যকর ডেটা ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে সরকারি পর্যায়ে ডেটা ব্যবহারের সংস্কৃতি আরও সুদৃঢ় হয়েছে এবং পর্যায়ক্রমে বিদ্যমান সিস্টেমসমূহের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠার পদক্ষপে গ্রহণ করা হয়েছে। <o:p></o:p>
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কার্যক্রমে এটুআই-এর কারিগরি সহায়তায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজসমূহে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু হয়েছে। ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’ সরকারি প্রশিক্ষণগুলোকে ডিজিটাল করে সময় ও খরচ কমিয়েছে এবং প্রশিক্ষণ গ্রহণের সুযোগ আরও বাড়িয়েছে। পাশাপাশি নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ে আগ্রহ ও অংশগ্রহণ বাড়াতে ‘She-STEM’ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।<o:p></o:p>
সরকারি সেবাকে আরও জনবান্ধব এবং নাগরিকের চাহিদার প্রতিফলনকে কার্যকর করতে ১৫টি গুরুত্বপূর্ণ সেবার কেওয়াইসি সম্পন্ন করা হয়েছে, ই-পার্টিসিপেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং প্রতিটি মন্ত্রণালয় ও দপ্তরের জন্য নাগরিকবান্ধব সেবা ওয়ার্কবুক প্রণয়ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল সেবার অভিগম্যতা নিশ্চিত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।<o:p></o:p>
উদ্ভাবন সংস্কৃতি বিস্তারে জেলা ইনোভেশন চ্যালেঞ্জের মাধ্যমে কক্সবাজারের ‘ভ্রমণিকা’ ট্রাভেল গাইড অ্যাপের মতো উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যেখানে দর্শনীয় স্থান, আবাসন, পরিবহন, আবহাওয়া ও জরুরি সেবাসহ প্রয়োজনীয় তথ্যাদি একই প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। পর্যায়ক্রমে এ সেবা দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রেও সম্প্রসারণ করা হবে।<o:p></o:p>
দেশের যাতায়াত ব্যবস্থায় টোল পরিশোধকে আরও দ্রুত ও ঝামেলামুক্ত করতে স্বয়ক্রিয় টোল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘ডি-টোল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সড়ক, সেতু ও এক্সপ্রেসওয়ের টোল এখন নগদ টাকা ছাড়াই সহজ, দ্রুত ও নিরাপদভাবে দেওয়া যাবে। প্রথম পর্যায়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহযোগিতায় পদ্মা সেতুতে ১৫ সেপ্টেম্বর থেকে এটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। ইতিমধ্যে ৩ হাজার গাড়ি সিস্টেমে নিবন্ধন, দেড় কোটি টাকার লেনদেন এবং ৬টি আর্থিক প্রতিষ্ঠান এতে যুক্ত হয়েছে।<o:p></o:p>
২০২৬-কে সামনে রেখে সেবার পরিসর বাড়ানো, নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদার করতে এটুআই তাদের বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সকল সরকারি দপ্তরে আবশ্যিকভাবে ডি-নথি চালুর জন্য প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, মাইগভ প্ল্যাটফর্মে ৮০টি নতুন ডিজিটাল সেবা সংযোজন, সব মন্ত্রণালয় ও বিভাগের জন্য জাতীয় ড্যাশবোর্ড তৈরি, এবং ডি-টোল ইউনিফাইড সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার সম্প্রসারণ করা হবে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চমাধ্যমিকের পাঠ্যবই মাল্টিমিডিয়া টকিং বুকে রূপান্তর, ন্যাশনাল ইনোভেশন রিপোজিটরি ও ন্যাশনাল ইনোভেশন পলিসি প্রণয়নে সহায়তা, সরকারি সেবা উন্নয়নে ডিজিটাল এম্প্যাথি প্রশিক্ষণ, এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ইনোভেশন হাব প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় উদ্ভাবন ইকোসিস্টেম ও জনবান্ধব সরকারি সেবা ব্যবস্থাকে উন্নততর করে গড়ে তোলার মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যেই এটুআই তার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
ডিবিটেক/এমআরআই/ইহক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শোক
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে সচিব শীষ হায়দার চৌধুরী এক শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ও ঐতিহাসিক নেতৃত্বের প্রতীক ছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহতকরণ এবং বহুদলীয় রাজনৈতিক ধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা, বিশেষত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের ধারাবাহিকতা রক্ষা ও রাজনৈতিক অংশগ্রহণের পরিসর সম্প্রসারণে অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুর মাধ্যমে ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
ডিবিটেক/জেইউ/ইকে
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ফয়েজ আহমদ তৈয়্যবের গভীর শোক
সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ‌ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শোক বার্তায় ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকাশ, নারী শিক্ষার বিকাশ, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার, এস‌এমই খাতের বিকাশে  গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। নব্বইয়ের দশকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন, সংসদীয় রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।”
বিশেষ সহকারী আরও বলেন,
“দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহু চ্যালেঞ্জ, সংকটের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে তাঁর অবস্থান ও প্রভাব অনস্বীকার্য।”
ফয়েজ আহমদ তৈয়্যব মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী ও তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জানান।
ডিবিটেক/ইক
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি উদ্বোধন
উদ্ভাবনী জাতি হিসেবে আত্মপ্রকাশের প্রত্যয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (CREST)। বৈশ্বিক সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে বাংলাদেশের বিশ্বাসযোগ্য অংশগ্রহণের ভিত্তি স্থাপন করে ১৫ ট্রিলিয়ন ডলারের ডিপ টেক প্রযুক্তি বাজারের ১ শতাংশ নিজেদের ঘরে তুলতে দেশেই একটি মেডইন বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠানের লক্ষ্যে গড়ে তোলা হলো এই গবেষণা ও উন্নয়ন সেন্টারটি।  বাংলাদেশের বায়োটেক, ইলেকট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবোটিক্স (BEAR)–কে একীভূত করার জাতীয় কাঠামো হিসেবেই এই উদ্যোগ বলে জানানো হয় উদ্বোধনীতে। <o:p></o:p>
সিলিকন রিভার ইকোসিস্টেম–এর আওতায় ২৯ ডিসেম্বর, সোমবারর রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেন্টারটির লোগো উন্মোচন করা হয়। একইসঙ্গে ৯টি বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর নিয়ে গবেষণারত ৯ জনকে ফেলোশিপ এবং ১৫ টি বিয়ার সামিট বিজয়ীদের হাতে চেক তুলে দেয়া হয়। প্রথম ব্যাচের CREST ফেলোরা হলেন, মো. শাজোল আল মামুন (বুয়েট), আকিফ হামিদ (ইউআইইউ ), কে. এম. মেহেদী হাসান (ইডব্লিউইউ), মো. শরীফ উদ্দিন (ইউএপি), ইশমাম হোসেন (এনএসইউ), প্রিয়াঙ্কা দাস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), জুনায়েদ জলিল (বুয়েট), মো. খালিদ হোসেন (বুয়েট), আফসানা আনজুম আখি (ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং শেখ তারিফুল ইসলাম (বুয়েট)। এদের হাতেই অনুষ্ঠানে সব মিলিয় মোট ১১ লক্ষ ৮৭ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।  একইসঙ্গে এই সেন্টারের মাধ্যমে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি তথা AI-কেন্দ্রিক চিপ ডিজাইন, VLSI সিস্টেম, রোবোটিক্স, উপকরণ বিজ্ঞান, প্যাকেজিং ও টেস্টিং এবং ভবিষ্যৎ হার্ডওয়্যার প্ল্যাটফর্মে টেকসই গবেষণা উৎকর্ষ অর্জনের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তি ভোক্তা থেকে প্রযুক্তি উদ্ভাবকে রূপান্তরিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।<o:p></o:p>
এর আগে সিলিকন রিভার ভিশন এবং CREST উদ্যোগের বিস্তারিত তুলে ধলেন এর রূপকার যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হুসেইন। তিনি জানান, ইউএপি’র সঙ্গে চুক্তি সম্পাদনের পর শিগগরিই আরও ১ লাখ ২৮ হাজার টাকার গবেষণা অনুদান দেয়া হবে। সরকারের নীতি সহায়তা পেলেই অনাবাসী বাংলাদেশী, বিশ্বজুড়ে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৮ হাজার বাংলাদেশী এই খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  এজন্য প্রদত্ত ফেলোশিপের আওতায় ৮ জন স্নাতকোত্তর ও ২ জন স্নাতক শিক্ষার্থী সারা বছরব্যাপী ৯টি উন্নত সেমিকন্ডাক্টর গবেষণা বিষয়ে নিজ নিজ শিক্ষকদের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পাবেন। <o:p></o:p>
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ ফেরহাত আনোয়ার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA)–এর সভাপতি এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর উপমা কবির বক্তব্য রাখেন।    <o:p></o:p>
সরকার, বিশ্ববিদ্যালয়, শিল্পখাত, সশস্ত্র বাহিনী এবং বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসী বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।<o:p></o:p>
অনুষ্ঠানে বিশেষ ভিডিও বার্তায় সমন্বিত জাতীয় দৃষ্টিভঙ্গি, শক্তিশালী বিশ্ববিদ্যালয়–শিল্প সংযোগ এবং গবেষণা মানবসম্পদে দীর্ঘমেয়াদি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন গ্লোবালফাউন্ড্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট ড. মাহবুব রাশেদ । একইভাবে ভিডিও বার্তা দিয়েছেন সিনপসিস-এর পরিচালক জনাব হারিশ বালান ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। <o:p></o:p>
স্বাগত বক্তব্যে ড. সৈয়দ ফেরহাত আনোয়ার আধুনিক গবেষণার বিকাশ, উদ্ভাবন-ভিত্তিক মানবসম্পদ গঠন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে জাতীয় অগ্রাধিকার বাস্তবায়নে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। <o:p></o:p>
গবেষণা-নির্ভর প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনভিত্তিক অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে বাংলাদশেকে জ্ঞানভিক্তিক শিল্পে রূপান্তরে সকলকে যুগপৎ এগিয়ে চলার আহ্বান জানান বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন। <o:p></o:p>
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) সভাপতি এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার দেশীয় সক্ষমতা উন্নয়ন, শিল্প–একাডেমিয়া সহযোগিতা এবং রপ্তানিমুখী সেমিকন্ডাক্টর শিল্প গঠনের গুরুত্ব তুলে ধরেন। <o:p></o:p>
সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর উপমা কবির পরবর্তী প্রজন্মের গবেষক ও উদ্ভাবক গড়ে তুলতে ধারাবাহিক সহযোগিতা, মেন্টরশিপ এবং প্রাতিষ্ঠানিক অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরেন এবং ফেলোশিপ অংশীদার ও ন্যাশনওয়াইড ট্রেনিং সেন্টার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ভূমিকা পুনর্ব্যক্ত করেন।<o:p></o:p>
ডিবিটেক/সিএমও/ইক<o:p></o:p>
২৯ জানুয়ারি চীন মৈত্রীতে বসছে ষষ্ঠ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো
প্রযুক্তির সাম্প্রতিক উদ্ভাবন, তথ্যপ্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য ও সম্ভাবনা  দেশ এবং বিশ্ববাসীর সামনে তুলে ধরা, উদ্যোক্তা সৃষ্টি ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে বছরের শুরুতেই শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি প্রদর্শনী । তিন লাখ দর্শনার্থীর সারাসরি অংশগ্রহণের লক্ষ্য নিয়ে “বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড” প্রতিপাদ্যে আগামী ২৯ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসছে ষষ্ঠ ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো। সম্মেলন কেন্দ্রের হল অব ফেম, সেলিব্রেটি, হারমনি, কার্নিভাল, মিল্কিওয়ে, মিডিয়া বাজার, উইন্ডি টাউনসহ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রায় ৬,৫০০ বর্গমিটার জুড়ে প্রদর্শনীতে লোকাল ম্যানুফ্যাকচারাস, প্রোডাক্ট শোকেস, ইনোভেশন, মিট উইথ ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচারারস, ডিজিটাল লাইফস্টাইল, মেগা সেলস, সেমিনার,  বিটুবি ম্যাচমেকিং নামে ভিন্ন ভিন্ন জোন থাকবে।
জানাগেছে, দেশীয় ও আন্তর্জাতিক শতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, সংগঠন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে। স্থানীয় ডিজিটাল পণ্য উৎপাদক প্রতিষ্ঠান ও সার্ভিস প্রোভাইডারস, স্থানীয় উদ্ভাবনী প্রদর্শক, আন্তর্জাতিক বিখ্যাত ব্রান্ড, কম্পিউটার গেমিং উন্নয়নপ্রতিষ্ঠান, হার্ডওয়্যার খাতে সেবাদাতা প্রতিষ্ঠান, ওইম (অরিজিনাল ইকুয়েপমেন্ট ম্যানুফ্যাকচারারস) এবং সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান এতে অংশ নেবে। সেই সাথে থাকছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় বিভিন্ন সেমিনার, প্যানেল আলোচনা ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নীতি-নির্ধারণী আলোচনা। তথ্যপ্রযুক্তির নতুন সব পণ্য, সেবা, জীবনশৈলী ও ধারণা উপস্থাপন করবে এসব প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তির সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প, কর্মসূচি এবং উদ্যোগগুলোও এতে উপস্থাপন করা হবে। ১৩০টি প্যাভিলিয়ন ও স্টলে এসব প্রদর্শন করা হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী।
২৯ ডিসেম্বর (সোমবার) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানোর পাশাপাশি  একটি মুষ্টিবদ্ধ হাতের প্রতীক ব্যবহার করে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এর নতুন লোগো উন্মোচন করা হয়।
সাংবাদ সম্মেলনে প্রদর্শনীর লোগো উন্মোচন করে সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব  শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশ এখন আর কেবল প্রযুক্তির ব্যবহারকারী নয়; বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তি উৎপাদন, উদ্ভাবন ও রপ্তানির একটি নির্ভরযোগ্য বৈশ্বিক হাব হিসেবে আত্মপ্রকাশ করছে। আমরা চাই-ভবিষ্যতের যেকোনো সংকট মোকাবেলায় বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির ওপর ভর করেই এগিয়ে যাব।
তিনি আরও বলেন, পৃথিবীর উন্নত বিশ্বের মতো আমাদের দেশের মানুষেরও ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রতি আগ্রহ রয়েছে। এটা প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার জন্য ইতিবাচক দিক। যেকোনো দেশের ডিজিটাল ট্রান্সফরমেশন বা রূপান্তর একটা চলমান প্রক্রিয়া। সে প্রক্রিয়ায় বাংলাদেশ ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে। বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব মহোদয় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেই ডিজিটাল রূপান্তরের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন,  এবারের এক্সপোতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ‘‘বাংলাদেশ টু দ্য গ্লোবাল’’ ধারণার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি প্রযুক্তিপণ্য উৎপাদন ও গবেষণার সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিশ্বদরবারে তুলে ধরতে চাই। হাই-টেক পার্কসমূহে আন্তর্জাতিক মানের অবকাঠামো, দক্ষ ও সাশ্রয়ী মানবসম্পদ এবং বিনিয়োগবান্ধব নীতিমালা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কর অবকাশ, ওয়ান-স্টপ সার্ভিস ও লজিস্টিক সুবিধাসহ বিভিন্ন সরকারি প্রণোদনা বিনিয়োগকারীদের জন্য কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে। সেই বিশ্বাস থেকে লোগের প্রতীকটি আমাদের বিশ্বাস ও দর্শনকে স্পষ্টভাবে উপস্থাপন করে- ‘‘পিপলস পাওয়ার”।
সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সদস্য (প্রশাসন ও কারিগরি) (যুগ্মসচিব) (অঃদাঃ) মোহাম্মদ সাইফুল হাসান এবং বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হওয়া বিসিএস সারা বিশ্বের কাছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সাফল্যকে তুলে ধরতে বিভিন্ন সময় তথ্যপ্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করে আসছে। বাংলাদেশ বিনিয়োগবান্ধব, নীতিগতভাবে সহযোগিতাপূর্ণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে বিশ্বাসী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এর সময়োপযোগী বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, আলোচনা সভার মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে। তথ্যপ্রযুক্তিতে দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে এই প্রদর্শনী সবার জন্যই শিক্ষণীয় হবে।
প্রদর্শনীতে যৌথভাবে সহযোগিতা করবে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প, ডিপার্টমেন্ট অব আইসিটি, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, প্রত্যয়নকারী কর্তৃপক্ষ নিয়ন্ত্রকের কার্যালয় কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ)। সহযোগিতায় থাকবে বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব),  বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)।
ডিবিটেক/ইউজি/ইক
ফেসবুকে আসিফ মাহমুদের নতুন পেজ; ফিরে পেতে জোহার টিপস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে পোস্ট করা একটি পোস্টের ফলে সংশ্লিষ্ট সকল পোস্ট, ভিডিওতে স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট খেয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনী প্রচারণা চালাতে ‘Asif for Dhaka 10’ নামে নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন সাবেক উপদেষ্টা ও ঢাকা-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২৬ ডিসেম্বর, শুক্রবার রাতে আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন এই পেজের কথা জানান।
আসিফ মাহমুদ এক পোস্টে লেখেন, আমার পেজটি রিমুভ করে দেওয়ায় এখন থেকে নির্বাচনী কার্যক্রমের আপডেট এই পেজে দেওয়া হবে। Asif for Dhaka 10 (জুলাইয়ের চেতনা বুকে নিয়ে, আগামীর ঢাকা-১০ গড়ার প্রত্যয়ে।
এর আগে ফেসবুক হারিয়ে যওয়া বা রিমুভ হওয়ার বিষয়টি শুধু একজন ব্যক্তির না; এটা রাজনীতি, অ্যাক্টিভিজম, সাংবাদিকতা—সবাইয়ের জন্য একটা টেকনিক্যাল সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। একইসঙ্গে পেজটি ফিরে পেতে আসিফকে পরামর্শ দিয়ে তিনি বলেছেন যেসব আইডি পেজে অ্যাডমিন ছিল তার সবগুলোর পাসওয়ার্ড বদলানোর পাশাপাশি সব অ্যাডমিন আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশ বাধ্যতামূলক করার (Authenticator App ব্যবহার করুন) পরামর্শ দিয়েছে। একইসঙ্গে ফেসবুকের বিজনেস ম্যানেজার থেকে সিকিউরি সেন্টার চেক করে সেখান থেকে সন্দেহজনক অ্যাপ ও সেশন রিমুভ করতে বলেছেন। পাশাপাশি facebook.com/hacked দিয়ে অফিসিয়াল রিকভারি রিকোয়েস্ট করা ওভেরিফায়েড পেজ হিসেবে মিডিয়া/লিগ্যাল সাপোর্ট চ্যানেল ব্যবহার করতে তাগিদ দিয়েছেন।
তিনি বলেছেন, ফেসবুক পলিসি ভায়োলেশন রিপোর্টের অপব্যবহার টেকনিক্যালের চেয়ে বেশি স্ট্র্যাটেজিক অ্যাটাক।
ডিবিটেক/এসডি/ইক
ইন্টারনেটের বাইরে দেশের প্রায় অর্ধেক মানুষ
বর্তমানে দেশের প্রতি ১০০ জনের মধ্যে ৮১ জন বা অর্থাৎ ৮১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। তবে নিজের মোবাইল আছে এমন মানুষের হার মাত্র ৫৭ শতাংশ। ব্যক্তি মালিকনায় মোবাইলফোনে ২৪ শতাংশ পিছিয়ে থাকার মতোই  ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহারের পিছিয়ে রয়েছে বাংলাদেশের নাগরিকেরা। এই হার মাত্র ৪৯ শতাংশ।
অর্থাৎ দেশের প্রায় অর্ধেক  মানুষ এখনো ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছেন। এছাড়াও জরিপে দেখা গেছে, মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে নারী ও পুরুষের সংখ্যা প্রায় কাছাকাছি। পুরুষের ক্ষেত্রে হার ৮১ শতাংশ, নারীদের ক্ষেত্রে ৭৯ শতাংশ। তবে মোবাইল ফোনের মালিকানায় নারীরা পুরুষের তুলনায় ১০ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে ৫ শতাংশ পিছিয়ে আছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জনশুমারি অনুযায়ী, দেশের  বর্তমানে ১৬ কোটি ৯৮ লাখ জনসংখ্যার মধ্যে বর্তমানে প্রায় ১৩ কোটি ৬৯ লাখ মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। এই সেটের মালিকানা রয়েছে ৯ কোটি ৫৯ লাখ মানুষের। ইন্টারনেট ব্যবহার করছেন ৮ কোটি ৩০ লাখের বেশি মানুষ।
জরিপ বলছে, বর্তমানে ৬৩ শতাংশ পুরুষের নিজের অন্তত একটি মোবাইল ফোন আছে, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫৩ শতাংশ। ইন্টারনেট ব্যবহারের দিক থেকেও নারীরা পিছিয়ে আছেন। পুরুষদের মধ্যে ৫১ শতাংশ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছেন, আর নারীদের হার ৪৬ শতাংশের কিছু বেশি।
দেশে ইন্টারনেট ব্যবহার দিন দিন বেড়েছে, তবে সাধারণ মোবাইল ফোনের মালিকানা কিছুটা কমেছে। ২০২২ সালে দেশের ৬১.৮ শতাংশ মানুষের নিজস্ব মুঠোফোন ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে এসে সেই হার কমে ৫৭ শতাংশ হয়েছে। অন্যদিকে, ২০২২ সালে দেশের ৩৮.৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন। তিন বছরে এই হার বেড়ে ৪৮.৯ শতাংশ হয়েছে।
ডিবিটেক/ডিএমও/ইকে
ডিজিটাল রূপান্তর শুধু অ্যাপ নয়..
দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (ইডিজিই প্রকল্প) এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় ১৭ ডিসেম্বর, বুধবার ঢাকার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত  “বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি থ্রু ডেটা গভর্ন্যান্স” শীর্ষক  আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের ডিজিটাল রূপান্তর এখন আর খণ্ডিত প্রকল্প বা অ্যাপভিত্তিক উদ্যোগে সীমাবদ্ধ রাখা যাবে না। এটি একটি দীর্ঘমেয়াদি ও ভিত্তিমূলক রাষ্ট্রীয় রূপান্তর, যার কেন্দ্রে থাকবে ডেটা গভর্ন্যান্স, সাইবার নিরাপত্তা ও নাগরিক অধিকার।
বিশেষ সহকারী জানান, দেশে বহু ডিজিটাল সিস্টেম থাকলেও ইন্টারঅপারেবিলিটির অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকরভাবে ব্যবহার করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে সাইবার সেফটি, ব্যক্তিগত ডেটা সুরক্ষা ও জাতীয় ডেটা গভর্ন্যান্স—এই তিনটি আইনি ভিত্তি গড়ে তোলার কাজ শুরু করেছে, যা ভবিষ্যৎ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের (DPI) মূল স্তম্ভ হবে।
টেলিযোগাযোগ ও ডিভাইস অ্যাক্সেস প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “ডিজিটাল সেবা তখনই কার্যকর হবে, যখন নাগরিকের হাতে নিরাপদ ডিভাইস ও সমান নেটওয়ার্ক পৌঁছাবে—শহর ও গ্রাম নির্বিশেষে।”
ভবিষ্যতে প্রতিটি নাগরিকের একটি ডিজিটাল ডেটা ওয়ালেট থাকবে, যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথ্য সুরক্ষিত থাকবে এবং নাগরিকের সম্মতিতেই নির্দিষ্ট সময়ের জন্য ডেটা ব্যবহার করা যাবে। আইনি ও অবকাঠামোগত ভিত্তি ছাড়া ডিজিটাল রূপান্তর কেবল একটি বিভ্রম—আমরা সেই ভুল পথ থেকে সরে এসে সঠিক ভিত্তির কাজ শুরু করেছি বলেও বিশেষ সহকারী মন্তব্য করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি বলেন, “কার্যকর ডেটা গভর্ন্যান্স কেবল নীতিমালা প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর জন্য প্রয়োজন শক্তিশালী প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আন্তঃখাত সমন্বয় এবং সুস্পষ্ট জবাবদিহি কাঠামো। সরকার ও বেসরকারি খাতে ডিজিটাল সেবার পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্বশীল ডেটা ব্যবহার, নিরাপত্তা এবং কমপ্লায়েন্স নিশ্চিত করা জনআস্থা অর্জন ও টেকসই ডিজিটাল রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডিজিটাল যুগে ডেটা সুরক্ষা, ব্যবস্থাপনা ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো ছিল সম্মেলনে আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
সম্মেলনে তিনটি আলাদা অধিবেশনে ডেটা সুরক্ষা নীতিমালার বাস্তব প্রয়োগ, আন্তর্জাতিক মানের সঙ্গে বাংলাদেশের ডেটা ব্যবস্থাপনার তুলনা এবং ডেটা ব্যবস্থাপনায় পেশাদার হিসাববিদদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এসব আলোচনায় সরকারি প্রতিষ্ঠান, বিশ্বব্যাংক ও ইউএনডিপির মতো আন্তর্জাতিক সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান এবং আইন ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে বক্তারা বলেন, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, পেশাদার সংগঠন ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য ডেটা গভর্ন্যান্স ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা আস্থা বাড়াবে এবং দেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে।
সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইএফএসি)-এর সভাপতি  জ্যঁ বোকু এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে সহ সরকারি নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, পেশাদার হিসাববিদ, আইন ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।
ডিবিটেক/জেইউ/ইকে
বিদেশগামী নাগরিকদের এপোস্টিল সনদ নিয়ে প্রতারণা
বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ প্ল্যাটফর্মের আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইন এপোস্টিল কার্যক্রম পরিচালনা করছে। যার মাধ্যমে বিদেশগামী বাংলাদেশি নাগরিকরা ঘরে বসেই প্রয়োজনীয় পাবলিক ডকুমেন্ট ও বিভিন্ন ধরনের সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।
তবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে চালু হওয়া এই অনলাইন প্লাটফর্মটির জাল ঠিকানা তৈরি করে প্রত্যারণা ও জালিয়াতি শুরু করেছে সাইবার দুর্বৃত্তরা। তারা সরকার ব্যবহৃত ডোমেইনের অনুরূপ একাধিক জাল ডোমেইন ব্যবহার করছে। ইতোমধ্যে এমন দুইটি জাল সার্টিফিকেট সম্বলিত ওয়েবসাইট শনাক্ত হয়েছে। ওয়েব লিংকগুলো হলো-  https://apostillemygovbd.news/.application-details/.7020251029  এবং https://apostille-mygovbd.com। এই অসাধু চক্রটি ‘এপোস্টিল সনদ’ জালিয়াতির মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এ সেবার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছে অন্তবর্তীকালীন সরকার।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা  মুহম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন,  এ ধরনের জাল ডোমেইন বন্ধ করা এবং জালিয়াত চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গত আগস্ট মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ পুলিশ বরাবর পত্র প্রেরণের ফলে জাল ডোমেইনগুলোর মধ্যে https://apostile.mygov-bd.com/ ও https://apostiller-bd.com/ বন্ধ করা হয়েছে। পাশাপাশি জালিয়াতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ও অন্যান্য জাল ডোমেইনগুলো অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, এই সেবার ফলে ব্যাপকভাবে সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হচ্ছে। গত ১১ মাসে প্রায় ১৭ লক্ষ আবেদন নিষ্পত্তি হওয়ার মাধ্যমে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে। তবে এসব প্রতারণামূলক তৎপরতা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত পাবলিক ডকুমেন্টসমূহের গ্রহণযোগ্যতা এবং নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাইএ বিষয়ে https://www.mygov.bd/ ব্যতিত সন্দেহজনক কোনো লিংক বা ওয়েবসাইটে প্রবেশ কিংবা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সকলের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রসঙ্গত, মাইগভ (myGov) প্ল্যাটফর্মের মাধ্যমে এখন অনলাইনে এপোস্টিল সনদ (e-Apostille) করা যায়, যা বিদেশগামী শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ; এটি হেগ কনভেনশন অনুযায়ী সনদকে আন্তর্জাতিকভাবে বৈধতা দেয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে গিয়ে লিগালাইজেশন করার ঝামেলা কমায়, যার ফলে আবেদন প্রক্রিয়া দ্রুত, সাশ্রয়ী ও হয়রানিমুক্ত হয়।
ডিবিটেক/এমজেইউ/এমইউএম
প্রতিটি নতুন সেবাকে সূচনা থেকেই প্রবেশযোগ্য করতে অগ্রাধিকার দিতে বললেন আইসিটি সচিব
প্রবেশযোগ্যতাকে সেবা ডিজাইনের প্রারম্ভিক স্তর থেকেই বাধ্যতামূলক উপাদান হিসেবে যুক্ত করতে হবে। সরকার সারা দেশে দ্রুতগতিতে ডিজিটাল সেবা সম্প্রসারণ করছে; এখন অগ্রাধিকার হওয়া উচিত প্রতিটি নতুন সেবাকে সূচনা থেকেই প্রবেশযোগ্য করে তৈরি করা।
৯ ডিসেম্বর, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বিডা অডিটোরিয়ামে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ আয়োজিত “ইনোভেশন টু ইনক্লুশন ইন দ্য ডিজিটাল এইজ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
সেমিনারে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল সেবাসমূহকে সম্পূর্ণ প্রবেশযোগ্য করতে সুস্পষ্ট ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তৃতায় সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, প্রবেশযোগ্যতা মর্যাদা ও সম্মানের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত কারণ যারা সহজ একটি অনলাইন কাজও প্রবেশযোগ্যতার জন্য নিজেরা সম্পন্ন করতে পারেন না, তারা প্রায়ই নিজেদের জনজীবন থেকে বিচ্ছিন্ন ও অবহেলিত মনে করেন।
এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহা: আব্দুর রফিক সমাপনী বক্তব্যে বলেন, একক কোনো প্রতিষ্ঠান একা ডিজিটাল বৈষম্য দূর করতে পারবে না। বাস্তবভিত্তিক ও ন্যায্য সমাধান তখনই আসে, যখন নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ ও প্রতিবন্ধী অধিকারকর্মীরা একসঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করেন।
সেমিনারে উপস্থাপিত নীতি-প্রস্তাবে আগামী পাঁচ বছরের জন্য ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি রোডম্যাপ প্রস্তাব করা হয়েছে। প্রথম বছরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাশ্রয়ী ইন্টারনেট প্যাকেজ চালু, সব সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যাক্সেসিবিলিটি অডিট, বিদ্যমান ডিজাইন গাইডলাইনসমূহের পূর্ণাঙ্গ প্রয়োগ এবং বিশেষ করে প্রতিবন্ধী নারী ও তরুণদের জন্য ডিজিটাল নিরাপত্তা ও অধিকারের ওপর প্রশিক্ষণ জোরদার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ডেভেলপার ও সেবা প্রদানকারীদের জন্য ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ এবং ডিজিটাল স্কিলস ট্রেনিং হাব প্রতিষ্ঠার প্রস্তাবও রাখা হয়েছে।
দ্বিতীয় থেকে তৃতীয় বছরের মধ্যে সরকারি ভাতা ও ভর্তুকি কার্যক্রমে দূরবর্তী পরিচয় যাচাইকরণ ব্যবস্থা চালু করা, সহজে ব্যবহারযোগ্য ন্যাশনাল ডিজেবিলিটি হেল্পলাইন প্রতিষ্ঠা, ডিজিটাল ব্যাংকিং এবং আর্থিক সেবার প্রবেশযোগ্যতা বৃদ্ধি, সহায়ক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা জোরদারের সুপারিশ করা হয়েছে। তৃতীয় থেকে পঞ্চম বছরের মধ্যে আন্তর্জাতিক মানসম্মত ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি অ্যাক্ট প্রণয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ওয়েব অ্যাক্সেসিবিলিটি মনিটরিং অথরিটি গঠন, মুক্তপাঠ ও নাইসসহ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মসমূহে পূর্ণ প্রবেশযোগ্যতা নিশ্চিত করা এবং সব ধরনের সরকারি তথ্য জরুরি বার্তাসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রবেশযোগ্য করে তোলার প্রস্তাব রয়েছে।
অনুষ্ঠানে এটুআই ও ইউএনডিপি বাংলাদেশ যৌথভাবে “ডিজিটাল বৈষম্য দূরীকরণ: বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশযোগ্যতা উন্নয়ন” শীর্ষক নতুন এক গবেষণা ও পলিসি ব্রিফ উপস্থাপন করে।
গবেষণাটি উপস্থাপন করেন ভাস্কর ভট্টাচার্য।    গবেষণায় উল্লেখ করা হয়, বাংলাদেশের বিস্তৃত ডিজিটাল রূপান্তর উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে এক হাজারের বেশি ই-সেবা চালু হয়েছে এবং প্রায় ৩৩ হাজার সরকারি ওয়েবসাইটকে সমন্বিত প্ল্যাটফর্মে সংযুক্ত করা হয়েছে। তা সত্ত্বেও বাস্তবে বহু প্রতিবন্ধী ব্যক্তি এসব সেবা ব্যবহার করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। অনেকের জন্য সেবা এখনো কার্যত অপ্রবেশযোগ্য রয়ে গেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, এটুআই, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, সমাজসেবা অধিদফতর, বিভিন্ন জাতিসংঘ সংস্থা, উন্নয়ন অংশীদার, মোবাইল অপারেটর, ব্যাংক, ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, অনলাইন লার্নিং প্লাটফর্ম, সিভিল সোসাইটি, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি বিশেষজ্ঞ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেআই/ইকে
সংস্কার সন্তুষ্টিতে শীর্ষে আইসিটি ও টেলিকম খাত
সরকারি ও বেসরকারি দুই জরিপেই এগিয়ে থাকলো জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশের তথ্যপ্রযুক্তি খাত।  জুলাই গণ-অভ্যুত্থান–পরবর্তী অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? এমন প্রশ্নের জবাবে খাত ভিত্তিক সংস্কারে ৫০.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তীকালীণ সরকার সফল। ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’ করে এমন তথ্যই প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো।
জরিপ বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, জরিপ মতে ৩৮ শতাংশ মানুষকে আমি সন্তুষ্ট করতে পারিনি। তাদের জন্য আমাদের সৎ এবং আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অবশ্য জরিপে এক-তৃতীয়াংশের বেশি মনে করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সহযোগীরাই সংস্কারে বাধা দিয়েছে।
এই জরিপে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা শহর অঞ্চলের প্রাপ্তবয়স্ক (১৮-৫৫ বছর) ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। জরিপে অংশ নেওয়া মানুষেরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার। গত ২১ থেকে ২৮ অক্টোবর জরিপের তথ্য সংগ্রহ করা হয়। জরিপকারী প্রতিষ্ঠান বলেছে, জরিপের ফলাফলের নির্ভরযোগ্যতার (কনফিডেন্স লেভেল) মাত্রা ৯৯ শতাংশ।
অপরদিকে রাজধানীতে রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক সম্মেলনের শেষ অধিবেশনে প্রকাশিত জরিপে দেখে গেছে, দেশের  স্নাতক ডিগ্রিধারীর ৬১ শতাংশেরই অনার্স বা মাস্টার্স পর্যায়ে কাজের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা ছিল ৩৭ শতাংশের। এমনকি তাদের ৫৫ শতাংশের আইসিটি (তথ্যপ্রযুক্তি) নিয়ে কোনো প্রশিক্ষণ ছিল না।
গবেষণা প্রতিবেদনটির নীতি সুপারিশে বলা হয়, এসব স্নাতক ডিগ্রিধারী চাকরির পরীক্ষায় ডাক পেলেও পূর্ব অভিজ্ঞতা না থাকায় তারা কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত দুই হাজারের বেশি কলেজের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়।
অথচ এরই মধ্যে  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং এটুআই ও ইউনিসেফের কারিগরি সহায়তায়  ৪ ক্রেডিটের আইটি কোর্স চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অধীনে রয়েছে ৩ ক্রেডিট থিওরি এবং ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল। এরই অংশ হিসেবে গত ১২ নভেম্বর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী করতে ৯০ জন আইসিটি শিক্ষককে কোর ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দিয়েছে। ২০২৬ সালের মধ্যে অন্তত ১২ হাজার কলেজশিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে।
ডিবিটেক/আইএইচ
নতুন ব্র্যান্ডের অভিষেকে শুরু সিটিআইটি মেগা ফেয়ার
নগরীর হিমেল হাওয়ায় উষ্ণতা ছড়িয়ে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার। প্রযুক্তির শক্তি, তারুণ্যের অগ্রগতি প্রত্যয়ে ছয় দিন ধরে চলবে এই মেলা। মেলার শুরুর দিন এলডিনিও নামে নতুন একটি ব্র্যান্ডের অভিষেক ঘটে।
আস্থার ২৬ বছরে বাংলাদেশ কম্পিউটার সিটির চার তলা জুড়ে ১৫৪টি শপ সেজেছে নতুন সাজে। ভবনের ভয়েড প্লেসে টাঙানো হয়েছে পৃষ্ঠপোষকদের ফেস্টুন। বাইরে রয়েছে পৃষ্ঠপোষকদের প্যাভিলিয়ন।
৮ ডিসেম্বর, সোমবার মেলা প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন ফৃটিয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তরুণ আমাদের সম্পদ। তাদেরকে দক্ষ করতে তাদের হাতে কম্পিউটার তুলে দেওয়া দরকার। এজন্য এই খাতের ৫৪ প্রতিষ্ঠানের মধ্যে যে ৫০টি প্রতিষ্ঠান ক্ষতি করছে, তাদের একটি কমিয়ে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটা করে কম্পিউটার তুলে দিলে সেটি হবে বিনিয়োগ।
তিনি বলেন, এটি মেলা নয়, একটা মেসজ, নতুন প্রযুক্তির শেকেস। নতুন প্রেজন্মের জন্য পলিসিতে এর সহজপ্রাপ্যতা নিশ্চিত করা দরকার।
'ল্যাপটপে অযৌক্তিক শুল্ক আরোপ করা হয়েছে' উল্লেখ করে তা তুলে নিয়ে ফের ডিউটি ফ্রি কম্পিউটার আমদানির সুযোগ প্রত্যাশা করেন তিনি।
বিসিএস কম্পিউটার সিটি মার্কেট ম্যানেজমেন্ট কমিটির সভাপতিত্বে আকতার হোসেন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক জাহেদ আলী ভূঁইয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্লোবাল ব্র্যন্ডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার, বিসিএস কম্পিউটার সিটি মার্কেট ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা গৌতম সাহা  প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রযুক্তি বিলাসিতা নয়, জ্ঞান ও সমৃদ্ধির হাতিয়ার।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এরপর কেক কেটে ফাস্ট চার্জিং এক্সপার্ট হিসেবে এলডিনিও ব্র্যন্ডের বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়।
ডিবিটেক/আরবি/ইকে
ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের সমঝোতা স্মারক সই
আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রারম্ভিক পর্যায়ের স্টার্টআপ উন্নয়ন এবং একটি টেকসই উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ( ইউআইটিএস )-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের ( আইকিউএসসি ) ইনোভেশন হাব ( আইহাব) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)-এর ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া ) প্রকল্প।
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-গভর্নমেন্ট সহযোগিতার অংশ হিসেবে ৭ ডিসেম্বর, রবিবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
ইউআইটিএস-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং আইডিয়া প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব)  মুর্তুজা জুলকার নাঈন নোমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন ।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের পক্ষে উপসচিব ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং আইডিয়া প্রজেক্টের অপারেশনস টিম লিড সিদ্ধার্থ গোস্বামী উপস্থিত ছিলেন। ইউআইটিএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসসি পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাব (আইহাব )-এর ফোকাল পয়েন্ট ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন ।
চুক্তির মাধ্যমে আগামী এক বছরে যৌথ কার্যক্রম, প্রশিক্ষণ, গবেষণা, গ্রান্ট, সক্ষমতা বৃদ্ধি এবং স্টার্টআপ সহায়তা সেবাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই সহযোগিতার আওতায় আইডিয়া প্রজেক্ট এবং ইউআইটিএস আইকিউএসসি ইনোভেশন হাব যৌথভাবে স্টার্টআপ বুটক্যাম্প, প্রশিক্ষণ কর্মশালা এবং সেমিনার আয়োজন করবে। এসব আয়োজনের মাধ্যমে উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে।
সূত্রমতে, ইউআইটিএস আইকিউএসসি  আইহাব -এ ইনকিউবেটেড স্টার্টআপগুলো আইডিয়া প্রজেক্টের প্রি-সিড গ্রান্ট প্রোগ্রাম, কো-ওয়ার্কিং স্পেস, আইনি ও জনসংযোগ সহায়তা এবং ফ্যাব ল্যাবের উন্নত প্রোটোটাইপিং সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পাবে। পাশাপাশি, উভয় প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে আইডিয়া একাডেমিক প্রোগ্রাম, ফাউন্ডার মেন্টরশিপ সেশন এবং শিল্পখাতভিত্তিক নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করবে, যা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে।  উদীয়মান উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের উদ্যোগ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
ডিবিটেক/এসএইচ/ইকে
বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ভবিষ্যতের পথনকশা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপের পরিকল্পনায় অগ্রসর হতে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের নিয়ে ৩ নভেম্বর ঢাকায় একটি উচ্চপর্যায়ের সহ-নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই কর্মশালাটি করেছে আইসিটি বিভাগের অধীন অ্যাসপায়ার টু ইনোভোট-এটুআই। কর্মশালায় বিভিন্ন খাত থেকে প্রায় অর্ধশত ব্যক্তি অংশ নেন।
কর্মশালার অংশ হিসেবে “বাংলাদেশের ডিজিটাল রূপান্তর ভবিষ্যতের পথনকশা” শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।  বক্তব্য রাখেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং ব্রুনাই দারুসসালামের হাই কমিশনার হাজি হারিস বিন ওসমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ও এজেন্সি টু ইনোভেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহা: আব্দুর রফিক; এটুআই এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আব্দুল্লাহ আল ফাহিম; ইউনেস্কোর বাংলাদেশ রিপ্রেজেন্টিটিভ সুসান ভাইজ; এবং ইউএনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (গভর্ন্যান্স) দ্রাগান পোপোভিচ উপস্থিত ছিলেন।
এটুআই-এর ডিজিটাল আর্কিটেক্ট স্পেশালিস্ট এ. কে. সাব্বির মাহবুবের সঞ্চালনায় কর্মশালায় সম্ভাব্য ডিজিটাল রূপান্তর সমাধান সহ-নির্মাণের লক্ষ্যে আয়োজিত দলভিত্তিক ব্রেইনস্টর্মিংপর্বে অংশগ্রহণকারীরা পূর্বনির্ধারিত সমস্যা-উপস্থাপনাগুলো পুনর্বিবেচনা ও বিশ্লেষণ করেন । ইন্টারঅ্যাকটিভ টুলের সহায়তায় বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নিয়ে গঠিত দলগুলো সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো অগ্রাধিকার ঠিক করে, বাস্তবসম্মত সমাধানের খসড়া প্রস্তুত করেন। একইসঙ্গে এসব সমাধানের সম্ভাব্য প্রভাব ও প্রধান উপকারভোগীদের মানচিত্রায়ন করায় হয় এই সেশনে। পুরো প্রক্রিয়াজুড়ে তারা এটুআই এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে পরিচালিত দল ভিত্তিক আলোচনায় অংশ নেন।
ডিবিটেক/এফএস/ইকে
একনেকে হাইটেক পার্কের ডিডসহ ১৭ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন  প্রকল্প (ডিইইড/ডিড)। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের এই প্রকল্পে অধীনে দেশে ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে বেসরকারি বিনিয়োগে আগ্রহী করতে ডিজিটাল উদ্যোক্তা তৈরি করা, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্থাপন করা হবে।
প্রকল্পের ১ম সংশোধনেতে ব্যয় ১৭৮ কোটি ১২ লাখ টাকা বেড়ে মোট প্রকল্প ব্যয় দাঁড়ালো ৫৩১ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৮ কোটি৬ লাখ টাকা এবং ঋণ/অনুদান হিসেবে আসবে ৪৩৩ কোটি ১২ লাখ টাকা।
১ ডিসেম্বর, সোমবার প্রধান উপদেষ্টা এবং একনেক- এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায়  এই প্রকল্পের অনুমোন দেয়া হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
এই বৈঠকে মোট ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে  ১৭টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি টাকা ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ১২টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।
সভা শেষে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সভায় অনুমোদিত ১৭টি প্রকল্পের মধ্যে অন্যন্য প্রকল্পগুলো হলো- কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, (১) চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (২) মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত) প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, (১) ১৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন প্রকল্প (২) সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প, (১) ঢাকার মিরপুর ৯ নং সেকশন এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নির্মিত ১৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (২) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (৩) বাংলাদেশ সচিবালয়, পরিবহনপুল, মিনিস্টার্স এপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যমান বৈদ্যুতিক-যান্ত্রিক ও অগ্নিসরঞ্জামাদির আধুনিকায়ন প্রকল্প। সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প (১) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) (৩য় সংশোধিত) প্রকল্প (২) সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন সিরাজগঞ্জ-রায়গঞ্জ (চান্দাইকোনা) (জেড-৫০৪২) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও মন্ত্রণালয়ের একটি প্রকল্প, Narayanganj Green and Resilient Urban Development Project (NGRUDP)। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন) প্রকল্প । অর্থ মন্ত্রণালয়ের একটি প্রকল্প, Japan Human Resources Development Scholarship Project (JDS) (2nd Phase) প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্প নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার (১০তলা ভিতে ১০ তলা) ও অন্যান্য ভবন নির্মাণ কাজ সমাপ্তকরণ প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প (১) Climate Responsive Reproductive Health and Population Services Improvement and System Strengthening Project for Result প্রকল্প (২) Establishment of Essential Biotech and Research Center Munshiganj (1st Revised) প্রকল্প (৩) স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট-সংস্থাসমূহের অত্যাবশ্যকীয় কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়।
সেগুলো হলো: ১. বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প ২. কুমিল্লা জেলাস্থ, মুরাদনগর উপজেলায় বিদ্যমান মিনি স্টেডিয়াম উন্নয়ন, নোয়াখালী জেলাস্থ সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন এবং মাগুরা জেলা স্টেডিয়াম কমপ্লেক্সে ডরমিটরি ভবন নির্মাণ প্রকল্প ৩. দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট-৩য় পর্যায়) (২য় সংশোধিত) ৪. খুলনা পাবলিক কলেজ, বয়রা, খালিশপুর এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৫, ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ (NAAND) (৩য় সংশোধিত) প্রকল্প ৬. ঢাকা মাদারীপুর ও রংপুর জেলার তিনটি কলেজের অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প ৭. শহীদ মো. সামিদ হোসেন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, মুক্তাগাছা, ময়মনসিংহ (১ম সংশোধিত) ৮. নোয়াখালী জেলাস্থ শহীদ ভুলু স্টেডিয়াম এর অধিদপ্তর উন্নয়ন প্রকল্প ৯. বিয়াম ফাউন্ডেশন এর আওতায় প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প ১০. কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার এর সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোন্ডারসসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন (২য় সংশোধিত) ১১, জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ১২. গাজীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন (১ম সংশোষিত) ১৩. পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ ১৪, চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার নবাব খাল, নয়াগোল খাল এবং রেলওয়ের বরো পিট খনন/পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ১৫. দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)।
ডিবিটেক/জেএ/ইকে
ভেন্ডর লক-ইন ভাঙতে আসছে নতুন সোর্স কোড নীতিমালা
সরকারি অর্থায়নে তৈরি হওয়া সফটওয়্যারকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে ঘোষণা করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার। এই সম্পদকে সুরক্ষিত ও জনগণের মালিকানাধীন রাখতে এরই মধ্যে ‘জাতীয় সোর্স কোড নীতিমালা (জনগণের অর্থ, জনসাধারণের কোড), ২০২৫’ খসড়া প্রণয়ন করেছে আইসিটি বিভাগ। এতে সরকারি সফটওয়্যারের সাথে সম্পর্কিত সমস্ত ডেটাসেটকে- উন্মুক্ত, সীমাবদ্ধ ও নিয়ন্ত্রিত হিসেবে শ্রেণীতে বিন্যস্ত করা হয়েছে।
নীতিমালায় সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে সোর্স কোড সংরক্ষণের ক্ষেত্রে। এখন থেকে সরকারি অর্থায়নে তৈরি সকল সোর্স কোড ও সংশ্লিষ্ট ডকুমেন্টেশন একটি কেন্দ্রীভূত জাতীয় সোর্স কোড রিপোজিটরিতে সংরক্ষণের বাধ্যবাধকতা রাখা হয়েছে। এই রিপোজিটরি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) পরিচালনা করবে। তবে এটি থাকবে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ও আন্তঃপরিচালন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে।
নীতিমালা অনুায়ী. কোড এবং সংশ্লিষ্ট আর্টিফ্যাক্ট এই রিপোজিটরিতে জমা না দেওয়া পর্যন্ত কোনও সফটওয়্যারই প্রোডাকশনে ডেপ্লয় করা যাবে না। এই রিপোজিটরি সংস্করণ নিয়ন্ত্রণ, কমিটির ইতিহাস (Commit History), রিলিজ ট্যাগ, মেটাডেটা এবং অডিট লগসহ সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখবে।
নতুন কোনো সফটওয়্যার তৈরির আগে সংস্থাগুলোকে অবশ্যই ‘পুনঃব্যবহারে অগ্রিধিকার’ (Reuse First) পদ্ধতি গ্রহণ করতে হবে। এর মানে হলো, প্রথমে কেন্দ্রীয় রিপোজিটরিতে খুঁজে দেখতে হবে যে একই ধরনের কোনো সমাধান আগে থেকেই তৈরি করা আছে কিনা। যদি উপযুক্ত সমাধান না পাওয়া যায়, তবে তার যৌক্তিকতা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়ে অনুমোদন নিতে হবে। পুনঃব্যবহার সরাসরি, মডুলার ইন্টিগ্রেশন, ফর্ক ও এক্সটেন্ড বা অনুমোদিত বয়লারপ্লেট গ্রহণের মাধ্যমে হতে পারে।
খসড়া নীতিমালাকে সাধুবাদ জানিয়ে টেক ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভোকেসি প্লাটফর্মের (টিপ্যাপ) সমন্বয়ক ও প্রযুক্তিবিদ ফাহিম মাশরুর বলেছেন, সরকারি অর্থায়নে তৈরি হওয়া সফটওয়্যারকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে ঘোষণা করায় আমরা এই নীতিমালাকে স্বাগত জানাই। নীতিমালায় এখন থেকে সরকারি অর্থায়নে তৈরি সকল সোর্স কোড ও সংশ্লিষ্ট ডকুমেন্টেশন একটি কেন্দ্রীভূত জাতীয় সোর্স কোড রিপোজিটরিতে সংরক্ষণের বাধ্যবাধকতা রাখায় বিদেশী কোম্পানি রাজি না হলে দেশীয় কোম্পানির মাধ্যমে এই কাজ করাতে হবে। এটা স্থানীয় সফটওয়্যার ব্যবসায়ীরা লাভবান হবে। একই কাজের জন্য একাধিকবার খরচ করতে হবে না। এতে জাতীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে।
