বগুড়ার সারিয়াকান্দিতে ইভটিজারকে কান ধরে উঠবস করানো হয়েছে
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে জনতা কর্তৃক এক ইভটিজারকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে জনসম্মুখে কান ধরে উঠবস করানো হয়েছে। বিষয়টির নেতৃত্ব দিয়ে প্রশংসায় ভাসছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল।
জানা গেছে, গত কয়েকদিন ধরেই সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ইভ টিজিং করছিল সদর ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে আমিনুর ইসলাম (২৮)। নিরুপায় হয়ে ইভ টিজিং এর শিকার ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে বিষয়টি জানায়।
পরে আজ বুধবার (১৭ জুন) সকালে উপজেলার পৌর এলাকার পাবলিক লাইব্রেরী অ্যান্ড ক্লাবের সামনে ওই শিক্ষার্থীর বড়ভাই ইভ টিজিং এর সময় হাতেনাতে আমিনুর ইসলামকে আটক করে। পরে উপস্থিত এলাকাবাসী তাকে গণধোলাই দেয় এবং কান ধরে উঠবস করায়।
আরও পড়ুনএ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল বলেন, ইভ টিজিং এর সময় যুবকটি আমার দোকানের সামনে থেকেই আটক হয়েছে। আমি নিজেও তাকে কিছুটা শান্তি দিয়েছি।
যেহেতু প্রশাসনিক ব্যবস্থা ধীর গতিতে হয়, তাই উপস্থিত উত্তেজিত জনতা তাৎক্ষণিক ওই যুবককে শাস্তি দিয়েছে। যাতে আগামীতে কোনও ছেলে যেনো কোনও মেয়েকে ইভ টিজিং করার সাহস না পায়।
মন্তব্য করুন






