স্থানীয় গাইড হল এমন কন্ট্রিবিউটর যারা Google Maps-এ জায়গা সম্পর্কে রেটিং, রিভিউ, ফটো, এডিট ও অন্যান্য ফ্যাকচুয়াল আপডেট শেয়ার করেন। স্থানীয় গাইড হিসেবে, আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি মেনে চলতে হবে: (১) Google পরিষেবার শর্তাবলী ("সর্বব্যাপী শর্তাবলী") এবং (২) নিম্নলিখিত অতিরিক্ত নিয়ম ও শর্তাবলী ("অতিরিক্ত শর্তাবলী)। আপনার উচিত এই দুটি ডকুমেন্ট ভালো করে পড়ে দেখা, কারণ এগুলি স্থানীয় গাইড প্রোগ্রামে ("প্রোগ্রাম") অংশগ্রহণ এবং Google-এর প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার সম্পর্কে আপনার ও Google Inc.-এর মধ্যে একটি স্থায়ী আইনি চুক্তি স্থাপন করে। সর্বব্যাপী শর্তাবলী, কোড অফ কন্ডাক্ট ও অতিরিক্ত শর্তাবলীকে একত্রে "শর্তাবলী" বলা হয়।
স্থানীয় গাইড হিসেবে কাজ করার জন্য কাকে উপযুক্ত হিসেবে গণ্য করা হয়?
যেসব Maps ব্যবহারকারীর উপযুক্ত Google অ্যাকাউন্ট আছে এবং যারা নিজের দেশের নির্ধারিত বয়স সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণ করেন, তাদের স্থানীয় গাইড হিসেবে বিবেচনা করা হয় এবং তারা পয়েন্ট ও লেভেল পান।
১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীর Google Workspace for Education অ্যাকাউন্ট, প্রতিষ্ঠান, ব্র্যান্ড, ব্যবসা এবং নীতি লঙ্ঘনের জন্য নিষিদ্ধ করা অ্যাকাউন্ট ,স্থানীয় গাইড পয়েন্ট ও লেভেল নাও পেতে পারে। আপনার স্থানীয় গাইড মেম্বারশিপের সাথে অর্থের বিনিময়ে প্রদান করা যেকোনও পরিষেবা যোগ করতে পারবেন না।
স্থানীয় গাইড হিসেবে কন্ট্রিবিউশন ও লেভেল
আপনি Google অ্যাকাউন্ট তৈরি করার পর থেকে স্থানীয় গাইড হিসেবে Google-এ কতটা স্থানীয় কন্টেন্ট প্রদান করেছেন সেটির উপর নির্ভর করে আপনার লেভেল ঠিক করা হবে। এর মধ্যে Google-এ কতগুলি খুব ভাল কোয়ালিটির কন্টেন্ট শেয়ার করেছেন তাও থাকবে। Google নিজস্ব বিবেচনার ভিত্তিতে লেভেলের বিবরণ ও প্রয়োজনীয়তা পরিবর্তন করতে পারে।
কন্ট্রিবিউশনগুলি আমাদের সহায়তা কেন্দ্রতে উল্লেখ করা বা Google-এর প্রদান করা নির্দেশিকা পূরণ করতে পারলে, তবেই "খুব ভাল কোয়ালিটি" হিসেবে বিবেচিত হবে। আপনি লেভেল ৪-এ পৌঁছালে, Google আপনার প্রোফাইল বা কন্ট্রিবিউশনে স্থানীয় গাইড ব্যাজ বা আইকন দিয়ে আপনার স্থানীয় গাইড স্ট্যাটাস হাইলাইট করে। Google মাঝে মাঝে নিজস্ব বিবেচনার ভিত্তিতে Google ও তার অ্যাফিলিয়েট বা পার্টনারদের অন্যান্য চ্যানেলে আপনাকে ও আপনার কন্টেন্ট ফিচার করতে পারে।
কিছু স্থানীয় গাইডকে Google-এর আয়োজন করা বিশেষ ইভেন্টে ("ইভেন্ট") আমন্ত্রণ জানানো হতে পারে। কিছু ইভেন্টে আপনি আরেকজন অতিথিকে (Google যেমন ইঙ্গিত দিয়েছে) সঙ্গে করে নিয়ে আসতে পারেন। যে শহরে ইভেন্ট আয়োজন করা হয়েছে সেখানে মদ্যপানের আইনসম্মত বয়স পূরণ করছেন এমন স্থানীয় গাইড ও (প্রযোজ্য হলে) তার অতিথিই কেবলমাত্র ইভেন্টে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পাবেন। অতিথিকে ইভেন্টে নিয়ে আসার আগে তার সাথে এই শর্তগুলি অবশ্যই শেয়ার করবেন।