ভেন্ডর ও বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার (আইপিআর)
খসড়া অনুযায়ী, বেসরকারি ভেন্ডরের মাধ্যমে সফটওয়্যার তৈরি করা হলে তাদেরকে কিছু কঠোর শর্ত মানতে হবে। ভেন্ডরদের অবশ্যই সম্পূর্ণ সোর্স কোড, ডকুমেন্টেশন এবং সংশ্লিষ্ট আর্টিফ্যাক্ট রিপোজিটরিতে (কেন্দ্রীয় সংগ্রহশালায়) জমা দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সমস্ত বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার (Intellectual Property Rights - IPR) সম্পূর্ণরূপে সরকারের উপর ন্যস্ত হতে হবে অথবা অন্তত চিরস্থায়ী ব্যবহারের অধিকার সরকারকে প্রদান করতে হবে। কোনও ভেন্ডর এককভাবে সফটওয়্যার বা এর সোর্স কোডের নিয়ন্ত্রণ রাখতে পারবে না। প্রয়োজন হলে এসক্রো (Escrow) ব্যবস্থার মাধ্যমে সোর্স কোডের প্রাপ্যতা নিশ্চিত করা হবে।
উন্মুক্তকরণের নীতি ও অব্যাহতির শর্ত
নীতিমালার সাধারণ নীতি হিসেবে ‘পাবলিক মানি, পাবলিক কোড’ উল্লেখ করে বিশেষ অব্যাহতি না দেওয়া পর্যন্ত সরকারের মালিকানাধীন সব সোর্স কোড সাধারণভাবে উন্মুক্ত বলে গণ্য করা হয়েছে। পাশাপাশি এগুলো অবশ্যই অনুমোদিত ওপেন-সোর্স লাইসেন্সের অধীনে প্রকাশের শর্ত জুড়ে দেয়া হয়েছে। তবে, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা, সংবেদনশীলতা, গোপনীয়তা বা অন্য কোনো পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের সীমাবদ্ধতার কারণে কর্তৃপক্ষ কোড উন্মুক্ত করা থেকে অব্যাহতি দিতে পারে। অব্যাহতিপ্রাপ্ত কোডও সীমিত অ্যাক্সেস নিয়ে কেন্দ্রীয় রিপোজিটরিতে সংরক্ষিত থাকবে এবং নিয়মিত পর্যালোচনা করা হবে। কর্তৃপক্ষ উন্মুক্ত এবং অব্যাহতিপ্রাপ্ত উভয় সিস্টেমের রেকর্ড রেখে একটি পাবলিক কোড রেজিস্ট্রি বজায় রাখবে।
নিরাপদ উন্নয়ন, সিআই/সিডি এবং ডেটাসেট ব্যবস্থাপনা
সরকারি সফটওয়্যার উন্নয়নে একটি ‘গ্রহণযোগ্য কোডিং নির্দেশিকা কমিটি’ গঠিত হবে। এই কমিটি নিরাপদ কোডিং গাইডলাইন তৈরি করবে এবং পুনর্ব্যবহারযোগ্য মডিউলগুলো পর্যালোচনা করবে। সফটওয়্যার ডেপ্লয়মেন্টের জন্য একটি অনুমোদিত CI/CD (Continuous Integration/Continuous Deployment) পাইপলাইন অনুসরণ করা বাধ্যতামূলক। এই পাইপলাইন স্বয়ংক্রিয় পরীক্ষা, দুর্বলতা স্ক্যানিং এবং লাইসেন্স যাচাইকরণকে যুক্ত করবে। নির্ধারিত অনুমোদনকারীর সম্মতি ছাড়া কোনো সফটওয়্যার তৈরিতে ব্যবহার করা যাবে না।
নিরাপত্তার জন্য, রিপোজিটরিটি একটি ভূমিকা-ভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল (RBAC) মডেলের অধীনে কাজ করবে। রিপোজিটরির কন্ট্রিবিউটর, মেইনটেইনার, অনুমোদনকারী এবং নিরীক্ষক ভূমিকাপ্রাপ্ত কর্মীদের অবশ্যই প্রবেশাধিকারের পূর্বে সরকার অনুমোদিত গোপনীয়তা ও নন-ডিসক্লোজার চুক্তি (NDA) স্বাক্ষর করতে হবে।
এছাড়াও, সফটওয়্যারের সঙ্গে সম্পর্কিত ডেটাসেটগুলোকে উন্মুক্ত, সীমাবদ্ধ, বা নিয়ন্ত্রিত- এই তিন ভাগে শ্রেণীবদ্ধ করতে হবে এবং তা জাতীয় ডেটা ক্যাটালগে নিবন্ধিত হতে হবে। মেশিন লার্নিং বা এপিআই ভিত্তিক সিস্টেমের জন্য ডেটাসেটের উৎস, ইনপুট-আউটপুট কাঠামো এবং ব্যবহারিক ক্ষেত্রে (ইউজ কেস) ডকুমেন্টেশন রিপোজিটরিতে সংরক্ষণ করতে হবে। সংবেদনশীল ডেটাসেটের ক্ষেত্রে ভেন্ডর বা গবেষকদের অবশ্যই কর্তৃপক্ষ অনুমোদিত এনডিএ (NDA) স্বাক্ষর করতে হবে।
খসড়া নীতিমালাটি জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ও আন্তঃপরিচালন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮-এর অধীনে জারি হবে। ফলে সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থা এবং জাতীয় বাজেট, বিদেশি ঋণ বা সরকারি উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে পরিচালিত সকল সফটওয়্যার সিস্টেম, অ্যাপ্লিকেশন ও ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে।
নীতিমালাটি কার্যকর ও পর্যবেক্ষণের প্রধান দায়িত্বে থাকবে কর্তৃপক্ষ এবং কাউন্সিল। নীতিমালা না মানলে প্রশাসনিক জরিমানা, চুক্তি স্থগিতকরণ বা আইন দ্বারা নির্ধারিত অন্যান্য কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এই নীতিমালাটি প্রতি তিন বছর অন্তর পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
ডিবিটেক/আইএইচ/ওআর
বাংলাদেশ ই-পার্টিসিপেশান পলিসি ফ্রেমওয়ার্কের খসড়া উপস্থাপন
সরকারি নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে ‘বাংলাদেশ ই-পার্টিসিপেশান পলিসি ফ্রেমওয়ার্কের খসড়া তৈরি করেছে মিডিয়া অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরাইডি)। ২৭ নভেম্বর, বৃহস্পতিবার আগারগাঁওয়ের আইসিটি ভবনের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সম্মেলন কক্ষে এই ফ্রেমওয়ার্কের খসড়া উপস্থাপন এবং হস্তান্তর করা হয়।
ফ্রেমওয়ার্কটি কার্যকর হলে দেশের জনগণ ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে মতামত জানাতে পারবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশিদ ভুঞা। ফ্রেমওয়ার্কের খসড়া প্রস্তাবটি কেন তৈরি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এমআরাইডির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। পরে এমআরডির পক্ষ থেকে এটির একটি কপি নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ডের ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কোনিগের কাছে হস্তান্তর করা হয়।
এসময় প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক পলিসি উপস্থাপন করেন আইসোশ্যালের চেয়ারপারসন ড. অনন্য রায়হান। তিনি তার প্রেজেন্টেশনে বলেন, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে। এখন দেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। শহরাঞ্চলে ৯২ শতাংশ এবং গ্রামঞ্চলে ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। ধীরে ধীরে এটি শতভাগ হওয়ার পথে রয়েছে। সরকারি সিদ্ধান্তে জনগনের অংশগ্রহণমূলক করতে এটি কার্যকরী ভূমিকা রাখতে পারে৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনজিও বিষয় ব্যুরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শীষ হায়দার চৌধুরী।
সচিব (সংযুক্ত) মো. মাহমুদুল হোসাইন খান বলেন, বিশ্ব ডিজিটালাইজের মাধ্যমে এগিয়ে চলছে। আমাদের এদিকে গুরুত্ব বাড়ানোর বিকল্প নেই। আমরা যত বেশি ই-পার্টিসিপেশন বাড়াতে পারবো, জনগনের সশরীরে উপস্থিতি কমাতে পারবো, সমাজে দুর্নীতি তত কমে আসবে।
শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একসময় আমাদের ঘরে বিদ্যুৎ ছিল না। হারিকেন ব্যবহার করতে হতো। এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। ১৫-২০ বছর আগেও আমাদের হাতে মোবাইল ছিল না৷ এখন বস্তিতে থাকলেও সবাই মোবাইল ব্যবহার করছে। বস্তির অনেক ঘরেও ল্যাপটপ আছে। ডিজিটালাইজেশনে গুরুত্ব দিয়েই আমাদের এগিয়ে চলতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ডিজিটালাইজেশনে খারাপ ভালো দুটি দিকই রয়েছে। একদিকে আমাদের মধ্যে আন্তরিকতা কমে যাচ্ছে। আমরা আমাদের ইমোশনগুলো ধীরে ধীরে ডিজিটালাইজেশনের সঙ্গে মিশে নষ্ট করে ফেলছি। আমাদের প্রাইভেসি (গোপনীয়তা) কমে যাচ্ছে। এমন অনেক সমস্যা হচ্ছে। তা সত্বেও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমাদের ই-পার্টিসিপেশনে গুরুত্ব দিতে হবে৷
ডিবিটেক/ডিপি/এমইএম
অনলাইন সহিংসতা প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে
নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে দ্রুত বিস্তৃত অনলাইন সহিংসতা মোকাবিলায় কার্যকর আইন সংস্কার, প্রযুক্তিনির্ভর সুরক্ষা ব্যবস্থা এবং বিস্তৃত ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি গ্রহণের ওপর জোর দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
২৬ নভেম্বর, বৃহস্পতিবার আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত  গোলটেবিল বৈঠকে তিনি বলেছেন, “বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে টেকসই করতে হলে নিরাপত্তা ও জবাবদিহির শক্ত ভিত্তি তৈরি করতে হবে। অনলাইন অভিযোগ গ্রহণ ও তদন্ত ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করা, সাইবার তদন্ত সক্ষমতা বাড়ানো এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব নিয়ে সারাদেশে ব্যাপক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।”
ইউএনওপস বাংলাদেশ, এটুআই, আইসিটি বিভাগ, বিআইআইএসএস এবং বাংলাদেশস্থ মালদ্বীপ হাইকমিশনের যৌথ আয়োজনের এই কর্মসূচি ‘নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্য নিয়ে চলমান ১৬ দিনের ক্যাম্পেইনের অংশ।
গোলটেবিল বৈঠকে সরকারি নীতিনির্ধারক, কূটনীতিক, আইনজীবী, প্রযুক্তি বিশেষজ্ঞ, বেসরকারি খাত, সিভিল সোসাইটি এবং গণমাধ্যমকর্মীরা সাইবারস্টকিং, অনলাইন হয়রানি, ডিপফেক, ছবি ও ভিডিও বিকৃতি এবং ইমেজ–বেইজড অ্যাবিউজসহ বিভিন্ন ডিজিটাল সহিংসতার ঝুঁকি, ক্ষতি ও প্রতিকার কাঠামো নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইউএনওপস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধারণ বলেন, ডিজিটাল সহিংসতা শুধু প্রযুক্তিগত সমস্যা নয়। এটি উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার এই তিন অঙ্গনেই চ্যালেঞ্জ। তাই সরকার, আন্তর্জাতিক সংস্থা, বেসরকারী খাত ও নাগরিক সমাজকে যৌথভাবে কাজ করে এ সম্মিলিত প্রতিকার কাঠামো গড়ে তুলতে হবে।
এটুআই প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, ডিজিটাল প্লাটফর্ম আমাদের জন্য সুযোগ ও উন্নতির এক বিরাট পরিষর তৈরি করেছে। তবে এই পরিষর কখনোই ভয় বা সহিংসতার ক্ষেত্র হয়ে উঠতে পারেনা। নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত না করে আমরা সমতাভিত্তিক ডিজিটাল ভবিষ্যৎ কল্পনাও করতে পারি না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. তাসনিম আরেফা সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনুভা শেলীসহ বিভিন্ন স্টেক হোল্ডার এবং দপ্তর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেইউ/ইকে
ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ফ্রান্সের সহায়তা চান ফয়েজ আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্য‌ঁ-মার্ক সেরে-শারলে।
২৫ নভেম্বর, সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বিশেষ সহকারীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ সরকার  সাইবার নিরাপত্তা আইন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ডিজিটাল নাগরিক পরিচয় এবং ই পেমেন্ট সিস্টেম সহ বিভিন্ন  আইন ও প্রযুক্তি নির্ভর প্রশাসনিক কাঠামো তৈরি করছে পাশাপাশি এস্তোনিয়ার সহায়তায় ডিজিটাল ইকো সিস্টেম ও ডাটা ইন্টার‌অপারেবিলিটি নিয়েও কাজ চলমান রয়েছে।
বিশেষ সহকারী আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভুল তথ্য/অসত্য তথ্য মোকাবেলায় একটি জাতীয় কাঠামো তৈরি করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থা একসাথে এ বিষয়ে কাজ করছে। এক্ষেত্রে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই বাংলাদেশি ফ্যাক্ট চেকারদের অ্যাডভান্সড লেভেলের প্রশিক্ষণে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন।
স্যাটেলাইট ইমেজ ব্যবহার এবং প্রযুক্তি নির্ভর সেবার সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন বলেও বিশেষ সহকারী মন্তব্য করেন।
ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও ফ্রান্স গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের সক্রিয় ভূমিকার কারণে বাংলাদেশ তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ফরাসি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং স্কুল গুলো  সরকারি ভর্তুকিতে চলে তাই পড়াশোনার খরচ তুলনামূলক সস্তা। এটি  ফ্রান্সে পড়াশোনার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ বলেও তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রদূত আরও জানান ফ্রান্সের স্পেস এজেন্সি এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো বিনা খরচে ইমেজারি ও একাডেমিক সহযোগিতা দিতে আগ্রহী ।
বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল সহযোগিতা, সাইবার নিরাপত্তা, টেলিযোগাযোগ খাতের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।  উভয় পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
ফরাসি দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর জুলিয়ান ডিইউর  বৈঠকে উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেইউ/ইক
ক্লাউডফ্লেয়ারের বদলে ডট বাংলা-ডট বিডি ডোমেইন ব্যবহারের আহ্বান
আচমকা ৫০০ বার্তা দিয়ে ওয়েবসাইটে প্রবেশে বাধা সৃষ্টি করছিলো সাইট সুরক্ষা এবং অতিরিক্ত ট্রাফিকের সময় সাইট সচল রাখার মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি সেবা ক্লাউডফ্লেয়ার। প্রায় সাড়ে চার ঘণ্টার মতো এই দুর্ভোগের শিকার হতে হয়েছে এখানে হোস্ট করা সাইটগুলো। দেশের প্রায় ৮০ শতাংশ নিউজ সাইটই এই ক্লাউডে হোস্ট করায় অচল হয়ে পড়ে সংবাদ পরিবেশন।
এমন বিড়মন্বনা থেকে নিস্তারে ক্লাউডফ্লেয়ার ছেড়ে বাংলাদেশি ডোমেইন ডট বাংলা ও ডট বিডি ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১৮ নভেম্বর, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, বিশ্বজুড়ে ক্লাউডফ্লেয়ার ডাউন। এক ঝুড়িতে সব ডিম না রেখে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন ব্যবহার করুন। সম্প্রতি আমরা ডট বাংলা ও ডট বিডি জন্য রিসেলার নিয়োগ দেওয়া শুরু করেছি। আপনি চাইলে আবেদনও করতে পারেন!
এদিকে, সন্ধ্যার দিকে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীর সেবা বিঘ্নিত হয়েছে। ফলে ক্লাউডফ্লেয়ারের ওপর নির্ভরশীল অসংখ্য ওয়েবসাইট সাময়িকভাবে অচল হয়ে পড়ে। রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ডিবিটেক/জেএন/ইক
বাংলাদেশে ক্লাউডফ্লেয়ার বিড়ম্বনা
১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টালভোটবিডি’ উদ্বোধন
১৮ নভেম্বর, মঙ্গলবার প্রবাসী ভোটারদের নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এরমাধ্যমে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেবে এএমএম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন।
১৭ নভেম্বর, সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য আউট অব কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করবো। এটা প্রবাস থেকে ভোট দিতে চাওয়ার নিবন্ধন। প্রবাসীদের সুবিধান জন্য গ্লোবাল সময়ের সঙ্গে সমন্বয় রেখে আগামীকাল সন্ধ্যায় আমরা এই আউট অব কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করছি।
তিনি আরও বলেন, আমাদের প্রবাসী বাংলাদেশি যদি ১ কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা আমাদের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে। অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রবাসী ভোটের সংখ্যা বেশি হবে।
তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানান।
এ বিষয়ে ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন।
এরপর আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন দেশের এই রেমিটেন্স যোদ্ধারা। ভোটার নিবন্ধন অ্যাপ চালু করার পর সেখানে নিবন্ধন চূড়ান্ত করলেই ব্যালট পেপার চলে যাবে ভোটারদের কাছে।
এ নিয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, শুধু ইসির অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে। প্রার্থীর প্রতীক চূড়ান্ত হওয়ার পরই অ্যাপ থেকে ভোটার তার আসনের প্রার্থী দেখে ভোট দিয়ে ব্যালট ফেরত পাঠাবেন বাংলাদেশে।
সূত্রমতে, অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপ সম্পর্কে তুলে ধরবেন আউট অব কান্ট্রি বোটিং সিস্টেম ডেভেলপমেন্ট এ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার। এরপর একজন নির্বাচন কমিশনার পোস্টাল ভোটিং (আইটি সাপোর্টড) বিষয়ে বক্তব্য দেবেন। অ্যাপ উন্মুক্ত করবেন সিইসি। এসময় অনলাইনে বিদেশে অবস্থিত সব দূতাবাস ও মিশন প্রধান/প্রতিনিধি, বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন করা সংগঠনসমূহের প্রতিনিধি, সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, নির্বাচন কমিশনের সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র/জেলা নির্বাচন কর্মকর্তা যুক্ত থাকবেন।
প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো থেকে শুরু ভোট প্রদান শেষে সেগুলো রিটার্নিং অফিসে পাঠানো পর্যন্ত পুরো দায়িত্ব থাকবে বাংলাদেশ ডাক বিভাগের হাতে। নির্বাচন কমিশন বলছে, এক্ষেত্রে ভোটার প্রতি খরচ পড়বে মাত্র ৭০০ টাকা করে।
বিদেশে বসে ভোট দিতে অ্যাপে নিবন্ধনের জন্য প্রত্যেক ভোটারেরই লাগবে একটি করে আন্তর্জাতিক সিমকার্ড।
একই সাথে অ্যাপে জিও লোকেশন চালু থাকার কারণে বাংলাদেশে বসে কোনোভাবেই অ্যাপটি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে ইসির প্রবাসী ভোটার প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের জন্য প্রবাসে অঞ্চলভেদে তিন থেকে চার সপ্তাহ সময় বেঁধে দেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আর নিবন্ধিত প্রবাসী ভোটারদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে তফসিল ঘোষণার পর। যারা দেশের ভেতরে এ পদ্ধদিতে ভোট দেবেন, তাদের ব্যালটের জন্য অপেক্ষা করতে হবে প্রতীক বরাদ্দ হওয়া পর্যন্ত। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের সময় ধরে আগামী মাসের শুরুর দিকে ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
ডিবিটেক/জেনি/বিডি
‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে ৬৪ জেলার উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় কর্মশালা
‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৬৪ জেলার নাগরিক সেবা, ডিজিটাল সেন্টার ও ই-পোস্ট সেন্টারের প্রতিনিধি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর,বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও ডাক ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডাক অধিদপ্তরের পরিচালক (মেইলস) কবির আহমেদ, আইসিটি বিভাগের যুগ্মসচিব (ডিজিটাল গভর্নেন্স ও সিকিউরিটি অনুবিভাগ) মো. মজিবর রহমান এবং এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। কর্মশালার উদ্বোধন করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহাঃ আব্দুর রফিক। স্বাগত বক্তব্য দেন এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুলাহ আল ফাহিম।<o:p></o:p>
কর্মশালায় নাগরিক সেবা প্ল্যাটফর্মের উদ্দেশ্য, লক্ষ্য ও কার্যপরিধি, উদ্যোক্তাদের দায়িত্ব, প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা ও ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়া, বিএমইটি ও বিআরটিএ সহ বিভিন্ন সেবার লাইভ প্রদর্শন, ই-গভর্নমেন্ট স্কিলস, সেবা কেন্দ্রের ব্র্যান্ডিং, গ্রাহকসেবা ও আচরণগত দক্ষতা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা, সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষার মৌলিক ধারণা এবং বিভিন্ন মৌলিক ও উন্নত ডিজিটাল টুলস নিরাপদ ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকদের মতে, এসব দক্ষতা সেবা কেন্দ্রগুলোকে আরও আধুনিক, দক্ষ ও নাগরিকবান্ধব সেবা কেন্দ্রে রূপান্তর করতে সহায়ক হবে।
সভাপতির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, দেশে সরকারি সেবা গ্রহণে এখনও সময়, খরচ ও জটিলতা বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে ডিজিটাল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র ও ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তারা সেবা প্রদান ব্যবস্থার প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করছেন। তিনি বলেন, উদ্যোক্তা–নেতৃত্বাধীন সেবা মডেল একদিকে সেবার প্রবেশগম্যতা বাড়াচ্ছে, অন্যদিকে প্রশিক্ষিত উদ্যোক্তাদের মাধ্যমে সেবার মান ও নাগরিক আস্থা নিশ্চিত করছে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রাপ্তির প্রত্যাশা প্রতিফলিত করতেই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস গত ২৬ মে ২০২৫ ‘নাগরিক সেবা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেন। জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, পাসপোর্ট, অনলাইন জিডি, ভূমি সেবা, ট্রেড লাইসেন্স, টিকিটিং, সামাজিক সুরক্ষা, বিআরটিএ, কৃষি ও স্বাস্থ্যসেবা–সহ বিভিন্ন সরকারি সেবা এক প্ল্যাটফর্ম থেকে গ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে ৪৬৫টি সেবা ডিজিটাইজড হয়েছে এবং ধাপে ধাপে নাগরিক সেবা প্ল্যাটফর্মের সঙ্গে সেবাগুলোকে সংযুক্ত করার কাজ চলছে।
এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহাঃ আব্দুর রফিক জানান, নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে সরকারি সেবাগুলোর আবেদন থেকে সেবাগ্রহিতা হাতে পাওয়া পর্যন্ত পুরো একটি সেবা কেন্দ্র থেকে যাতে নিতে পারেন তা নিয়ে আমরা কাজ করছি।
এটুআইয়ের হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুলাহ আল ফাহিম বলেন, ডিজিটাল সেন্টার, ই-পোস্ট সেন্টার ও নাগরিক সেবা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যার মাধ্যমে উদ্যোক্তারা তাদের কার্যক্রমে সুস্পষ্ট দিকনির্দেশনা পাবেন।
এস এম শাহাব উদ্দীন বলেন, ডাক বিভাগের ‘সেবাই ধর্ম’ নীতির মতোই উদ্যোক্তারা আন্তরিকতা নিয়ে নাগরিক সেবা প্রদান করছেন, যা প্রশংসনীয়। মো. মজিবর রহমান বলেন, এসব সেবাকেন্দ্রের মাধ্যমে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যমান ডিজিটাল দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে এবং সরকারি সেবা পাওয়া সহজ ও কম হয়রানিমুক্ত হয়েছে।<o:p></o:p>
উদ্যোক্তাদের পক্ষে সিরাজগঞ্জের রায়দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাব্বির আহমেদ ও ঢাকার আশুলিয়া ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তা খন্দকার কণা আক্তার মতামত ব্যক্ত করেন। তারা বলেন, এ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা নিজ জেলায় অন্যান্য উদ্যোক্তাদের সঙ্গেও ভাগ করে নিবেন।
মোহাঃ আব্দুর রফিক জানান, নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে সরকারি সেবাগুলোর আবেদন থেকে সেবাগ্রহিতা হাতে পাওয়া পর্যন্ত পুরো একটি সেবা কেন্দ্র থেকে যাতে নিতে পারেন তা নিয়ে আমরা কাজ করছি। আব্দুলাহ আল ফাহিম বলেন, ডিজিটাল সেন্টার, ই-পোস্ট সেন্টার ও নাগরিক সেবা বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের কাজ চলছে, যার মাধ্যমে উদ্যোক্তারা তাদের কার্যক্রমে সুস্পষ্ট দিকনির্দেশনা পাবেন। <o:p></o:p>
উদ্যোক্তাদের পক্ষে সিরাজগঞ্জের রায়দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সাব্বির আহমেদ ও ঢাকার আশুলিয়া ই-পোস্ট সেন্টারের উদ্যোক্তা খন্দকার কণা আক্তার মতামত ব্যক্ত করেন। তাঁরা বলেন, এ কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান ও দক্ষতা নিজ জেলায় অন্যান্য উদ্যোক্তাদের সঙ্গেও ভাগ করে নিবেন।<o:p></o:p>
অনুষ্ঠানে  ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন, ডাক অধিদপ্তরের পরিচালক (মেইলস) কবির আহমেদ, আইসিটি বিভাগের যুগ্মসচিব (ডিজিটাল গভর্নেন্স ও সিকিউরিটি অনুবিভাগ) মো. মজিবর রহমান এবং এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেইউ/আইএইচ
ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও চারটি পৃথক ই-মেইল
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত একটি বিশেষ সেল গঠন করেছে। এ সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতকরণে চালু করা হয়েছে এনসিএসএ ২৪/৭ হেল্পলাইন ও চারটি পৃথক ই-মেইল ঠিকানা। টোল ফ্রি হেল্প লাইন নম্বরটি হচ্ছে ৩৩৩ (৮)।
এছাড়াও অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য সংযুক্ত ঠিকানায়; ভুয়া তথ্য, গুজব সংক্রান্ত অভিযোগের জন্য এই ঠিকানায় ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য এখানে ক্লিক করে এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানসমূহে সাইবার হামলা সংক্রান্ত বিষয়ে এই মেইলে অভিযোগ পাঠানোর আহ্বান জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
সূত্রমতে, সাইবার অপরাধ প্রতিরোধে জনগণের দ্রুত সহায়তার জন্য সে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
কোনো তথ্য বা কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে এর উৎস যাচাই করতে এবং ভুল বা ভুয়া তথ্য, ফটো কার্ড এবং ভিডিও প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিছে এনসিএসএ।
এর আগে গত ৯ নভেম্বর মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা সহায়তা সেবা প্রদান, সাইবার ইনসিডেন্ট ব্যবস্থাপনা, সাইবার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত দক্ষতা উন্নয়ন বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর -এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ডিবিটেক/জেইউ/ইক
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যবের প্রতিশ্রুতি; প্রযুক্তি কোর্স চালুর পরামর্শ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলামের ওপর প্রথম ধাপে দেশের বিভিন্ন অঞ্চলের ৯০ জন প্রভাষককে   তিন দিনের কোর প্রশিক্ষক প্রশিক্ষণ দিলো আইসিটি বিভাগের অধীন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় দেয়া এই প্রশিক্ষকেরা শিগগিরই ৯০০ জন প্রভাষককে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দোবেন। তারাই এই শিক্ষা ছড়িয়ে দেবেন দেশ জুড়ে ১২ হাজার কলেজ শিক্ষককে।
তবে প্রশিক্ষণ ম্যানুয়েলটি সময়ের সঙ্গে হালনাগাদ করা ও আইসিটিতে স্নাতকোত্তর চালুর দাবি জানানো হলো প্রশিক্ষণের সমাপনীতে।
১০ নভেম্বর, সোমবার, রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনীতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব।
অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের প্রভাষক সোনালী দাশ ও চট্টগ্রাম কলেজের প্রভাষক ওমর শরিফ রায়হানের হাতে সম্মাননা সনদ তুলে দিয়ে বিশেষ সহকারি বলেন, জতীয় বিশ্ববিদ্যালয় অবহেলিত। কিছুটা অপমানিত। তাদের টেনে না তোলা হলে বাংলাদেশ এগুতে পারবে না। জনমিতির মহেন্দ্রক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া চার ক্রেডিটের অনার্স কোর্স চালু একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আড়াই হাজার কলেজে প্রযুক্তি বিষয়ে সার্টিফিকেশন কোর্স চালু করার পরামর্শ দেন ফয়েজ আহমদ তৈয়্যব। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কে কারিগরি সহায়তা প্রদানের জন্য এটুআই তে আইসিটি সেল খোলার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কম্পিটার ল্যাব না থাকাটা লজ্জার। আমরা আপাততঃ সীমিত আকারে এটা চালু করবো। চার ক্রেডিটে আটকে না থেকে এআই, ক্লাউড অন্তর্ভুক্ত করে দেশের চাহিদা পূরণে এগিয়ে আসুন।
বিশেষ সহকারী আর‌ও বলেন, বাংলাদেশকে টেনে তুলতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে টেনে তুলতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে ফেলে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশন সম্ভব নয়।
আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এএসএম আমানুল্লাহ, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য ডঃ কাইয়্যুম আরা বেগম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মাদ শফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের উপ আবাসিক প্রতিনিধি দীপিকা শর্মা, এটুআই প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রফিক এবং আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মামুনুর রশীদ ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন এটুআই প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আব্দুল্লাহ আল ফাহিম।
সভায় দেয়া বক্তব্যে ম্যনুয়ালটি সময়ের  সঙ্গে সঙ্গে আপডেট করার পাশাপাশি প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত কোর্স কারিকুলামে ধারাবাহিকতা রাখা এবং টেকনিক্যাল শিক্ষক নিয়োগ ও প্রমোশন দেয়ার দাবি জানান মাদারীপুর সরকারি কলেজের প্রভাষক হাবিবুর রহমান।
প্রশিক্ষক নাসিমা আক্তার বলেন, অবিলম্বে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আইসিটি বিষয়ে স্নাতক কোর্স চালু করা দরকার।
ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি বলেন, আমরা শুধু বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছি না। ভবিষ্যত বাংলদেশের ডিজিটল রূপান্তরের শক্ত ভিত্তি রচনা করছি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এএসএম আমানুল্লাহ বলেন, বিগত সময়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে গভর্নিং বডি। আমরা এখনঅক্সফোর্ড বানাচ্ছি না। সিঙ্গাপুর, ভারত ও পাকিস্তানের মতো আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে চাই। পাইকেরি হারে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। দেড় শতাধিক বিষয়ে পড়ানো হয়। কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই তাদের বিভিন্ন ভাষা ও প্রযুক্তি শিক্ষা দিতে চেষ্টা করছি। ইতিমধ্যেই ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছি। এখন আড়াই হাজার বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ল্যাব করা দরকার।
