বাংলাদেশ সমিতি ইউএই কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সমিতির কার্যক্রমকে বেগবান করার জন্য ভবিষ্যতে আরো গতিশীল নেতৃত্ব উপহার দেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
শনিবার (৯ মে) আবুধাবিস্থ নোভেল হোটেলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন আমিরাত সরকারের ডিপার্টমেন্ট অব কমিউনিটি ডেভেলপমেন্টের প্রতিনিধি ড. জামিল আল হামলাওয়ি এবং ড. আবদুল্লাহ আহমেদ।
সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার এবং অডিট রিপোর্ট পেশ করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজম খান।
সমভায় উপস্থিত ছিলেন সংগঠনের জৈষ্ঠ সহ-সভাপতি শওকত আকবর, নূর মোহাম্মদ,ইসমাইল হোসেন তালুকদার, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী আমজাদ হোসেন, প্রকৌশলী মফিজুল ইসলাম, নূর হোসেন সুমন, জাকির হোসেন জসীম প্রমুখ।
সভায় আমিরাত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ সমিতি ইউএইর কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের যে কোন প্রয়োজনে সরকারী সহযোগিতার আশ্বাস দেন।
তারা আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে আমিরাতের আইনকানুন বিষয়ে আরো সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ সমিতিকে আরো উদ্যোগী হবার আহ্বান জানান।
সভায় মোয়াজ্জেম হোসেনে সমিতির কার্যক্রমকে বেগবান করার জন্য ভবিষ্যতে আরো গতিশীল নেতৃত্ব উপহার দেওয়ার আশ্বাস দেন।
কেকে/এমএ