বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী      শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড      স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না প্রবাসীদের ডাক ভোট      শাহে আলমে বিব্রত সরকার      চাঁদ দেখা গেছে মহররমের, ২৬ জুন পবিত্র আশুরা      বেনজীরকে দেশে ফেরাতে আমিরাতকে দুদকের চিঠি      
আইন-আদালত
ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নামাজে ইমামতি করা অবস্থা থেকে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্টন থানা পুলিশ বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে পালানো এই আসামিকে ধরতে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয় এবং পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর অধীনে রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম আজমের নামে মামলা দায়ের করেন। বাদীর করা মামলার প্রেক্ষিতে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সোমবার (১৫ জুন) রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনালে যায়।

পল্টন থানা সূত্রে জানা যায়, এ সময় আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।

পরে পুলিশ বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারও অভিযান চালিয়ে তার বাসভবন থেকে গোলাম আজমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও মানবপাচার-সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ আছে।

এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকলেও দলে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং অনেক বছর ধরে তিনি দল থেকে বহিষ্কৃত বলেও জানা যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ছবি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছিলেন।

পল্টন থানা পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইমামতি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close