কারিগরি ও প্রযুক্তিতে প্রশিক্ষণে গুরুত্বারোপ করে প্রেস সচিব সফিকুল আলম বলেন, সিরামিকে রোবট বসছে। অটোমেশনে চাকরি এখন ঝুঁকির মুখে। তাই দেশের মানুষকে পলিটিক্যাল সায়েন্স, দর্শন, বিবিএ পড়ানোর দিন শেষ হয়ে আসছে। এখন দরকার জাপানিজ, কোরিও, চীনা ও আরবির মতো ভাষা শেখানো। হাওয়ায় পাল তুলে কম্পিউটার, এআই, রোবটিক বিষয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে।
সভাপতির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, অনেক সময় প্রযুক্তি বিষয়ক পরিকল্পনা ক্লাসরুম পর্যন্ত পৌঁছায় না। এই প্রশিক্ষণের মাধ্যমে সেই দূরত্ব কমবে এবং প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে প্রযুক্তি সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে।
আয়োজকদের তথ্যমতে, এদিকে কোর প্রশিক্ষকের প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল আইসিটি কারিকুলাম বাস্তবায়নের জন্য মূল প্রশিক্ষকদের প্রস্তুত করা, ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস নেওয়া, অনলাইন টুল ব্যবহার ও মূল্যায়ন কাঠামো সম্পর্কে অভিন্ন ধারণা তৈরি করা। একই সঙ্গে মাস্টার ট্রেইনার ও শিক্ষক পর্যায়ের পরবর্তী প্রশিক্ষণ আয়োজনের প্রস্তুতিও এই কর্মশালার মাধ্যমে সম্পন্ন হয়েছে।
এই কোর্স কার্যকরভাবে বাস্তবায়নের জন্য এটুআই-এর সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় এ বছরের ৩ সেপ্টেম্বর আইসিটি কোর্স বাস্তবায়নের একটি গাইডলাইন প্রণয়ন করে। ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় অনলাইন ও সরাসরি শ্রেণিকক্ষ মিলিয়ে একটি মিশ্র (ব্লেন্ডেড) প্রশিক্ষণ পদ্ধতি তৈরি করা হয়েছে। এই মডেলের ভিত্তিতে জাতীয় পর্যায়ে মূল প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে তাঁরা মাস্টার ট্রেইনার ও মাঠপর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। ধাপে ধাপে এই প্রশিক্ষণ সারাদেশের কলেজে প্রসারিত হবে।
ঢাকা কম্পিউটার সিটি’র লোগো উন্মোচন
বাগান, ফুড কোর্ট, ডাবল বেজমেন্ট পার্কিং ও এন্টরটেইনমেন্ট সুবিধা নিয়ে রাজধানীর ইস্কাটনে ১৩ কাঠা জায়গার ওপর ৬ কাঠা জুড়ে ১৫ তলা ভবন নিয়ে প্রতিষ্ঠিত হলো ঢাকা কম্পিউটার সিটি (ডিসিসি)।  বিসিএস কম্পিউটার সিটি এবং মাল্টিপ্লানের ইসিএস কম্পিউটার সিটির মধ্যভাগে স্থাপন করা হলো নতুন আরেকটি আইটি মার্কেট। রামপুরা, বনশ্রী, গুলশান, ওয়েসিস, মগবাজার, বেইলিরোডসহ অভিজাত ক্রেতাদের টার্গেট করে ৯ নভেম্বর, রবিবার রাতে কেক কেটে উন্মোচন করা হলো ডিসিসি’র লোগো।
নতুন এই আইটি বাজারের লোগো উন্মোচন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম। এসময় বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক ও ওয়েলকিন কম্পিউটার্স-এর স্বত্বাধিকারী এবং ঢাকা কম্পিউটার সিটি-এর অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম হাজারী ছাড়াও আরাফাহ ইসলামী ব্যাংক এর ডিএমডি আব্দুল্লাহ আল মামুন, ভূঁইয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর শামীম এহসান, মার্ভেলাস কম্পিউটারের প্রধান নোমান সিকদার, টেকনো গ্রুপ চেয়ারম্যান কামাল হোসেন সেলিম  প্রমুখ উপস্থিত ছিলেন।
লোগো উন্মোচনের আগে ডিসিসি’র বিস্তারিত তুলে ধরা হয়। নতুন এই আইটি মার্কেটের সফলতার জন্য শুভ কামনা করেন এই খাতের ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা।
ঢাকা কম্পিউটার সিটি'র উদ্যোক্তাদের দাবি, এটি হবে দেশের সবচেয়ে আধুনিক আইটি বাণিজ্যিক ভবন। এখানে থাকছে রেডি দোকান ও অফিস স্পেস, যা পাওয়া যাবে ভাড়ার টাকায় সাব কাবলা (জমির) মালিকানা পদ্ধতিতে। পাশাপাশি উদ্যোক্তারা পাবেন ব্যাংক লোন ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ, যা তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ করে তুলবে। এছাড়াও  ঢাকা কম্পিউটার সিটিতে রয়েছে অত্যাধুনিক ফায়ার সেফটি সিস্টেম, স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট, পর্যাপ্ত পার্কিং, ব্যাকআপ জেনারেটর, হাই-স্পিড লিফট, ২৪ ঘণ্টা নিরাপত্তা ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা। পাশাপাশি ভবনজুড়ে থাকবে সিসিটিভি মনিটরিং, ফায়ার অ্যালার্ম ও স্মার্ট অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম।
অনুষ্ঠানে জানানা হয়, প্রযুক্তি পণ্যের ডিস্ট্রিবিউটর, রিসেলার, ই-কমার্স ব্যবসায়ী, মোবাইল ও হার্ডওয়্যার কোম্পানিগুলোর জন্য এই প্রকল্প হতে যাচ্ছে আদর্শ কেন্দ্র। এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার, রোবটিক্স, সিসিটিভি ও আইওটি পণ্যের সমন্বিত প্রদর্শনী ও বিক্রয় সুবিধা থাকবে। ইতিমধ্যেই মার্কেটের ৫০ শতাংশ স্পেস বিক্রি হয়ে গেছে। ৫ লাখ ৪৫ হাজার টাকা ডাউন পেমেন্টে ৩০ শতাংশ মূল্য পরিশোধ করে সাব কাবলা দলিলে মিলবে ৭০ শতাংশ ব্যাংক ঋণ। ভাড়ার টাকাতেও মালিকানা পেয়ে যাবেন উদ্যোক্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক ও ওয়েলকিন কম্পিউটার্স-এর স্বত্বাধিকারী এবং ঢাকা কম্পিউটার সিটি-এর অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম হাজারী বলেন, আমরা আইটি ব্যবসায়ীদের জন্য এমন একটি জায়গা তৈরি করছি, যা তাদের জন্য স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান দেবে। ২০০৬ সালে আমরা ‘বিসিএস কম্পিউটার সিটি’ মাল্টিপ্লান সেন্টার প্রতিষ্ঠা করেছিলাম, এখন ‘ঢাকা কম্পিউটার সিটি’ সেই সাফল্যেরই পরবর্তী ধাপ। এখানে ব্যবসায়ীরা মালিকানা সুবিধা পাবেন, পাশাপাশি ব্যাংক লোন ও সহজ কিস্তিতে দোকান কেনার সুযোগ থাকছে।
স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেডের পরিচালক মোঃ মুজাহিদ আল বেরুনী সুজন বলেন,  কেবলস্থান হিসেবেই নয়, সমমনা উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের দূরদর্শীতায় ডিসিসি একটি শক্ত ভিত্তিতে রচিত হয়েছে। এটা সফল হবে। কেননা এখনও মানুষ মার্কেটে গিয়ে কেনাকাটা করেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
ঢাকা কম্পিউটার সিটি পরিচালক এবং টেকনো গ্রুপ চেয়ারম্যান কামাল হোসেন সেলিম বলেন, ঢাকা কম্পিউটার সিটি হচ্ছে নতুন প্রজন্মের আইটি হাব। আমাদের লক্ষ্য, রাজধানীতে এমন একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলা, যেখানে প্রযুক্তি উদ্যোক্তারা একত্রে কাজ করতে পারবেন। আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলছি। এটি দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করে তুলবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আল আরাফাহ ব্যাংকের স্কাটন শাখার ম্যানেজার জফর আহমেদ,  গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড'র ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান সমীর কুমার দাশ, ইসিএস জেনারেল সেক্রটারি শরিফুল ইসলাম সোহেল ইসিএস'র ট্রেজারার নাসির, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সেক্রেটারি শরিফুল ইসলাম সোহেল, ইসিএস ডিরেক্টর নোমান শিকদার, ফারুক আহমেদ ভূঁইয়া প্রমুখ।
ডিবিটেক/আইএইচ/
ক্যাসপারস্কি’র আসিয়ান-এইসি অঞ্চলে নতুন জেনারেল ম্যানেজার সাইমুন টুং
গ্লোবাল সাইবার সিকিউরিরটি ও ডিজিটাল প্রাইভেসি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান) এবং এশিয়ার উদীয়মান দেশগুলোর (এইসি) জন্য সাইমন টুং-কে নতুন জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে। সিঙ্গাপুরে অবস্থান করে সাইমন টুং ক্যাসপারস্কির ব্যবসায়িক দিকনির্দেশনা, কৌশলগত পরিকল্পনা ও বাজার সম্প্রসারণ কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তিনি এসব অঞ্চলে ক্যাসপারস্কির প্রবৃদ্ধি বাড়ানো, নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং সাইবার নিরাপত্তা সেবার মান আরও উন্নত করতে কাজ করবেন।
৯ নভেম্বর, রবিবার, ক্যসপারস্কি বাংলাদেশ থেকে জানানো হয়,  এই নিয়োগ কার্যকর হয়েছে ২১ অক্টোবর থেকে।
ক্যাসপারস্কির আসিয়ান ও এএইসি অঞ্চলের নতুন জেনারেল ম্যানেজার সাইমন টুং বলেন, “আসিয়ান দেশগুলোর ডিজিটাল উন্নয়নের সম্ভাবনা অনেক বড়, তবে এই সম্ভাবনা বাস্তবায়িত হবে তখনই, যখন বিশ্বাস ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে। সাইবার হুমকি মোকাবিলায় ক্যাসপারস্কির বৈশ্বিক অভিজ্ঞতা ও শক্তিশালী প্রযুক্তি সমাধান আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো সামলাতে বাড়তি শক্তি দিয়েছে। তাই এই অঞ্চলে ক্যাসপারস্কির টিমকে নেতৃত্ব দেওয়া ও নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমি আমাদের টিমকে আরও দক্ষ, অংশীদারদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি এবং এই অঞ্চলের ব্যবসার বাস্তব চাহিদা অনুযায়ী সাইবার নিরাপত্তা সমাধান দেওয়ার মাধ্যমে ক্যাসপারস্কির বৈশ্বিক অভিজ্ঞতা স্থানীয়ভাবে কাজে লাগাতে চাই।”
ক্যাসপারস্কির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর আড্রিয়ান হিয়া বলেন, “আসিয়ান অঞ্চল ক্যাসপারস্কির জন্য একটি দ্রুত পরিবর্তনশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বাজার। এই অঞ্চলের ডিজিটাল অগ্রযাত্রা এবং ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি যেমন গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর র‍্যানসমওয়্যার হামলা থেকে শুরু করে আর্থিক ফিশিং আমাদের কাজকে আরও জরুরি করে তুলেছে।”
তিনি আরও বলেন, “আমরা আগামী তিন বছরে এই অঞ্চলে বিনিয়োগ ও অংশীদারিত্ব বাড়াতে এবং সাইবার সিকিউরিরটি সলিউশন আরও বিস্তৃত করতে কাজ করছি। সাইমন টুং-এর কৌশলগত দৃষ্টিভঙ্গি ও বাস্তব অভিজ্ঞতা আমাদের এই প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তার নেতৃত্বে আমরা শুধু ব্যবসায়িক লক্ষ্যে পৌঁছাবো না, বরং এই অঞ্চলের সাইবার নিরাপত্তা সক্ষমতাও আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।”
সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্সের টেকসই উন্নয়ন বিষয়ক প্যানেল আলোচনা
নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়নে ‘সিচুয়েশনাল লিডারশিপ‘ এবং ‘ইউথ ফর আ সাস্টেইনেবল ফিউচার‘ নিয়ে পৃথক দুটি প্যানেল আলোচনা করলো বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের পেশাদার নেটওয়ার্ক সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স।
সিচুয়েশনাল লিডারশিপ বিষয়ক প্রশিক্ষণ সেশনটি পরিচালনা করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাস্টার ট্রেইনার মোঃ আশাদুজ্জামান। তিনি বিভিন্ন কর্মপরিস্থিতিতে নেতৃত্বের ভূমিকা, দলের দক্ষতা মূল্যায়ন এবং দায়িত্ব বণ্টনের কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন।
‘ইউথ ফর আ সাস্টেইনেবল ফিউচার‘ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার এ. এফ. এম. ফাহমিদুর রহমান ওনি (সভাপতি, জেসিআই ঢাকা ইউনাইটেড ও পরিচালক, এফএসএস এনার্জি লিমিটেড), ইঞ্জিনিয়ার শাহিদুর রহমান (কান্ট্রি ম্যানেজার, জিনকো সোলার) এবং ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন সাদি (ডেপুটি কান্ট্রি ডিরেক্টর, ভেনেক্লাসেন অ্যাসোসিয়েটস)।
১ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত প্যানেল আলোচনায় বক্তারা তরুণ নেতৃত্বের বিকাশ, উদ্ভাবনী চিন্তাধারা এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে কর্পোরেট প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে সীফুড বারবিকিউ নেটওয়ার্কিং ডিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পখাতের শীর্ষ ব্যক্তিত্ব, অ্যালায়েন্স সদস্য ও বিশেষ অতিথিরা।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের কর্পোরেট পরিমণ্ডলে নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়নে সিএক্সও গ্লোবাল অ্যালায়েন্স অব্যাহতভাবে কাজ করে যাবে।‘
নবীন স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান
বাংলাদেশে উদ্ভাবনী উদ্যোগ ও তরুণ উদ্যোক্তাদের বিকাশ ত্বরান্বিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) পরিচালিত ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প কো-ওয়ার্কিং স্পেস ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিলের পাশাপাশি নতুন ও যোগ্য স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
নির্দেশনায় তিনি সরকারি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকর ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন।
পুরো আবেদন ও বরাদ্দ প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। উদ্যোক্তাদের আবেদন করতে হবে আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনকারীদের ট্রেড লাইসেন্স/বিআইএন কপি, টিআইএন সার্টিফিকেট, প্রতিষ্ঠাতার এনআইডি/পাসপোর্ট কপি এবং অনুদানপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট চুক্তিপত্রের কপি জমা দিতে হবে। শুধুমাত্র তথ্যপ্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী স্টার্টআপরাই এই কো-ওয়ার্কিং স্পেসের জন্য আবেদন করতে পারবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন জানান, নতুন কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের পর আইডিয়া প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এ পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন স্টার্টআপদের বরাদ্দ প্রদান করা হয়েছে।  বর্তমানে মোট ৫১টি ডেস্কের মধ্যে ৩৩টি ডেস্ক বরাদ্দ দেওয়া হয়েছে বাকি ১৮ টি ডেস্কের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন ও সম্ভাবনাময় স্টার্টআপদের আবেদন  যাচাই-বাছাই শেষে দ্রুত সময়ের মধ্যেই অব্যবহৃত ডেস্কগুলো বরাদ্দ দেয়া হবে।
সূত্রমতে, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আইডিয়া প্রকল্পের আধুনিক কো-ওয়ার্কিং স্পেস স্টার্টআপদের জন্য একটি সৃজনশীল ও উদ্ভাবনী কর্মপরিবেশ নিশ্চিত করা হয়েছ। এখানে উদ্যোক্তারা পাচ্ছেন ৬ মাস মেয়াদি বিনামূল্যে অফিস স্পেস, উচ্চগতির ইন্টারনেট, মিটিং ও কনফারেন্স রুম, মনিটরিং ও কর্পোরেট নেটওয়ার্কিং সুবিধা, এবং আইডিয়া ল্যাব ব্যবহারের বিশেষ সুযোগ।
আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ মরে করে, এই উদ্যোগ দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বি-টপএসই সেমিনারে তথ্যপ্রযুক্তি শিল্প ও দক্ষতায় বৈশ্বিক বাজার সম্প্রসারণের প্রতিশ্রুতি
বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশলদের জাপানে জব রিপ্লেসমেন্টের চেয়ে স্থানীয় বাজার সম্প্রসারণে বৈশ্বিক মানে মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এজন্য বেসিএর মাধ্যমে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স (এনআইআই) এর শীর্ষ সফটওয়্যার প্রকৌশল (টপএসই) প্রোগ্রামের বাংলাদেশী সংস্করণ বিটপএসই (Bangladesh Top Software Engineer) প্রশিক্ষণ পরিচালনা করছে মাধ্যমে ২০২৩ সাল থেকে। ২০২৭ সাল মেয়াদী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ইমিধ্যে সফটওয়্যার আর্কিটেকচার, ক্লাউড ও অ্যাজাইল মেথেডোলজিতে প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানের ১৯০ জন   প্রকৌশলী। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-সরকারে নিয়োজিত প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নে “প্রজেক্ট ফর আইসিটি ইঞ্জিনিয়ার্স ডেভেলপমেন্ট ফর দ্য প্রমোশন অব দ্য আইসিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড নিউ ইনোভেশনস (JICA-BCC-BASIS TCP)” প্রকল্পের আওতায় নেয়া সমন্বিত উদ্যোগটি আরো ব্যাপক ভিত্তিক করতে চায় জাপান।
সে লক্ষ্যে ইতিমধ্যেই প্রশিক্ষণগ্রহণকারীদের নিয়ে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি সম্মেলন কক্ষে ২৬ অক্টোবর, রবিবার অনুষ্ঠিত হলো “বি-টপএসই সেমিনার”। সেমিনারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষার ভবিষ্যৎ ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন বক্তারা।
এসময় ‎বাংলাদেশ ও জাপানের মধ্যে তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে সহযোগিতা আরও দৃঢ় করার প্রতিশ্রুতি দিলেন  জাইকা-বিসিসি-বেসিস টিসিপি প্রোগ্রামের প্রধান উপদেষ্টা শোজি আকিহিরো। তিনি বলেন, “বি-টপএসই উদ্যোগ বাংলাদেশ ও জাপানের আইসিটি খাতে একটি নতুন অধ্যায় সূচনা করেছে। এটি উচ্চ দক্ষ প্রকৌশলী তৈরি করে সফটওয়্যার শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।”।
ভ্রাতৃপ্রতিম দেশটি যেন বিশ্বমানের আইটি কর্মী তৈরি করে বাংলাদেশের আইটি প্রতিষ্ঠান এবং প্রশিক্ষত প্রকৌশলীরা যেন জাপানের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে সফটয়্যার প্রকৌশল খাতে মুন্সিয়ানা দেখাতে পারে এবং বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সমানতালে কিংবা যৌথ অংশীদারিত্বে কাজ করতে পারে সেজন্য জাপান প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান বাংলাদেশে নিযুক্ত ‎জাপানের ডেপুটি চিফ অব মিশন মি. তাকাহাশি নাওকি। তাদের এই প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বাংলাদশের তরুণদের জনশক্তিতে রূপান্তরে জাইকার দীর্ঘ দিনের বন্ধুত্বকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
বক্তব্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে টেকসই সহযোগিতা এবং আইসিটি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন তিনি। তিনি বলেন, আজকের অনুষ্ঠানে টপএসই প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতি বাংলাদেশ ও জাপানের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।  বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রেখে দেশের বিপুল সংখ্যক তরুণদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাড়ানের ওপর  গুরুত্বোরোপ করেন আইসিটি সচিব।
সেমিনারে সফটওয়্যার প্রকৌশল শিক্ষার ভবিষ্যৎ এবং বি-টপএসই প্রোগ্রামের ধারাবাহিক উন্নয়ন চিত্র উপস্থাপন করেন জাপানের টপএসই প্রোগ্রামের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ ড. হোনিডেন শিনইচি এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স (NII)এর অধ্যাপক  ড. তেই কেনজি, ও ড. দই তাকুও। তারা বলেন, ‎এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে উচ্চমানের আইসিটি শিক্ষা ও প্রশিক্ষণ বিস্তৃত হবে। ‎এটি দেশের প্রযুক্তি শিল্পে উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান উন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক গোলাম সারোয়ার বলেন, ‎বি-টপএসই প্রোগ্রামটি জাপানের টপএসই প্রোগ্রামের আদলে তৈরি, যার লক্ষ্য উচ্চ দক্ষ সফটওয়্যার প্রকৌশলী তৈরি করা, যারা বৃহৎ ও জটিল প্রকল্প পরিচালনায় “সুপার আর্কিটেক্ট” হিসেবে কাজ করতে পারবেন। এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি শিল্পে উদ্ভাবন ও প্রতিযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে প্রশিক্ষণ গ্রহণকারী সফটওয়্যার প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইটি ব্যবসায়ী এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট সহ মোট ১৩০ জন অংশ নেন। সেমিনারে জানানো হয়, ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিটপএসই’র ৫ম ব্যাচের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত শিল্পের বৈশ্বিক বিকাশ এবং প্রকৌশলীদের আন্তর্জাতিক মানে উন্নীত করণের মধ্যে দিয়ে মেধা ও দক্ষতা সূচকে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
তৈরি হচ্ছে ফ্রিল্যান্সিং নীতিমালা ও জাতীয় ছক
ফ্রি-ল্যান্সারদের জন্য একটি সময়োপযোগী নীতিমালা প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে জাতীয় সাইবার সুরক্ষায় সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে গঠন করা হবে একটি জাতীয় ছক বা সাইবার অপারেশন সেন্টার। এছাড়াও আগের বিচ্ছিন্নভাবে ডিজিটাল ‍রূপান্তরে করা উদ্যোগগুলো একীভূত করে জনকল্যাণে এগিয়ে নেয়া হচ্ছে। এরইমধ্যে পূণর্জ্যিবিত করা হয়েছে বাংলাদেশের কম্পিউটার কাউন্সিলের প্রকৌশলীদের তৈরি সুরক্ষা অ্যাপ। রাজনৈতিক বিবেচনার বাইরে নাগরিকবান্ধব ডিজিটাল সেবা দিতে রেগুলেটর, আবকাঠামো ও অ্যাপ্লিকেশনের সমন্বিত উন্নয়ন করা হচ্ছে।
২৫ অক্টোবর, শনিবার রাজধানীর মহাখালীর নূরানী টাওয়ারের ১২তলায় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “ব্রেইন স্টেশন ২৩ (Brain Station 23)” কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী সাইবার সিকিউরিটি সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
এসব উদ্যোগের ফলে ‘অচিরেই ভালো ফল’ মিলবে বলে আশ্বাস দেন সচিব। তিনি বলেন, কিছুদিন আগেই আমরা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় একটি অধ্যাদেশ করেছি। এক্ষেত্রে ১৮টি কনসালটেশন হওয়ার পরও সব নাগরিকের মন্তব্য নিতে ৪৫ দিন সময় দেয়া হয়েছিলে। শিগগিরেই এটি আইন আকারে পাশ হবে।
শীষ হায়দার চৌধুরী বলেন, তিনটি ভিন্ন ভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে চলছে ডিজিটাল ট্রান্সফরমেশন। প্রাথমিক রেগুলেটরি স্তরে ডাটা সিকুরিটি, সাইবার সিকুরিটি আইনসহ প্রণয়নসহ ন্যাশনাল ডাটা গভর্নেন্স অথরিটি গঠন করছে সরকার। দ্বিতীয় স্তরে বহুমাত্রিক ব্যাকবোন তৈরি; যেখানে গুরুত্ব পাবে ইন্টার অপেরাবিলিটি এবং ইন্টিগ্রেশন। সর্বশেষ পর্যায়ে দেশিয় জনবল এর উপযুক্ত ব্যাবহার এর মাধ্যমে তৈরি হবে উন্নতমানের সফটওয়্যার ও ডেভেলপমেন্ট আবহ। অদূর ভবিষ্যতেই ফ্রি-ল্যান্সারদের জন্য সময়োপযোগী নীতিমালা আসছে।
দেশের তথ্যপ্রযুক্তিবিদদের অন্যতম প্রধান সংগঠন বাংলাদেশ বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিসাফ) উদ্যোগে ৮৬টি আইটি ও টেলিকম প্রতিষ্ঠানের শতাধিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা যোগ দেন। বক্তব্যে আগামি দিনে বিডিসাফ এবং আইসিটি বিভাগের একসাথে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেন আইসিটি সচিব।
বিডিসাফ প্রেসিডেন্ট মোঃ জোবায়ের আল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় সম্মেলনের শেষ অধিবেশন “কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতারণার দ্বন্দ্ব: তথ্য সুরক্ষার যুগে বাংলাদেশের সাইবার প্রতিরক্ষা পুনর্নির্মাণ” বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য সুমন আহমেদ সাবির, বরেণ্য তথ্য প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তা শায়েরুল হক জোয়ার্দার নীল, মুঠোফোন অপারেটর রবি-এর সহযোগী পরিচালক সঞ্জয় চক্রবর্তী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাবিল আহমেদ খান।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা স্বারক গ্রহণ করেন ব্রেইন স্টেশন ২৩ এর প্রধান নির্বাহী রাইসুল কবির।   <o:p></o:p>
এর আগে টেকনিক্যাল সেশনে আলোচনা করেন ইস্টার্ন ব্যাংকে পিএলসি-এর তথ্য নিরাপত্তা বিভাগের প্রধান মুহাম্মদ আবুল কালাম আজাদ, ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ন লিংক-থ্রি প্রধান প্রযুক্তি কর্মকর্তা রকিবুল হাসান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের হেড অফ সিকিউরিটি অপারেশন সেন্টার রাসকিন পাল, সফটওয়্যার নির্মাতা প্রতিস্থান ব্রেইন স্টেশন ২৩ এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ পুলিশের এসপি খালেদা বেগম, বাংলা লিংকের আইটি নেটওয়ার্ক ও সিকিউরিটি অপারেশন প্রধান মেজর (অবঃ) এস এম আল মায়মুন, তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ এস এম রুবায়েত ইসলাম, মুঠো ফোন প্রতিষ্ঠান ন ররি-এর জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক সামিনুল ইসলাম তরফদার, প্রযুক্তি প্রতিষ্ঠান টেক নোভেল্টি লিমিটেড এর এ কে এম নুরুল আলাম এবং ব্রেইন স্টেশন ২৩ এর সলিউশন আর্কিটেক্ট আনোয়ার হোসাইন। <o:p></o:p>
প্যানেল আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হুমকি শনাক্তকরণ ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা, অংশীদারদের মতামতের ভিত্তিতে তথ্য সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন ও  নৈতিক ও স্বচ্ছ প্রযুক্তি ব্যবহারের নিশ্চয়তা নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে সাইবার স্পেশ সুরক্ষা কারার পাশাপাশি জনপরিসরে সচেতনতার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। তাদের মতে, বাংলাদেশ এরইমধ্যে আর্থিক খাত, টেলিকম ও সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে, যা ভবিষ্যতে সাইবার প্রতিরক্ষা জোরদারের সুযোগ তৈরি করবে। তবে মানবিক দক্ষতা ও প্রযুক্তির ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আলোচনায় বক্তারা বলেন, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন কাজের ধরন বদলে দিচ্ছে, তেমনি ডিপফেইক, ভুয়া পরিচয় ও ডেটা ফাঁসের মতো নতুন সাইবার হুমকিও তৈরি করছে। তাদের মতে, বাংলাদেশের এখন সময় এসেছে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন এবং তথ্য সুরক্ষা নীতিমালা আরও শক্তিশালী করার।
সকালে তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ এস এম রুবায়েত ইসলামে আলোচনায় ছিল সিকিউরিটি অপারেশন সেন্টার আধুনিকায়নের খুঁটিনাটি এবং এবং থ্রেট হান্টিং বিষয়ে বিশদ আলোচনা। অপর একটি টেকনিক্যাল সেশনে সিস্টেম অ্যাডমিনেস্ট্রেটর এ কে এম নুরুল আলম আলোচনা করেন তথ্যপ্রযুক্তি কাঠামোর নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা এবং পরিচালনা নিয়ে। এছাড়াও রবি আজিয়েটার সামিনুল ইসলাম আলোকপাত করেন ক্লাউড অবকাঠামোর অংশীদারি ব্যবহার এবং নিরাপত্তা সীমানা নির্মাণ ও পরিচালনা বিষয়ে। <o:p></o:p>
সিম্পোজিয়ামে বক্তারা বলেছেন, দেশে ও বিদেশে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা ও সাইবার হামলার ঝুঁকি। বিশেষ করে ওয়ান-টাইম পাসওয়ার্ড চুরি, ফিশিং ও অত্যাধুনিক এআই-নির্ভর কৌশল এখন সাইবার অপরাধের নতুন হাতিয়ার। সাধারণত প্রতারকেরা ব্যাংক কর্মকর্তা, কাস্টমার সার্ভিস এজেন্ট বা কোনো অনলাইন বিক্রেতা সেজে ফোন করে। তারা বিভিন্ন অজুহাতে যেমন অ্যাকাউন্ট ব্লক হওয়া, পুরস্কার জেতা বা সার্ভিস আপডেটের মতো বিষয়ে জরুরি ভিত্তিতে আপনার ওটিপি জানতে চায়। এ ছাড়া গ্রাহককে একটি ক্ষতিকারক লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করে প্রতারণা করা হচ্ছে। ব্যবহারকারীর অজান্তে ডিভাইস থেকে ওটিপি বা ব্যক্তিগত তথ্য চুরি হচ্ছে। এতে ব্যাংক অ্যাকাউন্ট, ই-ওয়ালেট বা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রবেশ করে বড় ধরনের আর্থিক ক্ষতি করে বা ডেটা চুরি হচ্ছে।
অনুষ্ঠানে অংশ নেয়া আলোচকদের মতে, সহজলভ্য ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহারের কারণে সাধারণ মানুষ এখন অনলাইন প্রতারকদের সহজ লক্ষ্যে পরিণত হচ্ছে। বিশেষত আর্থিক লেনদেন ও ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোতে প্রবেশের জন্য অপরিহার্য ওটিপি চুরি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতারকেরা বিভিন্ন ফিশিং লিংক, ভুয়া কল বা টেক্সট মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ওটিপি হাতিয়ে নিচ্ছে। ফলে আর্থিক ক্ষতি হচ্ছে। সিম্পোজিয়ামের একাধিক কারিগরি অধিবেশনে ব্যাংকিং ও টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন ও সিস্টেমে শক্তিশালী টুলস ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ করা যেতে পারে। তবে ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ছাড়া এই ধরনের প্রতারণা সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব নয়।
দিনব্যাপী কারিগরি সেশনগুলোয় আলোচনায় ছিলেন গ্রামীণফোন, রবি, বাংলালিংক, ব্রেইন স্টেশন ২৩, ইস্টার্ন ব্যাংক, বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ পেশাজীবীরা। এদের মধ্যে ইস্টার্ন ব্যাংকের তথ্য নিরাপত্তা প্রধান আবুল কালাম আজাদ আলোচনা করেন বিভিন্ন টুলের সমন্বয়ের মাধ্যমে নেটওয়ার্ক ও সিস্টেম সুরক্ষা নিয়ে। গ্রামীণফোনের রাসকিন পাল তুলে ধরেন র‍্যানসমওয়্যার আক্রমণ ও ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল বিষয়ে। আর, ব্রেইন স্টেশন ২৩–এর মিজানুর রহমান ব্যাখ্যা করেন সফটওয়্যার নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটতে থাকা নানা ধরনের অপরাধ, তার প্রযুক্তিগত বিশ্লেষণ ও আইনগত প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ পুলিশের এসপি খালেদা বেগম। ব্রেইন স্টেশন ২৩ এবং লিডিং এজ টেকনোলজির সহায়তায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিসাফ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশফাকুর রহমান।
এক মাস নিষিদ্ধ হলেন বিএনপির আইটি টিমের সদস্য ফয়সল
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন ফয়সলকে এক মাসের জন্য প্রত্যাহার করলো দলটি। এক সদস্যের তদন্ত কমিটির কাছে দোষী প্রমাণিত হওয়ায় তাকে আগামী নভেম্বর মাসের সকল কার্যক্রম থেকে বিরত রাখার হবে আইটি শাখার এই সদস্যকে। এমনকি ওই সময়ের মধ্যে তিনি (ফয়সল) বিএনপির কোনো কার্যালয়ে কর্মরত থাকবেন না।
২৩ অক্টোবর, বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখোনে বলা হয়েছে, ‘আমার দেশ’ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্তার ঘটনায় দলের এক সদস্যকে শাস্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন ফয়সলকে আগামী মাস তার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবরের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুয়ার বিজ্ঞাপন: প্রচার করলেই ১৯ অক্টোবর থেকে সাইট ব্লক
