মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা      ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী      দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা      দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি      
আইন-আদালত
সাত সুপার রদবদল, কারা প্রশাসনে স্বস্তি
শাহ মোহাম্মদ রনি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৪৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

কারা প্রশাসনে এবার ৭ জেল সুপারকে রদবদল করা হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা-১ এর উপ-সচিব হাফিজ-আল- আসাদ এ প্রজ্ঞাপন জারি করেন। এর আগে গত ৪ জুন বৃহস্পতিবার আলাদা ২ প্রজ্ঞাপনে ৩৮ জেলার ও উপ-তত্ত্বাবধায়ক রদবদল এবং ৭ জন ডেপুটি জেলারকে ভারপ্রাপ্ত জেলার ও উপ-তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়। ওই ২ প্রজ্ঞাপনে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সই করেছিলেন।

জানা যায়, ৪ দিনের ব্যবধানে ৫২ কারা কর্মকর্তার বদলি কারা প্রশাসনে তোলপাড়ের পাশাপাশি প্রাণচাঞ্চল্য ফিরেছে। এ ঘটনায় অনিয়ম ও দুর্নীতিতে জড়ানো কর্মকর্তা-কর্মচারীরা তটস্থ হয়ে পড়েছেন। মুভমেন্ট অর্ডারের পর ৫২ কারা কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে সূত্র নিশ্চিত করেছে। এতে নতুন করে গতি ফিরবে বিভিন্ন কারাগারে। ৫২ কর্মকর্তা রদবদল ও নতুন দায়িত্ব দেওয়ায় কারা প্রশাসনকে অনেকটাই ঢেলে সাজানোর শামিল।

সূত্র জানায়, রোববার দেওয়া আদেশে নাটোরের জেল সুপার জাহানারা বেগমকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেল সুপার, শরীয়তপুরের জেল সুপার মো. বজলুর রশীদকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেষণে কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর জেল সুপার, গাজীপুরের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদেরকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদকে ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার, নারায়ণগঞ্জের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক, ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়াকে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক ও কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীতে সংযুক্ত কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এর জেল সুপার মো. দিদারুল আলমকে পিরোজপুর জেলা কারাগার-২ প্রেষণে কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহীর জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে।

জানা যায়, রোববার জারি হওয়া ৭ জনের বদলির প্রজ্ঞাপনের ৭ জেল সুপারের মধ্যে ১ জন কম গুরুত্বপূর্ণ কারাগারের দায়িত্বে ছিলেন। ২ জন ছিলেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে। নানা অভিযোগের কারণে সেই দায়িত্ব থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদের একজনের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন কারা কর্মকর্তা-কর্চারীরা। তার কারণে অধিকাংশরা অস্বস্তিতে ছিলেন।

সূত্র মতে, ৭ জেল সুপার রদবদলের আগে কারা অধিদপ্তর তাদের সম্পর্কে নতুন করে ব্যাপক খোঁজ-খবর নেয়। এর পরই আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বদলির তালিকা পাঠান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সুপার   রদবদল   কারা প্রশাসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close