মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিরোনাম: সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর      ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব      বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’      ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা      ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী      দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা      দেশে ফিরেছেন ৫৬ হাজারের বেশি হাজি      
ইতিহাস ও এতিহ্য
কোম্পানীগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়নের পিয়াইন নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

সোমবার (১৫ জুন) বেলা ১২টায় উপজেলার শিমুলতলা নোয়াগাঁও বিশাল এলাকা জুড়ে এ নদীর দুই পাড়ে হাজারো বিনোদনপ্রেমী দর্শক এ নৌকা বাইচ উপভোগ করেন। 

উৎসবমুখর এই আয়োজনে পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এর আগে স্থানীয়দের নিয়ে ওই এলাকায় ‘নদী সংলাপ’ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, পুটামারা পশ্চিম পাড়া, ফুড়ারপাড়, বর্ণি পূর্ব পাড়া ও বর্ণি পশ্চিম পাড়ার এ ৪ টি নৌকা অংশ নেয় প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফুড়ারপাড় ও রানার্সআপ বর্ণি পশ্চিম পাড়া। 

বিদেশি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজনে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান আলমগীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমীন সারোয়ার প্রমুখ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

ইতিহাস ও এতিহ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close