দেশের সাইবার আকাশে জুয়ার বিজ্ঞাপন প্রকাশ নিয়ে রেডঅ্যালার্ট জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের। সতর্ক করার দুই দিন বাদেই সরকারের টেলিকম ও আইসিটি মন্ত্রণালয় থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে, যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয়  তবে বিনা নোটিশে সেই সাইট ১৯ অক্টোবর, রবিবার থেকে ব্লক করে দেওয়া হবে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ক্ষমতাবলে ১৭ অক্টোবর, শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজ প্রকাশ করেছে।
এর আগে সরকারের সতর্কতার পর ক্রিকইনফো, জনকণ্ঠ, ঢাকা পোস্টসহ আরো বেশ কয়েকটি পোর্টাল জুয়ার বিজ্ঞাপন বন্ধে নিজেদের এডসেন্স পরিবর্তন করায় তাদের ধন্যবাদও জানানো হয় এই সংবাদ বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্ম বান্ধব রাখতে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে এবিষয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পযবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)  এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে।
অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বন্ধে সরকারের জিরো টলারেন্স নীতি
বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখার জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সাম্প্রতিক সময়ে অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন এবং প্রোমোশনাল কনটেন্টের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এই ধরণের কার্যক্রম দেশের সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর পরিপন্থি।
১৬ অক্টোবর, বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইবার স্পেসে জুয়া বা বেটিং সম্পর্কিত কনটেন্ট তৈরি, প্রচার বা বিজ্ঞাপন প্রদর্শন দণ্ডনীয় অপরাধ। একইভাবে, পর্নোগ্রাফি বা অনৈতিক কনটেন্ট প্রচারেও কঠোর শাস্তির বিধান রয়েছে।
সরকার ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) বিশেষভাবে চারটি ক্ষেত্রের নির্দেশনা দিয়েছে-
মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম : দেশের সব পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং ডিজিটাল বিজ্ঞাপন সংস্থাকে কোনোভাবেই জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার না করতে বলা হয়েছে। ডিফল্ট অ্যাডসেন্স বা কাস্টমাইজড বিজ্ঞাপনের মাধ্যমে এমন কনটেন্ট দেখানো হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সেলিব্রিটি ও কনটেন্ট ক্রিয়েটর : দেশি মিডিয়া ব্যক্তিত্ব, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা কোনোভাবে জুয়া, পর্নোগ্রাফি বা অনৈতিক পণ্য-সেবার প্রোমোশনাল কার্যক্রমে অংশ নেবেন না। এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়া সাইবার সুরক্ষা আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে।
দেশি ও বিদেশি ওয়েবসাইট/অ্যাপ : বাংলাদেশে পরিচালিত বা ব্যবহারকারীর জন্য অ্যাক্সেসযোগ্য কোনো দেশি বা আন্তর্জাতিক ওয়েবসাইট, অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্মে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট, বিজ্ঞাপন বা লিঙ্ক প্রচার করা যাবে না। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এসব কনটেন্ট মনিটরিং করবে এবং প্রয়োজনে ব্লকিং, জরিমানা বা আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
আন্তর্জাতিক বিজ্ঞাপন প্ল্যাটফর্ম : মোবাইল কোম্পানি, আইএসপি, গুগল অ্যাডসেন্স, মেটা অ্যাডসহ আন্তর্জাতিক বিজ্ঞাপন প্ল্যাটফর্মগুলোকে স্থানীয় আইন ও নৈতিকতার সাথে সামঞ্জস্য রেখে পপ-আপ ব্লকিং ও ফিল্টারিং নীতি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
সরকার বলেছে, নৈতিক, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গঠনে সরকারি সংস্থা, মিডিয়া, প্রযুক্তি কোম্পানি ও নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনলাইনে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট দেখতে পান, তারা notify@ncsa.gov.bd ঠিকানায় তা রিপোর্ট করতে পারবেন।
এতে আরও বলা হয়েছে, শুধু আইনি পদক্ষেপ নয়, সরকারের এই উদ্যোগ তরুণ সমাজের নৈতিক বিকাশ, সামাজিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাইবার নিরাপত্তা, নৈতিকতা এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণ নিশ্চিত করতে সিআইডি, বিটিআরসি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই ও বিএফআইইউ যৌথভাবে কাজ করছে।
ব্যক্তিগত উপাত্ত নিয়ে গুমের ঘটনায় নতুন আইনে কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে
অতীতে গুম খুনের মতো ঘটনায় ব্যক্তিগত তথ্য উপাত্ত অপব্যবহার করে করা হয়েছে। ব্যক্তিগত তথ্য অপব্যবহার করে এনআইডি পর্যন্ত করা হচ্ছে। জিও লোকেশন নিয়ে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাই নাগরিক ও প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত করতেই আইন। এই আইনে জামিন অযোগ্য কোনো ধারা রাখা হয়নি। একই সঙ্গে কোয়সি জুডিসিয়াল অথিরিটি রেখে কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশষ সহকারি ফয়েজ আহমদে তৈয়্যব।
১২ সেপ্টেম্বর, রবিবার আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে এ বিষয়ে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় এমনটাই জানান তিনি। বলেছেন, ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর সঙ্গে সমন্বয় করে সম্মিলিত ভাবে নতুন আইনটি তৈরি করা হয়েছে।
প্রথম বারের মতো আইন ও পলিসির সঙ্গে প্রাতিষ্ঠানিক সংযোগের মাধ্যমে এই আইন করা হয়েছে জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, যেহেতু পারসোনাল ডেটা প্রটেকশনের সঙ্গে ডেটা প্রোটেকশন অর্ডিন্যান্স পাশ হয়েছে তাই দেশের সঙ্গে বিদেশি স্টেকহোল্ডারদের বিষয়ও মাথায় রাখতে হয়েছে। এজন্য জিডিপিআরভুক্ত দেশ, ওয়ার্ল্ড ব্যাংক, আমেরিকান বাংলাদেশী বিজনেস কমিউনিটি, মেটা, গুগল, উবার, টেকপ্লাটফর্ম- প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা আমাদের আলাপ করতে হয়েছে।
ছয় মাস ধরে এমন আলোচনা চলেছে জানিয়ে তিনি বলে, সবার সঙ্গে কনসাল্টেশনের মাধ্যমেই এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এই আইনটি করেছি। এর মাধ্যমে একটি সিচ্যুয়েশনাল ক্যাপাসিটি অর্জন করেছি। এটা এসেছে একটি ইকো সিস্টেমের মধ্যে দিয়ে। এজন্য পলিসি করতে আমরা বিদেশী কনসাল্টেন্ট ভাড়া করিনি।
তথ্য সুরক্ষা জ্ঞানে বাংলাদেশ স্তোনিয়া থেকে ২৫ বছর পিছিয়ে উল্লেখ ফয়েজ আরো বলেন, উপাত্তা সুরক্ষা নিয়ে আমাদের দীর্ঘ ২৫ বছরের যে পলিসি ও নলেজ এবং নলেজের সঙ্গে পলিসি ও গভর্ন্যান্সের যে গ্যাপ ওভারকাম করতে আমাদের পুরো ইকো-সিস্টেমের গভীরে যেতে হবে। এজন্য ডেটা নিয়ে কাজ করতে হলে ডেটার মালিকের সম্মতির কমপ্লায়েন্সের মাধ্যমে করতে হবে। আর এজন্যই একটি কর্তৃপক্ষ রাখা হয়েছে।
সেই গভীর অভিজ্ঞানের মধ্য দিয়ে ‘প্রথমবারের মতো বাংলাদেশে ‘প্লানফর্ম লাইয়াবেলিটি স্ট্রাটেজ ‘ ইনসিওর করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘মেটা, গুগল এর মতো বড় বড় টেকাজায়ান্টগুলোকে এই আইনের ধারায় দায়বদ্ধ করায় একটি সফটওয়্যার কোম্পানির যদি মোট টার্নওভার ১০ লাখ টাকা হয়; তবে তাকে ২ কোটি টাকার সফটওয়্যার কিনে সাইবার সুরক্ষা নিশ্চিত করার কথা বলতে পারবেন না। আবার আইনে কর্তৃপক্ষকে অবাধ ক্ষমতা দেয়া হয়নি। কোয়সি জুডিসিয়াল অথিরিটি রেখে কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ক্ষমতাই কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। দুইটি প্রতিষ্ঠানের মধ্যে ওভারসিস প্রতিষ্ঠান হিসেবে কর্তৃপক্ষ দায়িত্ব পালন করবে।’
আগে ডিজিটাল রূপান্তরের নামে করা আইনগুলোর মাধ্যমেই নাগরিকের তথ্য উপাত্ত ডার্কওয়েবে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে মন্তব্য করে ফয়েজ বলেন, আমাদের মন্ত্রণালয়ের সম্পদ, বিসিসি ও ডাটা সেন্টারের ডেটা ব্যবহার করে অন্যরা বিক্রি করেছে। তাই আজকে আমাদের বোঝা-পড়ার সময় এসেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত আইনটি সম্প্রতি উপদেষ্টা পরিষদ সভায় নীতিগতভাবে অনুমোদিত হ‌ওয়ার বিষয়ে বিভাগের এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এসময় বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়কে আইটি সহায়তা দেবে আইসিটি বিভাগ
পরীক্ষার ফলাফল প্রকাশসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বয়ংক্রিয় সব কার্যক্রম বাস্তবায়নে কারিগরি ও প্রযুক্তি সহায়তা দেবে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ। ১০ অক্টোবর, শুক্রবার গাজীপুরের মাওনায় একটি রিসোর্টে অনুষ্ঠিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কনটেন্ট উন্নয়ন’ বিষয়ে কর্মশালায় যোগ দিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনদিনের এ কর্মশালায় কারিগরি সহায়তা প্রদান করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট-এটুআই প্রোগ্রাম ও ইউনিসেফ বাংলাদেশ। কর্মশালায় অনলাইন প্রশিক্ষণ ডিজাইন ও স্ক্রিপ্ট রাইটিং, প্রশিক্ষণ স্ক্রিপ্ট ও কনটেন্ট ভ্যালিডেশন এবং অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট চূড়ান্তকরণ নিয়ে আলোচনা হয়।
এতে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের আইসিটি শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক, অনলাইন প্রশিক্ষণ ডিজাইন ও কনটেন্ট ডেভেলপমেন্ট এক্সপার্ট এবং ইউনিসেফ বাংলাদেশ, এটুআই প্রোগ্রাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দ্রুত বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারসহ প্রযুক্তিগত যে কোনো উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সহকারী বলেন দেশের সবচেয়ে বড় উচ্চশিক্ষার প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৫৭টি। যাতে অধ্যয়ন করছেন ৩৫ লাখের বেশি শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেশের উচ্চশিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ। তাদের বেশিরভাগই মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। পুরোনো ও গতানুগতিক সিলেবাসে উচ্চশিক্ষা গ্রহণ করার পর তাদের বেশিরভাগই বেকার থাকে। কারণ কারিগরি ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাব।
ফয়েজ আহমদ তৈয়্যব আরো বলেন, এ বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ করে গড়ে তুলতে স্নাতকে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যুগোপযোগী এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সার্বিক সহযোগিতা করবে।
দক্ষতা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদ গড়ে তুলতে অনলাইন প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম একটি সময়োপযোগী ও অবাশ্যকীয় একটি উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চল থেকে যুক্ত হয়ে শিক্ষণ প্রক্রিয়ায় সমান সুযোগ লাভ করে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, স্বাধীনতার পর শিক্ষায় যথাযথ বিনিয়োগ না করায় দেশ এখনো সমসাময়িক অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে আছে। তাই বিলম্ব হলেও শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার সময় এখনই। আইসিটি কোর্সের শিক্ষাক্রম প্রণয়নের উদ্যোগ গ্রহণ করার পর সরকারের এটুআই ও ইউনিসেফের সার্বিক সহায়তায় এখন পর্যন্ত অর্জিত ফল খুবই ভালো। আশা করি, খুব শিগগির এ শিক্ষাক্রম চালু করা সম্ভব হবে, যা থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা যে কোনো কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মতো দক্ষতা অর্জন করতে পারবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ইউনিসেফের চিফ অফ এডুকেশন দীপা শংকর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক, পলিসি অ্যানালিস্ট আফজাল হোসেন সারওয়ার, হেড অফ প্রোগ্রাম আব্দুল্লাহ আল ফাহিম ও ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট রফিকুল ইসলাম সুজন।
আইওটি পণ্য ব্যবসায় গ্রামীণফোনের রিটেইলার সুমাস টেক
নিজেদের আইওটি পণ্য ব্যবসায় এবার রিটেইলার নিয়োগ দিচ্ছে সেলুলার সেবায় এসএমপি প্রতিষ্ঠান গ্রামীণফোন। এজন্য মোবাইল, ল্যাপটপ এবং গ্যাজেট বিক্রয়কারী খুচরা চেইন সুমাস টেক লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে অপারেটরটি।
চুক্তি অনুযায়ী গ্রামীণফোন আলো’র স্মার্ট আইওটি সল্যুশনের অন্তর্ভূক্ত সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) এবং টেলিকম পণ্য-পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা বিক্রি করা হবে সারাদেশে অবস্থিত ১৫টি সুমাস টেক স্টোর থেকে। পণ্য ক্রয়ে দেয়া হবে এক্সক্লুসিভ ভাউচার সুবিধা। পাশাপাশি, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ে গ্রাহকরা সর্বোচ্চ ৫,০০০ টাকা মূল্যের সুমাস টেক ভাউচার পাবেন, যা নির্ধারিত সুমাস টেক আউটলেটে ব্যবহার করা যাবে।
৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে,  পার্টনারশিপটি বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর বসুন্ধরার জিপি হাউসে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন নাফিস আনোয়ার চৌধুরী, হেড অফ কাস্টমার সার্ভিস আবদুল্লাহ আল মাহমুদ, হেড অফ ডিস্ট্রিবিউশন এসকে. ইফতেখার আহমেদ এবং সুমাস টেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস ও হেড অফ মার্কেটিং মোঃ রাসেদুল আলম রাফি খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোনে আমাদের প্রতিটি উদ্যোগের কেন্দ্রে থাকেন গ্রাহক। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য ভবিষ্যত-উপযোগী টেলিকম ও ডিজিটাল সল্যুশনসহ তাদের পছন্দের গ্যাজেট ইলেকট্রনিক্স এক জায়গায় সহজলভ্য করতে চাই, যা তাদের ডিজিটাল-ফার্স্ট জীবনধারাকে আরও সমৃদ্ধ করবে।”
সুমাস টেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস বলেন, “সংযোগ ও উদ্ভাবনের প্রতীক গ্রামীণফোনের সাথে পার্টনারশিপ স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের জন্য আমরা একসাথে এনেছি সেরা টেলিকম ও ইলেকট্রনিকস অভিজ্ঞতার নিশ্চয়তা; পাশাপাশি পণ্য কেনার ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা।”
নভেম্বরের মধ্যেই ডাক এবং কুরিয়ারের সংশোধিত আইন
আগামী নভেম্বরের মধ্যেই ডাক এবং কুরিয়ারের সংশোধিত আইন এবং দ্রুতই ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধারে অভিযানে নামতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষ্যে ৯ অক্টোবর, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা ডাক বিভাগের মোট সম্পদের পাশাপাশি বেদখল সম্পদের তালিকা প্রস্তুত করেছি। দ্রুতই বিভাগীয় কমিশনার এবং ডিসিদের সমন্বয়ে ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধারের কার্যক্রম শুরু করা হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এড্রেস ম্যানেজমেন্ট ( ঠিকানা ব্যবস্থাপনা) এর বর্তমান স্ট্রাকচার ডিজিটাল ইকোনমিক জন্য উপযোগী নয় তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে এড্রেস ম্যানেজমেন্টকে ডিজিটাল করার চেষ্টা করছি। যেখানে এরিয়া কোড, স্ট্রিট কোড এবং হাউজ কোড গুলো সমন্বিত করা হবে এবং একই সাথে এড্রেসের সাথে জিও ফেন্সিং করা হবে। যেহেতু ঠিকানা ব্যবস্থাপনার সাথে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা দরকার; সেজন্য বিষয়টাকে ডাক এবং কুরিয়ার আইন হালনাগাদের মাধ্যমে এড্রেস করার কাজ করছি। আশা করছি, নভেম্বরের মধ্যেই ডাক এবং কুরিয়ারের সংশোধিত আইন মন্ত্রিপরিষদে উপস্থাপন করা যাবে।
বিশেষ সহকারী আরও বলেন, মেইল এবং পার্সেল ট্রাকিং সিস্টেম এর আওতায় বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ ট্র্যাকিং করা যায় তাই এই ট্রাকিং সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিহীন করার কাজ শুরু হয়েছে। যার মাধ্যমে মেইল এবং পার্সেল ট্রাকিং প্রায় শতভাগে উন্নীত হবে। ই-কমার্সের সাথে ডাক বিভাগকে সমন্বিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে শহর এবং গ্রামে মানুষ একইভাবে সেবা পায়। পাশাপাশি ই কমার্সের প্রতি মানুষের আস্থা ফিরিয়া আনার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্য শেষে বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিনসহ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডাক বিভাগ সূত্রে প্রকাশ, দিবসের সমাপনী দিনে ১০ সেপ্টেম্বর সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান
আইসিটিখাতে বাংলাদেশি কর্মী নিতে তুরস্ককে আহ্বান
বাণিজ্য, প্রতিরক্ষা, শ্রম এবং শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তি (আইসিটি) সহ বিভিন্ন খাতে দক্ষ ও অদক্ষ বাংলাদেশি কর্মী নিতে তুরস্ককে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
৭ অক্টোবর, মঙ্গলবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূত এ বেরিস একিনচি এর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আহ্বন জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তবে বৈঠকের পরে কোনো পক্ষই গণমাধ্যমের সামনে কথা বলেননি। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তুরস্ক ও বাংলাদেশের মধ্যে চতুর্থ পররাষ্ট্র কার্যালয় পরামর্শ (এফওসি) বৈঠকে অংশ নিতে ২ দিনের সফরে ঢাকায় এসেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী একিনচি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের শুভেচ্ছা পৌঁছে দেন। এসময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রচেষ্টার প্রতি তুরস্কের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। এছাড়া বৈঠকের আগে অনুষ্ঠিত দুই দেশের এফওসি আলোচনার ফলাফল সম্পর্কেও অবহিত করেন।
তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী একিনচি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি তুরস্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে তুরস্ক সবসময় সোচ্চার থাকবে।
বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, শিক্ষা খাতে অংশীদারত্ব বৃদ্ধি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুরস্কে বৃত্তির সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। উভয় দেশই ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে তাদের ঐক্য ও সমর্থন পুনর্ব্যক্ত করে।
ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
বাংলা ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শোকবার্তায় তিনি বলেন, "ভাষাসৈনিক আহমদ রফিক ছিলেন আমাদের ভাষা আন্দোলনের সাহসী যোদ্ধা। তাঁর অবদান বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।"
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, ২ অক্টোবর রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ রফিক মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
এর আগে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বুধবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। কিডনির সমস্যার পাশাপাশি সম্প্রতি কয়েকবার তাঁর ‘মাইল্ড স্ট্রোক’ হয়।
১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় রোববার তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহমদ রফিক নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই বসবাস করতেন। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই ভাষাসংগ্রামী ২০০৬ সালে স্ত্রীকে হারান। তিনি নিঃসন্তান।
জানা গেছে, মৃত্যুর আগে তিনি তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল মেডিকেল কলেজে দান করে গেছেন।
শনিবার সকাল ১১ টায় ভাষাসংগ্রামী রফিকের মরদেহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। আহমদ রফিক ফাউন্ডেশনের ট্রাস্টি ইসমাইল সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু
আইসিটি বিভাগের অধীন এটুআই (Aspire to Innovate) এবং ইউনিসেফ এর কারিগরি সহায়তা বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ৪ ক্রেডিটের Information and Communication Technology (ICT) কোর্স চালু করেছে। কোর্সটিতে থাকবে ৩ ক্রেডিট থিওরি ও ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলেজ পর্যায়ে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ৩১টি বিষয় ও অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ের প্রায় ৩.৬ লক্ষ শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। আগামী বর্ষ থেকে স্নাতক (পাস) প্রোগ্রামের আরও ২ লক্ষ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর মোট ৫.৬ লক্ষ শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে।
তবে শিক্ষকের ঘাটতি ও পর্যাপ্ত কম্পিউটার ল্যাবের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সংকট মোকাবিলায় a2i ও ইউনিসেফ কারিগরি সহায়তা প্রদান করছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে ICT শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে Training of Trainers (ToT) কর্মশালা সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাসে অনলাইন কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচি ও ৯০ জন Core Trainer তৈরির জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এসব প্রশিক্ষকের মাধ্যমে ৮৮৩টি অনার্স কলেজে ৯০০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পরবর্তী বর্ষ থেকে ডিগ্রি (পাস) প্রোগ্রামেও ICT কোর্স চালু হবে এবং প্রায় ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। পাশাপাশি Microsoft ও Adobe-এর সহায়তায় শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের Professional Skilled Courses চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আধুনিক ICT দক্ষতা অর্জন করে চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম জনশক্তিতে পরিণত হবে।
গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
উন্মুক্ত হচ্ছে ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’
‘বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে’ আটকে ছিলো অনলাইনে বাংলাদেশের জাতীয় পরিচয়ের ঠিকানা ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’। সেই অচলায়তন ভেঙ্গে এই কান্ট্রি টপ লেভেল ডোমেইন দুটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
তার ঘোষণা অনুযায়ী, ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএল -এর অধীনে রেখে রিসেলার দেওয়া হবে। এজন্য এপিআই ডেভেলপ করা হচ্ছে।
ফয়েজ তৈয়্যব জানিয়েছেন,  সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা হবে ডটজিওভি, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর জন্য যাচাই সাপেক্ষে উন্মুক্ত করা যেতে পারে ডট এডু ডট বিডি। এছাড়াও ডটকম ডটবিডি রিসেলার উন্মুক্ত করা হবে, ডট ওআরজি ডট বিডি-সহ অপরাপর ডট বিডি ও ডট বাংলার এক্সটেন্ডেড ডোমেইন নেমের বিষয়ে বিটিআরসি ও বিটিসিএলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
২৭ সেপ্টেম্বর, শনিবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। সেখানে তিনি আক্ষেপ করে লিখেছেন, এই সময়ে এসে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হবার কথা থাকলেও মাত্র ৪৫ হাজারের মতো সাইট হোস্টেড আছে, যার মধ্যে ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ডোমেইন মিলে ৩৭ হাজার হোস্টিং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের। অর্থাৎ ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের সাফল্য শূন্যের কাছাকাছি। এজন্য আওয়ামী ম্যানেজমেন্ট দায়ী, বিদেশ ভ্রমণ হবে না এমন হাস্যকর কারণে এর কাজ আটকে রাখা হয়েছিল।  এভাবে ডোমেইন নেইম হোস্টিং ফরেন কারেন্সি ড্রেইন করছে, যা আংশিকভাবে হলেও থামানো দরকার।
আইসিটিতে সম্মাননা দেবে বিন; অনলাইন নিবন্ধন শুরু
তথ্যপ্রযুক্তি খাতের ৫টি বিভাগে শিক্ষার্থী ও স্টার্টআপদের প্রথমবারের মতো সম্মানা দিতে যাচ্ছে বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)। চালু করতে যাচ্ছে  “বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫”।
সম্মাননা পেতে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন নিবন্ধন কার্যক্রম।  আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত বিনের অফিসিয়াল ওয়েবসাইটে সাইন ইন করে আগ্রহী উদ্ভাবক, শিক্ষার্থী, স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। <o:p></o:p>
অংশগ্রহণের জন্য নির্ধারিত বিভাগসমূহ:
১. কনজিউমার: মিডিয়া, বিনোদন, পর্যটন, বিপণন, ব্যাংকিং, রিয়েল এস্টেট, ডিজিটাল মার্কেটিং
২. কমিউনিটি সার্ভিস: স্বাস্থ্য, শিক্ষা, আঞ্চলিক সেবা, পরিবেশ, টেকসই উন্নয়ন
৩. ইন্ডাস্ট্রিয়াল: উৎপাদন, কৃষি, নির্মাণ, পরিবহন, জ্বালানি, টেলিকম
৪. বিজনেস সার্ভিস: ফিনটেক, আইসিটি, নিরাপত্তা, মার্কেটিং, প্রফেশনাল সেবা
৫. পাবলিক সেক্টর: সরকারি ও নাগরিক সেবা, ডিজিটাল গভর্নমেন্ট<o:p></o:p>
শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্যাটাগরি:<o:p></o:p>
এছাড়া, স্টার্টআপ ক্যাটাগরিতে তিন বছরের মধ্যে সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোম্পানিগুলো তাদের উদ্ভাবনী ধারণা বা প্রযুক্তি পণ্য নিয়ে অংশ নিতে পারবে।<o:p></o:p>
সম্মাননা বিষয়ে বিন জানিয়েছে, অ্যাওয়ার্ডসের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করা, উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করা, আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রযুক্তিগত উৎকর্ষতা প্রদর্শন করা, তথ্যপ্রযুক্তি খাতে নতুন মানদণ্ড স্থাপন ও ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নেওয়া, পাশাপাশি সম্ভাবনাময় প্রকল্পের জন্য বিনিয়োগকারী বা ভেঞ্চার ক্যাপিটাল সহযোগিতার সুযোগ সৃষ্টি করা।
<o:p> </o:p>
অনলাইনে আসছে সব নাগরিক সেবা
দেশর মানুষ যেন ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা সহজে ও দ্রুততম সময়ে গ্রহণ করতে পারে সেজন্য সরকারের সকল নাগরিক সেবা  অনলাইন প্ল্যাটফর্মে আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।মচট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি ডিভিশনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাদের সাথে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মতবিনিময় সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিনসহ ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি ডিভিশনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশেষ সহকারী বলেছেন, ডাক বিভাগ আধুনিকায়নের মাধ্যমে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন পোস্টাল ট্র্যাকিং ও কুরিয়ার সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। জনগণ এখন সহজেই ঘরে বসে ডাক বিভাগের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে। এ খাতগুলোতে ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হওয়ায় জনগণ সরাসরি উপকৃত হচ্ছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ল্যান্ডলাইন ফোন সেবায় নতুন প্রযুক্তি যুক্ত করেছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজলভ্য হয়েছে এবং সরকারি-বেসরকারি খাতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হচ্ছে।তিনি আরো বলেন, রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সাশ্রয়ী ডেটা প্যাকেজ চালুর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে। দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প গ্রহণ করেছে। স্টার্টআপ, আইটি ফ্রিল্যান্সার এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি বিভাগের সমন্বিত কার্যক্রম দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরিতে ইন্টারনেট পার্টনার আম্বার আইটি
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে আগামী ১৯ থেকে ২১ সেপ্টেম্বর গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’। এতে কানেক্টিভিটি তথা ইন্টারনেট পার্টনার হয়েছে দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড।
আইসিটি জাম্বুরিতে সর্বোচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটস এবং আম্বার আইটি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশ স্কাউটসের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামসুল হক। আর আম্বার আইটি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল।
এ সময় বাংলাদেশ স্কাউটসের আইসিটি বিভাগের যুগ্ম আহ্বায়ক আরিফ রাইয়ান, সহকারী পরিচালক লিয়াকত হোসেন, তৃতীয় জাতীয় আইসিটি জাম্বুরির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল আমীন রুবেল, কে এম কাউসার সাজ্জাদ সজল ও হাফিজুর রহমান এবং আম্বার আইটি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান হিটলার এ. হালিম উপস্থিত ছিলেন।
তৃতীয় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি-২০২৫’-এ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও গেমিং নিয়ে সেশন, রোবট প্রদর্শনী, প্রজেক্ট প্রতিযোগিতা থাকবে। থাকবে ক্যাম্পিং। আম্বার আইটি এসব আয়োজনে নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট সরবরাহ করবে এবং সবার জন্য ফ্রি ওয়াই-ফাই জোন তৈরি করে দেবে।
