বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
খেলাধুলা
নেইমারের ফেরা নিয়ে শঙ্কা, আসছে নতুন অতিথি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:১৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, এই সপ্তাহেই অনুশীলনে ফেরার কথা ছিল নেইমার জুনিয়রের। মরক্কোর সঙ্গে সেই লড়াই ১-১ সমতায় শেষ করার পর নেইমারের প্রয়োজনীয়তা আরও ভালোভাবে টের পাচ্ছিলেন অনেকে। তবে তার মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়ে চলেছে।

এদিকে, সংবাদ সংস্থা এপি বলছে, সোমবার জাতীয় দলের অনুশীলনে ফেরার আশা ছিল নেইমারের। কিন্তু ডান পায়ের মাংসপেশিতে পাওয়া চোট নিয়ে নতুন করে পরীক্ষা করার পর তিনি অনুশীলনে যোগ দেননি। সেই পরীক্ষার ফলও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। চতুর্থ বিশ্বকাপ খেলার আশায় জাতীয় দলের বিমানে চড়লেও ১৭ মে সান্তোসের ম্যাচে পাওয়া চোট এখনও ডাগআউটে রেখেছে এই তারকা ফরোয়ার্ডকে।

এরই মাঝে পঞ্চম সন্তান প্রত্যাশার কথা জানিয়েছেন নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি।

গতকাল সোমবার (১৬ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তারা জানান, বিয়ানকার্দি প্রেগন্যান্ট এবং তৃতীয় কন্যা সন্তানের প্রত্যাশা করছেন। এর বাইরে বড় সন্তান ডাভি লুকা এবং হেলেনা নামে আরেকটি মেয়ে আছে নেইমারের।

আগামী ২০ জুন ফিলাডেলফিয়ায় ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হাইতির বিপক্ষে। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তার বেঞ্চে থাকার কথা আগেই জানিয়েছিলেন আনচেলত্তি। কিন্তু হাইতি ম্যাচের আগে পুরোদমে অনুশীলনে ফেরার প্রত্যাশা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) নেইমার পুরো ফিট হয়ে ফিরবেন বলে আশা করছে দলের মেডিক্যাল স্টাফরা।

মাঠে নেইমারের উপস্থিতি কতটা প্রভাব তৈরি করতে পারে সেটি মরক্কো ম্যাচে দেখা গিয়েছিল। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে তিনি ছিলেন ব্রাজিলের ডাগআউটে। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায় আমেরিকান র‌্যাপার ট্রাভিস স্কট এবং সাতবারের সুপার বোল চ্যাম্পিয়ন টম ব্রাডিকে।

এ ছাড়া হাইড্রেশন ব্রেকে সতীর্থদের সঙ্গে কৌশল নিয়ে শলাপরামর্শ করার সময়ও নজর কেড়েছেন নেইমার। যার খানিক বাদেই ব্রুনো গুইমারেসের অ্যাসিস্টে দারুণ এক গোলে সেলেসাওদের সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

প্রসঙ্গত, বান্ধবী কারোল দান্তোসের সঙ্গে সম্পর্ক থাকাকালে প্রথমবার ছেলে সন্তানের বাবা হন নেইমার। সেই ডেভি লুকার বয়স এখন ১৪ বছর। পরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিয়ানকার্দির গর্ভে প্রথম মেয়ে মাভিকে পান তারা। এরই মাঝে আমান্দা কিম্বার্লি নামে আরেক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে রোমাঞ্চে জড়ান সান্তোস তারকা। মাভির চেয়ে নয় মাসের ছোট হেলেনার আগমন ঘটে সেই সুবাদে। সর্বশেষ ২০২৫ সালের ৫ জুলাই নেইমার-বিয়ানকার্দির ঘরে আসে তৃতীয় কন্যা মেল–এর।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নেইমার   শঙ্কা   ব্রাজিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close