ইভেন্ট, বিশেষ উপহার ও আগেভাগে অ্যাক্সেস সংক্রান্ত নিয়ম যেকোনও সময় আগে বিজ্ঞপ্তি দিয়ে না জানিয়েই পরিবর্তন করা হতে পারে।
সীমিত বা কোনও উপহার না দেওয়া
এই ব্যক্তিরা সহ কয়েকজন অংশগ্রহণকারী হয়ত কিছু বা সব বিশেষ উপহারই পাওয়ার জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন না:
- যেসব দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার বাসিন্দা;
- যেসব দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার সাধারণ বাসিন্দা;
- কোনওভাবে যাদের উপরে রপ্তানি সংক্রান্ত নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা প্রযোজ্য তারা; এবং
- সরকারি অফিসার, যাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন: (১) সরকারি কর্মচারী; (২) নির্বাচনের প্রার্থী এবং (৩) সরকারি অধিগৃহীত বা নিয়ন্ত্রিত কোম্পানির কর্মচারী, সর্বজনীন আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দল।
উপযুক্ত আচরণ ও অংশগ্রহণ
স্থানীয় গাইড হিসেবে আপনাকে সর্বব্যাপী শর্তাবলী মেনে চলতে হবে। উদাহরণস্বরূপ, Google-এর প্রোডাক্ট বা পরিষেবা ব্যবহারের সময় আপনি এগুলি করবেন না বলে সম্মত হচ্ছেন, যদিও এগুলির মধ্যেই তালিকাটি সীমিত নয়:
- মানহানি, অপমান, হয়রানি, চুপিসাড়ে কাউকে অনুসরণ করা, হুমকি দেওয়া বা অন্য কোনওভাবে কারও আইনি অধিকার (গোপনীয়তা ও প্রচারের অধিকার সহ) লঙ্ঘন করতে পারবেন না;
- অন্য কারও ব্যক্তিগত তথ্য জানার জন্য অনুরোধ, সংগ্রহ বা সেটি প্রয়োজন বলে দাবি করবেন না;
- বেআইনি, অনুপযুক্ত, অশ্লীল, মানহানি করে এমন কন্টেন্ট বা মেসেজ আপলোড, পোস্ট, ইমেল, ট্রান্সমিট বা অন্য কোনওভাবে প্রদান করবেন না;
- কোনও লোকেশন বা কারও বসবাসের জায়গায় আপনার প্রবেশের অধিকার বা অনুমতি না থাকলে, সেখানে যাবেন না বা অন্য কোনওভাবে প্রবেশ করার চেষ্টা করবেন না;
- কমার্শিয়াল মেসেজ বা বিজ্ঞাপন, পিরামিড স্কিম বা অন্য ক্ষতিকর বিজ্ঞপ্তি আপলোড, পোস্ট বা অন্য কোনওভাবে প্রদান করবেন না;
- অন্য কোনও ব্যক্তি বা এন্টিটির ছদ্মবেশ নেবেন না;
- বেআইনি কার্যকলাপ প্রচার বা সেটি সম্পর্কে নির্দেশমূলক তথ্য প্রকাশ করবেন না;
- কোনও গোষ্ঠী বা ব্যক্তির শারীরিক ক্ষতি বা আঘাত দেওয়ার জন্য প্রচার করবেন না;
- কোনও ভাইরাস, ওয়ার্ম, ত্রুটি, ট্রোজান হর্স বা ক্ষতিকর কিছু ট্রান্সমিট করবেন না; অথবা
- জাল, নকল, বিভ্রান্তিমূলক বা অনুপযুক্ত রিভিউ জমা দেবেন না, এডিট করবেন না অথবা সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবেন না।