ফয়েজ আহমদ তৈয়্যব এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর সাথে ১৫ সেপ্টেম্বর, সোমবার, তার সচিবালয়ের অফিস কক্ষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ সহকারী বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধি, ডাটা গভর্নেন্স, ইলেকট্রনিক আইডি অথেন্টিকেশন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ক্লাউড সার্ভিস, ইন্টার অপারাবিলিটি, ডিজিটাল সার্ভিস ইকোসিস্টেম, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন এবং ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডার লিঞ্চ এবং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি।
সাইবার স্পেসে জুয়া খেলা, জালিয়াতি এবং প্রতারণার সাথে সম্পৃক্ততা দণ্ডনীয় অপরাধ
সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এ সাইবার স্পেসে জুয়া খেলা, জালিয়াতি এবং প্রতারণার সাথে সম্পৃক্ত কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী— যদি কোন ব্যক্তি অনলাইনে বা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করেন, পরিচালনা করেন, খেলায় অংশগ্রহণ করেন, খেলায় সহায়তা করেন, উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশ নেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তবে সে ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধে অপরাধী হিসেবে পরিগণিত হবে। এ অপরাধে সে ব্যক্তি অনধিক দুই বছর কারাদণ্ডে অথবা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
পাশাপাশি যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করে তবে সেই ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এক্ষেত্রে সে অনধিক দুই বছর কারাদণ্ডে অথবা অনধিক বিশ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
আবার যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে কোন অপরাধ সংগঠিত করে তবে সে ব্যক্তি অনধিক পাঁচ বছর কারাদণ্ডে বা পঞ্চাশ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
ইতোমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো  এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে। একইসঙ্গে এই অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে  সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বিশেষ সহকারীর সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য’অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জেকবসন।
রাজধানীর আইসিটি টাওয়ারে সহকারি উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই সাক্ষাতের কথা জনিয়েছেন বিভাগের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ জসিম উদ্দিন।
তিনি জানান, সাক্ষাৎকালে ফয়েজ আহমদ তৈয়্যব মার্কিন কোম্পানিসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশে ডেটা সেন্টার, ক্লাউড সার্ভিস ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগের আহবান জানিয়েছেন। বিশ্বব্যাংকের সহায়তায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) উন্নয়ন প্রকল্পও অচিরেই শুরু হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
উভয়পক্ষ বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সাইবার নিরাপত্তা, এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বিকাশে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাছাড়া ব্যক্তিগত ডেটা সুরক্ষা আইন (PDPO), ডেটা গভর্নেন্স এবং পুলিশ কমিউনিকেশন ব্যবস্থা আপগ্রেড বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
মার্কিন চার্জ দ্য’অ্যাফেয়ার্স বাংলাদেশ সরকারের ডিজিটাল রূপান্তর প্রচেষ্টার প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা ও জ্ঞান-বিনিময়ের আশ্বাস প্রদান করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশকে প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।
আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি/অর্থনীতি বিষয়ক উপ কাউন্সিলর এবং রাজনৈতিক শাখা প্রধান ডেভিড মু এবং কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
বুয়েটে তৈরি হতে যাচ্ছে আইএফটি ভবন
'স্কিল গ্যাপ' ঘোঁচাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (আইএফটি) ভবন প্রতিষ্ঠা করতে যাচ্ছে আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এর প্রাথমিক অবকাঠামো নির্মাণ (১ম সংশোধন) প্রকল্পের আওতায় বুয়েট ক্যাম্পাসে এই অবকাঠামো নির্মাণ শেষ হলে সেখানে মেশিন লার্নিং, এআই, ইন্টারনেট অফ রোবোটিক্স থিংস, মাইক্রো- ফেব্রিকেশন, ব্লকচেইন, প্রযুক্তিগত ইথিক্স, জৈব প্রযুক্তি, ন্যানোপ্রযুক্তি, নিউরো টেকনোলজি, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, হাইপার-অটোমেশন, বিহেভিয়ার, ইন্টেলিজেন্স ও এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ারিং, অন্টারপ্রেনিউরশিপ, ইনোভেশন স্টার্টআপ ইকোসিস্টেম সাস্টেইনেবিলিটি ইত্যাদি পাঠদান করা হবে।
সে লক্ষ্যে ১০ সেপ্টেম্বর, বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের উপস্থিতিতে বুয়েটের উপাচার্য প্রফেসর ডঃ আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
এ সময় সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক  ড. মোঃ মনসুর আলমসহ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমাদের যে সম্মিলিত অভিজ্ঞতা তার সামারি হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি ও একাডেমির মধ্যে ব্যাপক দূরত্ব রয়েছে এবং এই দুইয়ের উভয়েরই রয়েছে রিসার্চ গ্যাপ যা আন্তর্জাতিক মানের চেয়ে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে। এ সমস্যার সমাধানের উপায় হচ্ছে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি। বিশেষ সহকারী বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে ইতিহাস এবং এর যে সাফল্য এ দুই এর অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়গুলো মিলাই তাহলে দেখব যেখানে 'সাইজেবল ইকোনোমি' বা বড় অর্থনীতির উপস্থিতি নেই সেখানে বিশ্ববিদ্যালয়গুলো সফল হয় না। সে বিষয়টা বিবেচনায় চর এলাকা থেকে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি বুয়েটে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেননা চর এলাকায় অত্যাধুনিক সব প্রযুক্তির জন্য দরকারি ছাত্র, শিক্ষক ও গবেষক সহ প্রয়োজনীয়  রিসোর্স মবিলাইজেশন প্রায় অসম্ভব।
বুয়েটের সাবেক এই শিক্ষার্থী আরো বলেন, বুয়েটের আটটি ইনস্টিটিউটশন আছে, তাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ওয়াটার ম্যানেজমেন্টে বেশ কিছু সফলতা রয়েছে। দেশব্যাপী বুয়েট সফলতার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছে । সেই অভিজ্ঞতা থেকে আমাদের মনে হয়েছে এটা যদি বুয়েটের তত্ত্বাবধানে দেয়া যায় তাহলে রিসোর্স মবিলাইজেশন এবং স্কিল গ্যাপ পূরণের দিক থেকে আইএফটি সফল হবে।
বিশেষ সহকারী বলেন, এই ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি স্থাপনে আমাদের নতুন করে ভূমি অধিগ্রহণ এবং ডিজাইন বা আর্কিটেকচারে কোন অর্থ ব্যয় করতে হবে না। এজন্য আইসিটির পক্ষ থেকে বুয়েটকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার দূরত্ব ঘোচাতে এমন একটি মডেল বের করবো যেখানে বিদেশ ফেরত ফেলো শিক্ষকরা কোর্স নিতে পারবেন। ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা ও দক্ষতা অনুসারে আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কোর্স কারিকুলাম ডিজাইন করব। যা অন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রচলিত নিয়মের অধীনে করা সম্ভব নয়। আশা করি এর মাধ্যমে বাংলাদেশের স্কিলগ্যাপ পূরণের যাত্রাটা শুরু হবে।
বিশেষ সহকারী আরও বলেন, আমরা দু বছরের মধ্যে এই প্রকল্পের ভৌত অবকাঠামো শেষ করবো, পরবর্তী দু'বছরে কোর্স এবং একাডেমিক অপারেশনের এক্সিলেন্স আনার জন্য মোট চার বছরের টার্গেট নিয়েছি। এই চার বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে আইসিটি এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সরাসরি সম্পৃক্ততা থাকবে। পরবর্তীতে এই চার বছরের অভিজ্ঞতার ভিত্তিতে 'কোর্স অফ অ্যাকশন' কি হবে তা নির্ধারণ করা হবে।
বুয়েটের উপাচার্য প্রফেসর ডঃ আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান আইসিটির সঙ্গে যৌথভাবে বুয়েটকে কাজ করার সুযোগ করে দেয়ায় বিশেষ সহকারীকে ধন্যবাদ জানান। উদ্যোগটি সময়োপযোগী এবং যৌক্তিক, এটি বুয়েটের জন্য একটি বড় সুযোগ বলেও তিনি উল্লেখ করেন। বুয়েট এর উপ-উপাচার্য প্রফেসর ডঃ আব্দুল হাসিব চৌধুরী বলেন, ফ্রন্টিয়ার টেকনোলজি সমূহ নিজেই পরিবর্তনশীল, আজকে যা ফ্রন্টিয়ার টেকনোলজি বলে সংজ্ঞায়িত ৫ বছর পরে থা থাকবে না। তাই এধরনের স্কিল সেটের জন্য বাজারবান্ধব ডায়নামিক এবং ফ্লেক্সিবল প্রতিষ্ঠান দরকার।
নাগরিক সেবাকেন্দ্রেই পাসপোর্টের আবেদন, মিলবে আরও ৪০০ সেবা
রাজধানীর ছয় এলাকার ১০টি নাগরিক সেবাকেন্দ্র থেকেই পাসপোর্টের আবেদন ও নবায়ন সংক্রান্ত সেবা নেওয়া যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী
এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তানির্ভর নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্টের আবেদন এবং নবায়ন সংক্রান্ত সেবা নিয়ে আসলো নাগরিক সেবা। জানাগেছে, বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডি সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস, উপজেলা পরিষদ, জেলা পরিষদের মোট ৪০০টি সেবা নিয়ে নাগরিক সেবার পাইলট এবং লার্নিং প্রোগ্রাম চলছে।
এ বিষয়ে বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব বলেন, ‘গুলশান ১, উত্তরা সেক্টর ৬, নীলক্ষেত, রমনা, মোহাম্মদপুর এবং বনশ্রী- এ ছয়টি স্থানে চলতি মাসের শেষে একযোগে ১০টি নাগরিক সেবা পাইলট চালু হবে। এরই মধ্যে গুলশান ১, উত্তরা এবং নীলক্ষেতের নাগরিক সেবা কেন্দ্রগুলো পুরোদমে সচল রয়েছে। ঢাকার ছয়টি (পাইলট প্রোগ্রামের মোট ১০টি) নাগরিক সেবা কেন্দ্রের মধ্যে যেটি আপনার নিকটতম, সিটি ভিজিট করুন, নাগরিক সেবাকেন্দ্রের কাছে আপনার সেবা চাহিদা কি সেটা জানান এবং এই সেবার মান উন্নয়নে পরামর্শ দিন।’
ফয়েজ আহমদ তৈয়্যব উল্লেখ করেন, ‘প্রতিটি সরকারি অফিসের সেবাকে এক জায়গায় এনে নাগরিকদেরকে হয়রানি মুক্ত সেবাদানের লক্ষ্যে নাগরিক সেবার মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি হাত তৈরি করা হচ্ছে। এর ফলে ভিন্ন ভিন্ন অফিসের শত শত ওয়েবসাইটে গিয়ে আলাদাভাবে সেবার আবেদন করার প্রয়োজন পড়বে না, বরং এক জায়গায় সব সেবা পাওয়ার জন্য একটা ন্যাশনাল কানেক্টিভিটি হাফ দাঁড়িয়ে যাচ্ছে। অতীতে বিভিন্ন মন্ত্রণালয়ের অনলাইন সেবা, ডিজিটাল সেন্টারসহ যেসব ডিজিটাল আইল্যান্ড করা হয়েছে নাগরিক সেবা সেগুলোকেও ইন্টারঅপারেবল করবে।’
নাগরিকদের প্রয়োজনীয় সব সেবা এক জায়গায় দিতে এটি বাংলাদেশের প্রথম সিটিজেন সার্ভিস কানেক্টিভিটি হাব উল্লেখ করে তিনি বলেন, ‘নাগরিক সেবাকেন্দ্র ভিজিট করুন, আপনার পরামর্শ এ সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ।’
গুলশান নাগরিক সেবাকেন্দ্র উদ্বোধনের সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
এক লক্ষ শিক্ষার্থীকে ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণ দিবে আইসিটিডি
ডিজিটাল দক্ষতার ওপর আইসিটি বিভাগ থেকে এক লক্ষ শিক্ষার্থীকে দেয়া হবে হাতে কলমে প্রশিক্ষণ। প্রশিক্ষণার্থীর ঘরে ঘরে গিয়ে দেয়া হবে প্রশিক্ষণ। এজন্য ভ্রাম্যমাণ আইসিটি ল্যাবের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় থাকছে বিগত রাজনৈতিক সংস্কৃতির কারণের পিছেয়ে থাকা রংপুর।
৩ সেপ্টম্বর, বুধবার রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর আঞ্চলিক কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধনকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, এআই এবং জেনারেটেড এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাব। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আইসিটি থেকে এক লক্ষ শিক্ষার্থীকে  ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের পরামর্শ নিয়ে আমরা এই প্রশিক্ষণকে সময়োপযোগী করতে চাই ।
তিনি আরো বলেন, রংপুরের মানুষের আত্মত্যাগের কথা আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তাই আমরা রংপুর থেকে এই প্রশিক্ষণ শুরু করেছি।
বিশেষ সহকারী আরও বলেন,  বিগত রাজনৈতিক সংস্কৃতির কারনে রংপুর পিছেয়ে পড়েছে। তাই প্রযুক্তিতে এ অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য আইসিটির করণীয় নির্ধারণের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে  সাথে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তা ভাবা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রশিক্ষণ আয়োজন বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে পাশাপাশি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্কুল কলেজে প্রথম ধাপে  ৪২ ঘন্টার আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হবে। এ প্রশিক্ষণের লার্নিং নিয়ে দ্বিতীয় ধাপে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণে মাদ্রাসাগুলোকে যুক্ত করা হবে।
তিনি বলেন, এজ প্রকল্পের মাধ্যমে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০ টি আরআইসি ল্যাব স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা করার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর নির্দেশে শহীদ আবু সাঈদ এর ভূমি থেকে আমরা এই প্রশিক্ষণ শুরু করেছি। ডিজিটাল ট্রান্সফরমেশনের যে স্বপ্ন আমরা দেখছি তার সাথে জুলাই যোদ্ধাদের সম্পৃক্ত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্যে রংপুর বিভাগের শহীদ ও আহত সেলের প্রধান সমন্বয়কারী মো রনি মিয়া জুলাই যোদ্ধাদের আইসিটি বিষয়ক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের পাশাপাশি প্রত্যেক প্রশিক্ষণার্থীকে কম্পিউটার প্রদানের জন্য বিশেষ সহকারীর নিকট অনুরোধ জানান।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক আয়োজিত রংপুর বিভাগের জুলাই যোদ্ধাদের জন্য ৭দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ২০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, এর আগে গত ১৬ আগস্ট ২০২৫ থেকে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে।
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
আইসিটি খাতে গত ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত ও বিশ্লেষণ সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে তথ্য আহ্বান করেছে শ্বেতপত্র প্রণয়ন টাস্কফোর্স।
২৪ আগস্ট, সোমবার আইসিটি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এতে জানানো হয়, ২০২৫ সালের ২১ এপ্রিল প্রধান উপদেষ্টার আদেশক্রমে গঠিত এ কমিটি ইতিমধ্যে তাদের কর্মসূচির দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে। এ পর্যায়ে টাস্কফোর্সের মেয়াদ ২২ জুন থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন মাস বৃদ্ধি করা হয়েছে এবং তিনজন নতুন বিশেষজ্ঞ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন— ১. অধ্যাপক রেজওয়ান খান, প্রখ্যাত প্রযুক্তিবিদ ও চেয়ারম্যান, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। ২. অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ৩. অধ্যাপক রিফাত শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ অধ্যাপক ড. এম. নিয়াজ আসাদুল্লাহ। শ্বেতপত্র প্রণয়নের চূড়ান্ত ধাপে নাগরিক ও অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশবাসীর কাছে তথ্য, মতামত ও প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে। বিশেষ করে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সংঘটিত অনিয়ম যেমন—টেন্ডার কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্পের স্থান নির্ধারণসহ যেকোনো তথ্য জমা দেওয়া যাবে।
তথ্য পাঠানোর মাধ্যমসমূহ:
ইমেইল: ictwhitepaperbd2025@gmail.com
জরিপ ফর্ম: https://forms.gle/U81miZaZrQKWTwit8
ফেসবুক: www.facebook.com/ictwhitepaperbd2025
মাইগভে ১০ মাসে ১০ লক্ষ ই-এপোস্টিল
বিদেশে পড়াশোনা বা চাকরির আগে কাগজপত্র সত্যায়নে লাইনে না দাঁড়িয়ে দালালের খপ্পর আর অতিরিক্ত খরচ বাঁচাচ্ছে  সরকারি সেবার একক পোর্টাল মাইগভ (myGov)-এর ইলেকট্রনিক এপোস্টিল (ই-এপোস্টিল)। প্রযুক্তির এই সুবিধা কাজে লাগিয়ে গত দশ মাসে ১০ লক্ষের বেশি এপোস্টিল হয়েছে বলে জানাগেছে। সূত্রমতে, ই-সত্যায়নের সবচেয়ে বেশি সত্যায়িত হয়েছে বিদেশের পড়তে যাওয়া শিক্ষার্থীদের সনদ সত্যায়নে।
জানাগেছে, মাইগভের এই ই-সত্যায়ন প্লাটফর্মে ৪৩ ধরনের ডক্যুমেন্ট ঘরে বসেই সত্যায়িত করতে পারছেন নাগরিকেরা। গত ১৭ আগস্ট ১০ মাসে এই সেবটি ১০ লাখ সত্যায়নের মাইলফলক অতিক্রম করেছে। গড় দৈনিক ৩,৫০০ টির বেশী আবেদন আসছে সত্যায়নের জন্য। এরমধ্যে অ্যাপের থেকে ওয়েবেই বেশি আবেদন আছে।
সূত্রমতে, গত বছরের ১ অক্টোবর ই-এপোস্টিল-তে ১১টি শিক্ষা বোর্ড সংযুক্ত হয়। একই বছরের ১০ ডিসেম্বর  দেশের সব বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ইনস্টিটিউট এর অন্তর্ভুক্ত হয়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সব জেলা পুলিশ সুপার কার্যালয় ও আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সেবাসমূহ যুক্ত হয়। ফলে ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, জন্মনিবন্ধন, বিবাহ সনদ, পুলিশ ক্লিয়ারেন্সসহ বহু ধরনের নথি এখন ঘরে বসেই অনলাইনে এপোস্টিল করা যাচ্ছে।
এ বিষয়ে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোঃ রশিদুল মান্নাফ কবীর বলেন, “এই ডিজিটাল সেবার মাধ্যমে নাগরিকগণ ঘরে বসেই স্বল্পতম সময়ে, স্বচ্ছ প্রক্রিয়ায় ও কম খরচে সনদপত্র সত্যায়নের সুবিধা গ্রহণ করতে পারছেন। পূর্বে যেখানে ম্যানুয়াল প্রক্রিয়ায় প্রতি ডকুমেন্টে ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হতো, বর্তমানে সেখানে অনলাইনে সরকার কর্তৃক নির্ধারিত ২০০ টাকা ফি প্রদানের মাধ্যমে একই সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। আইন মন্ত্রণালয় হতে সংশ্লিষ্ট ডকুমেন্টসমূহের জন্য এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।”<o:p></o:p>
তিনি আরও বলেন, “শিক্ষার্থী, প্রবাসী ও বিদেশে কর্মরত পেশাজীবী—সবাই এ সেবা থেকে সমানভাবে উপকৃত হচ্ছেন। বিদেশে উচ্চশিক্ষা বা ভিসা-সম্পর্কিত সময়সীমা মেনে দ্রুত নথি জমা দেওয়া সহজ হয়েছে; জন্মনিবন্ধন, বিবাহ সনদ কিংবা পুলিশ ক্লিয়ারেন্সসহ পরিবার-সম্পর্কিত নথির অনলাইন সত্যায়নও এখন আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত। সামগ্রিকভাবে ই-এপোস্টিল বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের একটি উজ্জ্বল উদাহরণ—যেখানে নাগরিকের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে, সেবার মান ও স্বচ্ছতা বেড়েছে, এবং এক ক্লিকেই আন্তর্জাতিক দরজায় কাগজপত্র তুলে দেওয়ার আত্মবিশ্বাস তৈরি হয়েছে।“
প্রসঙ্গত, এপোস্টিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত সত্যায়ন পদ্ধতি, যা জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ, বিবাহ সনদের মতো সরকারি দলিল বিদেশে গ্রহণযোগ্য করতে প্রক্রিয়াটি সহজ করে। নেদারল্যান্ডসের হেগ-এ স্বাক্ষরিত ১৯৬১ সালের এপোস্টিল কনভেনশনে পক্ষভুক্ত ১১৪টি দেশ বাংলাদেশের এপোস্টিলকে স্বীকৃতি দিচ্ছে। ২০২৪ সালের ২৯ জুলাই কনভেনশনে যোগ দেয় বাংলাদেশ। একই বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে অনলাইনে সেবা চালু করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চলতি বছরের ২৯ জানুয়ারি মাইগভ পোর্টালে ই-এপোস্টিলের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সেবাটি জাতীয় পর্যায়ে বিস্তৃত হয়।<o:p></o:p>
মাইগভ সূত্রে প্রকাশ, সেবাটি সম্পন্ন হয় কয়েকটি স্বচ্ছ ও পুরোপুরি ডিজিটাল ধাপে—মাইগভে আবেদন ও নথি আপলোড, ইস্যুকারী প্রতিষ্ঠানের যাচাই, নিয়ন্ত্রক দপ্তর, মন্ত্রণালয়ের অনলাইন সত্যতা নিশ্চিতকরণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল সাইন ও কিউআর কোডসহ ই-এপোস্টিল ইস্যু। প্রতিটি নথির কিউআর কোড স্ক্যান করে বিদেশের সংস্থা বা বিশ্ববিদ্যালয় সরাসরি অনলাইনে যাচাই করতে পারে—ফলে জালিয়াতির সুযোগ কমে, আস্থা বাড়ে। সময়সীমা ও খরচ—দুই দিক থেকেই এটি নাগরিকবান্ধব। আগে যে প্রক্রিয়ায় বিভিন্ন দপ্তর ও দূতাবাসে বহুবার যেতে হতো, এখন তা সাধারণত তিন থেকে পাঁচ কার্যদিবসে অনলাইনে সম্পন্ন হচ্ছে। আবেদন, ট্র্যাকিং ও নথি জমা—সব এক প্ল্যাটফর্মে; মাইগভের সহায়তা ফরম ও ৩৩৩ হেল্পলাইনের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তাও মিলছে দ্রুত।<o:p></o:p>
নির্বাচনের আগে বড় সাইবার হামলার শঙ্কা
নির্বাচনের আগে বড় ধরনের সাইবার হামলা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ১৯ আগস্ট, মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে তিনি এমন শঙ্কার কথা জানান।
ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, তিনি বলেন,“নির্বাচনকে সামনে রেখে ব্যাংকিং সেক্টরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। দেশের মাত্র ১৭-২০টি ব্যাংকের সাইবার স্পেস রেটিং সন্তোষজনক। জনগণের ডেটা অনেক ক্ষেত্রে অনিরাপদভাবে উন্মুক্ত থাকে এবং কিছু ব্যাংক কর্মকর্তা সাইবার অপরাধের সাথেও জড়িত।” এ অবস্থায় তিনি সাইবার নিরাপত্তা নিয়ে সবাইকে নতুন করে ভাববার আহ্বান জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, আর্থিক অপরাধ, জুয়া, সফটওয়্যার আপডেটের ঘাটতি, ফাইল ট্রান্সফার প্রটোকলের দুর্বলতা, ডিডস আক্রমণ এবং ডেটা সেন্টারের ঝুঁকি এখন ব্যাংকিং সেক্টরের বড় হুমকি।
প্রধান অতিথির বক্তৃতায় অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিদ্যমান সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে প্রশিক্ষণ জোরদার এবং আইটি ও ব্যবসায়িক ইউনিটের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান ব্যাংকের সাথে ডেটা বিনিময়ের মাধ্যমে কর আদায় সহজ করার প্রস্তাব করেন।
সিআইডি প্রধান মোঃ ছিবগাত উল্লাহ জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮৮৪টি সাইবার অপরাধের অভিযোগ এসেছে এবং ব্যাংকগুলোর মামলা করতে অনীহা তদন্তে বাধা তৈরি করছে।
আলোচনায় অংশ নিয়ে ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিটি ব্যাংকসহ বিভিন্ন প্রতিনিধিরা প্রযুক্তিগত জটিলতা সমাধানে করণীয় বিষয়ে মতামত উপস্থাপন করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি। তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানসমূহের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা শুধু ডিজিটাল ভবিষ্যত সুরক্ষাই নয়, বরং জনগণের আস্থা ও আর্থিক খাতের স্থিতিশীলতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সেমিনারে বক্তারা মতামত দেন। সেমিনারে আইসিটি বিভাগের বিভিন্ন দপ্তর সংস্থা প্রধান সহ স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।
এদিকে গত মাসে বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (আইসিটি) বিভাগ থেকে এক চিঠিতে এমন সতর্কতার কথা জানানো হয়। এতে বলা হয়, আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই), ব্যাংক, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন সূত্র থেকে এমন আশঙ্কার কথা উঠে এসেছে।
চিঠিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে ছোট ও মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকাতে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়।
এক আদেশে হাইটেক পার্কের ৬ কর্মকর্তাকে বদলি
প্রশাসনিক কারণ দেখিয়ে এক চিঠিতে কর্মস্থল ও দায়িত্ব বদল হলো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কর্মরত ৬ কর্মকর্তা। বদলি ও দায়িত্ব পুনর্বন্টনেট অংশ হিসেবে ১৮ আগস্ট তাদের  স্ট্যান্ড রিলিজ দেয়া হয়। এর আগে ১৪ আগস্ট অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক এস.এম. ফরিদ উদ্দীন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের ১৭ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১৮ আগস্ট থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
আদেশ অনুযায়ী, হাইটেক পার্ক কর্তৃপক্ষের আইসিটি টাওয়ারে অবস্থিত প্রধান কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. গোলাম কিবরিয়াকে রাজশাহী হাইটেক পার্কে বদলি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসিন্দা কিবরিয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাবেক প্রতিমন্ত্রী পলকের এলাকা নাটোর আইটি-ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের দায়িত্বও দেওয়া হয়েছে।
সূত্রমতে, গত বছরের ২২ সেপ্টেম্বর হাইটেক পার্কের তৎকালীন জনসংযোগ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে সিলেট হাইটেক পার্কে বদলি করা হলেও মাত্র এক সপ্তাহের মাথায় ২৯ সেপ্টম্বর তাকে হাইটেক পার্ক কালিয়াকৈরে গাজীপুরের বদলী করা হয়েছিলো।
বাদলি আদেশ অনুযায়ী, বিনিয়োগ অধিশাখার পাশাপাশি উপপরিচালক (চলতি দায়িত্ব) শাহরিয়ার আল হাসানকে ওএসএস অধিশাখা ও জনসংযোগ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।  প্রশাসন অধিশাখায় সংযুক্ত উপপরিচালক মো. শফিক উদ্দিন ভুঁইয়াকে পরিকল্পনা ও গবেষণা শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এখন থেকে প্রশাসনিক বিষয় দেখভাল করবেন।
কালিয়াকৈর হাইটেক পার্ক থেকে সিলেট হাইটেক পার্কে বদলি করা হয়েছে উপসহকারী প্রকৌশলী (ই/এম) মো. হাসান ইবনে শাহীকে। আর সিলেট হাইটেক পার্ক থেকে কালিয়াকৈর হাইটেক পার্কে বদলি হয়েছেন উপসহকারী প্রকৌশলী (সিভিল): মো. মাসুম হোসেন।
এছাড়াও একই আদেশে রাজশাহী হাইটেক পার্ক থেকে তাকে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে বদলি করা হয়েছে উপপরিচালক (সংগ্রহ) মো. মাহফুজুল কবিরকে। তাকে অতিরিক্ত কোনো দায়িত্ব দেয়া হয়নি।
নজরদারির যন্ত্রপাতি নিয়ে তদন্ত, কমিটির প্রধান ফয়েজ আহমদ তৈয়্যব
দেশে নজরদারির যন্ত্রপাতি নিয়ে তদন্ত করতে কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। কমিটি খতিয়ে দেখবে যন্ত্রপাতি কীভাবে, এসব যন্ত্র কোথা থেকে, কত দাম দিয়ে কেনা হয়েছে এবং কীভাবে এর ব্যবহার করা হয়েছে।
১৪ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সারভেইলেন্সের যন্ত্রপাতি বিগত সরকারের সময় কেউ বলছেন— প্রায় ৩০০ মিলিয়ন ডলারে কেনা হয়েছে, কেউ বলছেন প্রায় ২০০ মিলিয়ন ডলারে এগুলো করা হয়েছে। পুরো রিপোর্টে আমরা যা পড়েছি সেখানে পুরোপুরি স্পষ্ট— গত স্বৈরাচারী সরকার বাংলাদেশের নাগরিকের নাগরিক অধিকার হরণের জন্য নজরদারির যন্ত্রপাতি, স্পাইওয়ার ব্যবহার করেছে। এই অবৈধ নজরদারি করার জন্য আমার-আপনার ন্যূনতম বাক-স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সংবিধানে যে গোপনীয়তার অধিকার দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছে। উপদেষ্টা পরিষদের সভায় কমিটি করে দেওয়া হয়েছে, এটা তদন্ত করার জন্য। তদন্ত করে কত টাকা দিয়ে এগুলো কেনা হয়েছে, কোথা থেকে এগুলো কেনা হয়েছে, যদিও রিপোর্টে বলা হয়েছে— অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। এই পুরো বিষয়গুলো কমিটি খতিয়ে দেখবে। এই কমিটির প্রধান থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শফিকুল আলম জানান, গত সপ্তাহে আমরা বলেছিলাম— সংস্কার কমিশনগুলোর ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন আছে। তার মধ্যে ১৬টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং ১৪টি আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন আছে। আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়— আরও ২৪৬টি আশু করণীয় সংস্কার সুপারিশ এসেছে, এগুলো বাস্তবায়নাধীন বলে জানানো হয়েছে উপদেষ্টা পরিষদে। মোট হচ্ছে ৩৬৭টি সুপারিশের কথা জানানো হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৩৭টি বাস্তবায়ন হয়েছে। সুপারিশগুলোর মধ্যে ৮২টি হচ্ছে শ্রম বিষয়ে। বৈঠকে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, ৮২টি সুপারিশের মধ্যে অনেকগুলো শেষ পর্যায়ে আছে বাস্তবায়নের। নারীবিষয়ক সংস্কার কমিশনের ৭১টি সুপারিশ আশু বাস্তবায়নের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে স্থানীয় সরকার বিভাগ সংস্কার কমিশনের ৩৭টি, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের ৩৩টি, গণমাধ্যম সংস্কার কমিশনের ২৩টি।
প্রেস সচিব জানান, আজকে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা বলেছেন, এগুলো নিয়ে অনেক জোর দেওয়া হয়েছে। অগ্রগতিগুলো আগামী বৈঠকে আপডেট করা হবে। যেসব সুপারিশ খুব দ্রুত বাস্তবায়ন করা দরকার, সেগুলোতে জোর দেওয়া হচ্ছে, যেন খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। পুলিশের জন্য কীভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল– এটা নিয়েও রিপোর্ট হয়েছে। সেটা নিয়েও তদন্ত হচ্ছে। কীভাবে এগুলো কেনা হয়, কীভাবে ব্যবহার করা হয় তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সরকারি ই-মেইলে প্রতারণার জাল!
