মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা      ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী      দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা      দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি      
শিক্ষা
শিক্ষা খাতে বড় চমক, বরাদ্দ বাড়ছে ৪৩ হাজার কোটি টাকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৪৯ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৩:৩৫ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

শিক্ষা খাতে ইতিহাসের অন্যতম বড় বরাদ্দ নিয়ে আসছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। আগামী অর্থবছরে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৪৩ হাজার কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বাজেটে শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত বরাদ্দ দেশের মোট জিডিপির প্রায় ২ শতাংশ। অথচ বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা ছিল জিডিপির ১.৩৯ শতাংশ। শিক্ষা খাতে এই বড় বিনিয়োগের মূল লক্ষ্য গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।

নতুন শিক্ষাক্রমে প্রথাগত পাঠদানের পাশাপাশি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশেও জোর দেওয়া হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিতর্ক, বিজ্ঞান মেলা, সাহিত্যচর্চাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শিক্ষা খাত   বরাদ্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close