ইভেন্টে যোগ দেওয়ার সময় স্থানীয় গাইডকে সমস্ত নিয়ম বা রেগুলেশন ছাড়াও প্রযোজ্য আইন মেনে চলতে হবে।
স্থানীয় গাইডকে প্রোগ্রাম ও ইভেন্ট উভয়েরই অংশ হিসেবে Google-এর হয়রানি রোধকারী নীতি মেনে চলতে হবে। স্থানীয় গাইড কোনও ইভেন্টে যে অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন তার আচরণের দায়িত্ব স্থানীয় গাইডকেই নিতে হবে এবং অতিথির কাজ বা আচরণের কারণে তার অ্যা ফিচারের অ্যাক্সেস সীমিত করা হতে পারে।
Google Maps-এ কন্ট্রিবিউশন একটিই Google অ্যাকাউন্টের জন্য গণনা করা হয় এবং নিজস্ব একাধিক অ্যাকাউন্টের মধ্যে তা ট্রান্সফার করা যাবে না।
কোনও অবস্থাতেই আপনি নিজেকে Google-এর কর্মচারী বা Google-এর প্রোডাক্ট বা পরিষেবার প্রতিনিধি হিসেবে দাবি করতে পারবেন না।
স্থানীয় গাইড লোগো Google-এর ব্র্যান্ড পরিচয়ের অংশ, শুধু অফিসিয়াল কাজেই এটি ব্যবহার করা যাবে। স্পষ্টভাবে লিখিত অনুমতি ছাড়া স্থানীয় গাইড লোগো, পিন বা Google-এর অন্য কোনও ছবি আপনার কোনও অনলাইন বা অফলাইন কন্টেন্টের সাথে দেখাবেন না।
'স্থানীয় গাইড কানেক্ট' কন্টেন্ট নীতি
Local Guides Connect (একত্রে "Connect" নামে পরিচিত) এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ একত্রিত হয়ে কথোপকথন চালু, অভিজ্ঞতা শেয়ার, অনলাইন/অফলাইন কার্যকলাপের পরিকল্পনা শেয়ার করতে ও মতামত জানাতে পারে। স্থানীয় গাইড হিসেবে Connect-এ অংশগ্রহণ করার জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। Connect-এ যাতে স্থানীয় গাইডরা (একত্রে "পরিষেবা" নামে পরিচিত) ভাল অভিজ্ঞতা লাভ করতে পারেন, সেই জন্য আমাদের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীতি মেনে এগুলি করুন:
- Connect ব্যবহার করে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার স্থানীয় গাইডদের সাথে ইন্টার্যাক্ট করুন
- পোস্ট, ফটো, ভিডিও ইত্যাদি শেয়ার করুন
- Connect-এ সর্বজনীন বা ব্যক্তিগত মেসেজ পোস্ট করুন
- Google-এ ফিচারের জন্য অনুরোধ করুন ও মতামত জানান
- ফটো ওয়াক, ফুড ক্রল, জিও ওয়াক, ম্যাপ এডিটিং সেশন ইত্যাদির মতো অফলাইন কার্যকলাপ/মিট-আপের পরিকল্পনা করতে বা সেটিতে যোগ দিতে Connect ব্যবহার করুন।
- অল্প কয়েকজনের জন্য উপলভ্য তথ্য পরিবেশন করা হয় এমন সব/কিছু বাছাই করা বোর্ডে অ্যাক্সেস পান
আমাদের নীতি লঙ্ঘন করতে পারে এমন কন্টেন্ট সম্পর্কে জানার জন্য আমরা স্থানীয় গাইডদের উপর খুব নির্ভর করি। সম্ভাব্য নীতি লঙ্ঘন প্রসঙ্গে আমাদের জানানোর পরে, কন্টেন্ট পর্যালোচনা করে সেটি অ্যাক্সেস করার ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা ও সরিয়ে দেওয়া ছাড়াও কানেক্ট, স্থানীয় গাইড প্রোগ্রাম এবং/অথবা Google প্রোডাক্ট ও পরিষেবায় স্থানীয় গাইডের অ্যাক্সেস এবং কন্ট্রিবিউট করার উপযুক্ততা সীমাবদ্ধ করা বা বন্ধ করে দেওয়ার মতো ব্যবস্থা নেওয়া হতে পারে। শিক্ষামূলক, শৈল্পিক ও তথ্যচিত্র-ভিত্তিক কন্টেন্টের ক্ষেত্রে অথবা ব্যবস্থা না নেওয়ার ফলে জনসাধারণের যথেষ্ট উপকার হয়েছে এমন কন্টেন্টের ক্ষেত্রে আমরা নিয়মের ব্যতিক্রম করতে পারি।