সরকারি কর্মচারীদের বেহাত হওয়া কিছু মেইল থেকে সরকারি সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থারই অন্যদের কাছে প্রতারণামূলক ই–মেইল পাঠানো হচ্ছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা ‘বিজিডি ই-গভ সার্ট’ এ তথ্য জানিয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সতর্ক বার্তা দেয়ার প্রায় ১ সপ্তাহ পর বিজিডি ই-গভ সার্টের ওয়েবসাইটে (৬ আগস্ট বুধবার) এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক বার্তা ও পরামর্শ দেয়া হয়েছে। সার্ট জানিয়েছে, এসব মেইলে জেপিইজি (.jpeg) বা পিএনজি (.png) ফাইলের মধ্যে এমবেড করা ‘ফিশিং লিংক’ ছিল। আবার ডক্স (.docx) ফাইলের মতোও সংযুক্তি ছিল। মেইলে থাকা এসব ফাইল খুললে সেসব মেইলের নিয়ন্ত্রণও বেহাত হওয়ার আশঙ্কা থাকে।
সার্ট এ ধরনের একটি ‘ফিশিং মেইলের’ ছবি প্রতিবেদনে দেখিয়েছে। সেই মেইলে পরমাণু শক্তি কমিশনের প্রস্তুত করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি পরিকল্পনার বিষয়ে দিনক্ষণ ঠিক করে মন্ত্রণালয়ে (ছবিতে মন্ত্রণালয়ের নাম উল্লেখ ছিল না) একটি সভা ডাকা হয়েছে। যার সভাপতিত্ব করবেন জ্যেষ্ঠ সচিব। এই মেইলের সঙ্গে একটি ডক ফাইলও সংযুক্ত ছিল।
‘ফিশিং মেইল’ হচ্ছে একধরনের প্রতারণামূলক ই–মেইল। যা সাধারণত পরিচিত ব্যক্তি–প্রতিষ্ঠান হিসেবে পাঠানো হয়। এসব মেইল পাঠিয়ে ব্যক্তিগত তথ্য চুরি, ম্যালওয়্যার ইনস্টল করা, অর্থনৈতিক বা সংবেদনশীল বিষয়াদির ক্ষতি করা হয়। এগুলো দেখতে অনেক সময় সত্যিকারের ই–মেইলের মতো মনে হয়। যেখানে ভুক্তভোগীরা সন্দেহ না করেই লিংকে ক্লিক করেন।
এসব মেইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে কিছু পরামর্শ দিয়েছে সার্ট—অজানা লিংকে ক্লিক করা বা সন্দেহজনক সংযুক্তি ডাউনলোড না করা, ই–মেইল সরকারি ডোমেইন থেকে আসছে মনে হলেও প্রেরককে যাচাই করা, ই–মেইলের মাধ্যমে বা অননুমোদিত ওয়েবসাইটে কখনোই লগইন তথ্য শেয়ার না করা, সব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন সক্রিয় করা, কর্মচারীদের নিয়মিতভাবে ফিশিং ই–মেইল সম্পর্কিত প্রশিক্ষণ ও সচেতন করা, নিজেদের সাইবার ব্যবস্থাপনা সুরক্ষিত রাখা, সন্দেহজনক কিছু মনে হলে সার্টকে জানানো।
স্বেচ্ছাসেবী ডেভেলপার খুঁজছে আইসিটি বিভাগ
বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী ইউআই/ইউএক্স এক্সপার্ট, ফ্রন্ট-এন্ড অ্যাপ ডেভেলপার খুঁজছে রাষ্ট্রের ডিজিটাল রূপান্তর কাজে নেতৃত্বদানকারী মন্ত্রণালয় আইসিটি বিভাগ। দেশের বাইরে থেকেও যুক্ত হওয়া যাবে বিভাগের এই কাজে।
এজন্য সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড পেজে আগ্রহীদের কাছ থেকে আবেদন প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যাব।
পোস্টে তিনি লিখেছেন, “আইসিটিতে আমাদের বেশকিছু ইউআই/ইউএক্স এক্সপার্ট, ফ্রন্ট-এন্ড অ্যাপ ডেভেলপার লাগবে। কয়েকজন ব্যাক-এন্ড ডেভেলপার লাগবে। লাগবে কয়েকজন এপিআই ইন্টিগ্রেশন এক্সপার্ট। দেশে ও বিদেশে উচ্চ পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রিয়েল ডেভেলপার, ডেভওপ্স এক্সপার্ট, এপ ডেভেলপার, জাভা এক্সপার্ট গণ যারা আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুণ প্লিজ! বিস্তারিত সিভি শেয়ার করুন। কেউ যদি দেশ-বিদেশ থেকে ভলান্টারি কাজ করতে চান সেটাও জানাবেন দয়া করে।”
আবেদন করার জন্য তিনি দাফতরিক একটি ইমেইলও দিয়েছেন। ইমেইলটি হলো- specialassistant@moptit.gov.bd।
পোস্টটিতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এ আইসিটি তে কর্মরত সফটওয়্যার ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এক্সপার্টদের নিয়ে নাসা এর মত টিম গঠন করে প্রশিক্ষন এবং অন্যান্য সাপোর্ট এর মাধ্যমে দেশের আইসিটি সেক্টর কে আরো শক্তিশালী করা যায় কি না প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, উনারাও সিভি পাঠাতে পারেন।
ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানে সাইবার সতর্কতা জারি
দেশের ডিজিটাল আর্থিক অবকাঠামোতে সাইবার হামলার শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেজন্য ৩০ জুলাই, বুধবার আগাম সতর্কবার্তা জারি করে সবগুলো তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার্স, অপারেটর্স ও ই-পেমেন্ট গেটওয়েগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধাননির্বাহীদের চিঠি দেয়া হয়েছে।
বাংলাদেশে ব্যাংকের আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক এস এম তোফায়েল আহমদ স্বাক্ষরিত চিঠিতে আগাম সতর্কতা হিসেবে ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।
ঝুঁকি মোকাবেলার পূর্বপ্রস্তুতি হিসেবে সার্ভার, ডেটাবেইস ও সিস্টেমগুলোর প্যাচ আপডেট করা, অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ রাখা, ডাটা ব্যাকআপ ও রিস্টোর করা এবং ডেটার এনক্রিপশন নিশ্চিত করার কথা বলা হয়েছে।
আন্তঃ ঝুঁকি মোকাবেলার সব ধরনের প্রযুক্তিগত রক্ষাকবচ নেয়ার পাশাপাশি সিস্টেমে সন্দেহভাজন লগইন, যে কোনো অননুমোদিত ফাইল/ডেটা পরিবর্তন এবং এক্সটার্নাল সংযোগ বিশেষ মনিটরিংয়ে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে যে কোনো সাইবার আক্রমণের ইন্ডিকেটর কমপ্রমাইজ করতে দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে বলা হয়েছে।
১০টি বিশ্ববিদ্যালয়ে হবে ‘ইনোভেশন হাব’
নাগরিকদের কল্যাণে বুদ্ধিবৃত্তিক গবেষণা ও উদ্ভাবনের পথ সুগোম করতে দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’ স্থাপন করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে ১০টি ইনোভেশন হাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভাষা মডেল শক্তিশালী করতে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ডিজিটাইজ করার প্রকল্প শুরু হয়েছে।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৬ জুলাই, শনিবার অনুষ্ঠিত লিড ডিজিটাল ইনোভেশন (এলথ্রিএডি.নেট) সামিট ২০২৫-এ মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এমনটাই জানিয়েছেন তিনি।
অনুষ্ঠঅনে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে গুরুত্বারোপ করে ফয়েজ তৈয়্যব বলেন, “দেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশই তরুণ—যারা ডিজিটাল রূপান্তরের প্রধান চালিকাশক্তি। এই জনসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে গড়ে তুলতে সরকার আইসিটি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।” তিনি চলমান উদ্যোগসমূহের মধ্যে আইসিটি অবকাঠামো উন্নয়ন, স্টার্টআপ বিনিয়োগ, সাইবার নিরাপত্তা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ব্লকচেইন সংক্রান্ত আসন্ন জাতীয় নীতিমালা নিয়ে আলোচনা করেন।
বক্তব্যের শেষে প্রযুক্তি খাতের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান, গবেষক ও উদ্যোক্তাদের আগামী জাতীয় নীতিমালা প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, “একটি স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক এবং উদ্ভাবনী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BIMRAD) মহাপরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ, ব্লুপাই সল্যুশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার উজ্জামান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের  ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাদুর রহমান, আইটি পরামর্শক ও প্রকল্প ব্যবস্থাপনা কোম্পানি লগিংইন ডটকম এর প্রোগ্রাম ম্যানেজার মো. ফারহাদ কবির, থ্রাইভিং স্কিটিশ এর  প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. আবদুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দেশের মেধা সম্পদকে ফিরিয়ে এনে একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের পরিকল্পনা নিয়ে ৮ ঘণ্টাব্যাপী চলে এই সেমিনার।
ইশারা ভাষার ডেটাসেট উন্মোচন
বাক, শ্রবণ ও অন্ধ প্রতিবন্ধীদের আধুনিক প্রযুক্তিতে তাল মেলাতে বাংলা ভাষাভিত্তিক একগুচ্ছ সফটওয়্যার নিয়ে আসছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ২২ জুলাই, মঙ্গলবার কর্মশালায় বাংলা ইশারা ভাষার ডেটাসেট উদ্বোধন করা হয়েছে। এই ঠিকানা থেকে উন্মুক্তভাবে ব্যবহারের জন্য পাওয়া যাবে। এছাড়াও শিগগিরই বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার শিগগিরই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানানো হয়।
রাজধানীর আগারগাঁওয়ে ‘প্রতিবন্ধিতা অতিক্রমণে প্রযুক্তি’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ” প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী। কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে গবেষক, শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি ও অংশীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শীষ হায়দার চৌধুরী বলেন, “প্রযুক্তিগত সমতা প্রতিষ্ঠায় অ্যাক্সেসিবিলিটি একটি মৌলিক বিষয়। প্রতিবন্ধিতাকে উপেক্ষা করে নয়, বরং প্রযুক্তির মাধ্যমে তা অতিক্রম করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই প্রকল্পকে একটি ইন্ডাস্ট্রিতে রূপ দেওয়ার লক্ষ্যে সরকার ও একাডেমিয়াকে একযোগে কাজ করতে হবে। এ জন্য উন্নয়নাধীন বাংলা ভাষায় স্ক্রিন রিডার, ব্রেইল কনভার্টার ও ইশারা ভাষা ডিজিটাইজেশনভিত্তিক সফটওয়্যার খুবই কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি প্রযুক্তিকে কেবল ডিজিটাল অ্যাক্সেস নয়, বরং দক্ষতা, অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের একটি মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্যে মনসুর আহমেদ চৌধুরী বলেন, “আমি সাত বছর বয়সে দৃষ্টিশক্তি হারাই, তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল সংস্করণে অনুষ্ঠান সংক্রান্ত তথ্যপ্রদান একটি আবশ্যকতা”।
এছাড়া, যত দ্রুত সম্ভব নির্মাণাধীন সফটওয়্যারগুলো উন্মুক্ত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। কর্মশালার উপস্থাপিত ধারণাপত্র বলা হয়, মানব-কম্পিউটার যোগাযোগের (হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন) প্রেক্ষাপটে ব্যবহারকারীকেন্দ্রিক ডিজাইনের গুরুত্ব অপরিসীম। ধারণাপত্রে, বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনিশন সিস্টেম, টেক্সট টু সাইন পাপেট, বাংলা টেক্সট টু ব্রেইল, স্ক্রিন রিডার “আলো” এবং টিটিএসভিত্তিক অডিওবুকের তৈরির সার্বিক অগ্রগতি ও অবস্থান উপস্থাপন করা হয়।
প্রকল্প পরিচালক মোঃ মাহবুব করিম বলেন, “বাংলা ভাষাভাষীদের জন্য প্রযুক্তির মাধ্যমে সমঅধিকারের সুযোগ তৈরিই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। তিনি জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষার ডিজিটাইজেশন, ইশারা ভাষা সফটওয়্যার এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, যা সংশ্লিষ্ট অংশীজনদের প্রযুক্তি ব্যবহার ও যোগাযোগ আরও সহজতর হবে”।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ তাদের অভিজ্ঞতা ও নির্মাণাধীন সফটওয়্যারগুলোতে বিভিন্ন মতামত প্রকাশ করেন। অনূষ্ঠানে ইশারা ভাষার দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন আরাফাত সুলতানা লতা ও আরিফুল ইসলাম।
সেমিকন্ডাক্টরে ২০ হাজার দক্ষ জনশক্তিতে আসতে পারে ১৫০ বিলিয়ন ডলার আয়
মাত্র ২০ হাজার দক্ষ জনশক্তি দিয়ে আগামী ১০ বছরে সেমিকন্ডক্টর শিল্প থেকে বাংলাদেশ ১৫০ বিলিয়ন ডলার রফতানি আয় করতে পারবে বলে মনে করেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
এই খাতে ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাজারের কথা তুলে ধরে এ জন্য সরকারের পক্ষ থেকে আমরা খাতসংশ্লিষ্ট শিল্পকে ১০-১৫ বছর কর অবকাশ, আমদানি শুল্ক ছাড় এবং স্পেশাল বন্ডেড ওয়ারহাউস, জাহাজীকরণে ফাস্ট ট্রাক ক্লিয়ারিং সুবিধা ও রফতানিতে ৫-১০ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার সুপারিশ করেছেন বেলেও জানান সরকারের এই শীর্ষ কর্মকর্তা।
১৫ জুলাই, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ মোস্তফা হোসাইন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মেহেদী হাসান, সেমিকন্ডাক্টর বিশেজ্ঞ, গ্লোবাল ফাউন্ডার্স এর ভাইস প্রেসিডেন্ট ড. মাহবুব রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৮ জুলাই স্মরণে ১ মিনিটের প্রতীকি ইন্টারনেট ব্লাকআউট
২০২৪ সালের জুলাই আন্দোলনে ১৮ জুলাই রাত ৯টায় হঠাৎ দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই ১৮ জুলাইকে স্মরণ করে ১ মিনিটের জন্য প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট হবে। একই দিনে সকল মন্ত্রণালয়ের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে ১৮ ‍জুলাই স্মরণের নির্মিত থিম মিউজিক- আওয়াজ উডা। শহীদ পরিবারদের নিয়ে নির্মিত ডক্যুমেন্টারি ও জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ইউআরএল পাঠানো হবে মুঠোফোন বার্তায়।
এতে আরও বলা হয়, এটি বাস্তবায়ন করবে ডাক টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এজন্য ১৭ জুলাই মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে জানানো হবে, আগামীকাল রাত ৯টায় ১ মিনিটের জন্য সকলের মোবাইল প্রতীকী ইন্টারনেট ব্লাকআইট হবে। ব্লাকআউট থেকে ফিরে আসার পর চোখ রাখন মোবাইলে।
তবে এর আগে ১৪ জুলাই রাজু চত্বরে হবে ড্রোন শো। এই শোতে-২০২৪ সালের এই দিনটিতে রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যেভাবে স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেছিলো তা ফুটিয়ে তোলা হবে। রাতে রাজু চত্বরের ওপর সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করার পাশাপাশি দেখানো হবে কী করে বাংলাদেশ জুলােইয়ে এসে পৌঁছলো।
১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এলইডি ওয়াল স্থাপন করে সেখানে উপস্থাপন করা হবে ছাত্রলীগের বর্বর হামলা ও আহতদের ভয়ঙ্কর দিনের বয়ান।
৫ আগষ্ট ৩৬ জুলাই স্মরণে ফের সংসদ ভবনের সামনে বসবে ড্রোন শো।
জুলাই ‘পুণর্জাগরণ’ অনুষ্ঠানমালা’র ক্যালেন্ডারে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।  ১ জুলাই কিউআর কোড এর মাধ্যমে জুলাই ক্যালেন্ডারটি প্রকাশ করা হয়। ২ জুন, বুধবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টার (চিফ অ্যাডভাইসর জিওবি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে অনুষ্ঠানমালায় সময় সূচি প্রকাশ করেন। সেখানে ১৮ জুলাই প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউটের কথা জানানো হয়।
ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরে সেমিনার অনুষ্ঠিত
ডাক বিভাগের ৭২ টি প্রধান ডাকঘরের মাধ্যমে কেন্দ্রীয় কোষাগারের সঙ্গে অর্থ উত্তোলন, জমা ও লেনদেন কার্যক্রমকে সম্পূর্ণরূপে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করতে iBAS++ সিস্টেমে যুক্ত হয়েছে নতুন মডিউল। মডিউলটির কার্যকর বাস্তবায়নের ফলে সরকারি হিসাব ব্যবস্থায় স্বচ্ছতা, সময়ানুবর্তিতা ও নির্ভুলতা নিশ্চিত হবে বলে মনে করছে সরকার।
১ জুলাই (মঙ্গলবার) আগারগাঁওয়ের ডাক ভবনে ডাক বিভাগের কোষাগার ব্যবস্থাপনা ডিজিটাল রূপান্তরের এই উদ্যোগের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ডাক অধিদপ্তরের বিজনেস প্রসেস অনুযায়ী প্রস্তুতকৃত মডিউল নিয়ে "Supply of Funds and Other Remittance Transactions of Bangladesh Post" বিষয়ক কর্মশালায় দাবি করা হয়, মডিউলটি সরকারের GIFMIS (Government integrated Financial Management Information System) এবং Treasury Single Account কাঠামো বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি।
অর্থ বিভাগের সচিব ডঃ মো: খায়েরুজ্জামান মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট ১) বিলকিস জাহান রিমি, অতিরিক্ত সচিব (বাজেট ও সামষ্টিক অর্থনীতি) সিরাজুন নূর চৌধুরী, হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাবুদ্দিন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আইবাসের সবগুলো মডিউলকে যদি আমরা এক জায়গায় এনে একটা সুপার অ্যাপ করতে পারি তাহলে তা আরো কার্যকর হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানি গুলোকে আইবাসের মাধ্যমে একোমোডেট করতে চাই। আমরা এই বিষয়টা ডিজিটাল ট্রান্সফর্মেশন মাস্টারপ্ল্যান কিংবা ডেটা গভর্নেন্স অথরিটির সাথে আইবাসের ইভ্যালুয়েশন প্ল্যানকে সেন্টার পয়েন্টে রাখবো। এতেকরে ফাইনান্সিয়াল অর্গানাইজেশনগুলো নন ফাইনান্সিয়াল বা রাজস্ব খাতের বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে যখন লেনদেন করবে তখন তাদেরকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে।
তিনি আরো বলেন, ডাক বিভাগ অত্যন্ত পুরনো একটি সরকারি প্রতিষ্ঠান এবং এটার একাউন্টিং স্ট্রাকচার ম্যানুয়াল। এই প্রতিষ্ঠানকে আইবাসের মাধ্যমে ডিজিটাল স্ট্রাকচার্ড করতে হবে।
এ বিষয়ে ডাক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রয়োজনে প্রশিক্ষণ আয়োজনের  পরিকল্পনা তুলে ধরে ফয়েজ তৈয়্যব আরও বলেন, আইবাস প্লাস প্লাসের  মতো যে কারিগরি স্থাপনাগুলো আছে সেগুলোকে সিআইই (ক্রিটিকাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার) হিসেবে ঘোষণা করা উচিত। এটা হয়ে গেলে স্থাপনাগুলো সাইবার সেফটি অর্ডিন্যান্সের আওতায় কিছু প্রটেকশন পাবে। এর পাশাপাশি আমরা একটা ড্যাশবোর্ড করতে পারি যাতে রিয়েল টাইম ট্রানজেকশন দেখা যাবে, একাউন্টিং এর কেপিআই গুলো দেখা যাবে যার মাধ্যমে সাকসেস রেট গুলো দেখতে পারবো।
জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিহীন প্রশিক্ষণ দেবে না আইসিটি বিভাগ
আগামীতে জাতীয় বা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত নয় এমন কোন প্রশিক্ষণের আয়োজন করবে না সরকারের আইসিটি বিভাগ। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে বিসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হার পাওয়ার প্রকল্পের জাতীয় পর্যায়ের কর্মশালায় এই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এসময় আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ‍ও তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদসহ মন্ত্রণালয়ের অধীন প্রকল্পের অংশীজন, বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞসহ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় ফয়েজ তৈয়্যব বলেন, হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে দেশে নারীর ক্ষমতায়নের পথ প্রশস্ত হয়েছে। এই প্রকল্পকে অধিকতর কার্যকর ভাবে প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপনের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মাধ্যমে প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি করা হবে। হার পাওয়ার প্রকল্পে দেশের সকল উপজেলায় কে অন্তর্ভুক্ত করার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের প্রশিক্ষকদের অবশ্যই আন্তর্জাতিক মার্কেটপ্লেসে আয়ের অভিজ্ঞতা থাকতে হবে। ইতোমধ্যে যাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে তাদের ডাটাবেজ তৈরি করা হবে। প্রকল্পের প্রত্যেকটি কাজে সঠিক মানদন্ড অনুসরণ করার পাশাপাশি মানদন্ড বিবেচনায় ভেন্ডর নির্ধারণ করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণের মান আধুনিক করার পাশাপাশি প্রকল্প এলাকা বৃদ্ধি করা হবে। তাছাড়া প্রশিক্ষণার্থীদের ঝরে পড়ার হার বিবেচনায় নিয়ে পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
সভাপতির বক্তব্যে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্প (Her Power Project): প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের মেয়াদ চলতি বছরের ৩০ জুন শেষ হবে।
নাগরিক সেবা কার্যক্রম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার কার্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দেশের সকল নাগরিককে এক ঠিকানায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে "নাগরিক সেবা" প্ল্যাটফর্ম। নাগরিকদের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবা সহজলভ্য করতে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্বসহকারে এই উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সব প্রান্ত থেকে নাগরিকরা সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
আগারগাঁয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে ২২ জুন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধান উপদেষ্টার  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, "এক ঠিকানায় সকল সরকারি সেবা সহজে ও ঝামেলামুক্তভাবে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নাগরিক সেবা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যারা নিজেদের ডিজিটাল ডিভাইস যেমন স্মার্টফোন ও কম্পিউটারে সেবা নিতে পারবেন না, তারা নাগরিক সেবার উদ্যোক্তাদের মাধ্যমে সহজেই এসব সেবা গ্রহণ করতে পারবেন। আমরা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, সরকারি কর্মকর্তাদের ডিজিটাল দক্ষতা এবং সাইবার সিকিউরিটি সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছি।"
সভাপতির বক্তব্যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, "আগে সরকারি সেবাগুলো বিচ্ছিন্ন ছিল, আধা ডিজিটাল ও আধা কাগজের মাধ্যমে কাজগুলো করতে হতো। নাগরিক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এসব সমস্যার সমাধান করছি। এই প্ল্যাটফর্মে একবার লগইন করেই নাগরিকরা বহু ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। এতে সময়, অর্থ ও শ্রমের সাশ্রয় হবে।"
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা বলেন, "আগামী ২৬ জুনের মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নাগরিক কেন্দ্রিক সেবার তালিকা পাঠাতে হবে এবং নির্ধারিত ফোকাল পয়েন্ট নিয়োগসহ পরিষ্কার নির্দেশনা প্রদান করতে হবে। সেবা ইন্টিগ্রেশনে ভেন্ডর ও টেকনিক্যাল টিমের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে হবে।“ নাগরিক সেবা উদ্যোগটি  প্রধান উপদেষ্টার নিজস্ব উদ্যোগ হওয়ায় এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি ফয়েজ আহমদ তৈয়্যব কর্মশালায় আগত অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই উদ্যোগকে সফল করতে প্রধান উপদেষ্টা সকল মন্ত্রণালয় ও বিভাগকে তাদের অন্তত দুটি সেবা অনলাইনে এনে নাগরিক সেবা প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত করার নির্দেশনা দিয়েছেন।
আইসিটি বিভাগ থেকে পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে নাগরিক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে ৮১টি সরকারি সেবা প্রদান করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে ঢাকা সিটি করপোরেশনের গুলশান ও উত্তরাতে দুইটি কেন্দ্রে এই কার্যক্রম চলছে এবং শীঘ্রই নীলক্ষেতে আরেকটি কেন্দ্র চালু হবে। পরীক্ষামূলক পর্ব সফলভাবে সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে ৬৪ জেলার সকল উপজেলা ও ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রণয়নে দুর্নীতি ও অনিয়মের তথ্য আহ্বান
ডাক ও টেলিযোগাযোগ খাতে বিগত ১৫(পনের) বছরে দুর্নীতি ও অনিয়ম বিষয়ে শ্বেতপত্র প্রণয়নে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে গঠিত টাস্কফোর্স। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ জুন এই খাতের যে কোনো অনিয়ম-দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য চেয়েছে এই কমিটি।
তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়ে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোন ব্যক্তির নিকট ডাক ও টেলিযোগাযোগ খাতের জনবল নিয়োগ/পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়ম, পরামর্শক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম, পলিসিগত বৈষম্য/অনিয়ম, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতি, লাইসেন্স রেজিম ব্যবস্থাপনায় অনিয়ম, সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম সহ যে কোন অনিয়ম ও দুর্নীতির তথ্য থাকে তাহলে সেবিষয়ে তথ্য, মতামত ও প্রস্তাবনা দিতে পারবেন। এক্ষেত্রে টাস্কফোর্স প্রাপ্ত তথ্য ও মতামত সর্বোচ্চ গোপনীয়তা এবং গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তথ্য-উপাত্ত দেয়া যাবে ই-মেইলে কিংবা ভার্চুয়াল ড্রপবক্সে। ইমেইল ঠিকানা ptdtaskforce0425@ptd.gov.bd এবং ভার্চুয়াল ড্রপবক্সে
https://tinyurl.com/ptd-taskforce কিংবা কিউআর কোড স্ক্যান করে তথ্য দেয়া যাবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ২০২৫ সালের ২১ এপ্রিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে (স্মারক নং- ১৪.০০.০০০০.০১০.২৭.০০৭.১৮ (পার্ট-১)-১৪৩, তারিখঃ ২১/০৪/২০২৫ ইং। অর্থনীতিবিদ প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহকে প্রধান করে এই টাস্কফোর্স গঠন করা হয়।
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
ব্যক্তি তথ্যের সুরক্ষায় বৈশ্বিক পরিমণ্ডলে সমাদৃত একটি আইনের রূপকল্প নিয়ে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রস্তুত করেছে তথ্য প্রযুক্তি (আইসিটি) বিভাগ। ব্যক্তি তথ্যের সুরক্ষা বিষয়ক সমস্যা সমাধানে প্রতিবেশী দেশসমূহসহ অন্যান্য দেশের এ সংক্রান্ত আইন বা আইনের সমকক্ষ ডকুমেন্ট বিবেচনা এবং বৈশ্বিক পরিমণ্ডলে সমাদৃত হয় এরকম একটি আইনের রূপকল্প নিয়ে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রস্তুত করা হয়েছে।
