বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
খেলাধুলা
তিউনিশিয়াকে গোলবন্যায় ভাসাল সুইডেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ দুর্দান্ত সূচনা করেছে সুইডেন। মেক্সিকোর মনতেরে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিয়েছে সুইডিশরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। সপ্তম মিনিটে দূরপাল্লার দারুণ শটে দলকে এগিয়ে দেন ইয়াসিন আয়ারি। তিউনিশীয় বংশোদ্ভূত হওয়ায় গোল করার পর কোনো উদযাপন করেননি তিনি।

৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্দার ইসাক।

ভিক্টর ইয়োকেরেসের পাস থেকে বল পেয়ে শট নেন ইসাক। তিউনিশিয়ার গোলরক্ষক বলটি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেটি জালে জড়িয়ে যায়।
প্রথমার্ধের শেষদিকে তিউনিশিয়া ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৪৫ মিনিটে ওমর রেকিক হেড থেকে গোল করে ব্যবধান কমান।

ফলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল ২-১।

দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইডেন। ৫৯ মিনিটে তিউনিশিয়ার অধিনায়ক ইলযাস সিকিরির ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ইয়োকেরেস। এরপর ৮৪ মিনিটে বদলি নেমেই গোল করেন মাটিয়াস সভানবার্গ। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল হলেও ভিএআর পর্যালোচনার পর গোলের স্বীকৃতি দেন রেফারি।

যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন আয়ারি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি দলের পঞ্চম গোলও উপহার দেন তিনি।

ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন গিওকেরেস। অন্যদিকে ইসাকের অবদান ছিল এক গোল ও দুটি অ্যাসিস্ট। তাদের দুর্দান্ত সমন্বিত আক্রমণে পুরো ম্যাচজুড়েই বিপর্যস্ত ছিল তিউনিশিয়ার রক্ষণভাগ।

এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ শীর্ষে উঠে এসেছে সুইডেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তিউনিশিইয়া   সুইডেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close