আমরা মাঝে মধ্যে এই নীতিগুলিতে পরিবর্তন করি, তাই আপডেটেড নীতিগুলি এখান থেকে দেখে নিতে ভুলবেন না। আপনি 'কানেক্ট'-এ যে কন্টেন্ট পোস্ট করেন সেটির উপর এই নীতিগুলি প্রয়োগ করা হয়। নিম্নলিখিত নীতিগুলি ছাড়াও বিভিন্ন প্রোডাক্ট ও পরিষেবার জন্য অতিরিক্ত নীতি ও শর্তাবলী থাকতে পারে। অতিরিক্ত নীতি ও শর্তাবলী সম্পর্কে জানতে, নিচে দেওয়া লিঙ্কে যান।
- Google Maps, Google Earth ও Street View-এর পরিষেবার শর্তাবলী
- Maps/Google Earth-এর অতিরিক্ত শর্তাবলী
- Google Maps/Google Earth-এর আইনি বিজ্ঞপ্তি
- Google-এর গোপনীয়তা নীতি
- Google Maps API
- Google পরিষেবার শর্তাবলী
- Maps ব্যবহারকারীর তৈরি করা কন্টেন্ট সংক্রান্ত নীতি
- "আমার সম্পর্কে" সংক্রান্ত তথ্যের জন্য প্রযোজ্য কন্টেন্ট নীতি
- গোপনীয় তথ্য: স্থানীয় গাইড প্রোগ্রাম বা Google প্রোডাক্ট ও পরিষেবা সম্পর্কে গোপনীয় তথ্য সর্বজনীনভাবে উপলভ্য হওয়ার আগেই স্থানীয় গাইডরা হয়ত জানতে পারবেন। এই ধরনের তথ্য Google-এর অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।
- নিয়ন্ত্রিত পণ্য ও পরিষেবা: আমাদের পরিষেবা ব্যবহার করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যায়। কিন্তু অ্যালকোহল, জুয়াখেলা, ওষুধ ও অননুমোদিত সাপ্লিমেন্ট, তামাক, আতশবাজি, অস্ত্র বা স্বাস্থ্য/মেডিকেল ডিভাইসের মতো নিয়ন্ত্রিত পণ্য ও পরিষেবার বিক্রিতে সাহায্য করে এমন কন্টেন্ট প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না। প্রযোজ্য আইন ও বিধি লঙ্ঘন করে এই ধরনের কন্টেন্ট দর্শকদের দেখানো হচ্ছে বলে অভিযোগ পেলে, আমরা আপত্তিকর কন্টেন্ট বা অ্যাকাউন্ট সরিয়ে দিতে বা সেটির উপর বিধিনিষেধ আরোপ করতে পারি।
- একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা: আমাদের নীতি, আপনার অ্যাকাউন্ট ব্লক বা সেটির উপর আরোপ করা বিধিনিষেধ এড়ানোর জন্য একাধিক অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করবেন না। যেমন, অপব্যবহারের জন্য আপনার অ্যাকাউন্টে ফিচারের অ্যাক্সেস সীমিত করা হলে, অন্য একটি অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন না।
মিট-আপ স্পনসরশিপ
গুরুত্বপূর্ণ:
- আপনি আলাদাভাবে বা স্থানীয় গাইড কানেক্টের মাধ্যমে অন্যান্য স্থানীয় গাইডদের সাথে কোনও মিটিংয়ের আয়োজন করলে সেটির আয়োজন, সেটির জন্য অর্থ প্রদান, সহায়তা বা অন্য কোনও সাহায্যের জন্য Google দায়ী থাকবে না বলে আপনি সম্মতি জানাচ্ছেন ও স্বীকার করছেন।