আইসিটি বিভাগ বলছে, যে কোনো নাগরিকের ব্যক্তিগত তথ্য-উপাত্ত তার সম্পদ এবং রাষ্ট্র এর সুরক্ষা দিতে দায়বদ্ধ। বর্তমান সময়ে সব ব্যক্তিগত তথ্যই বিশ্বব্যাপী বিভিন্নভাবে অর্থনৈতিক উন্নয়নের এবং নাগরিকদের জীবনে স্বাচ্ছন্দ্য বয়ে আনার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সূত্রমতে, ঈদের আগে মঙ্গলবার (৩ জুন) আইসিটি বিভাগে এ বিষয়ে একটি বৈঠকে খসড়াটি চূড়ান্ত করা হয়েছে। বৈঠকের সূত্র ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন জানান, নাগরিকদের তথ্যের গোপনীয়তা, সুরক্ষা এবং তা আইনানুগ পদ্ধতিতে সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার দেশে কিংবা দেশের বাইরে উপাত্তধারীর সম্মতি সাপেক্ষে হওয়া উচিত। বাংলাদেশে অনেক আগে থেকেই ব্যক্তি তথ্যের ব্যাপক ব্যবহার শুরু হলেও তার গোপনীয়তা, সুরক্ষা ও আইনানুগ পদ্ধতিতে সংরক্ষণ এবং প্রয়োজনে স্থানান্তরের ক্ষেত্রে কোনো আইন প্রণীত হয়নি এবং সে কারণেই জনসাধারণের তথ্য সরকারি, বেসরকারি বা অন্যান্য সকল প্রতিষ্ঠান ইচ্ছেমতো সংগ্রহ, সংরক্ষণ ও স্থানান্তর করে আসছে। ফলশ্রুতিতে অপ্রয়োজনীয় এবং অপরিকল্পিতভাবে তথ্য সংগ্রহ ও আদান প্রদানের ক্ষেত্রে দেশের জনসাধারণ তাদের তথ্যের আইনি অধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
আইসিটি বিভাগ জানায়, এ সংক্রান্ত উত্তম চর্চার প্রতিফলন ঘটিয়ে একটি ব্যবসাবান্ধব আইন প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়িক সংগঠন, আন্তর্জাতিক পরিমণ্ডলে তথ্যের সর্বোচ্চ ব্যবহারকারী সংগঠনসমূহ, মিডিয়া এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত গ্রহণ করতে অধ্যাদেশটির খসড়া একাধিকবার অনলাইনে প্রকাশ করা হয়েছে। একইভাবে স্টেকহোল্ডারদের উপস্থিতিতে একাধিক সভা আয়োজন করে মতামত নেয়া হয়েছে। প্রাপ্ত মতামত যাচাই-বাছাই করে খসড়াটি সংযোজন-বিয়োজনের মধ্য দিয়ে বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আইসিটি শ্বেতপত্র প্রণয়নে অনিয়ম দুর্নীতির তথ্য আহ্বান
আইসিটি শ্বেতপত্র প্রণয়নে নাগরিকদের কাছে তথ্য আহ্বান করেছে এ সংশ্লিষ্ট টাস্কফোর্স কমিটি। বিগত সময়ে এই খাতে সংঘটিত যে কোনো অনিয়ম, দুর্নীতি ইত্যাদির তথ্য মতামত ও প্রস্তাবনা  ইমেইল, ম্যাসেঞ্জার এবং লিংকডইনে পাঠানো যাবে। প্রাপ্ত তথ্য যথাযথ গোপনীয়তা অবলম্বন করা হবে বলেও আশ্বস্ত করেছে কমিটি।
তথ্য-উপাত্ত ইমেইল ঠিকানা ictwhitepaperbd2025@gmail.com লিংকডইন: www.linkedin.com/company/ictwhitepaperbd2025। অনলােইনের পাশাপাশি ডাকে টাক্সফোর্স প্রধান, রুম ৭০৭, ৭ম তলা, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা ১২০৭ ঠিকানায় কিংবা সরাসরি তথ্য জমা দেয়া যাবে  আইসিটি টাওয়ারের নিচ তলায় স্থাপিত পরামর্শ বাক্সে।
কারও কাছে আইসিটিখাত সংশ্লিষ্ট কোনো দুর্নীতি বা অনিয়ম সম্পর্কে তথ্য থাকে তাহলে এই চ্যানেলগুলো ব্যবহার করে তাদের তথ্য, মতামত ও প্রস্তাবনা দেয়ার আহ্বান জানিয়েছে টাস্কফোর্স। জানানো হয়েছে, সকল প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের ধাপে আইনি ব্যত্যয় বা অনিয়মের প্রমাণ যেমন টেন্ডার প্রক্রিয়ায় কারসাজি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকল্প স্থান নির্ধারণ ইত্যাদি সম্পর্কেও তথ্য দেয়া যাবে।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে  ২০২৫ সালের ১৭ এপ্রিল আইসিটি বিভাগের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।  টাস্কফোর্সের নেতৃত্বে রয়েছেন খ্যাতিমান উন্নয়ন অর্থনীতিবিদ প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আইসিটিখাতে  অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত ও গবেষণাপূর্বক আইসিটি শ্বেতপত্র প্রণয়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে টাস্কফোর্স। এরইমধ্যে কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
সূত্রমতে, সর্বশেষ বৈঠকে শ্বেতপত্র প্রণয়নে নাগরিক ও বিভিন্ন অংশীজনদের সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়ে। এরই প্রেক্ষাপটে, কমিটি দেশবাসীর কাছে তথ্য চেয়ে সহযোগিতা কামনা করেছে যাতে একটি তথ্যভিত্তিক ও পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা যায়।
দেশ ছেড়ে পালাননি স্মার্ট এমডি জহির
সিঙ্গাপুরে পালাননি; দেশেই আছেন স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। ঢাকার আগারগাঁওয়ের জহির টাওয়ারে নিয়মিত অফিস করছেন। সোমবার রাতে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়েছেন বলে যে খবর বেরিয়েছে সে বিষয়ে মঙ্গলবার সকালে তা নিয়ে জানতে চাইলে পুরো খবরটি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিলেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বললেন, আমার প্রতিষ্ঠান বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ডের বাংলাদেশী পরিবেশক। তাদের অনেকেরই অফিস সিংগাপুরে রয়েছে। তাই ব্যবসায়িক প্রয়োজনে সেখানে যেতেই পারি। কেননা আমার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আর আমিতো আজ এখানেই (ঢাকা) আছি। বাসা (গুলশান) থেকে নাস্তা সেরে অফিসে (শেওড়াপাড়া) যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।
আর এর প্রমাণ হিসেবে তিনি বাসার সামনে দাঁড়িয়ে ছবি তুলে শেয়ার করলেন এই প্রতিবেদকের সঙ্গে।  আলাপ চলতে চলতেই তিনি পৌঁছে যান শেওড়াপাড়ার অফিসে। সেখানেই সনির ওয়ারেন্টি সার্ভিস সেন্টার উদ্বোধন করবেন বলে জানালেন।
প্রসঙ্গ পাল্টে কিছুদিন আগে,  'মোবাইল গেম ও অ্যাপ্লিকেশন তৈরির দক্ষতা উন্নয়ন' প্রকল্পের অধীনে একটি প্যাকেজের কাগজপত্র যে দুদক তলব করেছিলো সে বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, আমরা ইতিমধ্যে সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। এই প্রকল্পে সামান্য কাজ পেয়েছি। টাকার অঙ্কটা ৯ কোটির কম। এই প্রকল্পে আমরা কম্পিউটার ও হার্ডওয়্যার সরবরাহ করেছি। সেখানে আরো অনেক কোম্পানি কাজ পেয়েছে।
আপনার স্মার্ট টেকনোলজিসের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট, সাবেক অর্থমন্ত্রী এ এইচ এম মোস্তফা কামালের কন্যা নাফিসা কামাল পৃষ্ঠপোষকতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) একটি বিদেশি-অর্থায়িত প্রকল্প থেকে কৌশলে কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগটিও মিথ্যা বলে দাবি করেছেন জহিরুল ইসলাম। বলেছেন, আমরা কাগজপত্র সহ সব অভিযোগের জবাব দিয়েছি।
তবে বাংলাদেশের বীমা খাতের উন্নয়নের লক্ষ্যে ৬ কোটি ৭০ লক্ষ ডলারের এই প্রকল্পটিতে আর্থিক সুরক্ষায় দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। সেটি আপনি কিভাবে অস্বীকার করবেন প্রশ্নের জবাবে তিনি বললেন, সেখানে আমরা হার্ডওয়্যার সাপোর্ট এবং ডেটাসেন্টার স্থাপন করে দিয়েছি। সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করে প্রত্যয়ন পত্রও এখন আমাদের হাতে আছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ এনামুল হক ভূঁঞা স্বক্ষরিত (৩ জুন ২০২৪)  কার্যক্রম সমাপ্তি সংক্রান্ত প্রত্রে দেখো গেছে, প্রকল্পের গুডস রিসিভিং কমিটি এবং টেকনো হ্যাভেন কোম্পানি লিমিটেড সরেজমিন পরিদর্শন করে প্রকল্প চুক্তি সম্পাদনের বিষয়ে মূল্যায়ন প্রতিবেদন দিয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী,  স্মার্ট টেকনোলজিস লিমিটেড  চুক্তি মোতাবেক যথাযথ ভাবে মালামাল সরবরাহ ও ইনস্টলেশন করেছে।
বিউইবিটিতে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত
বিজয়ী ৩৯  জনের মধ্যে নগদ টাকা, স্বাস্থ্য বীমা, ল্যাপটপ, ট্যাব, লোকাল ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর, ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও নানাপুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো  "আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের দ্বিতীয় অধ্যায়। শনিবার (২৪ মে ২০২৫) রাজধানীর মিরপুরে 'বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি' তে অনুষ্ঠিত আসরের চূড়ান্ত পর্ব।
এই পর্বে সারা দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ১০ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ ২৯০ জন প্রতিযোগীদের নিয়ে দিনব্যাপী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
দেশের প্রযুক্তিখাতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আয়োজিত অলিম্পিয়াডের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এ বি এম শওকাত আলী।  তিনি বিজয়ী দলগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রস্তুত করতে আয়োজকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় অলিম্পিয়াড বিচারক প্যানেলের সদস্য হিসেবে অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস এর আইকিউএসি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো: সাফায়েত হোসেন; স্পেস ইনোভেশন ক্যাম্পের প্রেসিডেন্ট এবং নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ এর এডভাইজার আরিফুল হাসান অপু,  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং  এর চেয়ারম্যান মোঃ তাহজিবুল ইসলাম, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের এডভাইজার ইংলিশ অলিম্পিয়াড ফাউন্ডার আমান সুলেমান এবং কোয়ান্টাম সেইফ বাংলাদেশের সিইও মুজতবা সত্তার অনন্ত  উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা নিয়ে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, "আমাদের লক্ষ্য হল প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে আগামীর প্রজন্মকে তৈরি করা। এই অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, বরং একটি প্ল্যাটফর্ম যা তরুণদের দক্ষতা বিকাশে সহায়তা করে।"
আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান নিপু বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের তরুণদের মাঝে অপার সম্ভাবনা রয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিতে পারে।
প্রোগ্রাম কো-কনভেনার গোলাম সারোয়ার বলেন আইসিটি অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি একটি মিশন—যেখানে আমরা তরুণদের প্রযুক্তি-দক্ষতা, উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে কাজ করছি। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তাদেরই এগিয়ে আসতে হবে, আর আমরা সেই পথ তৈরিতে সহযোগিতা করে যাচ্ছি।”
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহকে প্রধান করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হোসেন, আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ, সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ।
এছাড়া প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ আসিফ শাহরিয়ার সুস্মিত। গত ১৭ এপ্রিল টাস্কফোর্স গঠনের গেজেট জারি হয় বলে জানিয়েছে আইসিটি বিভাগ। টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে গেজেটে বলা হয়, আইসিটি খাতে অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত এবং আইসিটি শ্বেতপত্র প্রকাশের নিমিত্তে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।
পাশাপাশি বিভাগের বিগত সরকারের সময়ে সম্পাদিত সব ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি, সব অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে এ টাস্কফোর্স। ‘আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্স’ সব প্রতিবেদনের সার সংক্ষেপ এবং বিস্তারিত প্রতিবেদন আগামী ২১ জুনের মধ্যে দাখিল করবে; টাস্কফোর্সের সদস্যরা বিধি মোতাবেক সম্মানী/সিটিং এলাউন্স প্রাপ্ত হবেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ টাস্কফোর্সকে লজিস্টিকস ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বিভাগের উপ-সচিব মো. আবু নাছের টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা প্রদান করবে। টাস্কফোর্স প্রধান প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ একজন বাংলাদেশি উন্নয়ন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করে যুক্তরাজ্যের রিডিং, মালয়েশিয়ায় মোনাশ এবং থাইল্যান্ডের চুলালংকরন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরিয়াল ফেলো হিসাবে নিয়োজিত আছেন।
কমিটি সদস্য মুহাম্মদ মুস্তাফা হোসেন একজন সেমিকন্ডাক্টর ও আইওটি বিশেষজ্ঞ। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পার্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ২০০৫ সালে পিএইচডি করেন।
ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী ফৌজদারি প্রতিরক্ষা, দেওয়ানি মামলা, পাবলিক আইন এবং আন্তর্জাতিক আইনি পরামর্শে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন এবং উচ্চ মূল্যের জালিয়াতির বিচারে বিশেষজ্ঞ। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কাপলান হলবর্ন কলেজ থেকে এলএলবি এবং যুক্তরাজ্যের উলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেছেন।
সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ দৈনিক ইত্তেফাক এবং দৈনিক বণিক বার্তায় প্রযুক্তি প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক আজকের বাংলার পরিকল্পনা সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বগুড়া ও ফেনীতে হবে আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার
বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার করার উদ্যোগ নেয়া হচ্ছে। রাজনৈতিক বঞ্চনার শিকার হওয়া জেলা হিসেবে এই্ উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সোমবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই তথ্য দিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, ‘বিগত দেড় যুগের আওয়ামী দুঃশাসনে শুধুমাত্র রাজনৈতিক দল, কর্মকর্তা নয় বরং কিছু অঞ্চলকেও বঞ্চিত করা হয়েছে। এই অঞ্চলগুলোর মধ্যে বিএনপি প্রধান অঞ্চল যেমন বগুড়া, ফেনী রয়েছে তেমনি রয়েছে দরিদ্র প্রধান অঞ্চল যেমন কুড়িগ্রাম/লালমনিরহাট। আছে সীমান্তবর্তী কিংবা উপকূলীয় এলাকা সাতক্ষীরা, বরগুনা, পার্বত্য চট্টগ্রাম, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ। বিপরীতে আইসিটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারগুলো কন্সেন্ট্রেট করা হয়েছে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের এলাকায়। এর মধ্যে বগুড়া কোনো লিস্টেই ছিল না। ফেনী একবার লিস্টে উঠেছে, পরে বাদ দেওয়া হয়েছে। আমরা এই পলিটিক্যালি মটিভেটেড সিলেকশন ব্যবস্থা ভাঙছি।’
তবে কবে নাগাদ এই কাজ শুরু হবে কিংবা এ জন্য কোনো জায়গা দেখা হয়েছে কি না এ বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, পতিত সরকারের সময়ে আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে বেকারত্ব দূর করে তরুণদের প্রশিক্ষণের নামে দক্ষতা উন্নয়নে দেশব্যাপী আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের জন্য বরাদ্দ ছিল প্রায় ১ হাজার ১১৪ কোটি ৬২ লাখ টাকা। এতে অতিরিক্ত বরাদ্দ ছিল প্রায় ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে আয়-ব্যয়সহ নানা অনিয়মের তদন্ত করে বেশ কিছু অপ্রয়োজনীয় ও অতিরিক্ত অপচয়ের কথা জানায়।
প্রাপ্ত তথ্যমতে, সাতটি জেলায় ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’ শীর্ষক প্রকল্পের জন্য প্রায় ১ হাজার ১১৪ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ থাকলেও এতে অতিরিক্ত বরাদ্দ ছিল প্রায় ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা। জেলাগুলো হলে- গোপালগঞ্জ (কাশিয়ানি), ফেনী (পরশুরাম), নীলফামারী সদর, শেরপুর সদর, সুনামগঞ্জ সদর, পটুয়াখালী সদর ও ঠাকুরগাঁও সদর। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গোপালগঞ্জ (কাশিয়ানি), ফেনী (পরশুরাম), নীলফামারী সদর, শেরপুর সদর, সুনামগঞ্জ সদরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প বাদ দেয়া হয় এবং পটুয়াখালী ও ঠাকুরগাঁওয়ে ভূমি প্রাপ্তির সাপেক্ষে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা ভবন নির্মাণের কথা বলা হয়। এতে দেশের প্রায় ৪৩৬ কোটি ৮৮ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।
চসিকের নাগরিক সেবা যাচ্ছে অনলাইনে
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) সেবা অনলাইনে আনতে নগর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে জিওনেক্স। চুক্তি অনুযায়ী ‘শাপলা OSS’  প্রকল্পের মাধ্যমে। জিওনেক্স-এর শতভাগ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে চসিকের জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ সিটি করপোরেশনের সব ধরনের সেবা ও পেমেন্ট এর সহজেই সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জিওনেক্স জানিয়েছে, তাদের এ প্রযুক্তি দুবাই, আজমান সহ আরও কয়েকটি দেশের শহরে ব্যবহার হচ্ছে।
চুক্তি বিষয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘শাপলা OSS’ এর মাধ্যমে মানুষের সময় ও টাকা সাশ্রয়ী হবে। আস্থা ফিরে আসবে সরকারি সেবাতে। জন্ম নিবন্ধন থেকে ট্রেড লাইসেন্স, বিল পেমেন্ট থেকে নাগরিক সনদ সবই হবে এখন হাতের মুঠোয়।
জিওনেক্স এর সিইও সাখাওয়াত জিসান বলেন, চট্টগ্রাম থেকে শুরু হলেও এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এভাবেই একদিন বদলে যাবে সরকারি সেবা নেওয়ার সংস্কৃতি। এভাবেই একদিন বদলে যাবে বাংলাদেশ।
সম্প্রতি সম্পাদিত এই চুক্তি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চসিক সচিব আশরাফুল আমিন, জিওনেক্স-এর সিটিও উমর মারস সহ চসিক ও জিওনেক্স-এর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং শিখলেন সরকারের জনসংযোগ কর্মকর্তারা
বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে দুদিন ধরে হাতে কলমে  ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং শিখলো দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত জনসংযোগ কর্মকর্তারা। বুধবার বিকালে প্রশিক্ষণের সমাপনীতে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
সমাপনী বক্তব্যে সচিব বলেন, বর্তমান ডিজিটাল যুগে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে যা সরকারের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জনসংযোগ কর্মকর্তারা যদি তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জন করেন তাহলে তারা সরকারের প্রকৃত  বার্তা জনগণের কাছে পৌঁছতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
প্রশিক্ষণ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত উপপ্রধান তথ্য অফিসার এ. কে. এম.  কামরুল আহছান বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রশিক্ষণ খুবই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের ফলে জনসংযোগ কর্মকর্তাগণের দক্ষতা আরও শাণিত হবে। আমরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ, সরকার এবং বিভিন্ন সরকারি সংস্থার বিরুদ্ধে অপতথ্য, অপপ্রচার কার্যকরভাবে খন্ডন করতে সক্ষম হবো। এতে একদিক যেমন গুজব প্রতিরোধ করা যাবে, অন্যদিকে দেশ ও সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) মোঃ ফয়সল হাসান বলেন, সোশ্যাল মিডিয়াসহ মূল ধারার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেমন তথ্যের অবাধ প্রবাহ ঘটছে, তেমনি বিভিন্নভাবে ভুল তথ্য, অপতথ্য ছড়িয়ে যাচ্ছে তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক না কেন। সেজন্য জনগণের নিকট সঠিক তথ্য পৌঁছে দিতে যেকোন তথ্যের সত্যতা নিশ্চিতকরণ বা ফ্যাক্ট চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে আমরা ফ্যাক্ট চেকিংয়ের জন্য বিভিন্ন অনলাইন/ডিজিটাল  ট্যুল (সফটওয়্যার ও ওয়েবসাইট) সম্পর্কে জানতে পেরেছি। কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, হাতেকলমে সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছি। প্রশিক্ষণটি আমাদের কর্মক্ষেত্রে বেশ কাজে লাগবে বলে মনে করি।
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার) দীপংকর বর বলেন, প্রশিক্ষণে ডিজিটাল কনটেন্ট যাচাই, ওপেন-সোর্স ইন্টেলিজেন্স টুলস ব্যবহারের পদ্ধতি এবং ডিজইনফরমেশন মোকাবিলার বাস্তব কৌশল শেখানো হয়। ভবিষ্যতে ডিপফেক শনাক্তকরণ, এআই কনটেন্ট চিহ্নিতকরণসহ আরও সময়োপযোগী মডিউল ও নিয়মিত রিফ্রেশার কোর্স চালু করা হলে জনসংযোগ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা আরও বাড়বে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সি.তথ্য অফিসার ) মোঃ আলমগীর হোসেন বলেন, এই প্রশিক্ষণ অপতথ্য, ভুল তথ্য ও গুজব প্রতিরোধ ও শনাক্ত করতে ভূমিকা রাখবে। যে টুলসগুলো ব্যবহার করে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন চেক করা যায়, সেই টুলস গুলো রিসোর্স পার্সনগণ তুলে ধরেছেন। আমরা ব্যবহার ও প্রায়োগিক দিক জানতে পেরেছি যা মন্ত্রণালয়ের সঠিক তথ্য প্রচার ও অপতথ্য রোধে সহায়ক হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল মালেক বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের  প্রচার কার্যক্রমের সাথে জড়িত জনসংযোগ কর্মকর্তাদের জন্য আইসিটি ডিভিশন কর্তৃক আয়োজিত ডিজিটাল ভেরিফিকেশন এবং ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণের মাধ্যমে আমরা গুজব, মিস ইনফরমেশন, ভুল তথ্য বা প্রোপাগান্ডা দ্রুত শনাক্ত করে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ছড়ানো ফেক সংবাদ চিহ্নিত করার কৌশল সম্পের্ক জেনেছি।  ডিজিটাল সোর্স ক্রস-চেকিং, ডেটা অ্যানালাইসিস এবং প্রাইমারি সোর্স শনাক্ত করার দক্ষতা অর্জন করেছি। এছাড়া ব্যক্তিগত তথ্য কীভাবে শেয়ার করতে হবে বা কোন লিঙ্কে ক্লিক করা নিরাপদ—তা বুঝতে পেরেছি। - FactCheck.org, Snopes, AFP Fact Check-এর মতো টুলস ব্যবহার করে সঠিক সংবাদ বের করার কৌশল শিখেছি।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের লিডিং ফ্যাক্টচেকার ও মিডিয়া প্রফেশনাল কদরুদ্দিন শিশির। এর আগে তিনি এএফপি ফ্যাক্টচেক বাংলার সাবেক এডিটর হিসেবে কাজ করেছেন। এছাড়াও ছিলেন মিনহাজ আমান যিনি একজন ডিসইনফরমেশন রিসার্চার এবং ট্রেইনার। লিড রিসার্চার হিসাবে কাজ করছেন  ডিসমিস ল্যাব নামে একটি মিডিয়া রিসার্চ সংস্থায়৷ প্রশিক্ষণটি ফ্যাসিলেট করেছে মারুফ আহমেদ, যিনি একজন ইনফরমেশন ইন্টেগ্রিটি রিসার্চার।
এর আগে মঙ্গলবার উদ্বোধনীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করে বলেন, সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর অপতথ্য ছড়াচ্ছে। এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫ আগস্টের পর বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় সাইবার যুদ্ধের মুখোমুখি হয়েছে। এখন ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং সাইবার যুদ্ধ অন্য যেকোনো সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আমাদের সক্ষমতা বৃদ্ধির কোন বিকল্প নেই।
বর্তমানে সাইবার স্পেসে যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার ব্যাপকতা বৃদ্ধি পাবে। এ ব্যাপকতা প্রতিরোধে আমাদের প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে মিথ্যা তথ্য দেশের সামাজিক সৌহার্দ্য নষ্ট করে তাই এ বিষয়টিকে ছোট করে দেখা বা এড়িয়ে যাওয়ার সুযোগ। ভুল তথ্য এবং মিথ্যা তথ্য চেক করতে আমাদের লাগবে ফ্যাক্টস এন্ড ফিগার। এই ফ্যাক্টস এন্ড ফিগার অথেনটিক কিনা তা নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
<o:p> ব্যবসায় অংশীদার হিসেবে </o:p>আমেরিকান বহুজাতিক নেটওয়ার্ক প্রযুক্তি কোম্পানি সিসকো’র ‘পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ পুরস্কারে ভূষিত হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত  সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্ক পার্টনার কনফ্লুয়েন্সে এশিয়া অঞ্চলের ব্যবসায়িক অংশীদারদের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার-হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি সলিউশনস বিজনেস মো. রুহুল আমিন খান। <o:p></o:p>
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসকো এশিয়া প্যাসিফিক, জাপান এবং গ্রেটার চায়নার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ডেইভ ওয়েস্ট; সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের প্রেসিডেন্ট ডেইজি চিত্তিলাপিলি; সিসকো ইন্ডিয়া অ্যান্ড সার্কের পার্টনার অ্যান্ড আরটিএম সেলসের ব্যবস্থাপনা পরিচালক অশোক শিবশঙ্কর; এবং সিসকোর পার্টনার সেলসের ভাইস প্রেসিডেন্ট কার্তিকা প্রিহাদি।<o:p></o:p>
অনুষ্ঠানে সিসকো শিল্প ভিত্তিক উদ্ভাবন, বর্ধিত নিরাপত্তা এবং ইন্টালিজেন্ট সল্যুশনের মূল চালিকা শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর রূপান্তরমূলক সম্ভাবনার উপর জোর দেয়া হয়।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বাংলাদেশ পার্টনার অব দ্য ইয়ার এফওয়াই২৪’ সম্মানে ভূষিত করায় সিসকো'কে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। তাছাড়াও তিনি সিসকো বাংলাদেশ অফিসের সকল কর্মকর্তা, কর্পোরেট কাস্টমার এবং নিজ প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, "বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উন্নতি সাধনের কোন বিকল্প নেই। আমরা, স্মার্ট টেকনোলজিস পৃথিবীর সবচেয়ে লেটেস্ট প্রযুক্তিপন্য ও সেবা বাংলাদেশের সর্বোস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি দুনিয়ায় আমরা বাংলাদেশের পদচারনাকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারবো যা ভবিষ্যৎ আধুনিক বাংলাদেশ বিনির্মানের মূল চালিকা শক্তিতে পরিনত হবে।"