মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা      ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী      দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা      দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি      
প্রযুক্তি
নীলফামারীতে ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ডিজিটাল প্ল্যাটফর্মে মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিকাশ এগিয়ে নিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ মে) সকালে শহরের একটি রেস্টুরেন্টের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

ইউরোপিয়ান ইউনিয়ন ও প্লান ইন্টারন্যাশনালের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ‘স্বাধীনতা’ প্রকল্পের অধীনে এ কর্মশালার আয়োজন করে ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

কর্মশালায় বক্তৃতা দেন স্বাধীনতা প্রকল্পের প্রতিনিধি নাফিস ইকবাল, উর্মি রায়, রংপুর ইন্টিগ্রেটেড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সমন্বয়কারী প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।

কর্মশালায় বক্তারা বর্তমানে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করেন। 

ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের মতপ্রকাশের সুযোগ বাড়ালেও এর নিরাপদ, দায়িত্বশীলতা ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করার প্রতি গুরুত্বারোপ করেন তারা।

জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৩০ তরুণ-তরুণী কর্মশালায় অংশ নে।। মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ধারণা দেওয়া হয় তাদেরকে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   ডিজিটাল প্ল্যাটফর্ম   মত প্রকাশের স্বাধীনতা   কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close