- স্থানীয় গাইড কানেক্টের মাধ্যমে আয়োজিত মিট-আপ, Google মডারেটররা বাতিলও করতে পারেন। Google নিজস্ব বিবেচনার ভিত্তিতে আপনাকে Google-এর কোনও প্রোডাক্ট বা পরিষেবার ব্যাপারে মিটিংয়ের বিবরণ পোস্ট করার দায়িত্ব দিতে পারে, কিন্তু সেটি যে Google-এর স্পনসর করা ইভেন্ট নয় তা স্পষ্টভাবে লিখে দিতে হবে।
- কোনও মিটিং বা মিট-আপের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা লোকসান হয়ে থাকলে কোনওভাবে সেটির বাধ্যবাধকতা Google-এর উপরে বর্তায় না।
ফটোগ্রাফিক, অডিও ও ভিডিও রেকর্ডিং রিলিজ করা
কোনও ইভেন্টে যোগ দেওয়ার মাধ্যমে ইভেন্ট চলাকালীন কোনও কারণবশত আপনার ফটো তোলা হলে, অডিও বা ভিডিও রেকর্ডিং করা হলে, আপনাকে কোনও টাকা দেওয়া ছাড়াই Google বা Google অনুমোদিত যেকেউ সেটির ব্যবহার ও প্রতিলিপি তৈরি করতে পারে বলে আপনি বুঝছেন এবং আপনার ও আপনার অতিথির হয়ে এই বিষয়ে সম্মত হচ্ছেন ও অনুমতি দিচ্ছেন। প্রিন্ট সহ সব নেগেটিভ, পজিটিভ ও ডিজিটাল কপি Google-এর মালিকানাধীন থাকবে। Google নিজের কোনও প্রিন্ট বা ইলেকট্রনিক প্রকাশনায় সেই ছবি বা রেকর্ডিং ব্যবহার করার অধিকার রাখে।
ওয়ারেন্টি সম্পর্কিত ডিসক্লেমার
আপনি নিজের ঝুঁকিতে Google প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করবেন বলে সম্মতি জানাচ্ছেন। Google তার প্রোডাক্ট ও পরিষেবার নির্ভুলতা বা সম্পূর্ণতার ব্যাপারে কোনও ওয়ারেন্টি বা প্রতিনিধিত্বস্বরূপ বিবৃতি দেয় না। সম্পূর্ণরূপে আইনত অনুমোদিত হিসেবে, Google ও তার অফিসার, ডিরেক্টর, কর্মচারী, এজেন্ট ও লাইসেন্সর, প্রোডাক্ট, কন্টেন্ট ও আপনার সেগুলি ব্যবহার করার ব্যাপারে প্রযোজ্য সব প্রত্যক্ষ বা পরোক্ষ ওয়ারেন্টির দেয় না বা স্বীকার করে না।
ইভেন্টে যোগ দিয়ে আপনি নিজে ও আপনার অতিথির হয়ে স্বীকার করেন ও সম্মতি জানান যে এটিতে আপনারা সম্পূর্ণ স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন এবং এটি সম্ভবত বিপজ্জনক হতে পারে ও গুরুতর আহত হওয়া, মৃত্যু এবং/অথবা সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। উপরে উল্লিখিত চূড়ান্ত অবহেলা বা ইচ্ছাকৃত দুর্ব্যবহার ছাড়া সাধারণ অবহেলা বা অন্য কোনও কারণে আপনার সম্পত্তি বা নিজের ক্ষয়ক্ষতি, আঘাত ও মৃত্যুর জন্য Google, তার অফিসার, ডিরেক্টর, লাইসেন্সর, এজেন্ট ও কর্মচারীদের বিরুদ্ধে আপনার নিজের, উত্তরাধিকার, নির্ধারিত ব্যক্তি এবং নিকট আত্মীয়দের হয়ে আপনি দাবির সব স্বত্ব ত্যাগ করছেন।
এই ধরনের কোনও ঝুঁকির সম্পূর্ণ দায়িত্ব স্থানীয় গাইডকে (এবং প্রযোজ্য হলে তার অতিথিকে) নিতে হবে। ইভেন্টে অংশগ্রহণ ও যোগ দেওয়ার সময় নিজস্ব নিরাপত্তা ও সুস্থতার এবং চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যাপারে খরচের সম্পূর্ণ দায়িত্ব স্থানীয় গাইডকে (এবং প্রযোজ্য হলে তার অতিথিকে) নিতে হবে। কোনও কোনও ইভেন্টে আপনাকে ও আপনার অতিথিকে আরও রিলিজে সই করতে হতে পারে।