প্রথম পাতা ধর্ম শয়তানকে ‌‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা
ধর্ম

শয়তানকে ‌‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা

শেয়ার
শেয়ার

পবিত্র হজের নিয়ম অনুযায়ী বুধবার (২৭ মে) শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। মঙ্গলবার আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান এবং রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রী যাপনের পর মক্কা নগরীর মিনায় আসেন তারা।বুধবার ভোর থেকেই প্রতীকি শয়তানের তিনটি স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ করা শুরু করেন হাজিরা।

 

১১, ১২ ও ১৩ জিলহজ- এই তিন দিন ধরে হাজিরা জামারাতের তিনটি স্তম্ভেই (আল-উলা বা ছোট, আল-উস্তা বা মেজ এবং আল-আকাবা বা বড় শয়তান) পাথর নিক্ষেপ করেন।

 

শয়তানের প্রতীকী তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য আগে থেকে সংগ্রহ করে রাখা পাথরগুলো ব্যবহার করেন হাজিরা।সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। ধর্মীয় রীতি অনুযায়ী, সামর্থবানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন।

 

বৃহস্পতিবার হাজিরা তাদের মাথা মুণ্ডন বা চুল কেটে ফেলবেন। এরপর তারা ফিরে যাবেন মক্কার কাবা শরীফে। সেখানে কাবা প্রদক্ষিণ শেষে আবারও শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর আরেকবার কাবা প্রদক্ষিণ করবেন। যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

শেয়ার
সম্পর্কিত লেখা

বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত?

প্রশ্ন: বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া কি সুন্নত নাকি বিদআত?...

ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দেতে ইসলামের নীরব পদচারণা

আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ ফুটবলের...

পৃথিবীর প্রথম মাদ্রাসা

জ্ঞানার্জনের জন্য ইসলামের প্রাথমিক যুগে তেমন কোনো মাদ্রাসা ছিল না। ইসলামের আদি...

পবিত্র আশুরা আজ

আজ ১০ মহররম। মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন পবিত্র আশুরা...