বিজ্ঞপ্তি

৭ম ব্যাচের ভর্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে শীঘ্রই ৮ম ব্যাচের ভর্তি আবেদন শুরু হতে যাচ্ছে

ভর্তি সংক্রান্ত নতুন সময়সূচী ও বিস্তারিত তথ্য খুব শীঘ্রই এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত আপডেটের জন্য সাথেই থাকুন, ধন্যবাদ।
🟢 ভর্তি চলছে
৭ম ব্যাচে রেজিষ্ট্রেশন চলছে

শেষ সময়: ১৫ জুন-২০২৬

শিক্ষাগত যোগ্যতা:সর্বনিম্ন HSC পাস এবং বয়সসীমা ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।
লিখিত পরীক্ষা: ২০ জুন-২০২৬
মৌখিক পরীক্ষা: ২১ জুন-২০২৬
  • সঠিকভাবে ফরম পূরণ করে আবেদন করুন।
  • অ্যাডমিট কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করুন।
  • পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড সাথে আনতে হবে।
  • পরীক্ষার স্থান ও সময় এসএমএস-এ জানানো হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৪-০৬-২০২৬ খ্রি. তারিখে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

অফিসিয়াল নোটিশ

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পিডিএফটি দেখুন



যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন
“দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৬৪ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।



যোগ্যতাঃ
কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।

প্রশিক্ষণ ভাতাঃ
দৈনিক ২০০.০০ টাকা হারে ভাতা ও খাবারের ব্যবস্থা রয়েছে।

ক্লাসের সময়কালঃ ৩ মাস মেয়াদি সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। মোটঃ ৭৫ টি ক্লাসে ৬০০ ঘন্টা
কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।

এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।



শুধুমাত্র উল্লেখিত এই ৬৪-টি জেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে

ঢাকা বিভাগঃ ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
ময়মনসিংহ বিভাগঃ ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগঃ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর
রাজশাহী বিভাগঃ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগঃ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল
রংপুর বিভাগঃ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগঃ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা
সিলেট বিভাগঃ হবিগঞ্জ ও মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